এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অ্যাগনি-ত্রাস হনুমেসো

    h
    অন্যান্য | ২২ আগস্ট ২০১৬ | ৮১১৭ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • potke | ২৪ আগস্ট ২০১৬ ১৩:১৪719900
  • " আইসা টা কি, পলিটিক্যাল পার্টি?"

    লসাগু দা ইস ব্যাক।

    ডিঃ ইহা ব্যান্টার হলেও হতে পারে।
  • umesh | ২৪ আগস্ট ২০১৬ ১৩:১৪719899
  • হনুমেসো কে সল্লু-ভাই এর মতো লাগছে।

    গুরু'র লোকজন আজকাল কেমন যেন হয়ে গেছে, ছ্যবলামি তেও পলিটিক্যাল কারেক্টনেস খোজে।
    চাড্ডি দের মতো?
  • potke | ২৪ আগস্ট ২০১৬ ১৩:১৬719901
  • উমেশ, ঃ)
  • Abhyu | ২৪ আগস্ট ২০১৬ ১৩:১৮719902
  • প্রশ্ন - আইসা টা কি, পলিটিক্যাল পার্টি?
    উত্তর - https://www.aisa.or.ke/ কিছুটা পলিটিক্যাল তো বটেই। দিল্লিতে আফ্রিকান মানুষদের হেনস্থা নিয়ে কেজরীবাবু একটু ফাঁপরে পড়েছিলেন।
  • কুমড়ো | ২৪ আগস্ট ২০১৬ ১৭:৩৩719904
  • উইকি লিখছে নব্বই সালে এর জন্ম, কিন্তু আমার স্কটিশের পড়ার টাইম তো তার ঢের ঢের আগে। কেস টা কী?
  • | ২৪ আগস্ট ২০১৬ ১৭:৪৩719905
  • স্কটিশে যারা জিততো তাদের নাম ছিলো এসসিসিএসে - স্কটিশ চার্চ কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশান। এতে অতিবামদের নানা দলের ছেলেমেয়েরা ছিলো।একা এই আই এস এ র নয়।
  • কুমড়োপটাশ | ২৪ আগস্ট ২০১৬ ১৮:০২719906
  • রাইটো।
    আরো অনেক দল ছিল। ডিএসও, এসএফআই, সিপি, ইত্যাদি। আমরা চোখ বুজে এসএ কে ভোট দিতাম।
  • Bratin | ২৪ আগস্ট ২০১৬ ১৮:৪৩719907
  • আমদের ছিল এস এফ আই।

    এদের প্রধান কাজ ছিল ডি এস ও ছেলেপিলে দের নিয়মিত পেটানো আর কিছু কাজ নিশ্চয় করতো। তবে আমি জানি না।

    এদের এক নেতজি ক্লাশ থেকে স্যার কে বার করে দিয়ে বলেছিল" কাল কে ভোট। তা তোরা চস্স বা না চাস তোদের ভোট টা আমরা পবো"।সেই আমার অ্যান্টি সিপিএম হবার সূত্রপাত।
    ঃ))
  • Porphyrion | ২৪ আগস্ট ২০১৬ ২১:৫৪719909
  • ও হানিমেসো - আর কি উত্তর হবে না?
  • aranya | ২৪ আগস্ট ২০১৬ ২২:০৬719910
  • ১। 'কন্টেক্স্টে আগ্রহ থাকলে দেখা যেত তাদের সাম্প্রতিক গৌরবজ্জ্বল ভূমিকা কে তাদের সদস্য ই আন্ডারমাইন করেছে '

    - না, আন্ডারমাইন করে নি। ভারতের সমস্ত নিউজ মিডিয়া, রাইট উইং পার্টি এবং শ্রী হনু বললেও করে নি। একজন ধর্ষকের কৃতকর্মের দায় তার পার্টির ওপর বর্তায় না, আইসার একজন মেম্বার, পার্টির বাইরে যার স্বতন্ত্র অস্তিত্ব আছে, সে কাউকে রেপ করা মনে পুরো সংগঠন রেপিস্ট তৈরীর কারখানা হয় না, কিছু মুসলিম টেররিস্ট হলে সব মুসলাম টেররিস্ট হয় না, সামগ্রিক ভাবে মুসলিমরা বা ইসলাম আন্ডারমাইন্ড হয় না।
    এসব তো কমনসেন্স, কেউ না বুঝলে অসহায় লাগে

    ২। কারও কারও একটা অতীন্দ্রিয় ক্ষমতা দেখি -অন্যের 'সময়াভাব' কিনা, 'রাজনইতিক ঘটনার সম্পর্কের আলোচনায় রাজনইতিক কনটেক্স্ট সম্পর্কে আগ্রহ কম' কিনা, এসব অবলীলায় জেনে যান। মাইন্ড রিডিং-এর এই অলৌকিক ক্ষমতা ব্যবহার করে বাবা হনুদেব নাম নিয়ে আশ্রম খুললে টু পাইস আসবে :-)

    ৩। রাজনৈতিক খার সম্পর্কিত প্রশ্নের কোন প্রেসাইস উত্তর পাই নি, তবে বিবিধ পোস্ট পড়ে মনে হল আইসার কাজকম্মোকে হনু প্রীতির চক্ষে দেখছেন, সুতরং ধরে নিচ্ছি খারে র কোন ব্যাপার নেই। ঐ মন্তব্য-টি তাহলে জাস্ট মজা করার জন্য বলা। তো মজার জন্য (যার অন্য নাম রাজনৈতিক ব্যান্টার) করা ঐ স্টুপিড, নিম্নরুচির কমেন্টটি যে আইসার জন্য অপমানজনক, তা আমি হনু-কে আর বোজানোর চেষ্টা করব না। কমেন্ট-টি যে আদৌ প্রাসঙ্গিক নয়, যেহেতু রেপ আর পরকীয়া এক নয়, সে তো অনেকেই পয়েন্ট আউট করেছে, কোন লাভ হয় নি। গোয়ার্তুমি চালিয়ে গেলে আর কে কাকে কী বোজাবে ..
  • aranya | ২৪ আগস্ট ২০১৬ ২২:০৯719911
  • ব্রতীন, এসএফ আই যে ক্যালাত, তুমি কি তার রাজনৈতিক কনটেক্স্ট জান? কোন বিশেষ কনটেক্সটে, কোন গূড় কারণে ঐ সব বিরোধী সংগঠনের ছেলেমেয়েদের পেটানো নিশ্চয়ই জাস্টিফায়েড ছিল।
    কনটেক্স্ট না দেখলে চলবে? ;-)
  • কুমড়োপটাশ | ২৫ আগস্ট ২০১৬ ০০:০৬719912
  • প্রেক্ষিতকেই কি বাংলায় কনটেক্স্ট বলে?
  • Du | ২৫ আগস্ট ২০১৬ ০৭:৩৪719913
  • নামেই যত মুশকিল। পরিবার আমাদের সবার থাকে তাও রিপোর্টে পরিবারে শিশু বা সদস্যরা যৌন হয়রানীর শিকার হয় - শুনে আমরা কেউ প্রতিবাদ করতে যাই না-- কিন্তু কোন সংগঠন হলেই (মাদ্রাসা, এসেফাই বা যাই হোক না কেন - অবশ্যই নিজের অ্যাফিলিয়েশন থাকলে) আমরা সেটার মর্যাদা রক্ষায় মহাব্যস্ত।
  • Abhyu | ২৫ আগস্ট ২০১৬ ০৮:১৫719914
  • ছিল রুমাল হয়ে গেল বেড়াল। টইটাকে আবার রুমালে ফেরানো যায় না?
  • sinfaut | ২৫ আগস্ট ২০১৬ ০৮:১৯719915
  • গুরুর বামপন্থী স্বর্ণযুগের কথা মনে পড়ে গেল।
  • aka | ২৫ আগস্ট ২০১৬ ০৮:৫২719916
  • লেঃ

    তো কথা হল পোষ্কার পরকীয়া আর ধর্ষণের মধ্যে দিব্য সাদৃশ্য আছে।

    পরকীয়া == পার্টনারকে ধোকা দিয়ে অন্যের সাথে সেক্স, ইয়েস ঐ বাঙ্গালী মোড়কে রোমান্টিসিজম এনে কোন লাভ নেই। ওসব নেহাতই বালখিল্যপনা। যতক্ষণ না ফেন্স টপকাচ্ছেন ততক্ষণ উহ পরকীয়া নয়, ও যতক্ষণ না নিজের পার্টনারকে ধোকা না দিয়ে করছেন ততক্ষণও না।

    ধর্ষণ== অপরের ইচ্ছের বিরুদ্ধে জোর করে সেক্স।

    দুয়ের মধ্যে মিল == ডিসহনেস্টি। যা কিনা হনেস্ট বামপন্থী রাজনীতি করা লোকের মানিয়ে নিতে অসুবিধা হয়।

    সরি, হাতুড়ি মেরে মেরে অভ্যেস হয়ে গেছে।

    আমি হানুর পলিটিকাল ব্যান্টারটা দিব্য বুইতে পেরেছিলাম (এখানে কলার তোলা ইমো)।

    ন্যান আর একটা তৃপভূ অর হোয়াটএভার শুরু করুন।

    আর এই মাইরি পরকীয়া নিয়ে ফেসবুকিয় রোমান্টিসিজম সিরিয়াস পলিটিকাল ডিসকোর্সে কেমন করে আসে বুই না। অবশ্য এইটা বুইছি রাজ্নঈতিও একটা অবস্থান।

    কোন একটি ব্যক্তির আচরণ পার্টির দায় নয়, তেমনই গুজরাটে মোদীর কাজকম্মো দমদমের বিজেপি প্রার্থীর দায় নয়।
  • aka | ২৫ আগস্ট ২০১৬ ০৮:৫৭719917
  • ১) যদি চান আপনার ব্যক্তিগত ব্যপার স্যপার নিয়ে কেউ কথা কইবে না তাইলে নেতা হইবেন না।

    ২) যদি চান কোন নেতার ব্যক্তিগত আচরণ মিয়ে কেউ পার্টির দিকে আঙ্গুল ফাঙ্গুল তুলবে না, তাইলে তাকে নেতা করবেন না।

    খুবই সিম্পুল, এর বাইরে যদি করেন তাহলে দু চারটে কথা শুনতে হবে, না শুনতে পারলে চাড্ডি নামক গালিও শুনতে হবে।
  • Rit | ২৫ আগস্ট ২০১৬ ১০:২৮719918
  • কিন্তু টই টা বন্ধ হল কেন?
    ও হানু স্যর।
  • | ২৫ আগস্ট ২০১৬ ১১:৩৬719921
  • বোধি দা আর অরণ্য দা, দুজন কেই একটু ক্ষমাসুন্দর দৃষ্টি তে পুরো ব্যাপার টা দেখতে অনুরোধ জানাই।

    প্লিজ। "কাম অন না!!"
  • Abhyu | ২৫ আগস্ট ২০১৬ ১৪:৫২719922
  • বামপন্থীদের কথাই যখন হচ্ছে ...
    আচ্ছা অ্যাসটেরিক্সের মতো বলুন আমরা সঙ্গীত দিয়ে (ঝগড়াঝাঁটির) সমাপ্তি ভালোবাসি।
    প্রশ্ন (সিকিকে) - কার গাওয়া বল তো?
    https://drive.google.com/open?id=0B01W0VFvQYfoSFdkZDIzV2pqc1E
  • lcm | ২৫ আগস্ট ২০১৬ ১৪:৫৭719923
  • ও, আইসা=AISA
    তা বেশ।
  • নারদ | ২৫ আগস্ট ২০১৬ ১৫:৩১719924
  • মাকু নাকু আরো হোক, গুরুতে ডানপন্থীরাও একটু নির্মল খোরাক পাক :-) আলুভাতে বনাম স্টুপিড পোস্ট আরো আসুক
  • dc | ২৫ আগস্ট ২০১৬ ১৬:১৬719925
  • আইসা আবার ইংরেজি করে লিখলেন কেন, ওটা তো হিন্দি ওয়ার্ড! সেই একটা গান ছিল না? দিল আইসা কিসি নে মেরা তোড়া, বর্বাদি কি তরফ ম্যানে মোড়া।
  • ranjan roy | ২৫ আগস্ট ২০১৬ ১৬:২৩719927
  • আমি ভয়ে ভয়ে দুটো কথা বলি।
    কোন একজন সাধারণ সদস্যের আচরণের দায় নিশ্চয়ই দলের উপর বর্তায় না। কিন্তু একজন নেতৃস্থানীয় ব্যক্তির আচরণ? তিনি তো দলের মুখপাত্র। তাঁর ইমেজ দিয়ে অনেকটা দলের ইমেজ তৈরি হয়। মমতাকে দিয়ে টিএমসি, বুদ্ধ ভটচাজকে দিয়ে সিপিএম ইত্যাদি।
    নইলে কোন পার্টির জনমানসে ইমেজ শুধু সেই দলগুল্লোর ম্যানিফেস্টো বা শ্লোগানে সীমাবদ্ধ থাকত। এখানে ক্ষতি তো হয়েছে মনে হয়। কারণ অভিযুক্ত রিসার্চ স্কলার জেনিউর আইসার টপ লেভেলের।
    আর আইসা ও বামপন্থী দল ও ছাত্র সংগঠনগুলো সবসময় অন্যদের তুলনায় বেশ একটা নৈতিক উচ্চ অবস্থানের ঘ্যাম নেয়, বিশেষতঃ মেয়েদের সঙ্গে আচরণের ব্যাপারে।
    ভাবুন তো, এই আরোপ যদি কানহাইয়া কুমারের বিরুদ্ধে হত ( টাচ্‌ উড, হয় নি!) তাহলে আন্দোলনের কী হাল হত? বিশেষ করে যেখানে দক্ষিনপন্থীরা মুক্ত আবহাওয়ার নামে যৌন স্বেচ্ছাচারিতার আরোপ লাগাচ্ছে?
    আইসা অনকেদিন ধরে জে এন ইউতে বামপন্থার ঝান্ডা সম্মানের সঙ্গে তুলে ধরে রেখেছে। সেখানে এই ব্যাপারটা ? ওকে এক্সপেল করে কিছুটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হয়েছে মাত্র।
    অরণ্য যা বলেছেন সেটা টেকনিক্যালি ঠিক হলেও এখানে প্রশ্ন হল পাবলিক পারসেপ্শনের, আদালতের না।
  • | ২৫ আগস্ট ২০১৬ ১৬:২৩719926
  • " এক ভোলে মানুষ কো, অমানুষ বানাকে ছোড়া" ঃ)
  • Arpan | ২৫ আগস্ট ২০১৬ ১৭:২৮719928
  • কিন্তু দোষ তো প্রমাণও হয়নি এখনো। অভিযুক্ত আর অপরাধীর মধ্যে যে তফাত সেটুকু প্রিভিলেজ তো এখানে আনমোল বা আইসার প্রাপ্য।

    জানি ব্যান্টারিং এতসব পকার ধার ধারে না।
  • dc | ২৫ আগস্ট ২০১৬ ১৭:৩৫719929
  • মিডিয়া ট্রায়ালের ব্যাপারটাও মাথায় রাখবেন কমরেড।
  • ranjan roy | ২৫ আগস্ট ২০১৬ ১৮:০৮719930
  • অবশ্যই।
    কিন্তু খেয়াল করুন আইসা নেতৃত্বের বক্তব্য। যদি প্রাইমা ফেসি কোন বেসিস না থাকত ( আইসা ওখানেই ওই পরিবেশেই ওদের মধ্যেই আছে) তাহলে ওরা ওকে সামারিলি বের করে দিত? না কি রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলত?
    আল্টিমেটলি অভিযুক্ত এই ডিফেন্সই নিয়েছেন কিন্তু আপাততঃ আইসা নেতৃত্ব 'এখনও প্রমাণ হয় নি' বা 'মিডিয়া ট্রায়াল' ইত্যাদি এক্সপেক্টেড ডিফেন্স নিচ্ছে না, সেটাই ভাবাচ্ছে।
    আর ক্ষতিটা তো ম্যাঙ্গো পাবলিকের পারসেপশনে।
  • aka | ২৫ আগস্ট ২০১৬ ১৮:১৯719932
  • মোদীও কিন্তু নির্দোষ প্রমাণিত হয়েছেন কোর্টে। সেটাও খ্যাল রাখবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন