এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bhagidaar | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৩২210329
  • এই মাইরি অভ্যু আমার কথাটা নিয়ে নিল। একটা মিটিং সেরে এই ডেস্কে এলাম, জিগ্যেস করতে যাচ্ছিলাম আজকের টপিক কি।
  • ref. | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৩২210330
  • মহাত্মা বিদুর বলিলেন, "হে জ্যেষ্ঠ, হে কুরুরাজ, আমি আপনার প্রকৃত মনোভাব সবিশেষ অবগত আছি। জগৎসংসারের নিকট এক্ষণে আপনি অপত্যস্নেহান্ধ অসহায় পিতা রূপে পরিচিত। পরন্তু হে রাজন্‌, আমি স্থির নিশ্চয় জানি যে স্বীয় রাজ্যাধীশ্বরপদ ও তদ্‌সংজাত ক্ষমতাভোগের গোপন কামনার বশবর্তী হয়ে নিজপুত্র মূঢ়্মতি হিংসাশ্রয়ী দুর্য্যোধনকে আপনি সেই নীচ কূলধ্বংসাত্মক স্বার্থচরিতার্থে ব্যবহার করিয়াছেন। হে কুরুনন্দন, সর্বসাধুজননিন্দিত গান্ধারতনয় কদাচ আসন্ন প্রজাক্ষয়ী মহাসমরের মূলকারণস্বরূপ নহে। হে অগ্রজ, আপন রাজ্যক্ষমতাভিমানের মোহাচ্ছন্ন দৃষ্টিতে বৃকোদরহস্তে আত্মজের আসন্নমৃত্যুর নিশ্চিত ভবিষ্যত সম্বন্ধে অনাত্মীয়ের ন্যায় উদাসীন থাকিয়া আপনি প্রমাণিত করিয়াছেন যে স্বাভাবিক পিতৃমনোবাঞ্ছারূপ পুত্রকল্যাণ আপনার অভিপ্রেত নহে।"
    n.b.:- This coded text is meant to be deciphered by certain individual only and expected to be ignored by others.
  • Abhyu | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৩০210328
  • আজকের টপিক কি? আজ কি সিরিয়াস ভাট?
  • Ekak | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২২:১২210327
  • ছবি তো প্রাথমিক পর্যায়ে কমিউনিকেশন মিডিয়াম। চিন্হ দিয়ে বোঝানো বা কোনো ছবি দিয়ে। এবার তার সঙ্গে পুজো যোগ হয়। সেটাও কমিউনিকেশন ফরম। একটা দামড়া ষাঁড় কে ফার্তিলিতির প্রতিক হিসেবে সামনে রেখে পুজো করতে গেলে গুঁতিয়ে গুস্টিনাশ করে দেবে :( ছবি ই সই :) এ ছাড়া পিক্তরিয়াল আছে।
    কিন্তু এই যে ব্যাখ্যাগুলো এতে আমাদের বৈপত্রভর্তি। হাজার হাজার পাবেন। এটা একটা ইউতিলিতারিয়ান ব্যাখ্যা। এর মধ্যে রাজনীতি নেই। মানে আইডিয়া র জায়গা টা গৌণ। এরকম ব্যাখ্যা বড্ড একপেশে লাগে। গভীর জঙ্গলে কাঠ কুড়ুতে গিয়ে যে মানুষটি পাথরের গায়ে এমনি ঘসে ঘষে পাখি এঁকেছিল তারপর নিজেই সেটা একটু এলোমেলো ঘশেদিয়ে আবার হাঁটা দিয়েছিল সেই মানুষটাই একচুয়ালি একদিন খেপে গিয়ে সুখ সম্মান ছুঁড়ে ফেলে বই লিখে জেলে যায় বা রাষ্ট্রের পক্ষে বিপজ্জনক হয়ে ওঠে। তাকে চাই। আমাদের অধিকাংশ ইতিহাস বীখ্হা একচুয়ালি তাকে ভুলিয়ে দেওয়ার প্রয়াস :/
  • Tim | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০২210326
  • বাকিসব বাদ দিলে, স্রেফ সামাজিক গঠনের ইভোলিউশনটা দেখলেও বোঝা যায় এককের অ্যাঙ্গলটা। এর থেকেই কৃত্রিম চাহিদা, এবং হয়ত আদিম ফর্মে এখনকার অনেক সোশিও-ইকোনমিক টার্মই এসে পড়বে।
    কিন্তু প্রশ্ন হলো, কেন মানুষ সবকিছুকে প্রবলেমেটিক করে ফেললো? কেন মানুষই? অতি চালাকের গলায় দড়ি?
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫৭210325
  • আরো একটা প্রশ্ন হল সেই আলতামিরার গুহা থেকে বা কে জানে হয়ত তারও আগে থেকে মানুষ অবসরে ছবি আঁকছে, তো, ছবি আঁকা মানে দেখে দেখে হুবহু ফুটিয়ে তোলা -- এটাও কি মিমিক্রির মধ্যে পড়বে সোসেন?
    আর কেনই বা? মানে কী সমস্যায় পড়ে হঠাৎ ছবি আঁকতে গেল মানুষে।
  • blank | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫৬210324
  • হমম। এটা অন্য দিক। আমার চিন্তার উল্টো দিকে যাচ্ছে। কমপ্লেক্স মেশিন খুব বেশিদিনের না। কিন্তু এই পিরিয়ডে কি ব্রেনে কোনো মেজর বা মাইনর পরিবর্তন এসেছে। সোসেন্দি বলতে পারবে
  • jhiki | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫৫210323
  • উইকির ফান্ডা সে নিজেই পড়ে নিয়েছে। পোকার খেলতে আমিই জানিনা তো সাতবছুরেকে কী বোঝাব!!
    বাড়ীতে তাসও নেইঃ(
  • Ekak | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫৪210322
  • এটা তো সোসেন বললেন। মোর কনফ্লিক্ট মোর এদাপ্তিভ প্রেসার। প্রথমদিকের প্রেসার টা একদম আরও বেশি শিকার আরও বেশি খাবার জমিয়ে রাখার প্রয়োজন আরও বেশি আত্মরক্ষার প্রয়োজন এই জায়গা থেকে। কিন্তু এসবের তো একটা স্পষ্ট লাইন আছে। পরপর ভাবলে বোঝা যায়। এবং সেখানে পুঁজি আসে। একদম আদিম ফর্মে। যন্ত্রের উদ্বর্তনে পুঁজির প্রভাব বিশাল। খটকা টা এর অনেক আগের। হটাত সবাই গায়ে হাওয়া দিয়ে কাটাল আর মানুষের মাথাতেই কী পোকা নড়ল ? সিম্পলি আই কান্ত এক্সেপ্ট দ্যাট উই ইভলভ বিকস উই ফেস প্রবলেমস। আই থিন্ক উই মেক থিংস প্রব্লেম্যাতিক হুইচ লীভস নো আদার এস্কেপ বাট ইভলুশন। এন্ড উই হ্যাভ সাম পোকা ইন আউঅর ব্রেইন হুইচ ক্রিয়েত্স অল দ্য মেস এভ্রিটায়ম, নেমলি সিভিলায়সেষণ। দাবিকরছি না কিছু, এরকম মনে হয় ; জাস্ট।
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৪৫210321
  • হ্যাঁ বেসিক টুল নিয়ে বহু বহুউ বছর কাটিয়ে হঠাৎ তেড়েফুঁড়ে নানান ইনোভেটিব হ টুল বানাতে লাগল কেন? কীভাবে?
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৪২210320
  • জ্যাকপটের আবার ফান্ডা কি? আমি জ্যাকপট পেলে তোমাকে না হয় খানিক টা দেবো !! ঃ))
  • blank | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৪০210319
  • জ্যাকপট পোকারে একটা ওপেনিম গেম। দুটো জ্যাক দিয়ে শুরু হয়। উইকি তে পাবে।
  • blank | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৩৯210318
  • একক দা
    আমার প্রশ্ন হলো অস্ট্রালোপিথেকাস কি পারতো? বেসিক টুলস যারা এনেছিল। তার বহু যুগ, দু তিন স্পিসিস তো সেই বেসিক টুলেই কাটিয়েছে। খুব সামান্য কিছু আপগ্রেডেশান এসেচে তারপর।
  • jhiki | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৩৮210317
  • কেউ তো আমাকে জ্যাকপটের ফান্ডা দিল না ঃ(
  • blank | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৩৬210316
  • ম্যামিদি এ আমাদের প্রোলেতারিয়েত হোয়াইট হাউস
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৩৩210315
  • ও ঝিকি কোথায় গেলে ? এসো হিন্দী সিনেমা নিয়ে একটু ভাট করি। এরা তো জ্বালিয়ে দিলে!! ঃ((
  • Ekak | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৩১210314
  • যন্ত্র তো কম্পোনেন্ট ভেঙ্গে ভেঙ্গে ভাবলে প্রততায়পিং। কোনো না কোনো ন্যাচারাল বিহেভিয়ার কে ইমিতেত করা। কিন্তু ঐটাই ব্যাপার যে মানুষ খুব ইউনিট মডেলে ভেঙ্গে ফেলতে পারে যেটা দেখে এপারেন্ত্লি বোঝা শক্ত কোত্থেকে রিলেট করলো। শিম্প কে ঘর তোলা শিখিয়ে দিলে উল বুনে দেবে কিন্তু কাঠি উল এসব ধরিয়ে ছেড়ে দিলে পোকা মাকরদের বাসা বোনা দেখে দাঁড়া র সব্স্তিতিউত যে উলের কাঁটা হতে পারে ভাবতে পারবে না।
  • ম্যামি | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:২৯210313
  • হোয়াইট হাউস? ব্ল্যাঙ্কি কি আবার বেড়াতে গেছে?
  • sosen | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:২৮210312
  • ধরব না কেন, ওদের তো ধরছি। পুরো হোমো কে ধরলেও নেট তো এই দাঁড়াচ্ছে।
  • Blank | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:২৬210311
  • সোসেনদির টা ঠিক বানী হলো না। ঐ জন্য সোসেন্দি অ্যাওয়্যার্ড পায়, কিন্তু মহাপুরুষ হতে পারে না।
  • Blank | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:২৫210307
  • শেষ বানীটা দিয়ে যাই।
    রিসোর্সের অভাব না হলে মানুষ আজ ও অমনি ট্রাইব হয়েই থাকতো।
  • sosen | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:২৫210308
  • আমি এখুনি বলে দিয়ে যাই-adaptive প্রেসার। তার উপর নির্ভর করবে বিবর্তন।
    সব গ্রুপ বিবর্তিত হবেও না। যত ইন ব্রেড তত spontaneous mutation এর উপর নির্ভরশীল হয়ে পড়বে। তা থেকে ট্রেট তৈরী হওয়ার রেট কম। হাই adaptive প্রেসার না থাকলে বিবর্তনে কেউ ইনভেস্ট করবে না। সেজন্য isolated গ্রুপেরা অনেকটাই আগের মত থাকবে।
  • ম্যামি | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:২৫210309
  • সোসেন 09:12 -- ক।
  • Blank | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:২৫210310
  • ঃ) ঃ)
    আরে মদ খেয়ে মাতলামো নিশ্চয় হাতি আর ভাল্লুক দেখে টুকেছে। তোমরা কুচ্ছো করবে জানি, কিন্তু বাঁদর দের দেখে শিলাজিৎ খাওয়াটাতো শিখেছে মানুষ।
  • Blank | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:২৩210306
  • আরে আমি হোয়াইট হাউস চল্লুম।
    যন্ত্রপাতি যদি অস্ট্রালোপিথেকাস বানিয়ে থাকে তো সে এমনিতেই হোমো গ্রুপের না। হোমো হবিলিস যদি বানায় তো তার সাথে হোমো সাপিয়েন্সের অনেক তফাৎ। আমার বক্তব্য হলো যে এই মাঝের গ্রুপ গুলো কে কেন ধরছিনা স্পেক্ট্রামের পার্ট হিসেবে।
    চিম্পের বিবর্তন হয়ে মানুষ হওয়া অমনি ভাবে বলিনি - মানে বলছি কয়েক মিলিয়ান বছর পরে এমন হতেই পারে যে এমন কোনো বুদ্ধিমান জীব পাওয় গেল, যাদের ইন্তেলিজেন্স হোমো স্যাপিয়েন্সের মতন, কিন্তু তাদের অরিজিন অন্য।
    হোমো গ্রুপের অন্য কেউ হয়তো আরো উন্নত কিছু হয়েছে তখন।
  • aka | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:২২210305
  • পৃথিবীর প্রথম মদ বিয়ার। প্রস্তর যুগে।
  • | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:২১210304
  • :-))))))))))
  • Ekak | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:২০210302
  • মানুষ ব্যাং দির ভয়ে লোম না বাড়িয়ে জামা বানিয়েছে।
  • Blank | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:২০210303
  • বেসিকালি লাস্ট দুটো প্যারা নিয়ে আমার বক্তব্য হ্যাস। দক্ষিন আমেরিকার প্রাচীন আমাজনের ট্রাইব, এই কদিন আগে যাদের প্রথম জানা গেলো - তাদের উদ্ভাবন শক্তি তো আগের জায়গাতেই আছে। তাদের ইন্টেলিজেন্স নিয়ে কাজ কম্ম নিশ্চয় হবে।
    বাকি পরে বলছি।
  • sosen | ১৮ ফেব্রুয়ারি ২০১৪ ২১:১৮210301
  • মদের-ও prototype ছিল না। :-)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত