এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৩৯211050
  • হুম্‌।

    তাহলে "পিঙ্গল বিহ্বল ব্যাথিত নাভিতল" দিয়ে কিছু একটা হয়ে যাক।
  • Atoz | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৩৭211049
  • হুতো,
    পিঙ্গলা শুনেই ইড়া মনে পড়ে কিনা! ঃ-)
  • a x | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৩৫211047
  • কিন্তু আমার ঐ কথা বলে সময় নষ্টটা দারুণ লেগেছে। ইস আগে হলে পিক আপ লাইন হিসেবে ব্যবহার করা যেত!
  • rabaahuta | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৩৫211048
  • শিবুদা, হলুদ কিনা ;)

    এটুজি, ইড়া আর ক্রীড়া টা মনে হচ্ছে কাজে লেগে যাবে, থ্যাঙ্কিউ ঃ)
  • rabaahuta | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৩২211046
  • আর হ্যাঁ, ব্যক্তিগতভাবে বীরত্বের প্রতি আমার খুব একটা আস্থা না থাকলেও তসলিমার বীরত্ব নিয়ে কোন সন্দেহ নেই। বাংলাদেশের অবস্থা তো দেখতে পাচ্ছি, নাস্তিকতা ইস্যুতে খুন খারাবী হয়ে যাচ্ছে। তসলিমা তো আর দু দশক আগে। স্বেচ্ছায় পরবাস এক জিনিস, আর নিজের দেশে ঢুকতে না পারা...
  • Atoz | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৩১211045
  • হুতো,
    কয়েকটা অন্ত্যমিলওয়ালা দিলাম, দেখুন তো কাজে লাগাতে পারে কিনা।

    ইড়া
    চিড়া
    ক্ষীরা
    ক্রীড়া
    গিরা
    ছিঁড়া
    জিরা
    মীড়া
    ঃ-)
  • Sibu | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৩০211043
  • পিঙ্গল কেন? ;-)
  • ঈশান | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৩০211044
  • আমার সবচেয়ে আশ্চর্য লাগে, যখন দেশ ছাড়তে বাধ্য হওয়াটাকে খুব সোজা একটা কাজ বলে দেখানো হয়। "ওনাকে তো কেউ দেশ ছাড়তে বলেনি" ইত্যাদি। যেন ফ্যাশান করে লোকে নিজের দেশ ছাড়ে। ফিদা হুসেনকেও ভারত সরকার দেশ ছাড়তে বলেনি। কিন্তু শিবসেনা বাধ্য করেছিল। এসব নিয়ে চোখ বুজে থেকে লাভ কি হয়?
  • rabaahuta | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:২৭211042
  • হুঁ। সাহিত্য নয়, এসব তো ঠিক কথা। কিন্তু এই ঘাড় ধরে, যে জিনিসগুলো দেখতে চাইনা তা দেখতে বাধ্য করাটা বিরাট ব্যাপার। পুণরাবৃত্তি ইত্যাদি ঠিকই আছে, তো কি আর করা। প্রতিভা, মেধা, ধক, নতুন চিন্তা সবকিছুই তো সেশ হয়, আগে আর পরে। চন্দ্রবিন্দু বলেছেন সকলি ফুরায় ফুচকার প্রায়/পড়ে থাকে শালপাতা।

    আমি অবশ্য একটা কবিতা লিখছিলাম,

    সুমনের শুক্রাণু কবীরের পীড়া
    পিঙ্গল বিহ্বল আবাপর ব্রীড়া

    এরপর আর মেলাতে পারছিনা দেখে ভাবলাম একটু সামাজিক দ্বায়িত্বমূলক পোস্ট করি। কিন্তু ধকের রিপিটিশন শুনে মাধুরী দীক্ষিতকে মনে পড়ে যায়, মুশকিল কি একটা।
  • aranya | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:২৬211041
  • ওনার আত্মজীবনী-র প্রতিটি খন্ড-ই বেশ ভাল লেগেছে
  • aranya | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:২৫211040
  • তসলিমার সবচেয়ে সাহসের কাজ - মৌলবাদী ইসলাম-কে আক্রমণ। এমন কি প্রফেট-কেও সাধারণ মানুষ হিসেবে ট্রিট করে তার ত্রুটি-বিচ্যুতি দেখানো।
    শুধু পুরুষ বিরোধী লেখা লিখে গেলে এখনও বহাল তবিয়তে দেশে থাকতে পারতেন। ধর্মীয় মৌলাবদ-কে আক্রমণ করেই ভীমরুলের চাকে ঢিল ছুঁড়লেন, দেশ ছাড়তে হল।
    অবশ্য প্রাণ বাঁচল তাতে, নাহলে হয়ত হুমায়ুন আজাদ বা রাজীব হায়দারের মত কুপিয়ে মারা হত।
    ধর্ম বড় কঠিন ঠাঁই
  • ঈশান | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:১৯211039
  • এটুজি কি নিজের পোস্টগুলো পড়ে? :-)
  • Sibu | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:১৮211038
  • ঠিকই, সব মেমোয়ার্সই এক অর্থে প্রাইভেসি ব্রীচ করে লেখা। তবে অনেক ক্ষেত্রে প্রাইভেসি ব্রীচ করাটা বিনাইন। অন্য অনেক ক্ষেত্রে প্রাইভেসি ব্রীচ করে পাবলিক ইন্টারেস্ট সার্ভড হয়। এবং কোন কোন ক্ষেত্রে দেয়ার ইজ নো রিজনেবল এক্ষপেক্টেশন অফ প্রাইভেসি।

    এসবের বাইরে হলে হয়তো প্রাইভেসি মেনটেন করাই ভাল। যাস্ট মনে হওয়া।
  • ঈশান | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:১৬211037
  • তসলিমা সেগুলো লিখেছেন, যেগুলো লিখতে নেই। এবার চশমা এঁটে লোকে বলবেই "এগুলো তো বাওয়া সাহিত্য হলনা"। হলনা তো হলনা। কিন্তু ফ্ল্যাটে পুরুষ বন্ধু আনতে গেলে কার রক্তচক্ষু শাসায়, বাসে উঠতে গেলে কেমন করে "জেনানা নয়" বলে বাস টাটা করে চলে যায়, ঢাকার রাস্তায় তর্জনী তুলে কেমন করে "মাথা কাপড় দিন" বলে শাসানো হয় মেয়েদের, এসব কোন ব্যাটা সাহিত্যিক লিখেছেন? সুনীল বা হুমায়ুনের মতো সর্বজনারাধ্য সাহিত্যিকদের লেখা পড়লে তো মনে হয় আমরা স্বর্গরাজ্যে বাস করি। সেই স্বর্গরাজ্যে তসলিমা দায়িত্ব নিয়ে কালি ছিটিয়েছেন। বেশ করেছেন। সেসব সাহিত্য হোক বা না হোক।
  • Atoz | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:১৩211036
  • সেটাই আরো বেশী করে মনে হয়। জ্যান্ত জ্যান্ত ব্যাক্তিদের খোলা বাজারে উলঙ্গ করা যখন কিনা তাদের আত্মপক্ষ সমর্থনে কিছুই বলার অবস্থা নেই। কারণ, ঐভাবে ওদের ভিলেন বানিয়েই লেখাগুলোর বাজার। উল্টোদিকে ওরা লিখলে পাত্তা পাবে বা বাজারে।
    এইসবের জন্য আরো বিশ্রী লাগে।
    কারণ তারপরেই আবার ঐ বিগলিত করুণা টাইপ লেখা, যে দ্যাখো আমি মহান যীশু, ওরা আমাকে অত্যাচার করলেও আমি মায়া ও দয়ায় একেবারে যাকে বলে-
    পাঠকদের সঙ্গে প্রবঞ্চনা বলে মনে হয় এটাকে, কারণ আগের লেখাগুলোতে যেসব চরিত্রের উপরে তীব্র ক্রোধ তৈরী হয়, ঐ অন্ধকার বিদীর্ণ করতে ইচ্ছে করে, তাকেই যখন লেখক কোলে জড়ায়, তখন পাঠক হিসাবে ঠকে গেলাম মনে হয়। মনে হয় এ যেন শত শত খুনের খুনী কাদের মোল্লাকে বাঁচাও বাঁচাও করে কাঁদার মতন ভন্ডামো।
    যাক, আর একটা লাইনও নয়, অনেক কথা ফালতু খরচ হলো।
  • Ekak | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:০৯211035
  • সবচে বড় প্রাইভেসি ব্রিচ বধায় "কিন্স্কি আনকাট "।
  • a x | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:০৮211034
  • সেভাবে দেখলে সব মেমোয়ার্সই প্রাইভেসি ব্রিচ করে লেখা।
  • Sibu | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:০৬211032
  • না মানে সেইটা হয়তো একটু হয়। সম্পর্কের তো অনেকগুলো গ্রে এরিয়া থাকে। আজ যে বন্ধুর সাথে ফাটানো ঝগড়া, কাল তাকে দেখার জন্য মন কেমন করে। কে জানে। আমার তো হয়। তবে সব কথা প্রকাশ্যে বলতে নেই। সকলেরই একটা রাইট টু প্রাইভেসি আছে। কিছু কিছু ব্যাপারে উনি সেটা অকারনে ভায়োলেট করেছেন বলে মনে হয়েছে।
  • Ekak | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:০১211030
  • আপনি আদিউ পড়েছেন নিশ্চই। বভেয়ার এর। কোনো তুলনা করছিনা কারণ সেটা মানের দিক দিয়ে নেতাজি আর পেয়ান্জি হবে :) তসলিমা পাতি কলামিস্ট। কিন্তু লাথি আর কান্না দুটোই ইমোশন। মানুষের ই। একসঙ্গে থাকলেই ভণ্ডাম এরকম নয়। যে বভেয়ার সেকেন্ড সেক্স লিখেছেন তিনি ই আদিউ লিখেছেন। আর এবার সত্যি এটেনশন বেশি পাচ্ছে চিন্চ্কান্দুনে টা। কাটানো যাক।
  • aka | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:০১211031
  • যাত্রা কেন সহজ নয়, তবে কিনতে পারলে লাভই লাভ।
  • Atoz | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:০০211028
  • আর একটা জরুরী প্রশ্ন, রামকুমারের ধনপতির সিংহল যাত্রা কিনতে চাইলে কীভাবে করবো?
    যিনি বা যাঁরাই উত্তর দেবেন, আগাম থ্যাংকু রইলো। ঃ-)
  • aka | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:০০211029
  • সুমনের শুক্রাণু সংক্রান্ত ইন্টারভিউটা কোথায়?
  • Atoz | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০২:৫১211027
  • দূর দূর, প্রথমদিকে যখন খুব ক্রেজ চলছিল, পড়তাম লেখাগুলো। তারপরে দেখি সব হোলিয়ার দ্যান দাউ টাইপ লেখা। বাপেরে মাছের বাজারে আইন্যা লুঙ্গি টান দিয়া উলঙ্গ কইরা দ্যাওয়া,( তখন স্পনসরেরা হি হি কইরা বুকে টাইন্যা লইছে, ঐ আপদের দেশের আপদগুলিরে দেখাইয়া বাজার টানতে পারার জন্য)। অমা, কিছুদিন পরেই আবার সেই বাপেরে কেন দেখতে যাইতে দেয় না দেশে নিষেধ্হাজ্ঞা তাই নিয়া ফিঁচ ফিঁচ।
    আরে!!!! যারে ভিলেন বানাইলি টাকা বানাইলি সেই দিয়া, তারেই আবার মায়া দেখাইয়া কান্দন! ভন্ডামি নাকি এগুলা?
    লাত্থি-উশটা যখন শুরু করছিলি, সেই লইয়াই থাক, ১৮০ ডিগ্রি ঘুইরা ভালোবাসাবাসির অভিনয় কিয়ের লাইগ্যা?
    এককালে এখন একটা লাইনও খরচ করতে ইচ্ছা করে না এইসব লেখা বিষয়ে। মনে হয় সময় নষ্ট হলো।
  • Sibu | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০২:৪৪211026
  • রাগ ওগরানো, বা খারাপ কথার জবাবে খারাপ কথা আমার কাছে অ্যাবসোলিউটলি ফাইন। বাঙালী ভদ্র ক্লাসের ভন্ডামির মুখে আমি মুতে দেই। তা বলিনি। যেটা আমার খারাপ লেগেছে সেটা হল সম্পর্কের প্রাইভেসীগুলো ব্রীচ করা, অনেক সময়ে কোন অ্যাপারেন্ট কারণ ছাড়া। আদারওয়াইজ, তসলিমার আত্মজীবনী চমৎকার লেখা।
  • Atoz | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০২:৩৪211025
  • এক বন্ধু সেদিন তসলিমারে কইতেছিলেন অ্যাটেনশন হোর।
  • Ekak | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০২:৩১211024
  • হ্যা, অবস্যই অভদ্রতা। কে সমর্থন করবে ওই ছেমরি কে। কিন্তু এটা ভুলি কিকরে যে এই সমাজেই দুলাইন পদ্য লিকলে পুরুষ মদ থেকে সোনাগাছি সব কিছুর পাসপোর্ট পেয়ে যায় আর ওদিকে বাড়িতে পাঁচজন বন্ধু ডেকে নেহাত ছেলেমানুষী একটা কবিতা পাঠের আসর বসলেও একটা মেয়েকে শুনতে হয় মক্ষিরানী। ভালো জুটিয়েছে। পুরুষ কলাকারদের বইয়ের বাইরের কথ্যভাষা কিঞ্চিত শোনা আছে তো। একটা মেয়ে এইসব দেখে শুনে ক্ষেপে গ্যাছে। মাথা ঠান্ডা হলে বুদ্ধি বেশি হলে গুছিয়ে লিখত। তা নয় বলে প্রচুর বেসুরে চেঁচায়। সর্বদা ছেলেমানুষী যুক্তি খারাপের বিপরীতে খারাপ। কি করা যাবে। যার যেমন ক্ষমতা। একটা জীবনে কিছুটা রাগ তো উগরে গ্যালো। কেই বা বিশাল লেখক ভেবেছে। উনি নিজেও ভাবেন বলে মনে হয়না।
  • Sibu | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০২:২০211023
  • এককের তসলিমা ২ঃ১১ মোটামুটি ক। তবে ওনার আত্মজীবনীতে কিছু কিছু জায়গা আমার কাছে খুব কিস অ্যান্ড টেল ধরনের লেগেছে। সেটা ছেলেরা যখন করে সেটা যেমন অভদ্রতা, মেয়েরা করলেও অভদ্রতাই।
  • Ekak | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০২:১১211022
  • তসলিমা কে সাহিত্যিক হিসেবে নি না। বালিকার গোল্লাছুট মোটামুটি লেগেছিল, বাকি সব শিকনি মোছা। সেটা কথা নয়। সেত বভেয়ার ও কোনো লেভেলেই সাহিত্যিক নন। কিন্তু মহতী রাগের প্রকাশ। তসলিমা সেটাও হতে পারেন নি। আসলে কি হয় যে বাচ্চা মেয়েটার হিরো কবি প্রেমিক পুরুষ প্রবর ভালবাসার পানপাতায় মুড়ে লুকিয়ে সিফিলিস দিয়ে যায় যৌবনের প্রথম দিনে সেই মেয়েটা বাকি জীবন আমাদের উঠোনে বসে রাগে কষ্টে অবুঝে কাঁদে থুতু ছেটায় গাম্ভীর্যের মুখোশ পরে পুরুষ পুতুল নিয়ে কখনো ডাস্টবিনে ছোঁড়ে কখনো বিছানায় অনেক কিছুই করে। কোনদিন ই কোনো মহত রূপ দিতে পারেনা কষ্ট কে। কী আর হবে। সবাই তো পৃথিবীতে সানাই এর সুরে কাঁদে না। কেও কেও ছিঁচ কাঁদে। ছানামানুষ। একটু মায়া আছে তসলিমার প্রতি। কিছু করার নেই।
  • ঈশান | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৪৯211021
  • গুরুজনদের নিয়ে খিল্লি করেনা। ছিঃ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত