এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১১208079
  • একিরে লোকে কর্পোকে খালি খালি দোষ দেয়। মার্ক্সবাবু থাকলে এদ্দিনে ল্যাব শোধনের চেষ্টা করতেন। হায় মার্ক্স।
  • Ranjan Roy | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১১208080
  • কুমু,
    মাইরি! ভুলে গ্যাছো যে হাঁচতে হাঁচতে দরকারি বইপত্তর, রিসার্চের নোটস সব রাস্তায় ফেলে দিয়েছিলে? ভাগ্যিস কেউ--।
    ব্যাং,
    নিঘ্ঘাৎ চাকরির গোড়ায় ফ্রেঞ্চ মেরেছিলে, তাই সিনিয়র হয়ে এত কড়া কড়ি! রবীন্দ্রনাথের বিচারক গল্প পশ্য!
    এমন অজুহাত কি করে দিল? এর চেয়েও ভয়ংকর অজুহাত দেয়া হয়। একটি ব্র্যান্চের মেসেঞ্জার মাল খেয়ে পাঁচদিন গায়েব। আমি কম্প্লেন পেয়ে তদন্তে গিয়ে দেখি ও বলছে আসলে পাইলস এর অপরেশন হয়েছিল, বলতে লজ্জা পাচ্ছিলাম। সার্টিফিকেটটি স্থানীয় বাঙালী ডাক্তারের ( বিনা ছুরি-কাঁচি, নাগমাতা চাঁদসী দাওয়াখানা) দেয়া। ওর ফিচেল হাসিটি ছিল-- নেঃ, এবার কি করবি গোছের।
  • Bhagidaar | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১০208078
  • আহা কুমুদি, ভ্যালেন্টাইন ডের আগে এরকম করছ? বলি, শেষে যদি তাপ লেগে যায় ? যদি দেবতা ক্ষেপে যান আর কন, "ওরে তুই অনুতাপে দগ্ধ হবি, ড্যাও পিপড়ের দুধ খাবি" ?

    এতজের পোস্টগুলো বেশ হয়! কোথাও চিপকে রাখতে হবে।
  • pipi | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০৯208077
  • এদের সবকটাকে ধরে ধরে আমায় ল্যাবে পুরে দিতে হয়! চা-কফি খেতে গেলেও সাইন করে বেরোতে হয় আর ঘড়ি মিলিয়ে সেই সময় ভেকেশন টাইম থেকে কাটা হয়!
    কুমুদি, এই মেয়েটিকে কোনমতেই ছেড়ে দেওয়া যায় না এমনি এমনি, সে ভ্যা-ডের দোহাই দিয়ে হলেও। আজকাল প্রায় সব বিউটি পার্লারেই অ্যাপো নিয়ে রাখতে হয় আগে থেকে। কাজেই রাজধানী শহরের কোন পার্লারে ওয়াক-ইন সম্ভব বিশ্বাস হয় না। তার মানে মেয়েটির আগে থেকেই অ্যাপো ছিল অথচ সে তা সত্ত্বেও এক্সপেরিমেন্ট শুরু করেছে এবং আগে থেকে ছুটির দরখাস্তও দেয় নি। এটা সত্যিই টু-মাচ!
  • aka | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০৮208076
  • একিরে ভাই সোসেন আর কুমুদি কি ভয়ানক বস। এতো কর্পোর বসেরাও বলে না। আমার বস আবার বলে অমুক সময়ে পারবে কি? না বললে, বলে ঠিক আছে যখন হোক দিও।
  • kumu | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০৫208075
  • আজ নো ছুটি।টেম্পোরারী সাসপেনশন।
  • kumu | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০৪208073
  • আমি তো তাই কইতাসি সোসেন
    পার্সোনাল কারণে ছুটি -এইতো যথেষ্ট।
  • sosen | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০৪208074
  • তুমি বলে দাও ছুটি দিতে পারব না। অসুবিধা হলেই বলে দেবে, আমি জানিনা কখন কিভাবে তুমি এক্সপেরিমেন্ট শেষ করবে, আমার এই দিনে ডেটা চাই।
  • jhiki | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০৩208072
  • কুমুদি ভাগ্যিস এপাড়ায় কাজ করে না। দিনকয়েক আগে একজন অনলাইনে ২/৩ দিনের ছুটীর রিকোয়েস্টে লিখেছিল "cape, pusing (অতিরিক্ত কাজের জন্য ক্লান্ত ও মাথাব্যাথা)"। দরখাস্তটা অফিসে ফিরে আসার পর করা হয়েছিল!!

    এদেশীদের চাকরী যায় না, ছাড়ালে কোং কে অনেক টাকা দিতে হবে।
  • kumu | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০২208071
  • বেশ কথা।সেক্ষেত্রে গতকাল ল্যাবে এক্ষপি শুরু করা উচিত হয়নি।একেবারে ভ্যাডের পরে করত।বলেকয়ে ছুটি নিত।
  • sosen | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫৮208069
  • কুমুদি, ওটা ফেস সেভিং এক্সকিউজ। মাঝে মধ্যে এরম তো করবেই। অফিসে আসতে পারবে না, মানে ছুটি, কারণ পার্সোনাল। আর বেশি জেনে কি হবে?
    আমার খুব দরকার থাকলে আমি বলি আগে না জানালে ছুটি পাবে না, নইলে কাজ সেরে যখনি হোক অফিসে এসো। না থাকলে মাথা ঘামাই না। ছুটি পেলে মানুষের কাজ ভালো হয়।
  • Atoz | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫৮208070
  • কুমুদি, আরে কবি তো বলেই গিয়েছেন
    "প্রেমের ফাঁদ পাতা ভুবনে/ কে কোথায় ধরা পড়ে কেজানে!" ঃ-)
  • dd | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫৭208068
  • পাড়ার গা লাগা সেলুন। মে' টি থ্রেডিন কত্তে সেখেনেই যাবে। কোনো ভীড় নেই। টেইম লাগবে পাক্কা ছ মিনিট।

    কিন্তু,কিন্তু ..... ঐ নাপতের সাথেই যে তারপর ফুচকা খাবে, সিনিমা যাবে? সেই চিন্তা কে করবে? ভেলেনটেইন ডে আবার এসে গ্যালো না?
  • Atoz | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫৬208067
  • আরে তারপরে পেডিকিওর ম্যানিকিওর জুলপিতে ভ্রমরক রচনা --আরো বহু কাজ আছে তো! ভ্যালেন্টাইন আসতে আর ক দিনই বা বাকী!
  • kumu | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫৫208066
  • আচ্ছা।ইনফোর জন্য সবাইকে ধন্যবাদ।আমি গেলাম ঘানি টানতে।
    এজেড আমরা কি আর প্রেমের দেবতার আওতায় আছি রে ভাই?
  • kumu | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫১208064
  • ব্যাং, ঠিক। যদিও ভাগীদার মজা করেছে।মেয়েটির কথায় এটাই মনে হল সে বোঝাতে চাইছে থ্রেডিং প্রায় সারাদিনের কাজ।বুড়ী পিআই অতশত জানবে না।আগেও একবার ল্যাবের একটা দুঘন্টার কাজ দুদিনের বলে বোঝানোর চেষ্টা করেছিল।
  • aka | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫১208065
  • কি জ্বালারে বাবা, থ্রেডিংয়ের আগে বাগানে বেড়াবে, গাছ থেকে ফুল তুলবে, থ্রেডিংয়ের পরে লাঞ্চ করবে, শেষে বিকেলে খানিক আইসক্রিম খে বাড়ি ফিরবে। এগুলো কুমুদির জন্য শূন্যস্থান পূরণ করার জন্য রেখেছে।
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৪৯208063
  • কুমুদি এই শয়তানের মোক্তারগুলোর কথায় কান না দিয়ে আচ্ছাসে কড়কিও তো।
  • kk | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৪৮208061
  • কুমুদি,
    সুক্ষ্ম তো বটেই, কিন্তু পার্লারের যে মেয়েরা করে তারা এতই অভ্যস্ত যে তাদের দেখে মনেই হয়না কোনো কঠিন কাজ করছে।
    তবে মেয়েটির সাহস দেখে আমিও অবাক হয়ে গেলাম। এমন অজুহাত কেউ দিতে পারে ভাবতেই পারিনা।

    রঞ্জনদা,
    তা রাজধানীর ব্যপার স্যাপারই অন্যরকম !
  • Sibu | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৪৮208062
  • যাউগ্গিয়া, রাগ কইরো না। আইজ কামটা আর কাউরে দিয়া তুইলা নাও। কাইল আইলে এট্টু বইকা দিও।

    আসলে অল্প বয়সে বসকে এতবার বিপদে ফেলে কেটেছি যে এখন আর বেশী বকুনি দিতে মনের জোর পাই না। আমি আবার উল্টো চোপা করতাম, রিসার্চ তো আমিই করলাম। আপনি টকটাও তৈরী করে নিতে পারেন না? বস খুব লজ্জা লজ্জা মুখ করে করেও নিত।
  • Tim | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৪৭208058
  • না না জুনিয়রদের বেশি কষ্ট। এমনকি গজগজটাও করা যায়না সামনে।
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৪৭208059
  • না না কুমুদি, অত সুক্ষুও কিছু না। দাঁতে সুতো চেপে ধরে নির্দয়ের মত ভ্রূর চুলগুলো ঘষে ঘষে ছিঁড়ে দেয়। দুই ভ্রূ মিলিয়ে, গোঁফ দাড়ি মিলিয়ে পনেরো মিনিটের বেশি লাগে না।
  • Bhagidaar | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৪৬208056
  • ব্যাংদি, সততা নিয়ে তো কথা হবেনা। পেট খারাপ বলতেই পারত, বলেনি।
    ওয়ার্ক এথিক ভালনা সেটা মানলাম।
  • Tim | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৪৬208057
  • সবার পার্লারে কি একই সময় লাগে? শিবরামের মত কেস হলে হয়ত সত্যিই বেচারির ছুটি দরকার। কুমুদি দেখেশুনে বিচের কোরো।
  • kumu | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৪৫208055
  • তবে এ তো ভারী সুক্ষু কাজ।পড়ে মনে হল।ঐ সুতোর ফাঁস ঠিক জায়গায় লাগানো ভারী কঠিন হবে।বেশ কয়েকবার বিয়ের কনেকে পার্লারে সাজাতে নিয়ে গেছি, তখন দেখিনি এটা।
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৪৪208054
  • সততা!!
    জামাই, একথাটা বলতে পারলে? নিজের কাজকে, নিজের টিমের লোকজনকে কতটা অশ্রদ্ধা করলে এরকম অজুহাত দেওয়ার মত বুকের পাটা হয়? সিনিয়র হিসেবে যাকে এই কথাটা শুনতে হয়, তার কেমন লাগে একবার ভেবে দেখো।
  • Ranjan Roy | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৪২208052
  • KK ও কুমু,
    লোকে নিজের পছন্দসই পার্লারে যায়; গলি গলি তে থাকলেও। দিল্লির ট্র্যাফিক। তারপর গিয়ে দেখল যে তার পছন্দের লোকটি/মেয়েটি (যার হাত কথা বলে) আগের কাস্টামারকে শেষ করতে পারেনি। সে তখন ম্যাগাজিনের পাতা ওল্টাবে, বা নীচে গিয়ে কফি খেয়ে আসবে। বা মোবইলে লম্বা প্রেমালাপ করবে। তারপর ওয়াশ রুমে যাবে। তারপর আগের ক্লায়েন্টের ঝাড়ম-ঝোলন শেষ হলে অপারেটর একটু জলটল খেয়ে ওকে ডাকবে। পাক্কা ১৫ মিনিট সার্ভিস দেবে। মেয়েটি হেসে থ্যাংকু বলবে। পেমেন্ট করবে। নীচে এসে গাড়ি নিয়ে ফিরবে।
    নাঃ দু'ঘন্টা লেগে যাবে।

    বল্লুম না, আমি বার দুই গেছি; দিল্লিতে।
  • Atoz | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৪২208053
  • আহা কুমুদি, ভ্যালেন্টাইন ডের আগে এরকম করছ? বলি, শেষে যদি তাপ লেগে যায় ? যদি দেবতা ক্ষেপে যান আর কন, "ওরে তুই অনুতাপে দগ্ধ হবি, ড্যাও পিপড়ের দুধ খাবি" ?
    ঃ-)
  • Bhagidaar | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৪১208050
  • সিকি, সেটা থ্রেডিং ছিলনা, চুলে রং করা ছিল। সোসেন ও এরম কুমুদির মত রাগ করছিল বলে মনে আছে।

    যাকগে, সততার দাম নাই ---
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত