এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:০৯207600
  • এতো HCM ডোমেনের প্রথম ওয়ার্ড।
    'অনসাইট চাই'
    দেখছি
    'অন্য টেকনোলজি চাই'
    দেখছি
    .
    .
    .
    ইত্যাদি
  • Arpan | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:০৯207601
  • শিবুদার 1:00 PM প্রসঙ্গেঃ এই জন্য প্রথম সুযোগেই বাড়ি ছেড়েছি। একটু দূরে দূরে থাকাই ভালো। তাতে সবার মঙ্গল। দরকার হলে দু কথা শুনিয়ে দেওয়া যায়। শুনতেও হয়। কিন্তু একতরফা হয় না ব্যপারটা।
  • Ekak | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:০৬207598
  • @পাই,

    "দেখছি " বলা অভ্যেস কর।

    এটা একটা ভয়ঙ্কর শক্তিশালী শব্দ। নানা জন কে, নানা পরিস্থিতি তে, নানা ভঙ্গিতে "দেখছি " বলে যা। খুব সীমা ছাড়ালে বড়জোর বলবি "দেখছি দেখছি "। ব্যাস। যে জ্ঞান দেবে/ ব্ল্যাকমেইল করবে সেও খুশ। যে শুনবে তারও ব্ল্যাকমেল হওয়ার চাপ নেই। সবকিছুই একটা অনন্ত দেখাশোনা -বোঝাবুঝির মধ্যে দিয়ে চলেছে তো চলেছেই চলেছে তো চলেছেই। আমি তো ব্যক্তিজীবনের অধিকাংশ সমস্যা "হমম " "ওরম হয় " আর "দেখছি " দিয়ে সমাধান করি। বা করিনা আর কী :)
  • π | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:০২207597
  • ঃ) একক, বলে ফ্যাল !
  • Tim | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:০০207595
  • ব্রহ্মাস্ত্র দিয়ে ব্ল্যাকমেল আটকাবে? এরপর বলবে পাশুপত দিয়ে পায়জামা ইস্ত্রি করি।
  • Sibu | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:০০207596
  • এখন কথা হল স্বাধীনতার দাম আছে। স্বাধীনতার দাম দিতে রাজী না থাকলে তার আবার স্বাধীনতা কি? বাড়ীর বৌমা, তার শ্বশুরের ব্যবহার পছন্দ না। শ্বশুর খুব বসি। তা সত্যি বসি। আমি কইলাম, কেটে যা। চাকরি করিস তো। না, মানে শ্বশুড়বাড়ীর ভাগ ছাড়ব? তা যদি না ছাড়বি তো আর কি করবি?

    ছেলেপুলেরও তাই হয় অনেকটা।

    - বাবা মাথার ওপর ছাতার মত আছেন, উনি না থাকলে। ওনার কথা অমান্য করব?

    - আরে উনি না থাকলে যেটা হয় সেইটেই তো স্বাদিনোতা।

    - তুমি একটু বুঝিয়ে বল না।

    - দ্যাখ, তুই ছেলে, তোর কথা না শুনে উনি আমার কথা শোনেন কেন বল তো?

    - কেন বলো।

    - কেন না তুই সারা জীবন অপোগন্ড থেকে গেলি। তুইই তো ওনার ওপর নির্ভরশীল। তোর কথায় ওনার কি ভরসা?

    শুনে বাবুর গাল ফুলে গেল।
  • Ekak | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৫৬207593
  • পাই
    এককথায় বলে দিতে পারি। ইমপ্লিমেন্ট করতে পারবি ? :) ব্রহ্মাস্ত্র পুরো :)
  • Tim | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৫৬207594
  • সে তো ডেলি পাহাড়ে গেলেও সবাই বাধ্য হয়ে যাবে। ওগুলো কটিন কাজ।
  • Blank | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৫৫207592
  • ডেলি মদ খেয়ে ঘরে ঢুকলে দেখবেন কেউ ব্ল্যাক মেল করছে না বা করলেও টের পাচ্ছেন না।
  • san | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৫৩207589
  • অক্ষদিকে
  • san | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৫৩207590
  • এক দিনে এত শক আর নেওয়া যায় না ঃ-)
  • π | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৫৩207591
  • ব্ল্যাকমেইল হইতে নিস্তার পাইবার সহজ উপায়টা কেউ বলেন দেখি। এক কথায় মুখের উপর না বলে দেওয়া বাদে। ওতে বহুক্ষেত্রেই বাড়ে বই কমে না।
  • a x | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৪৬207588
  • স্যান, আমি-ই বড় হয়ে গেলাম, তো আমার মেয়ে!
  • a x | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৪৫207587
  • যাঃ বাসে করেই তো গেছে, হেঁটে তো যেতে হয়নি, রেগে গেল কেন!
  • kumu | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৪৪207585
  • স্বপ্ন দেখে একজন ল্যাবারুর মেজাজ খিটখিটে? এইটে নেওয়া গেল না।
    টিম তো অকারণ নির্ভরশীলতার কথা লিখেছে।
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৪৪207586
  • -কী খাবেন?
    এর সিম্পল উত্তর হবে, " যা খাবার দেবেন।"

    ঃ-)
  • Ekak | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৪২207584
  • আমি একটা প্রশ্নের ব্যাপারে খুব ঝামেলা ফোবিক। প্রশ্নটা হলো : কী খাবে ? বললেই বেবুনের দাপনা ভাজা আসবে এমন না। আবার না বললে খেতে দেওয়া হবেনা এমনও না। কী দেওয়া হবে আগেই ঠিক। কম্পলীতলি ফলস সেন্স অফ পার্টিসিপেশন ইন ডিসিশন মেকিং। আদর্শ নিও লিবেরাল খচরামি :) বিশেষত এই কোলেস্টেরল ইত্যাদি ধরার পর :D
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৩৯207582
  • ভাগীদার, এতে এত চিন্তার কী আছে? হয়তো ভবিষ্যতের স্বপ্ন, তখন আন্দামান পর্যন্ত ব্রীজ হয়ে গ্যাছে, হুশ করে সুপারবাসে চড়ে চলে গেছে। ঃ-)
  • san | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৩৯207583
  • বাসে চড়া দেখেই যদি ঘেঁটে যায় তাহলে উটের পিঠে চড়ে যাচ্ছে দেখলে কি হবে ? ( হতাশ ইমো)
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৩৮207581
  • টিম, সেটাই। পড়ার মাঝে মাঝে থেমে উঠে গিয়ে চা চানাচুর ঝুরিভাজা মোচাচ্চপ নিয়ে এলাম, আস্তে আস্তে খেতে খেতে পড়লাম, কোনো একটা জায়্গায় থেমে হাসলাম, অন্য কোথাও থেমে কাঁদলাম, কোথাও একটা মজার জায়্গা কারুকে শোনালাম, তারপরে হঠাৎ গুটিয়ে রেখে বেড়াতে বেরোলাম, বেড়াতে বেড়াতে ভাবলাম ঐ চরিত্রগুলো বা ভাবনাগুলো নিয়ে, পাল্টে পাল্টে দেখতে চাইলাম অন্যরকম হলে কেমন হতো---এইসব অব্কাশ না থাকলে পড়ে আরাম কই? তবে এতে অনেক সময় দরকার বলাই বাহুল্য।
    ঃ-)
  • Bhagidaar | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৩৫207579
  • অভ্যু, এতজ, যারা যারা সোসেনকে স্বপ্নের মানে জিগায়তেছেন, তাদের বলি, সসেন নিজে কাল রাত্তিরে স্বপ্ন দেখেছে কলকাতা থেকে আন্দামান গেছে বাসে করে এবং তা দেখে ঘেঁটে আছে, খিটখিটে হয়ে আছে। আপনাদের স্বপ্ন-আনালিসিসের দেরী হবে।
  • san | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৩৫207580
  • মতামত নেবেনা কেন লোকে ? আমরা বন্ধুবান্ধবের মতামত নিইনা, স্পাউজের নিইনা ? বাবামারই বা না নেওয়ার কি আছে ? মতামত নেওয়া আর সব বিষয়ে নির্ভরশীল হয়ে থাকা এক জিনিস না। টিম তো মনে হল পরেরটা বলেছে। 'আমি তো এইগুলো ঠিক বুঝিনা, ওসব বাবামাই দেখে'। মানে ঘোড়া দেখে খোঁড়া হয়ে থাকা !
  • aka | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৩৩207578
  • আমাদের কালেজে বাল ছিল ইংরিজিতে পানু লিখত, আর পড়ানোর জন্য পিছু নিত। শেষে বালকে দেখলেই পালাতাম।
  • Tim | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৯207576
  • এতোজ, ওরম পড়ে আরাম নাই। ঃ-)
  • kumu | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৯207577
  • শিবুর ১২ ১১ নিজেই দেখিচি।আমাদের ক্লাবে এক্কালে পুজোর সময় খুব নৃত্যনাট্য ইত্যাদি হত।তা একজন বিশাল চাঁদা দিতেন, ভারী ভদ্রলোক ছিলেন, কিন্রু ওনার মিসেসের দাবি ছিল উনিই সর্বদা নাইকা সাজবেন।শ্যামায় শ্যামা, চিত্রাঙ্গদায় সুরূপা ইত্যাদি।ভদ্রলোকের চমৎকার ব্যবহার, সহযোগিতা আর ওনার মিসেসের দাপট সব মিলিয়ে কেমন খিচুড়ি মত হয়ে গেছিল।
    একবার ওনার শ্যামা দেখার পরেই আমরা গান্ধারীর আবেদন ইত্যাদিচালু করি।
  • Tim | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৮207575
  • কি মুশকিল মতামত নেওয়ার কথা বলিনি। নিজের আলাদা করে মতামত না থাকাকে বলেছি। ঝামেলাফোবিয়া আর কি।
  • ekak | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৩207574
  • ইয়ে একটা কথা। মানুষের গ্রোথ আর পাখি-তিক্তিক্তিকি-ছুচো-চিতাবাঘের গ্রোথে একটা পার্থক্য আছে। সঞ্চিত নলেজ বেস হস্তান্তর ও ভ্যালিদেট করার ব্যাপার আছে। কাজেই ১৮ বছর বয়েসের পরেও কেও বাবা মার মতামত নিলে আমি কোনো অসুবিধে দেখিনা। অসুবিধে টা হয় মতামত চাপিয়ে দিলে।
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২১207573
  • টিম,
    পড়তে তো আর হবে না ভবিষ্যতে, তখন একটা ইনফো-হেল্মেট পরে নিয়ে সুইচ অন করে দিলেই ব্যস, তাবৎ জিনিস এসে গেল মাথায়। ঃ-)
  • Tim | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৯207572
  • পড়ার স্পিড এত কম বলেই আমি মুখ্যু থেকে গেলাম
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৬207569
  • এক রাশিয়ান ভদ্রলোকের একটা কল্পবিজ্ঞানের উপন্যাস পড়লাম, জাম্বো জিনিস। বিশাল। ভদ্রলোকের নাম ইভান ইয়েফ্রেমভ। বহুকাল আগে, সে এ এ এই ১৯৫৬ সালে লেখা এই উপন্যাস। বেশ ভালো কিন্তু ভীষণ প্রোপাগান্ডাওয়ালা। হয়তো উপায় ছিল না, তাই ওভাবে লিখতে হয়েছে। কিন্তু ওগুলো বেছে নিলে বেশ ভালো জিনিস দাঁড়ায়, অনেকটা স্টার ট্রেকের মতন।
    কিন্তু আমার মুশকিল হয়েছে একজন ভিলেন টাইপের ক্যারেকটার, উনি গণিতজ্ঞ, অঙ্কের এক্সপেরিমেন্ট করতে গিয়ে কেবলই তরুণ ভলানটিয়ারদের হায়ার ডাইমেন্শনে পাঠিয়ে নেই করে দিতেন, লোকে বলতো আসলে উনি ওদের মেরে ফেলেছেন, (পরে মনে হয় তাঁকে মগজের ওষুধে ভিজিয়ে ভালো করে দিলো, কিন্তু গপ্পে আর তাকে দেখা গেল না) কেমন করে জানি মগজের খাঁজে ঢুকে গিয়ে যাচ্ছেতাই হচ্ছে। স্বপ্নে দেখছি একটা বিরাট সামুদ্রিক লেকের মধ্যে লোকটাকে নামিয়ে দিয়েছে, আর অক্টোপাসেরা এসে শুঁড়গুলো ফুটিয়ে ফুটিয়ে দিচ্ছে, আর ভদ্রলোক অক্টোপাস হয়ে যাচ্ছেন। কী অবস্থা!
    অ সোসেন, এরকম স্বপ্নের মানে কী?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত