এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নেতাই | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৬209610
  • ঃ)
    এইটা ভালো।
  • sosen | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৫209609
  • আমি কিছুতেই যাব না=আমি এখানেই থাকব, ব্যাস।
  • নেতাই | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩১209608
  • আমি যাবো না (সদর্থক)-টা জানি (মৃদুলদা আমাকে বলেনি তাও)। কিছুতেই যাবো না (সদর্থক)-টা জানিনা।
  • রোবু | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২৭209607
  • যাক এসেফাই না হোক, আর্সেনালটা তো হয়েছে!
    ঋভুবাবুকে অনেক আদর :-)
  • kumu | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২১209606
  • না অর্পণ।উত্তর্প্রদেশে নিয়ম হল বিয়ের পরদিন সকালের আলো ফোটার আগেই বরবৌ যাত্রা করবে।সম্ভব হলে নিজ গৃহে পৌঁছবে।
  • bratin | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১৫209605
  • একজ্যাক্টলি।

    রাজদীপ কে।
  • byaang | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১১209604
  • না আমার বেশি পরিমাণ কান্না পায় নি, আমার একটা কথা মনে পড়ে গিয়ে হাসি পাচ্ছিল খুব, তাই কন্ট্রোল করতে গিয়ে আরো বেশি বেশি হেসে ফেলছিলাম।
  • j | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০৯209602
  • বাসিবিয়ে পশ্চিমবঙ্গীয়দের হয় না

    সব ফেরেশ
  • Ekak | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০৯209603
  • বিয়ের পরের দিন একটা দুর্ভেদ্য এবং দুর্বোধ্য জিনিস খাওয়ায়। পোশাকি নাম আনন্দ নাড়ু। খাওয়ার চেষ্টা করে বুঝেছিলুম ব্যাপারটা প্রতিকী। ভবিষ্যত অনিশ্চয়তা একদম দাঁতে দাঁতে টের পাইয়ে দেয় :/
  • Bhagidaar | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০৮209601
  • বেশি পরিমান কান্না অনেক সময় হিস্টেরিক হাসি হয়ে বেরোয়---
  • Sibu | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০৭209600
  • বাঁচালি।

    ঃ-))
  • byaang | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০৬209599
  • আমার কনে বিদেয়ের সময় আমি কাঁদি নি, হ্যা হ্যা করে হেসেছিলুম বলে মা আমাকে এক বছর ধরে কথা শুনিয়েছিল। আমি কাঁদি নি বলে, বাকি আর কেউ কাঁদার চান্স পায় নি তো, এমনকি মা-ও না। সব্বাই আমার ওরকম কাঁপুনি দেওয়া হাসি দেখে হেসে ফেলছিল, তাই কেউ কেঁদে উঠতে পারে নি।
    অবিশ্যি বরের বাড়ি থেকে যারা আমাকে নিতে এসেছিল, তারা হাসে নি, তারা চোখ গোলগোল করে কপালে তুলে আমাকে দেখছিল।
  • Arpan | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০১209597
  • এদের বাসি বিয়ে হয় না পরের দিন? সে এক মজার জিনিস।
  • byaang | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০১209598
  • না না ডাইভোর্স করব কেন? সে আজকাল ঘরের দরজা বন্ধ করে ছেলেকে পড়াতে বসায়, আমাকে টিভির সত্ত্ব দান করে। এমন লোককে আমি ডাইভোর্স করব না।
  • kumu | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৫২209596
  • বিয়ে বাড়ী? গোড়াথেকে থেকে বলি তালে।
    আমাদের বন্ধু বন্ধুনীর মেয়ের বিয়ে ছিল।এরাও আমাদেরি ল্যাবে একসাথে কাজাত তারপর বিয়ে করে।প্রসঙ্গত ঐ সময় আমাদের ল্যাবে তিনটি এমম বিয়ে হয়েচিল মানে তিনটি মেয়ে ও তিনটি ছেলে ছিল, সকলেরি সদগতি হয়।
    সে যাক আমি তো রাত আট্টার সময় মোটামুটি সেজেগুজে শ্যামলদার টাই ও কোট নিয়ে টি৩ এর উদ্দেশ্যে রওনা দিলুম, ইদিকে ফ্লাইট ১ ঘন্টা লেট।পার্কিং এ গাড়ী দিতেই হোল উপায় নাই।তারপর তিনি বেরিয়ে ফোনিয়েই যাচ্চেন আমি টেস্কি স্ট্যান্ডে ১৫ নম্বরে আছি।ইদিকে বল্লে পেত্যয় যাবেন্না আমরাও ১৫ নম্বরে কিন্তু ব্যাটে বলে হয় না।শেষে ড্রাইভার খুঁজে আনল।
    গুরগাঁও পৌঁছে গেলুম।বন্ধু বন্ধুনী ভারী গম্ভীর, উপোস করে আছে, মেয়ের বিয়ে বলে কথা।প্রথমে বাঙালী ও পরে উত্তরপ্রদেশীয় রীতিতে বিয়ে হল।জামাই চমৎকার হাসিখুশি ছেলে, দুজনেই ইনফোসিসে আছে।
    বিয়ে শেষ হওয়ার পর খাওয়াদাওয়া, সেও দিব্যি আয়োজন।
    তারপর শেষরাতেখোলা আকাশের নীচে দাঁইড়ে কন্যাবিদায়।কেউ কান্নাকাটি করল না তাই আমিও চুপচাপ রইলুম।তবে এট্টু কেঁদে নিলে মনে হয় ঠান্ডাটি লাগত না।
  • Sibu | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৪৬209595
  • হুম্‌ম্‌। ব্যাঙেরা কি টাইপ করে? কি টাইপ করবি? ডাইভোর্স পেপার তো উকিলের মুহুরীর টাইপানোর কথা।

    অভ্যু কি তাকে ডিনার খাওয়ালো? না সে অভ্যুকে?
  • Arpan | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৪৩209594
  • অভ্যু, মৃদুল নন্দীর সলুশনটা না জানলে পেট ফেটে যাচ্ছে যে।
  • byaang | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৪০209592
  • শিবুদা, আমারও খুব ঘুম পাচ্ছে। কিন্তু এখন কয়েক পাতা টাইপাতে হবে ভাবলেই আরো ঘুম পাচ্ছে। তাই ভাটের পাতায় টাইপাচ্ছি।
  • Abhyu | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৪০209593
  • আর আমার ক্লান্তি? একজনকে এয়ারপোর্ট থেকে আনার কথা ছিল। তার প্লেন সাড়ে ছটার জায়গায় সাড়ে নটায় এলো। তারপর তাকে ডিনার খাইয়ে দেড়-দু ঘন্টা ড্রাইভ করে হোটেলে তুলে আমি ফিরে এলাম।
  • byaang | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩৮209591
  • আরেকবার আমার দিদার বাড়ির উঠোনে সকাল বেলায় উঠে নীল চেক লুঙ্গির ছেঁড়া টুকরো ফোঁটা ফোঁটা রক্তের ছাপ, আর কুট্টুস আর রিনটিনের লোমে লাল ছোপ দেখা গেছিল।
    তারপর থেকে আমি আর ছোটমাসি বাইরে বেরোলেই তাকিয়ে থাকতাম লোকের লুঙ্গির রঙের দিকে আর তারা খুঁড়িয়ে হাঁটছে কিনা দেখার জন্য।
  • Sibu | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩৭209590
  • তাইতো। ঘুম ঘুম পাচ্ছে। ক্লান্তি আমার ক্ষমা করগো অভ্যু।
  • Sibu | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩৬209589
  • তাহলে আর কি করা। শ্যামলদা ফিরে এলে একবার ধর্মঘট করে দেখবে? ঐ কেজরির হাতে এখন অনেক টাইম। তাতে মেধা ইত্যাদিরা যোগ দিয়েছে। চাইলেই কয়েকজন অ্যাক্টিভিস্ট ধার পাবে মনে হয়। তাপ্পর দাবী সনদে ২৪ ঘন্টার কাজের লোক, ঘরের কোনে কোনে ভিক্স বাথের সাথে আপ পার্টির ডোনেশন ঢুকিয়ে দিতে পার। বিনা পয়সায় আন্দোলন হয়ে যাবে।
  • Abhyu | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩৪209588
  • বলেছিলাম কি দিয়ে বাক্য শুরু কিনা তাই ? দিলাম।
  • Arpan | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩৩209587
  • ১২ঃ৩০ আমাদের বাড়িতেও হয়েছিল।
  • kumu | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩১209586
  • শ্যামলদাকে দেরাদুন হতে ডেকে আনা যায় কিন্তু আমাকেই উঠে ভিক্স ইত্যাদি হাতের গোড়ায় ধরে দিতে হবে।
    আমার বাড়ীতে একজনই হোলটাইমার, নাম কুমু, প্রচুর বয়েস কিন্তু কাজ চালিয়ে দিচ্চে, তার আবার জ্বর।
  • Bhagidaar | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩০209584
  • আমাদের বাড়ি একবার চোর এসে কিছু চুরি করেনি/করতে পারেনি কিন্তু পটি করে দিয়ে গেছিল --
  • Sibu | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩০209585
  • অভ্যু ১২ঃ১৯-এর শেষ লাইনে ? দিল কেন?

    ও কি আমাদের কাছে জানতে চাইল ওর মামাবাড়ীতে ঠিক কি ঘটেছিল?
  • Bhagidaar | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২৮209581
  • *করাত
  • Arpan | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২৮209582
  • অজ্জিত, ২০৯৪৯ পাতা পশ্য।
  • byaang | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২৮209583
  • আমি কি বলেছিলাম, আমার মা জানলা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টির ছাঁট আসছে কিনা চেক করতে গিয়ে জানলার নীচে ঘাপটি মেরে থাকা চোরের মাথায় হাত দিয়ে ফেলেছিল। আমার দিদাকে ফিসফিস করে সে কথা বলতেই, আমার দিদা জোরে জোরে জিজ্ঞেস করেছিল, "কেমন চুল মাথায়? কদমফুলি? তেল জবজবে? নাকি ন্যাড়া", তারপর দিদা চোরের চুল দেখার জন্য নিজেই জানলা দিয়ে হাত বার করেছিল, কিন্তু দিদার হাতে চোরের মাথা না ঠেকে বরং বৃষ্টির জল এসে পড়েছিল। পরের দিন ভোরবেলায় ভালোমাসি আর ছোটোমাসি বাগানে ফুল তুলতে গিয়ে দেখেছিল স্থলপদ্মর গাছে আর একটা-ও কুড়ি নেই, ফুলগুলো তো নেইই। আর জানলার নীচে জলে ভেজা এক বান্ডিল বিড়ি পড়ে আছে। আমি উত্তেজনায় সেই বৃষ্টির রাত আর আরো কয়েক রাত ঘুমোতে পারি নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত