এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪৪208321
  • বিভীষণ মানে এখানে অন্য কোম্পানির বা প্রজেক্টের লোক।
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪২208318
  • বিভীষণ = মানবজাতি জানা ছিল না।
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪২208319
  • অকারণে ছুটি নেওয়া আজও সমর্থন করি না, করবও না। নিজে নিলেও না।
  • sosen | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৮208316
  • দ্যাখো বাপু পরিষ্কার কথা। আমাকে অসুবিধায় যদি পড়তে হয়, তাহলে আমি প্রথমে যাচাই করে দেখব যে কেউ ইচ্ছাকৃত অসুবিধায় আমাকে ফেলছে কিনা, বা তার ব্যবহার আমার রেস্পন্সিবল মনে হচ্ছে কিনা। না হলে তার কৃতকর্মের জন্য তাকেও অসুবিধায় পড়তে হবে।
    বাদবাকি ছুটিছাটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। দেশে এই সেক্টরে ছুটি-ই ছুটি।
  • san | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৮208317
  • সেসব মেনশন করে দিলেই হত। যারাই অকারণ ছুটি নেয় তাদেরই গালাগাল ( পিওর গালাগল না হলেও) ইত্যাদি না বলে। ইনক্লুডিং বিভীষণ শুনে তো মনে হল মানবজাতির এই নিন্দনীয় অভ্যাস বিষয়ে কথা হচ্ছে।
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৫208315
  • "আমাদের কাজ সাধারণত একজনেরটা অন্যজনে দুম করে মাঝখান থেকে করে দিতে পারেনা। যার প্রোজেক্ট সে নিজেই ঠেলা বুঝবে ডেলিভারির আগের দিন ছুটি নিলে।"

    এই লাইনটায় "আমাদের কাজ" কথাটাই আসল। সব্বার কাজ তো এক ধরণের হয় না। অনেক কাজ হয় যে একজনের কাজের উপরে আরেকজনের কাজ নির্ভর করে। সেই সব ক্ষেত্রে হঠাৎ কেউ একজন আগে থেকে না জানিয়ে ডুব দিলে, বাকিদের অনেক অসুবিধেয় পড়তে হয়।
  • san | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৩208313
  • আসলে কোন কোম্পানিতে কেমন প্রোজেক্ট, কোন টিমে কিরকম হিসেব এসব ভ্যারি করে। তাই ন্যায় অন্যায় উচিত অনুচিত নিয়ে কোনো ব্ল্যাংকেট স্টেটমেন্ট দেওয়া যায় না। আমরা সকলেই অকারণ কালক্ষয় করছি ঃ-)
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৩208314
  • দমু, কুমুদির মেয়েটির ছুটি নেওয়ার কথায় অ্যাপ্রাইজালে বাজে গ্রেড দেওয়ার কথা টিম লিখেছিল, সেইটা টিমকে বলছিলাম।
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩২208312
  • এখন ঘুমুতে গেলাম, নইলে কাল কাজের জায়গায় ঢুললে প্রবল আত্মগ্লানিতে মুখ দেখাব কী করে আর, হ্যাঁ?
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২৯208309
  • পাঁচজনের টিমের আগে কয়েকটা শব্দ উড়ে গেছে। তার আগে "সেরকম সিরিয়াস ব্যাপার না হলেও, আশপাশে ডেডলাইন না থাকলেও পাঁচজনের টিমে............." পড়তে হবে।
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২৯208310
  • হ্যাঁ, শনি রবি ছুটি মনে করাটা তাই।
  • san | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২৯208311
  • ঐজন্যই তো অন্যকে অসুবিধেয় না ফেলে কথাটা এতবার বলছি। আমাদের কাজ সাধারণত একজনেরটা অন্যজনে দুম করে মাঝখান থেকে করে দিতে পারেনা। যার প্রোজেক্ট সে নিজেই ঠেলা বুঝবে ডেলিভারির আগের দিন ছুটি নিলে। সে যদি পরদিন নিজে ঠেলা বুঝতে রাজি থাকে, অতিরিক্ত কাজ করে বা হোয়াটেভার, সে তার ব্যাপার।
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২৭208308
  • ফোরফিট করার কথা বল্লুম বুঝি?
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২৬208307
  • দামী কেমিক্যাল হলে সিরিয়াস ব্যাপার, আর পরের দিন ডেলিভারি হলে সিরিয়াস ব্যাপার নয়! পাঁচজনের টিমে দুইজন এমনিই আসছে না কোনো কারণে, আর তৃতীয়্জনের হঠাৎ রুটিন থেকে ব্রেক নিতে ইচ্ছে হলে বাকি দুইজনের পিছনে বাঁশ ঢোকে কিনা তাই। আর কমবয়স কথাটা ঐ কারণেই ব্যবহার করা। যে বেশি বয়সে আর সেটা করি না।
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২৩208306
  • আমি তো কাজের লোক রাখিনি, আমি কীভাবে বলব! রাখলে তবে তো ইমপ্লিমেন্ট করব। কিন্তু আনর্গানাইজড সেকশন প্রাপ্য পাচ্ছেনা বলে অর্গানাইসড সেক্টর প্রাপ্য ফোরফিট করবে নাকি! বরঞ্চ উল্টোটা দাবী করা দরকার তো!
  • | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২১208305
  • এইরে! ব্যাঙের এই পোস্ট পড়ে আমার সব ঘেঁটে গেল। গ্রেডিং এর মধ্যে কোদ্দিয়ে এল? কেন এল? গ্রেডিং তো সারাবছর বা আধা বছরের হাজারো প্যারামিটারের ওপরে নির্ভর। হুটহাট ছুটি নিলেও যদি কাজে ইম্প্যাক্ট না পড়ে তাহলে তো গ্রেডিংএর একটা চুলও বেঁকার কথা নয়।
    আর সিনিয়ার স্নেহপ্রবণ হোক বা না হোক সিনিয়ারের যদি কাউকে দিয়ে ঠিকঠাক কাজ উদ্ধার হয়, সে তাকে কিছু ছাড় দেবেও। দেওয়াই উচিৎ। এখানে অন্য কেউ নাক গলাবে কেন? কীসের ভিত্তিতে?
  • san | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২০208303
  • আমি কমবয়সেও যারা এরকম কারণে অকারণে ছুটি নিত, তাদের বেদম গালাগালি করতাম, ইনক্লুডিং আমার তৎকালীন প্রেমিক, বর্তমানে বিভীষণ। 

    এই যে এই পোস্ট টা খুঁজছিলাম।
    বিভীষণ বাবুকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই অবশ্য। কিন্তু পোস্টের স্পিরিট টা। লোকে কারণে অকারণে ছুটি নিলে এত গাত্রদাহ কিসের যদি তার একদিনের অনুপস্থিতিতে বড়ো কোন ক্ষতি না হয় ? এক্ষেত্রে কুমুদি বলেছেন দামী কেমিকাল ইত্যাদি। সবসময় সর্বত্র এত কিছু সিরিয়াস ব্যাপার চলে না।
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২০208304
  • তাহলে তারা রাজি না হলেও এগুলো ইম্প্লিমেন্ট করি না কেন আমরা? কাজের লোকের মাইনে দুইহাজার হলে তাকে দুইহাজার দিয়ে আলাদা পাঁচশো করে টাকা প্রতি মাসে আমরা তাদের জন্য তুলে রাখি কি? পিএফ বা মেডিক্যালের ব্যব্স্থা অর্গানাইজডভাবে না হোক এভাবেও তো নিজেদের ছোট্ট পরিসরে আমরা করতে পারি।
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১৮208302
  • আমার কাজের জায়গার কথা আমি এখানে লিখিনা সাধারণত। একদম পাশাপাশি দুটো ল্যাব। এই মাঝে এখানে অল্প ঠান্ডা পড়াতে হঠাৎ করে স্কুল ছুটি এরকম দুদিন হলে এইমাসেই - ভোর পাঁচটায় স্কুল ডিস্ট্রিক্ট থেকে অটোমেটেড ফোন করে জানায়। আমি আমার বসকে মেইল করে, দুদিনই আধ দিন কাজ, বাকি আধদিন যা রোজগার তার বেশি খরচ করে বেবি সিটার দিয়ে কাজ করেছি। যা কাজ ছিল সেই দুদিন (পরপর না, আলাদা) আমার ল্যাবমেটদের বললেই করে দিত। আমি বলিনি। আমার বসও তুমি দরকার হলে ছুটি নাও বলেনি।
    পাশের ল্যাবে একটি মেয়ে আছে, আমারই মত বাচ্চা একাই সামলাচ্ছে, তার বস সবাইকে মেইল করে বলেছে যেহেতু ভালো ওয়েদার না, অসুবিধে হলে না আসতে বা এলেও তাড়াতাড়ি চলে যেতে। মেয়েটিকে আলাদা করে মেইল করে বলেছে স্কুল ছুটি যেহেতু, চিন্তা না করতে ও বাড়িতে থাকতে। এই পিআই আমাদের ফিল্ডের একটি তাবড় লোকের আন্ডারে স্লোয়ান কেটেরিং থেকে কাজ করেছে। এরা গতমাসে সেলে একটা পেপার জমা দিয়েছে, এই মেয়েটি কো-অথার। স্টার্ট আপ ল্যাব, এমন নয় এস্টাব্লিশড, প্রচুর গ্রান্ট - এবং এদের ওয়ার্ক আওয়ার আমাদের থেকে কম। এরকম অনেক উদাহরণ আছে। একটা দিলাম।
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১৬208301
  • কখনও সখনো রুটিন থেকে ব্রেকের জন্যই কি আরনড লিভ/ক্যাজুয়াল লিভ এগুলোর ব্যবস্থা নয়?
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১৫208300
  • ঢোকা তো অবশ্যই উচিৎ। হেল্থ বেনেফিটস, প্রভিডেন্ট ফান্ড এসবও।
  • | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১৪208299
  • শ্রাবনী,
    :-)
    আমি এইজন্য কচি কিন্তু ঐরকম সা-নিতে ভুগছে দেখলে কফি টফি খেতে যাওয়ার সময়ে হাল্কা করে বলে দিই দ্যাখ বাছা, অফিসে কেউ কোনোদিন তোমার জন্য শহীদ বেদীও বানাবেনা মালা চন্নন দিয়ে পুজোও করবে না, অতএব আর্লি বার্নট আউট এড়াতে চুটিয়ে কাজ কর, চুটিয়ে মস্তি কর। তো, বুদ্ধিমান বুদ্ধীমতীরা ঠিকই বুঝে নেয়। সেইমত চলেও।
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১৩208298
  • ট্রেন বন্ধ, কবে অসুখ করবে, এগুলো কি সিক লিভ বা ক্যাজুয়াল লিভে ঢোকা উচিৎ নয়? প্লাস শনি/রবি?
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১১208296
  • শ্রাবণীকে ক। একদম।
  • san | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১১208297
  • গালাগাল বলতে তো "ওরে তুই কত বড় বদ, কাল থেকে ঠিক সময়ে না এলে ঘাড় মটকে দেব" বলা তো নয়, তাকে বুঝিয়ে দেওয়া তার আচরণ একেবারেই সমর্থনযোগ্য নয়।

    --------

    দেখেছি। জরুরি দরকার ছাড়া ছুটি মানেই সমর্থনযোগ্য নয় এগুলো আমার কাছে ফিউডাল চিন্তাভাবনা লাগে। অন্য লোককে সিরিয়াস অসুবিধেয় না ফেলে কখনো সখনো রুটিন থেকে ব্রেক নিজের জন্য খুব স্বাস্থ্যকর জিনিস।
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১০208295
  • এই যে আমার ১১ঃ০১ এর পোস্ট থেকে কপি পেস্ট করলাম। গালাগাল এবং পাঁচ-সাড়ে পাঁচদিন কাজের কথার প্রেক্ষিত।

    একটা কথাই বারবার বলতে চেয়েছি, যে এই রকম কারণ দর্শিয়ে ছুটি নেওয়াটা আমার কাছে খুবই আপত্তিকর। নিজের কাজকে বিন্দুমাত্র সিরিয়াসলি নিলে এরকম আচরণ সম্ভব নয় বলেই মনে করি।
    পাঁচ-সাড়ে পাঁচদিন কাজ করার কথাটা আকাকে বলা। খুব বেশি হলে এই ধরণের কোংগুলোতে মাসে কুড়িদিন কাজ করতে হয় (ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন ধরণের শিডিউলড ছুটির একটা চার্ট ছিল আমার কাছে, এই মুহুর্তে খুঁজে পাচ্ছি না, পরে কখনো দেব) তার পরেও থাকে তার আরনড লিভ, সিক লিভ ইত্যাদি। ইমার্জেন্সি কারণের জন্যও একটা আলাদা ছুটির বন্দোবস্ত থাকে। সেগুলো নিয়ে কোনো প্রশ্ন তুলেছি বলে মনে হয় না। এই সব কিছু পেরিয়ে তারপরেও এই ধরণের কারণ দেখিয়ে ছুটি নেওয়াটা, মানুষের ছুটি নেওয়ার বেসিক রাইটটাকেই মুখ ভ্যাংচায় বলে মনে করি। এই সব কিছুর বাইরে পড়ে থাকে এক বিশাল ওয়ার্কফোর্স। যারা সব হপ্তায় ছয়দিনও ছুটি পায় না, বিভিন্ন উৎসব, পালাপার্বণেও পায় না, সেই দিনগুলোতে তাদের খুড়ো কলের গাজরের মতন ওভারটাইম নামক একটা বস্তুর দোহাই দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়। বড় বড় কোংগুলোর পে-রোলে তো আর তাদের সিকিউরিটি, জ্যানিটর, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার এরা থাকে না, সেগুলো অন্য কোংকে আউটসোর্স করা থাকে, তাদের ছুটি পাওয়ার বেসিক রাইট নিয়ে সরব হলে ভালো হয়। এই সব কথাগুলৈ আকাকে লেখার সময়ে মনের মধ্যে গজগজ করছিল, লিখে উঠতে পারি নি সময়াভাবে। ভাবতেই পার, এইসব ফালতু কথা লিখে নিজের আগের লেখার কথা থেকে নজর ঘুরিয়ে দিতে চাইছি, সেক্ষেত্রে আমার কিছু করার নেই।

    দমু,
    গালাগাল বলতে তো "ওরে তুই কত বড় বদ, কাল থেকে ঠিক সময়ে না এলে ঘাড় মটকে দেব" বলা তো নয়, তাকে বুঝিয়ে দেওয়া তার আচরণ একেবারেই সমর্থনযোগ্য নয়। অ্যাপ্রাইজালে অতি বড় ফাঁকিবাজকেও বাজে গ্রেডিং দিতে অনেক সিনিয়রেরই সাহস না হতেও দেখেছি। কারণ ফাঁকিবাজটি এইচারে নালিশ জানালে সিনিয়রকেই জবাবদিহি করতে হয়। আর সেটা না হলেও, বহু লোককে দেখেছি এই শিবুদার মতন ক্ষমাসুন্দর দৃষ্টিতে ফাঁকিবাজটির বহু কিছু ওভারলুক করতে। ইন ফ্যাক্ট বাজে গ্রেডিং আমি নিজেও সমর্থন করি না।
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০৯208294
  • কিন্তু আমাদের বাড়িতে চেষ্টা করা হয়েছিল ঐ শনি-রবিবার ছুটির ব্যাপারটা। যাঁরা কাজ করতেন তাঁরাই রাজি হন নি। এরা আসতেন লক্ষ্মীকান্তপুর থেকে, কবে কখন ট্রেন বন্ধ, কোথায় আটকা পড়বেন, কার অসুখ করবে, এত আনপ্রেডিক্টিবল যেখানে সেখানে ঐ দরকারে ছুটিটাই প্রেফার করতেন।
  • শ্রাবণী | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০৮208293
  • হকের ছুটি নিতে না পারাটাও বোধহয় আমাদের দেশের কর্মক্ষেত্রে একরকম সাঃনিঃ। মনে হয় খুব দারুন একটা কাজ করছি ছুটি না নিয়ে, বসেরাও সেরকম লোক বুঝে তোল্লাই দেয়, অনেকেই। আর অফিসে থাকলে মনে হয়, আমি একাজটা না করলে বোধহয় আকাশ পাতালে নেমে আসবে, সেই ভেবে কত কিছু থেকে নিজেকে বঞ্চিত করে যাই দিনের পর দিন, জীবনের ছোট খুশীগুলো, সময় পেরিয়ে যায়। অথচ এই আমি যখন বদলি হই বা যখন কোনো এমারজেন্সীতে কোথাও যেতে বাধ্য হই, বা শেষে কাজটা ছেড়ে দিই, তখন দেখি সেই পুরনো ঠাকুমাদের আমলের কথাটাই সত্যি, কিছুই কারুর জন্যে আটকে থাকেনা!
    আমাদের আজকাল শনিবারেও অফিসে আসতে বলে, নতুন বস এসে। সাড়ে পাঁচটায় নির্দিষ্ট সময়ে অফিস ছাড়ছ মনে তুমি একেবারে যা তা, চব্বিশ ঘন্টাই অফিসকে দেওয়া উচিৎ...................আজকাল ছেলেমেয়েরা দেখি এগুলো মানেনা, প্রথম থেকেই এবং বসেদেরও তাই শিথিল হতে হয়েছে তবে তাতে কাজের কিছু তেমন ক্ষতি হয়েছে দেখিনা, সব কিছু সময়ের সঙ্গে মানিয়ে যায়......আমার তো ওদের স্ট্যান্ড ঠিকই লাগে, শুরুতেই বিড়াল মেরে রাখা ভালো!
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০৫208292
  • বহু কোংএ সপ্তার শনি রবি ছুটি এটা এখনও পেলাম না।
  • jhiki | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০৪208290
  • কাজের লোকের রবিবার ছুটী কনসেপ্টটা আমাদের দেশে একেবারেই নেই। মাসে দু-চারদিন ডুব সবাই মেনে নেই, কিন্তু নিয়মিত ছুটীতেই আপত্তি!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত