এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৬210360
  • হ্যাঁ, কী যেন, নিউ ইয়র্কে বঙ্গমঙ্গল ? পাওয়া যাবে। আমাকে বা guruchandali জিমেইল ডট কমে ঠিকানা জানিয়ে একটা মেইল করে দিতে বলবি ? আম্রিগায় আর কেউ চটি পেতে ইচ্ছুক হলেও মেইল করবেন।
  • π | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৮210359
  • দাঁড়া, বলছি। ভরপেট ফ্রায়েড রাইস আর চিলিচিকেন খেয়ে আড়াইবার লুঙ্গি ডান্স নেচে হাঁপায়ে পড়েছি।
  • aka | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৩210358
  • হয় খাদ্য, নয় বাসস্থান, নয় সেফটি, নয় খোলস ছাড়বে। এই তো মনে হয়।
  • রোবু | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩৭210357
  • ইপ্সিতাদি, জাতি জানতে চায়, নিউ ইয়রকে গুরুর বই পাবার কোনো ব্যবস্থা আছে কিনা। বিশেষতঃ প্রকল্পদার বঙ্গমঙ্গল।
  • Ekak | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩৬210356
  • আকা বাবু

    ক্যাপটিভ স্পিসিস তো বহুকাল আগেই নিরুপদ্রব জীবনে অভ্যস্ত। সাপ খুব ভীতু সন্দেহ নেই। হেব্বি ভীতু যারে কয়। কিন্তু এইযে এদিক ওদিক সর্বক্ষণ ঘুরে বেড়ানো সেটা কি শুধুই এক্সপ্লোর না এক্সপ্লোর আউট অফ ফিয়ার।
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩৪210354
  • বোঝো!!
  • sosen | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩৪210355
  • একক, তাই-ই, :-))
  • Ekak | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩২210352
  • ব্ল্যান্ক

    না, গ্রীন টেরর।
  • রোবু | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩২210353
  • ইভলিউশন এর চাপে একটু শান্তিতে মালও খেতে পারলনাক' ছেলেটা!
  • Ekak | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩১210350
  • হ্যা, কিন্তু একটা ব্যাটা মাছ যার একটু আগেই পেট ভরেছে এবং তখনও জলে খাবার, ছোট মাছ ভাসছে সে শিকার ছেড়ে মানুষের সঙ্গে কমিউনিকেট করবে ক্যানো। এই লোকটা যে কে সেত অলরেডি রেকগ্নায়স্দ। সেল্ফ রেকগনিশন থ্রু ক্রস স্পিসিস কম্প্যানীয়ন্শিপ ? তাই বলছেন ? তাহলে মাছ ও আমি পরস্পর পরস্পরকে পুষি। ঠিক ঠিক এটা আমারও মনে হয়। একচুয়ালি পশুপখিরাই আমাকে পোষে। এতক্ষণে খানিক আলো পেলুম :)
  • aka | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩১210351
  • সাপের ব্রেন এতই ছোট তাতে ইনস্টিংক্ট ছাড়া আর কিছুই নেই। পেলমেটের মাথায় চড়ে সম্ভবত ভয় পেয়ে।
  • blank | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২৯210349
  • বাকি কোশ্চেন পরে। এককদার কি মাছ? ফাইটার?
  • রোবু | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২৮210348
  • না আবার খারাপ লাগতে শুরু করেছে। বহু টাকা লস হয়ে গেল জাস্ট হেগে হেগে :-(
    এবার থেকে জমিয়ে রাখব।
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২৭210347
  • রোবুর এখন সবই ভালো লাগবে। এমন হয়!! ঃ))
  • sosen | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২৩210346
  • কমিউনিকেট করার ইচ্ছে অবশ্যই "প্রয়োজন", কিন্তু খাদ্য, বাসস্থানের প্রয়োজনই যে, তা নাও হতে পারে।
    সেল্ফ /নন সেল্ফ রেকগনিশন এর জন্য কমিউনিকেশনের প্রয়োজন। টেরিটরি মার্ক করা ও বাড়ানোর জন্য। মেট সার্চের জন্য। নেগেটিভ কমিউনিকেশন ও হয়, গোষ্ঠিকে প্রটেক্ট করার জন্য।
  • Ekak | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২১210345
  • রেপটাইল রা অন্যরকম। মানে আমি যদ্দুর কাছ থেকে দেকেছি। কাছিম, কর্ন স্নেক, এলিগেতর। ওদের কিরম একটা শিশুদের মত নিজের জগত আছে। একা একা এক্সপ্লোর করে বেড়ায় যতটা পারে। কোনো ফুড ইনসেনটিভ না থাকলেও পেলমেট এর মাথায় চড়ে সাপ। যত গলি ঘুন্জি এফাঁক অফাঁকে কাছিম চলে যায় একা একা। সাপ কিছুতেই এক জায়গায় চুপ করে থাকেনা। ওদের অন্যরকম।
  • রোবু | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৯210344
  • আলুচানা ভাল্লাগছে।
  • sosen | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৫210343
  • আকারে ইঙ্গিতে বাইসন বোঝানো কিন্তু আরো হ্যাপা। তবে সিঙ্গল গ্রান্ট তো ছিলই। কমপ্লেক্স লিঙ্গো এলো পরে। দুটোই ইভলভ হতে থাকে। হোমো হালিবিস-এ বোধহয় প্রথম ছিল Wernicke's এরিয়া যেইটা ভাষার সাথে যুক্ত। আর অনেকেই বলেন ভাষা আসলে adaptation নয়। exaptation বা spandrel। মানে ভাষা এখন যেভাবে ব্যবহার হয়, কমিউনিকেশন, ওই কারণে ভাষা তৈরী হয়নি। যেমন পালক তৈরী হয়েছিল পাখির গা গরম করতে, পরে দেখা গেল ও দিয়ে খুব ভালো ওড়া যায়।
  • Atoz | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১১210342
  • একক, কচ্ছপেরাও কি এরকম ধরনের কিছু করতো? মানে, কমুনিকেট করতে চাইতো?
  • Ekak | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৮210341
  • সোসেন

    কমিউনিকেট করার ইচ্ছে টা কি শুধুই প্রয়োজন ? প্রয়োজন থেকে কমিউনিকেট করে সেটা একশবার। কিন্তু সেটাই পুরো সেট কিনা এ বিষয়ে কি জানা যায় ?

    আমার একরিয়ামের মাছটির ভীষণ কমিনুকেসনের খিদে। প্রথমে ভাবতুম অর খিদে পায় এবং আমি খেতে দি এর থেকে একটা ফর্মুলা গ্রো করেছে। তারপর যখন ই আমাকে দেখে কাঁচের গায়ে ঠোক্কর দেয় গিয়ে খেতে দি। একটু বাদেই আর খায়না। কিন্তু কাঁচের গায়ে এগিয়ে আসা, একরিয়ামের অন্যদিকে গেলে সেদিকে ঘুরে গিয়ে ফিল্টারের পাশ থেকে মাথা বাড়িয়ে দেখা এগুলো অব্যাহত। গায়ের রং পাল্টে যায়। এবার এটাকে তেরিতরিয়াল স্টান্স মনে করে আয়না রেখে দেখেছি। সে খেপে ওঠা টা অন্যরকম। তেরিতরিয়াল। আমার সঙ্গে যেটা করে সেটা মনে হয় কম্প্যানীয়ন্শিপ। নাকি সমস্ত কম্প্যানীয়ন্শিপ আদতে টেরিটরি পলিটিক্স। ভীষণ ঘেঁটে থাকি। অনেকবছর বছর কুকুর-মাছ-পাখি সঙ্গে রাখছি। কিন্তু এখনো ওদের বুঝিনা। চেষ্টা করি। এই অকারণে কমিউনিকেট করার ইচ্ছে টা কোত্থেকে আসে ক্লিয়ার নয়।
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৫210339
  • সুষেণ, হুম। আজ আর নয়, কাল ভেবেটেবে আরো প্রশ্ন করবখনে।

    হাড়ের মালা, মুন্ডুমালা এগুলো বোধহয় একদম প্রথমে সাইন অব ভিক্টরি ছিল।
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৫210340
  • সুষেণ, হুম। আজ আর নয়, কাল ভেবেটেবে আরো প্রশ্ন করবখনে।

    হাড়ের মালা, মুন্ডুমালা এগুলো বোধহয় একদম প্রথমে সাইন অব ভিক্টরি ছিল।
  • Atoz | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৩210338
  • ভাষাই বা উদ্ভুত হলো কখন? এটা ছবি আঁকার আগে না পরে? নাকি একসঙ্গেই? কথা বলে বা আকারে ইঙ্গিতে কিছু বোঝানো ছবি এঁকে রঙ টং দিয়ে বোঝানোর চেয়ে অনেক সোজা। নইলে তো রঙ যোগাড় করো রে, দেয়াল বাছো রে- হাজার হ্যাপা।
  • Atoz | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৮210337
  • কানে পাথর ঝুলিয়ে দুল পরা, গলায় হাড়ের মালা পরা, হাড়ের বাঁশি বানানো, বাজানো---এসব জিনিস ও বেশ জটিল প্রশ্নসাপেক্ষ।
  • Atoz | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৬210336
  • আসলে একজনের কান টানলে তারটা লম্বা তো হতেই পারে, কিন্তু পরবর্তী বংশধরেরাও লম্বা কান নিয়ে জন্মাবে কিনা, সেটা বেশ প্রশ্নসাপেক্ষ।
    ঃ-)
  • sosen | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৩210335
  • দমুদি, ছবি নিয়ে অনেক থিওরি আছে। আমি যদি ব্ল্যাঙ্কির প্রশ্নের aspect ধরে রাখি, তাহলে most important অবজারভেশন হলো, গ্রেট এপরা কিন্তু সবাই ছবি আঁকে। কোনো ট্রেনিং ছাড়াই।
    সেগুলোর কম্পোজিশন হয় সার্কুলার, অথবা ঝিরি ঝিরি জিনিস, আর ওরা যে কিছু আঁকছে সেটা ওরা বোঝে। ধুলোতে, গাছের গায়ে, রেখা টানা এপ দের ক্যারেক্টার।
    এবার মানুষ সেটাকে যা দেখছে তা কপি করার পর্যায়ে নিয়ে এলো। প্রথম দিকের কেভ পেইন্টিং এ আছে জন্তু আর আঙ্গুল। সব কিন্তু এক-ই রকম ভালো আঁকা নয়। ওই সময় মানুষ মূলত শিকারী। এটা কি শিকারী দলগুলোর ট্রেনিং এর জায়গা ছিল? নিজেদের শেখানোর, যে এই জন্তুগুলো এই রকম, এগুলোকে মারতে হবে? ভেব না যে তখনকার মানুষ আমাদের মত গুছিয়ে ভাবত, সেল্ফ-awareness ছিল। না থাকায় স্বাভাবিক, ক্রেনিয়াল ক্যাপাসিটি অনেক কম। তো সেক্ষেত্রে ওগুলো শেখানোর জন্য হতে পারে। ওই সময়ে রিলিজিয়াস কিছু ছিল বলে মনে হয়না। কিংবা তখনও পশুগমনের অভ্যাস ছিল, সেই ক্ষেত্রেও এটা আসতে পারে। বিভিন্ন হান্টার গ্রুপ আলাদা করার জন্য আসতে পারে।
    পয়েন্ট হলো, আঁকার জন্য রং, টুলস ব্যবহার করা। এটা জরুরি ছিল, বোঝা যায়, কেন? ভাষা ছিল না, ছবি এঁকে বোঝানো। এটা খুব জরুরি না হলে সেই সময় উদ্ভূত হত না। আর রেখা টানার ট্রেট কমন ancestor -এর মধ্যেই ছিল মনে হয়।
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৪২210334
  • তাহলে তো দুটো কানই লম্বা হবে। শুধু ব্যাং আর আমার গায়ের জোরের ওপরে নির্ভর করে কানদুটোর সাইজ বিভিন্ন হবে।

    তাহলে পরবর্তী অভ্যুদের কানও লম্বা লম্বা হবে? আর ঐরকম দুইরকম সাইজের দুটো কান?
  • rabaahuta | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৪১210333
  • দমদি একটা দুর্বল জায়গায় ঘা দিল। ছোটবেলায় হোমটাস্ক করতাম না বলে শিবুস্যার সপ্তাহে ছদিন সন্ধ্যেবেলা পনেরো মিনিট করে আমার কান টানতো। সেই থেকেই কিনা কে জানে...

    তাও ভাগ্যিস খেয়াল করে আজ এই কান কাল ডান কান টানতো।

    খুব কঠিন আলোচনা হচ্ছে তাই ভেবেছিলাম ছ্যাবলামি করবোনা, কিন্তু ব্যাক্তিগত স্মৃতিভারে বিহ্বল হয়ে গেলাম।
  • Bhagidaar | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৩৮210332
  • কিন্তু তা তো হবেনা! অভ্যুর কান তো একদিক থেকে দমদি আর অন্য দিক থেকে ব্যাং দি টানবে।
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৩৭210331
  • বুঝলে অভ্যু, ব্যপারটা শুরু হল ল্যামার্কের থিয়োরি থেকে। প্রশ্নটা ছিল তোমার একটা কান যদি আমি টানা অনেকদিন ধরে টেনে যাই, তাহলে কি সেই কানটা গাধার কানের মত লম্বাআ হয়ে যাবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত