এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২২:১৯208499
  • PI=principal investigator না?
  • kumu | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২২:১৯208500
  • একটু কবিতা পাচ্ছিল, কিন্তু থাক।
  • dd | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২২:১৬208498
  • জগোতপারাবারের তীরে শিশুরা করে খ্যালা
    দুকুর বেলায় খামোখা দ্যাখো ভুতেরা ঢ্যালা মারে
    নাম না জানা দেশের লোকে ঢাউশ লেখা ছেপে
    কি স্বচ্ছন্দে বগলে করে নোবেল পুরষ্কার

    হেথার থেকে মাল্লেম ঢিল, লাগলো কলাগাছে
    হাঁটু বাইয়া রক্তো পরে, চোখ গ্যালো রে বাবা।।
  • kumu | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২২:১১208497
  • PI=project investigator বা ভারবাহী জীব।
  • rabaahuta | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২২:১০208496
  • পাই, কফি হাউসের পোস্টারটা কি ফ্লেক্সই হয়েছে?
  • bratin | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০৮208495
  • বেশ বেশ। এখন টিম এলেই ষোলো কলা পূর্ণ হয়।
  • pi | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০৬208494
  • পোস্ট করে দেখি ডিডিপদ্য ! সেটাও যে ক্যাবাৎ তাই কি বাতলিয়ে দিতে হবে ?
  • san | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০৩208493
  • আরে ডিডিদার পদ্য, কদ্দিন বাদে !

    হুতোদা ঃ-)
  • pi | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০২208492
  • হুতো,
    ক্যাবাত ! ঃ)

    কাগুজে গুরুর প্রচ্ছদের ছবিটা আর তুলে দেওয়া হচ্ছে না, নেটের অবস্থা খারাপ। ঠিক হলে দিয়ে দেব। কাল কফি হাইসের ফ্লেক্সের ছবিটা তুলে এনে দেব, পাক্কা !
  • dd | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০০208490
  • মর্মপীড়ের থানে রেখো বিড়ি আনি
    পকেটের সাধ্য থাকলে সিগ্রেটেই এনো
    ঈশ্বরের কখনো কি ক্যান্সার হবে ?
    এসব ফালতু চিন্তাকে জুজুবাদই মানি।

    আসলে কি, জং গরে গ্যাছে সর্বদিকে
    মেঘ নেই পানি নেই, শুণ্যতাও নেই।
    লেংটিটাও নিয়ে গেছে ভালুকে বাঁদরে
    আদিগন্ত সিপুএমে ভরেছে সংসার।।
  • Ekak | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০০208491
  • সেই ধার নাই আর নাই সেই মিনি :(

    লিকলে কি মাল্তিচিউদে মার মিলতে পারে ?
  • rabaahuta | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫৪208489
  • ধার করে বলে দিও আমি চিরঋণী।

    এরকমও হতে পারে লাস্ট লাইনটা। এটাই বেশী সত্যানুসারী হবে।
  • rabaahuta | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫১208488
  • বাজারের ধারবাকি কাঁবাময় গ্লানি
    থ্রেডিঙের ছুটি নিয়ে বাঁধ ভাঙা সানি
    ব্লাডারের চাপ বাড়ে কবিতার স্রোতে
    ষাঁড়াষাঁড়ি বান ডাকে ভেসে আসে বানী
    পদে পদে মিল খুঁজে গুণে দেখো বাপা
    চাকুরীতে টাকাকড়ি নাকি বেশী হ্যাপা
    দিন আনো দিন খাও ঘৃত দিও তাতে
    মর্মপীড়ের থানে রেখো বিরিয়ানী।

    ছন্দটা একটু নড়বড়ে হয়ে গেল, কিন্তু আমার আত্মগ্লানিটা দেখুন, অফিস গেলাম না আজও। তারওপর টিম সেশ লাইন থেকে পদ্যটা ধরবে কি ধরবেনা সেটা নিয়েও চিন্তা আছে, এই অল্প বয়সে পদ্য চেপে সেশে অসুখ বিসুখ করবে, এই বিষয়ে একটা লাইনও রেখেছি আলোচ্য কবিতায়।

    আর মামুকে শুভজন্মদিনের অভিনন্দন।
  • Abhyu | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৪৪208487
  • ডিডিদা, ইঁদুর বিড়াল নিয়ে আমরাও খুব চিন্তায় আছি। আপনি কি বলেন?
  • pi | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৪১208486
  • থ্যাঙ্কু ! তাইলে কি এক্সপেরিয়াই নি ? তানপুরোর অ্যাপ পাবো তো?
  • pipi | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৪০208485
  • হ্যা বা মামু। চটিময় হোক জীবণ!
  • dd | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২১:২৭208484
  • আর মিসাইবেন না।

    থেরাপিউটিক কারনে আমি নিত্যই হেথায় ঘুড় ঘুড় করবো। কিন্তু দাঁত ফোটানোর মতম টপিক কিসু পাচ্ছি না।

    কিন্তু এ ব্যাপারে ডেনটিস্ট দেখাই না নতুন বই পড়ি - সে নিয়েও মতানৈক্য আছে। মুশকিল।
  • kk | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২১:২৬208483
  • অক্ষ,

    ফ্রুকটোজ ফ্রী স্যুইটনার সম্পর্কে আমার খুব একটা পড়াশোনা নেই। তবে এই লিংকটা দেখতে পারো একটা ডেসার্ট রেসিপির জন্য। এখানে মাখন আর দুধ লাগবে বলা আছে। ল্যাক্টোজ ইনটলারেন্টের জন্য মাখনের বদলে অ্যাপ্‌ল স্যস আর দুধের বদলে সয় মিল্ক বা আমন্ড মিল্ক বা কোকোনাট মিল্ক ইউজ করা যেতে পারে।

    http://www.redhillrecipes.com/sticky-coconut-caramel-cake-fructose-free/
  • sosen | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২১:২০208482
  • ডিডিদারে মিসাই!
  • Ekak | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২১:১৫208481
  • ঈশানের জম্মদিনে অনেক অনেক অভিনন্দন। ঈগল এর মত ঈ -কার হয়ে দিন কাটুক :) বাকি সব বানান সম্ভাব্যই থাক।
  • Abhyu | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২১:১২208480
  • এতো পড়া করা সম্ভব না, তবে কুমুদিকে বলি, থ্রেডিং নিয়ে মনে পড়ল - মামু (সম্ভবতঃ) একবার বলেছিল - এ কি গাড়ি না ভদ্রমহিলা (কে যেন গাড়িকে মাসে একবার ওয়াক্সিং করাত)
  • dd | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২১:০৮208479
  • জানেন ছোটোবাবু, আমার শুদুই ছুটি।

    প্লাস আমি পি আই মানে জানি না। ভেবে চিন্তেও কিছু মানে কত্তে পাল্লেম না। এপ্রাইজাল এ আর ধরা পরি না।

    আমার ভ্যাবলামী সমগ্র এক অনন্ত এডিশন(লাস' লাইনটা একটি পদ্য, নোট করুন)
  • Abhyu | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২১:০৭208478
  • আমি পড়লাম "সোনার হাইব্রিড ল্যাপটপ" :)
  • Bhagidaar | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৫৬208477
  • ঈশানকে শুভ জন্মদিন। জীবনের banan সম্পর্কিত সব সমস্যা ঘুচে যাক এই কামনা করি (নিচের পোস্টের প্রেক্ষিতে বললাম)

    name: ঈশান mail: country:

    IP Address : 214.54.36.245 (*) Date:13 Dec 2013 -- 11:41 PM

    আমার জীবনের সব্বোনাশের দুই কারণ হল গুরু আর আবাপ। এর আগে আমি বাংলা বানান দেখলে মোটামুটি বলতে পারতাম ঠিক না ভুল। মানে ধরুন, "কাহিনি" দেখলেই চোখে অস্বস্তি হত। বলতে পারতাম "কাহিনী" বানানটা ঠিক।

    এই সুখের স্বর্গে প্রথম বিপর্যয় এল আবাপর হাত ধরে। গাওস্কর দিয়ে শুরু। তারপর "কাহিনি", "বাহিনি", এইসব। তারপর এলেন বুনানবাবু, যিনি বই পরেন আবার আকাশ থেকেও পরেন। তারপর ডিডিদা। কি, কী এর সঙ্গে ক্কী" আর ক্ষীঃ। এইভাবে এখন জিন্দেগি সেশ। সব বানানই সম্ভাব্য বানান মনে হয়।
  • kk | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৪১208476
  • ঈশানকে জন্মদিনে হোয়াইট চকোলেট ও চেরী কেক দিয়ে গেলাম।
  • ম্যামি | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৩৬208475
  • তা ঠিক। :(
  • cm | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৩২208474
  • সোনির হাইব্রিড ল্যাপটপগুলো কেমন?
  • | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:০৭208473
  • কার্বন এর ফোনের এক্সপি নাকি বেশ বাজে।
    নোকিয়া আশা'র ২০৬ নাকি আরো কিসব মডেল, ওতে ৩G তেও নেট বেশ স্লো শুনেছি। কিন্তু নোকিয়ার ব্যটারী লাইফ দুদান্ত। আর একটা ভাল ব্যপার হল নোকিয়ার ৫ এর ভেতরের মডেলগুলোও মোটামুটি দেখতে ভাল। স্যামসাঙের ৫ এর মধ্যের মডেলগুলো কেমন ফঙ্গবেনে টাইপের চীপ দেখতে।

    ৭ কি ম্বা ৮ এ বেশ কয়েকটাই মডেল আছে সোনি, জোলো, মাইক্রোম্যাক্স, স্যামসাঙেরও এক আধটা আছে।
  • 100* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:০১208472
  • সাত হলে এক্ষপিরিয়া টিপো। মন্দ নয়।
  • sosen | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৫৫208471
  • আশাটাই হবে। স্পাইসের কিছু মডেলও হতে পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত