এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪২207747
  • অভ্যুর প্রশ্নটা আমারো।
  • kaushik | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪২207748
  • গুরু, কিন্তু গম্ভীর নয় :)
  • kc | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪২207749
  • রাজদীপ, থাকুক না। কী হবে ডিলিট করে? এর থেকে অনেকগুন বেশী গালাগালি শিবুদা খেয়েছে, দমু খেয়েছে, সইকত খেয়েছে, খুচরো খাচরা অনেকেই খেয়েছে। থাক বরং।
  • Bhagidaar | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪২207750
  • "কিন্তু গুরুর স্যাম্পল টা মোটেই র‌্যান্ডম স্যাম্পল না, খুবই স্ট্রাটিফায়েড এবং কিছুটা পারপাসিভ স্যাম্পল। "

    হে হে, কার কাছে এসেছে স্যাম্পল নেচার নিয়ে খাপ খুলতে!
  • Abhyu | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪১207746
  • টইতে পার্টিসিপেট করছেন কেন? একবার বিরক্তিপ্রকাশ করা মানেই তো তাকে লিস্টের উপরে তুলে আনা।
  • Abhyu | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪০207744
  • পরিবেশ বড়ই গুরুগম্ভীর হয়ে আছে। :(
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪০207745
  • আমার মতে ঐ টই ডিলিট করলেও ওর সমস্ত কন্টেন্ট শুদ্ধ ব্যাকাপ রাখা উচিৎ। ঐ টই এবং আরো অন্য টইয়ের বিভিন্ন মন্তব্য দেখে আমার মনে হচ্ছে পিটির ওপরে নিকট ভবিষ্যতে যদি কোনও বড় অন্যায় হয়, তাহলে এই এভিডেন্সগুলো লাগবে।
  • kaushik | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৩207742
  • ব্যাঙ,

    প্রথম সন্তানের ওপর বোধহয় এই অত্যাচারের মাত্রাটা বেশিই হয়। পরের ভাই বোন গুলোর বেলায় নিয়ম গুলো পাল্টে যায় আর তখনই বাবা-মায়ের বিরুদ্ধে একটা ক্ষোভ জন্ম নেয়। উদাহরন - আমি নিজে।

    আপনার সাথে আলাপ নেই, অযাচিত জ্ঞান দেওয়ার জন্য আশাকরি মার্জনা করবেন, তবু বলি - আজকে আর পুরনো কথা গুলো মনে করে লাভ নেই। কষ্ট বাড়ে।

    এই অত্যাচারের শিকার আমরা প্রত্যেকেই অল্প বিস্তর নই কি?
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৩207743
  • হুঁ এটাই আন্দাজ করছিলাম ব্যাঙ।

    রাজদীপ, কোন টই? কার প্রতি আপত্তিকর ছিল?
  • byaang | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩২207740
  • এতক্ষণে টইয়ের দিকে চোখ পড়ল। ডিলিট করার দাবী আমিও রাখলাম।
  • Abhyu | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩২207741
  • কাল ছুটি দিয়ে দিয়েছে, এখন একটু ভাট করা চলবে :)

    ব্যাঙদির মত উদাহরণ খুব দুঃখের। কিন্তু গুরুর স্যাম্পল টা মোটেই র‌্যান্ডম স্যাম্পল না, খুবই স্ট্রাটিফায়েড এবং কিছুটা পারপাসিভ স্যাম্পল। কিন্তু তবু বলি, যারা আমাকে ঙ, তালব্য শ ইত্যাদি দিচ্ছ, তাদের বাচ্চা হলে তারাও কি ঐ রকম করবে? যদি না হয়, সেক্ষেত্রে আই রেস্ট মাই কেস। মা বাবার ভালোবাসা ইত্যাদি কিছু আইফোনের মডেল না যে চব্বিশ বছরে বদলে যাবে।

    বাপু বেশির ভাগ লোকজন চারপাশে যা দেখেছি তার বেসিসে বললাম - নিতে হয় নাও, না নিতে হয় ফেলে দাও, (নইলে চাইল্ড অ্যাবিউসের কেস বা মা-বাবার সম্মতিতে হিউম্যান ট্র্যাফিকিং কি কিছু কম পড়েছে?) এতো ঝামেলি পোষায় না বাপু। :)
  • byaang | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২৯207739
  • ব্যক্তিবিশেষে ভ্যারি করে।
  • π | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২৮207738
  • যারা নিজেরা ভুক্তভোগী তারা পরের জেনেরেশনের সাথে সাধারণভাবে ( বোল্ড এবং আন্ডারলাইন) কেমন আচরণ করে ? নিজের সাথে যেমনটি হয়েছে নাকি যেমন হওয়া উচিত ছিল ?
  • byaang | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২৭207737
  • দমু, বহুবার। কিন্তু কিছুতেই স্বীকার করাতে পারি নি। মা চিৎকার করে প্রেশার বাড়িয়ে হিস্টিরিক হয়ে পড়ে এমন অবস্থা করে তোলে নিজের, যে ভয় হয় যে বোধ হয় মেরেই ফেললাম।
  • j | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২৬207735
  • টই আগেও ডিলিট হয়েছিল

    বোল্ড এন্ড আন্ডারলাইনড

    যারা ডিলিট করেছিলেন তারাই বলুন কোন টই
  • sosen | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২৬207736
  • স্যানের হিসেবগুলো বড় সরলরৈখিক।
  • byaang | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২৫207733
  • শিবুদা, মায়ের ইচ্ছেমতন বিএসসি ডিগ্রি তো পেলাম, তারপরেও জার্নালিজম পড়তে চেয়েছিলাম, তাতেও মা যা করেছিল, তা আর নাই বা বললাম। তখন আমি নিজে রোজগার করতাম। ইনফ্যাক্ট ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পর থেকে নিজের টিউশনখরচ নিজেই চালিয়েছি, কিন্তু যেহেতু বাবার রোজগার এবং ভবিষ্যৎ তখন খুব নড়বড়ে, তাই বাড়ি থেকে চলেটলে আর যাওয়া হয় নি, ভাইও তখন খুব ছোট ছিল, ফলে আমার রোজগারটা তখন কাজেই লাগত।
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২৫207734
  • ব্যাঙ সম্প্রতি কখনও মায়ের সাথে এইসব কথা বলার চেষ্টা করে দেখেছ?
  • san | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২২207732
  • ওমা, শিবুদার যুক্তিতে বাবামা যতদিন সন্তানকে খাওয়াচ্ছেন ততদিন তাদের সন্তানকে মানসিক অত্যাচার করার রাইট আছে তো। রুল গুলো সেভাবে বানালেই সব জায়েজ।
  • byaang | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৭207731
  • শিবুদা, জীবনটা সরলরেখায় চললে, তাই হয়তো করা উচিৎ ছিল। কিন্তু আমি যে মায়ের উপর অন্যরকম প্রতিশোধ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম।

    এখানে একবার ব্যাঙাচিকে নিয়ে কিছু লিখেছিলাম, তাতে কেউ একজন নাম মনে পড়ছে না, আমাকে ইচ্ছে সিনেমাটার উদাহরণ দিয়ে সাবধান করেছিলেন। সেদিন মনে মনে খুব হেসেছিলাম, আমার গল্পটাই তো ইচ্ছের গল্প। সারাজীবন মা একটা করে দাবার চাল দিল, আর সেই চাল বানচাল করতে আমি আরো টেঁটিয়া একটা চাল দিলাম, এই চলে আসছে, এইই চলবে।
  • kc | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৪207730
  • আমার বাবা মা ও বিশেষকরে মা আমার উপর পোচুর অত্যাচার করেছে। এমন সব মানসিক অত্যাচার যে সেগুলো খোলা পাতায় বোধ হয় কখনই বলতে পারব না। এখন মনে হয় এই অত্যাচার গুলো যে করেছে বোধ হয় ঠিকমত শিক্ষার অভাব থেকেই করেছে, কখনও কখনো সেগুলো একটু একটু মাকে বলে বোঝালে চুপ করে শোনে। মাঝে মাঝে দেখি চোখের কোণে একটু জল চিকচিক করে। মনে হয় যে অত্যাচারগুলো করেছে, না বুঝে করেছে। আমার মা কে আমি ক্ষমা করে দিয়েছি।

    অভ্যুকে স্রোতের বিরুদ্ধে গিয়ে এত্তগুলো 'ক' দিলুম।
  • Sibu | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:০৯207729
  • ও বেঙী, সোশ্যাল সায়েন্স তো পরেও পড়তে পারতিস। ইকনমিক্স পড়ে তাপ্পর মাস্টার্স যদি জেএনইউ বা ঐ রকম কোথায়। মাণে খুব জেদ করে করতে চাইলে।

    আমি অবশ্য ঐ লাইনটা ঠিক জানি না। কিন্তু একেবারেই কি সম্ভব হত না?
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:০৮207728
  • অভ্যুকে আমিও একটা ঙ, ঞ আর সাথে একটা বাড়তি ঁ ও দিলাম।
  • byaang | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:০৪207726
  • থেকে।
  • byaang | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:০৪207727
  • আকার ৯ঃ৫৪ জ্ঞান না থেকে থাকলে সেটা মেনে নেওয়াটাই কি শ্রেয় নয়? এখানে আলোচ্য মা যে একদম রিসোর্সহীন ছিলেন, তা নয় কিন্তু। তিনি দিল্লি রেডিওয়ে চাকরি করতেন। কোলকাতায় এসে কোলকাতা দূরদর্শনে একটা চাকরিও জুটিয়েছিলেন, আমি ছোট ছিলাম বলে সেই চাকরিটি তিনি করতে পারেন নি, তার দামটা তিনি চেয়েছিলেন আমার হেকে।
  • Abhyu | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:০২207725
  • তোমাদের সবার মধ্যে ভাগীদাদাকেই আমার পছন্দ হল, আর ব্যাঙদির গল্প তো আগেই কিছুটা জানতাম, তবু খারাপ লাগল। চাকরি কাটিয়ে দেওয়ার জিনিসটা সহ্য করা খুব কঠিন।
  • byaang | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:০০207724
  • আকা আর শিবুদা, রঙটা কেমন তাই জানার জন্যও তো একটা সুযোগ পাওয়া উচিৎ তাই না? আমার বাবার বাড়িতে থেকে আমার ভাই একটা কিছু করার চান্স পেল আর আমি পেলাম না শুধু একজনের হুইমসের জন্য, সেটাও তো ফেয়ার নয়, তাই না?
  • Bhagidaar | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৫৮207723
  • আকাদার 09:54 AM-এ ক।
  • Sibu | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৫৭207722
  • আকার ৯ঃ৫১ অনেকগুলো ক। যে কোন ব্যাপারেই প্রফেশনাল হওয়াটা পরিশ্রমসাপেক্ষ ও কষ্টের। সেটা করতে হলে সে বিষয়ের রঙীন মোহ কেটে যেতেই পারে।

    কে একজন দার্শনিক (বোধহয় ভিটগেনস্টাইন) বলেছিলেন, যাকে ভালবেসেছ তাকে বিয়ে কোরো না, আর যে বিষয় ভাল লাগে তাই দিয়ে জীবিকা অর্জন কোরো না।
  • kaushik | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৫৫207721
  • যে আলোচনা চলছে তাতে একটু ফোড়ন দিয়ে যাই। অপারচুনিটি ইত্যাদির কথা হচ্ছিল তাই একটা ঘটনার কথা শেয়ার করি। আমার গাইডের কাছ থেকে শোনা।

    ওনার এক সাহেব বন্ধুর মেয়ে; মেক্যানিকাল ইঞ্জিনিয়ার। কিছুদিন চাকরি করবার পর সেই ভদ্র মহিলার মনে হয়েছিলো স্কুলের বাচ্চাদের পড়াবেন। যেমন ভাবা তেমনি কাজ। এখনো সেই কাজই করছেন ভীষন খুশি মনে।

    এবার ব্যাপারটা আমাদের দেশের নিরিখে একটু দেখা যাক।

    - ইঞ্জিনিয়ার হয়ে স্কুলে পড়াস? কেনো আর কোনো চাকরি হয়নি?

    ****************************************************

    আমাদের অনেক জ্বালা।
    কি আর করবো, এই নিয়েই থাকতে হবে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত