এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৫:২১209489
  • ঐ পরিবেশবাদী ভুতগুলো কিন্তু শীর্ষেন্দুর না, সেইজন্যেই আরো ঐ গল্পটা মনে পড়ছে। ওটা সম্ভবত সেই ছোটোবেলার আনন্দমেলায় দুই পর্বে বেরিয়েছিল।
  • kk | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৫:২১209490
  • হ্যান্স অ্যান্ডারসনের একটা গল্পেও আছে, একটা চশমা ছিলো তাই দিয়ে সব লোকের মনের ভেতরটা দেখা যেতো।
  • kk | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৫:১৯209487
  • হ্যাঁ,সে তো 'হেতমগড়ের গুপ্তধন'এ। অন্য কোথাও ও পড়েছিলাম, সেটা মনে হচ্ছে।
  • Atoz | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৫:১৯209488
  • এটা কি ঐ হেতমগড়ের গল্প? বাঘটা ঐ লোকটারই এক পূর্বপুরুষ? নদীর চরে শীতের মধ্যে লোকটা ঘুমিয়ে পড়লো, সকালে উঠে দ্যাখে কিছু ঠান্ডা লাগেনি, কারণ বাঘটা ওকে পাশবালিশের মতন করে জাপ্টে ধরে পাশে শুয়েছিল?
  • Abhyu | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৫:১৬209486
  • মনের ভিতরে ঢুকে দেখে আসাটা এমন কিছু না, শীর্ষেন্দুর উপন্যাসেও আছে। ভুতটা ভিতরে ঢুকে দেখে এল সাহসের বেলুন একেবারে চুপসে আছে, আর ওদিকে বাইরে এসে দেখে দিব্যি বাঘের ল্যাজ ধরে ঝুলছে। শেষে লোকটা নিজেই সমাধান করল, ভয়ে আঙুলগুলো আটকে গেছে, ছাড়তেও পারছে না!
  • Atoz | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৫:০৪209485
  • কেকে, আমারও শুধু এই জানালা দিয়ে হাত বাড়িয়ে বহুদূরের কৃষ্ণচূড়া গাছের পাতায় হাত বোলানো আর মনের ভিতরে ঢুকে দেখে আসা ছাড়া আর কিছুই মনে পড়ছে না। ঃ-( অথচ গল্পটা বেশ বড় ছিল।
  • Atoz | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৫:০১209484
  • অভ্যু, একটু ছন্দ মিলিয়ে বলো, শেষ লাইনে বলো-

    বলবে প্রৌঢ়, ওরে আমায় চুয়িংগাম দে।

    ঃ-)
  • kk | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৫:০০209483
  • এতজ, মনে হচ্ছে যেন পড়েছি, মানে ঐ মনের ভেতর দেখে আসাটা মনে পড়ছে, কিন্তু বাকিটা একদম ভুলে গেছি।

    অভ্যু :-)
  • Atoz | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:৫৮209482
  • এই তো কেকে এসেছে!
    কেকে, এরকম একটা কাহিনি ছিল, ভুতেরা কৃষ্ণচূড়া গাছ লাগাতো, পরিবেশবাদী ভুত, তো সেই ভুত একবার আরেক ভুতকে বলছিল, "আরে টুক করে ঐ লোকটার মনের মধ্যে ঢুকে দেখে এলাম।" এই গল্প কি পড়েছিলে তুমি?
  • Abhyu | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:৫৫209481
  • না গো, মৃদুলের সলিউশন আর তোমার সলিউশানের মধ্যে "নাতি মেরে বার করে দেব" আর "লাত্‌থি মাইর‌্যা বাইর কইর‌্যা দিমু"র মত তফাৎ :)
  • Abhyu | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:৫০209480
  • সে আর বলতে? এখন একটা কোরাস হয়ে যাক -
    উই শ্যাল ওভারকাম, সাম ডে,
    যেদিন পিপি কিনবে নতুন গাড়ি,
    আকাদা রাখবে লালচে দাড়ি,
    বলবে পৌঢ়, গরম ভাতে ডাল দে।
  • kk | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:৪৯209479
  • ধুত, এইসব ছেলেপিলের ডার্টি মাইন্ড। 'কিছুতেই যাবোনা" এটা অ্যাফার্মেটিভ ফর্মে অনেক রকম ভাবেই লেখা যায় --

    ১) ছাই যাবো।
    ২) কচুপোড়া যাবো।
    ৩) আমড়া আঁটি যাবো।
  • Atoz | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:৪১209478
  • কী অবস্থা!!!! ঃ-)
    আমরা ভারী ভালোমানুষ বুঝলে অভ্যু, খুবই ভালো। ঃ-)
    একদিন আমাদের জয় হবেই। কী বলো?
  • Abhyu | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:৩৯209477
  • থাকতে তো পারেই। তোমার দরকার হলে বল, আমি গিয়ে কেজরিওয়ালের বউয়ের নাম টিসার বম্বা করে দিয়ে আসছি এখানে http://en.wikipedia.org/wiki/Arvind_Kejriwal - মানে আমার করার দরকারই বা কি, তুমিই করতে পারো তো?
  • Atoz | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:৩২209476
  • অভ্যু, উইকিপিডিয়াতে কোনো বানান মানে ইয়ে মানে ভুল থাকে? আরে কৌতূহলবশে এক জায়্গায় গিয়ে দেখি একটা মহা মারাত্মক অস্ত্রের নাম টিসার বম্বা---পড়ে থেকেই কিছুতেই হাসি থামাতে পারছি না, এদিকে খুব সিরিয়াস জিনিস, হাসা উচিত না। এটা কি কোনো বানান ভুলের কেস হতে পারে?
  • Abhyu | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:২৪209475
  • কিছুতেই যাবো না (সদর্থক)-টা আমাকে মৃদুল নন্দী বলেছিল। নেতাই জানিস নাকি উত্তরটা? ;)
    খোলা পাতায় লেখার মতো না...
  • Arpan | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৪৬209474
  • আমাকেও উঠিয়ে দেবে। সকাল সকাল বাবা-মাকে ট্যাঁকে করে আধার কার্ড করাতে নিয়ে যেতে হবে।

    যত বলি করাতে হবে না (নঞর্থক ভাবেই), আপাতত রাউলবাবা তারপরে নমোদেবতা দেখবেন তোমাদের, তত এদের ভয়। আর পারি না!
  • Blank | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৩৬209473
  • ইন্দোদা ৫০-৫০০ কিনলে?
  • kk | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৩৩209472
  • পাই, হ্যাঁ, সঞ্চিতা পাকড়াশীর লেখাটাই বলছিলাম। ঠিক করা যাবেনা?
  • bratin | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২০209471
  • আমি মাঝে মাঝেই গল্পের বই পড়ছিলুম।তবুও
  • cm | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৯209470
  • কি সাহস!
  • π | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৭209469
  • রামলীলা সত্যিই অসহ্য। আমি অবশ্য মিনিট পনেরো খামচে খুমচে দেখেছি।
  • রোবু | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৩209468
  • তোমার তো বেড়াবার কথা! সিনেমাই বা দেখচ কেন গুরুই বা করচ কেন?
  • bratin | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১১209467
  • বৌ এর পাল্লায় পড়ে এক পিস অসহ্য বাজে সিনেমা দেখলুম। রামলীলা।
  • π | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৮209466
  • খবরের জন্য কেজরীবাল টই পশ্য।
    আর উঠিয়ে দেবে, কারণ কাল দেওরের বিয়ে ঃ)
  • sosen | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৭209465
  • ভাল্লাগলো, অক্ষদা?
  • I | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৩209464
  • কী খবর? কাল সকালে উঠিয়ে দেবে কেন? কাল কি মহালয়া?
    কত প্রশ্ন!
  • π | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৮209463
  • মেধা পাটেকর আর সোনি সোরির খবরটা পেয়ে মন খুশ হয়ে গেল। ঘুমুতে যাই। কাল আবার সাড়ে চারটেতে উঠিয়ে দেবে লোকজন ঃ(
  • a x | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৭209462
  • সোসেনকে বলা হয়নি। শশা, ক্যাপসিকাম, নারকেল ডাল দিব্যি খেলাম। আদ্ধেকটা ফ্রিজ করা আছে, সেটা যেদিন বার করব, ছানা ভেজে ফুটিয়ে নেব।
  • π | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৬209461
  • কলিদি, সঞ্চিতা পাকড়াশীর লেখাটা তো ? যদ্দুর মনে পড়ছে ওটা একটা অন্য ফন্টে লেখা ছিল, ইউনিকোডে কনভার্ট করার সময় ঘেঁটে গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত