এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৫৭209310
  • পিপির বসের যে ডেসক্রিপশন শুনি, সে কি আর থ্রেডিং ইত্যাদি শুনবে? এ কি আমাদের কুমু পেয়েছ যে, মুখে রাগ করবে আর মনে মনে বলবে, আহারে বেচারার ভ্যাডে যেন ভাল কাটে।
  • Sibu | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৫৫209308
  • টাকাটা সিরিয়াস ব্যাপার। হায়, আজকাল বড়লোকেরা প্রি-নাপ শিখে গেছে। ঃ-(
  • Abhyu | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৫৫209309
  • কিন্তু পিপি নজ্জা পেল নাকি? নাকি গাড়িবিহীন একটি বয়ফ্রেণ্ড হয়েছে অলরেডি, আমাদের চ্যাঁচামেচিতে বলতে সাহস পাচ্ছে না? বা এমনও হতে পারে বয়্ফ্রেণ্ডের সাথে দেখা করার জন্যেই গাড়ির দরকার, তাই সাতশ টাকা দিয়েছে, এখন আলোচনা এমন দিকে ঘুরে গেছে যে বলা যাচ্ছে না। কি ব্যাপার কও দিকি?

    আর ওদিকে বসের মুখ কাইন্ড অফ স্মল করে দিয়েছ তো? এবার কিছু বললেই বলবে - কাল আসতে পারব না, আমাকে থ্রেডিং করাতে যেতে হবে।
  • Atoz | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৪৯209307
  • অভ্যু,
    অপূর্ব! এ তো সরল দিলখোলা ছেলে! ঃ-)
    এক সাহেব (তিনি সম্ভবত ব্রিটিশ পলিটিশিয়ান ছিলেন) বিয়ে করার আগে হবু বৌকে বল্লেন "দেখুন, আমি কিন্তু আপনাকে ভালোবেসে বিয়ে করতে চাইছি না। আপনাদের পরিবার খুব উঁচুতলার আর অনেক কানেকশনওয়ালা, টাকাও অনেক, তাই আমার কেরিয়ার করার জন্য আপনার সঙ্গে---এতে কি আপনি রাজি আছেন? রাজি না থাকলে এখনই বলুন, আমি কেটে যাই।" ভদ্রমহিলা কইলেন, "না না বালাই ষাট, এমন মন খুলে যখন সব কয়েই দিলেন, তখন আসুন দুইজনেই একটা চান্স নিয়ে দেখি।"
    ঃ-))))
  • একক | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৪৩209306
  • এরকম পরিস্কার মানুষ ভাল্লাগে। প্রাথমিক পছন্দের তো একটা না একটা কারণ থাকেই। সঙ্গে থাকার কারণ থাকতে থাকতে তৈরী হয়। সেটাই ইম্পর্টান্ট।
  • Abhyu | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৩৯209305
  • আমার এক ছাত্র(আসলে সমবয়সী)কে জিজ্ঞাসা করেছিলুম, ওর গার্লফ্রেণ্ডকে কি দেখে পছন্দ করেছিল, মানে কিভাবে প্রেম হয়েছিল ইত্যাদি। সে পরিষ্কার বলল, ওর বাবার অনেক টাকা আর ও একমাত্র মেয়ে :)
  • Atoz | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৩৫209304
  • অভ্যু, ভালো করে দেখেশুনে বেছে নেওয়ার কথা শুনলেই সেই গুপী বাঘা মনে পড়ে, বাঘা বলছে, " ভালো করে দেখেশুনে বেছে নিলেই হবে।"
    ঃ-)
  • Atoz | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৩২209302
  • অক্ষদা, সেই লোকও হয়তো কোনোদিন তোমাকে ইউটিউবে দেখবে। হয়তো কোথাও বক্তৃতা দিচ্ছ। সে দেখে বলবে আরে! ওকে আমি ছোটোবেলা চিনতাম!
    ঃ-)
  • Abhyu | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৩২209303
  • অজ্ঞাতকুলশীল কেন হবে? ভালো করে দেখে শুনে বুঝে নেবে। তেমন মনে হলে সাট্টিপিকেট পর্যন্ত চাইতে পারে, বন্ধুদের কাছে, ল্যাবমেটদের কাছে। ব্যাঙ্ক স্টেটমেন্ট দ্যাখা তো মাস্ট, আর ক্রেডিট কার্ডের স্টেটমেন্টও। দেখা গেল, প্রতি মাসে পঁচিশ ডলার পেমেন্ট করে ক্রেডিট কার্ডে, আর ওদিকে ব্যাঙ্কে পয়সা জমায়।

    ভাবছেন ইয়ার্কি করছি? মোটেও না। এক জনকে জানি, সে ব্যাটা অনলাইন ব্যাঙ্কিংএ সাইন আপ করেছিল। ইউনিভার্সিটি অফ মিশিগান ক্রেডিট ইউনিয়ন। তাদেরই ক্রেডিট কার্ড। হুট বলতে পাঁচ হাজার টাকা ক্রেডিট লাইন। ওদিকে ছানা মাইনে পায় মাসে এক হাজারের একটু বেশি। সে ভাবল, আচ্ছা বেশ, ক্রেডিট কার্ড থেকে অনলাইন টাকা ট্রান্সফার করি সেভিংস অ্যাকাউন্টে। বেশ মনে ফুর্তি হল। মাসের শেষে সেই ফুর্তি রইল না, যখন ব্যাঙ্ক অনেক টাকা ইন্টারেস্ট দাবি করল। সে এমনকি এও বলেছিল যে আমি তো এই মাসেই টাকা ফেরত দিচ্ছি, কিন্তু কি বজ্জাত ব্যাঙ্কের লোক, তাতেও সুদটা ছাড়তে রাজি হল না।
  • Atoz | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:২৯209300
  • শিবুদা,
    সেদিক দিয়ে দেখুন মদ গাঁজা চরস সিদ্ধি মারিয়ুয়ানা সবই তো বিশুদ্ধ উদ্ভিজ্জ বস্তু, ভেজি। ঃ-)
  • a x | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:২৯209301
  • ও ডিডি, আপনার নাচের পরেই, পাঞ্জাবী পরা যিনি বেলুন দিলেন বাচ্চাদের - তাকে আমি চিনি যে! সেও আমাকে চেনে, অনেক ছোটবেলায় দেখেছে শেষ আমাকে যদিও। মজার পৃথিবী!
  • Atoz | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:২৬209299
  • আহা মনে আছে, অনেকদিন আগে স্যান লিখেছিল ওর ছোটোবেলা ভবা পাগলা বলে একজন লোক বলেছিলেন, এই স্যান একদিন বিষয়বাসনা ত্যাগ করে হিমালয়ের দিকে যাবে। ঃ-)
    এইসব হয়তো তারই এক এক মাইল পেরোনো।
    ঃ-)
  • Abhyu | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:২৩209298
  • তা আমরা কি অবিশ্বাস করিচি?
  • Sibu | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:২১209297
  • ঘরে গে জুড়ে বসলে তো সমিস্যে মিটেই গেল। কিন্তু পাড়ার মেয়েটাকে কি ঐভাবে বলা যায় অজ্ঞাতকুলশীল কারো একটার ঘরে গে উঠে পড়! তাচ্চেয়ে এট্টু চেনা জানা হল, রোজ দাঁত মাজে কিনা, ঘুমিয়ে নাক ডাকে কিনা এসব জানা হল। মনোমত হলে ঠিক আছে। নইলে গাড়ি কেনার টাকা জমলে - বুঝলে, আমি একটি গাড়ির সাথে বাকি জেবন কাটাবো ঠিক করলাম, বলে তাকে একটি মৃদু গলা ধাক্কা দিলেই চলবে।

    স্যান বুঝি ঐ রকম লিখেছে? আমার এক ভক্তিমান তামিল ব্রাহ্মণ বন্ধু অঢেল মাল খেত। তাই নিয়ে একদিন প্রশ্ন করায় তার উত্তর ছিল - মদ তো নিরামিষ। ও খেলে ব্রাহ্মণত্বে এট্টুও আঁচড় পড়ে না।
  • Atoz | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:১৫209296
  • ডিডি, ঃ-)))))
  • Atoz | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:১৪209295
  • বল্লে বিশ্বেস যাবেন্না, স্যানের ঐ লেখাটা আম্মো পড়লাম "আমি ভালোমানুষ, মেয়ে, মদ স্পর্শ করি না"-
    ঃ-)))) কী অবস্থা!
  • Abhyu | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০২:৫৫209294
  • তাচ্চেয়ে ভালো ছেলেটার ঘরে গিয়ে জুড়ে বসলেই তো হয়। কারেন্ট রুমমেটগুলোও তো শুনি সুবিধের না। পিপির খাবার খেয়ে নেয়।

    তা আমরাও কি খোঁজখবর করব?
  • Sibu | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০২:৫০209293
  • পিপি মা, ঐ গাড়িটা এবার ফেল। আর বাকী শীতের জন্য একটা গাড়ীওলা বয়ফ্রেন্ড যোগাড় করে ফেল। সেরকম ভাল ছেলে হলে সেটাকে মুভ ইন করতে বল। বাড়ী ভাড়ার টাকা যেটা বাঁচবে সেটা দিয়ে সামারে একটা নতুন গাড়ী। ঃ-)

    হয়ে গেল।
  • pipi | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০২:৩৮209292
  • ডিডিদা ভামেরা মনে হয় কারোর কথা কানে তোলে না, নিজের মন মর্জির মালিক। (নিজের বুড়ো ভাম বস আর গাড়ি - দুইই দেখছি তো)। আপনি কানে তোলেন কেন?

    অভ্যু, সাতঃ(
  • Blank | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০১:১১209290
  • বাকি বানি থিসিয়াস দেখে
  • Blank | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০১:১১209291
  • যদ্দিন নাচতে পারবে, তদ্দিন চেষ্টা করেও ভাম হতে পারবেনি
  • Blank | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০১:১০209289
  • বৃষ্টি নেমেছে
  • Bhagidaar | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০১:০৫209288
  • নাচতে ফিজিকাল ফিটনেস লাগে। ভামেদের ফিজিকাল ফিটনেস থাকেনা অনেক সময়েই।। নাচতে গিয়ে কোমরে না হাঁটুতে কোথায় ব্যথা পাবে ভেবে চিন্তায় থাকে, ভয় পায়। আপনি চালিয়ে যান! কুদোস!
  • শ্রী সদা | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৫৮209287
  • ডিডিদার জবাব নেই ঃ)
  • a x | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৫৪209286
  • ডিডি ঃ-)
  • a x | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৫২209284
  • অরণ্য, ১৩-১৪ প্রেমের পক্ষে উৎকৃষ্ট বয়স ঃ-) কিন্তু অরণ্য ফিঁয়াসে বলল কেন! এতো পুঁচকে ডেট।
  • dd | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৫২209285
  • ও। তা আমার লাচ দেখে যারা চমোৎকৃতো হয়েছেন তাদের কয়েকটি তথ্য জানিয়ে দি।
    আমার মে'রা খুবি এমবেরাসড ফীল কত্তো। (ওদের) ছোটোব্যালায় আমার জামা ধরে ঝুলে থাকতো পাছে
    আমি পাবলিকলি নাচতে যাই। এখন বড়ো হয়ে গ্যাছে বা অভ্যেস হয়ে গ্যাছে। আর রাগে না।বেশীর ভাগ ক্যাট কল ওদেরই দেওয়া।

    মুষ্কিল হয় লোকে,সবাই নয়,কেউ কেউ, অবাক হয় এমন কি বিরক্তো ও হয়। সশব্দে জিগায় না কিন্তু হাবে ভাবে বলে "আপনে লাচেন ক্যানো? আপনে তো ভাম? তাই না? তাও লাচেন? হোয়াই?" আরো কন "শোনেন, ভামেরা গোড়ালী পজ্জন্তো পাঞ্জাবী আর পাজামা পরে এসে খুব গলা কাঁপিয়ে ভাষ্য পাঠ করবে, তো সে ঠিক আছে। অ্যামোন কি ঠক ঠক করে আব্রিত্তিও করতে পারে।দ্বিতীয় সাড়িতে বসে কোরাসে গলা মিলিয়ে ঐ আসে, ঐ অতি ভৈরবো হরষে ইঃ, গান ও গাইতে পারে।কোনো অসুবিদে নেই। তা বোলে নাচ?'

    খুবি মর্মাহতো হয়। কিন্তু কি করি? আমার যে খুব লাচ পায়।
  • Sibu | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৩৮209283
  • লুঙ্গি মিছিলে কি জাফর ইকবাল ছিলেন? উনি তো ওখানেই পড়ান শুনেছিলাম। ঃ-)
  • Abhyu | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৩২209282
  • ক পয়্সা দিলে?
  • pipi | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৩০209281
  • না সে হাসপাতাল থেকে ফিরল তো। আমিও এই ঠাণ্ডা আর বরফের মধ্যে হাঁটার ভয়ে তাকে বাতিল করে উঠতে পারি নাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত