এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৬207570
  • অক্ষদার অবজার্ভেশন আমারো।
  • kumu | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৬207571
  • অক্ষ, অবাঙ্গালীদের মধ্যেও অনেক দেখেছি এরকম।
  • রোবু | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৪207568
  • শিবুদার ১২ঃ১১ নিয়ে একজনের কথা খুব মনে পড়ছে। সবারই পড়ছে হয়ত :-)
  • a x | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১২207567
  • কুমুর পোস্টের পরে যাবে আমার পোস্ট।
  • a x | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১১207565
  • আচ্ছা এটা কি বাঙ্গালী বাবা-মা বেশি করেন? আমি আশে পাশে যত ছেলে দেখেছি এরকমটা বাঙ্গালীদের মধ্যেই যেন বেশি মনে হয়েছে। তবে অবাঙ্গালী ভারতীয় আমি খুব কমই দেখেছি।
  • Sibu | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১১207566
  • চটপট একটুখানি মিনিময় হয়ে যাক। কাল রাত্তিরে আমি একটা কমেন করেছিলাম যে যেটা ভাল করে তার সেটা নিয়ে থাকলেই ভাল। পয়সা করেছে যে সে হঠাৎ গান গেয়ে বাকীদের বিরক্ত না করলেই খুশী হই। (মানে খুবই বাজে সামারি করলাম, কিন্তু এখন আর পাতা উল্টোতে ইচ্ছে করছে না)। তো স্যান কইল ট্রাই না করলে সে কি করে জানবে সে গানটাও ভাল করে কিনা। তা সে ট্রাই করুক, তাতে কারো আপত্তি নাই। কিন্তু এরা তো অনেক সময়েই ট্রাই করেন না, র‌্যাদার এনটাইটলড বোধ করেন। যুক্তিপরম্পরা এই রকম - আমি প্রতিভাবান না হলে পয়সা করলাম কি করে। আমি যখন প্রতিভাবান তখন এই হারামজাদারা আমার গান শুনে মারহাবা মারহাবা করে না কোন স্পর্ধায়?

    এই দলটার মধ্যে একটু সফিস্টিকেটেড অংশটা পয়সাকে লিভারেজ করে সংস্কৃতিজগতে এন্ট্রি নেবার চেষ্টা করে। খুব ভদ্র যারা তারা বাড়ীতে নেমন্তন্ন করে বিরিয়ানি আর বিয়ার খাইয়ে তারপর খেরোখাতা বের করে (এদের আমি একটু পছন্দই করি, বিশেষ করে বৌ যদি ভাল রাঁধুনি হয়)। তার পরের লেভেলটা পুজোয় মোটা টাকা চাঁদা দিয়ে স্টেজের পিছনে নিজের আঁকা ছবি দিয়ে সাজায়। কেউ কেউ পকেটের টাকায় বই ছাপিয়ে সবাইকে পড়ার জন্য অনুরোধ করে। এদেরই একজনের ধারনা হয়েছিল (কি করে জানি না) আমি লুকিয়ে চুরিয়ে লিখে থাকি। সে খুব ধরে পড়েছিল তার উপন্যাসের একটি ভাল সমালোচনা লিখে দিতে হবে। সেটি তিনি কোন নামী পত্রিকায় কোন একজন বিখ্যাত সমালোচকের নামে ছাপাবেন। বিনিময়ে আমি যখন বই ছাপাতে চাইব তিনি সেটিরও খরচ দেবেন। আমি খুব শান্তভাবে জানতে চেয়েছিলাম সিপ্লাসপ্লাসে লেখা কবিতা ছাপানোর খরচ দিলে আভান্ত-গার্দ সমাজে কি ওনার বদনাম হবে না? তারপর শুনলাম উনি ঘুরে ঘুরে সর্বত্র বলে বেড়াচ্ছেন আজকালকার ছেলেপুলে কিরকম উদ্ধত হয়ে গেছে। আমার বয়েসে "আজকালকার ছেলেপুলে" শুনে আমি অবিশ্যি খুবই পুলকিত হলাম।
  • kumu | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৯207564
  • রোবু সবাইকে এক খোপে ভরা তো সম্ভবই না।আমি আমার কথা বল্লাম এই আর কী।পিপির অবসার্ভেশন খুবি ঠিক।সিঙ্গাপুরে চাকরি করা ছেলেকে মা দিল্লী থেকে ফোনে ঘুমের আগে ওয়াশরুমে যাওয়ার কথা মনে করাচ্ছেন বা সকালে ফোন করে ঘুম থেকে তুলছেন এও দেখেছি।
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৮207563
  • তবে দেখা গেল ফ্রীডম জিনিসটা খুবই ইলিউসিভ। কোন্টা যে ফ্রীডম আর কোন্টা যে নয়, কোনো ব্যাপার হয়তো কারুর কাছে স্বাধীনতা, আবার সেই একই জিনিস কারুর কাছে তেমন সুবিধার না, সে হয়তো মনে করে তার প্রিয়জন কেয়ার করছে না, তাই এরম ফ্রীডম দিয়ে রেখেছে, সে অভিমানে ঠোঁট ফোলায়----কী ভয়ানক একটা মারাত্মক মাল্টি ফ্যাকটর কেস হয়ে আছে মানুষের জীবন। ঃ-)
    এসব ছেড়ে তাই আমি ঐ ফকীরের গান শুনছি-শুঁয়া উড়িল উড়িল রে জীবের জীবন-
    ঃ-)
  • san | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৬207562
  • কুমুদি ব্যতিক্রম।আরো ব্যতিক্রম নিশ্চয় আছেন। আমরা একটা ট্রেন্ডের কথা বলছিলাম। কিন্তু তোমার গল্প বলো, শুনতে চাই।
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৪207560
  • অপূর্ব! এককের ঐ ইন্দুরের ওষুধের গল্প। ঃ-)
  • kumu | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৪207561
  • আর বাবামার শাসন? থাক সেকথা, পরে কখনো হবে।
  • san | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৩207558
  • কিন্তু বুঁচি এইসব রিজন করার মতো বড়ো হয়ে গেল কবে ? :-o
  • রোবু | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৩207559
  • আরে, কুমুদি, কোনো কমেন্টই সবাইকে টার্গেট করে না। মানে সবই বলা হয়, নিজেদের জীবনের ছোটখাট অবজারভেশন থেকে।
  • Tim | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০২207557
  • বুঁচির গল্পগুলো হেবি মিষ্টি। কোনদিন অক্ষদাদের পাড়ায় গেলে বুঁচিকে দেখতে যাব। ঃ-)
  • kumu | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০১207556
  • পিপি সবাই না।আমি অন্তত ১২ কেলাস পাশ করার পর থেকেই ছেলেদের ব্যক্তিসত্ত্বাকে খুব দাম দিই।
  • a x | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৪207555
  • আর এত ভ্যাবলা যে আমি যদি বলি, ঠিক আছে আমি আর এত খেটেখুটে তাইলে রাঁধবনা, তুমি রোজ ম্যাকডিতেই খেও, তাতে আহ্লাদিত হবার বদলে খুব চিন্তিত হয়ে পড়ে, আমি তারমানে যথেষ্ট "কেয়ার" করিনা ওর স্বাস্থ্য সম্পর্কে।
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫২207553
  • বুঁচি শিগ্গিরি বিদ্রোহ করবে।
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫২207554
  • ইন্দোদাকে বললাম। ইসে না কচু!
  • I | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫১207551
  • অক্ষদা বুঁচিকে না খাইয়ে রাখতে চায়! ক্ষী নিষ্ঠুর!
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫১207552
  • কচু
  • a x | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫০207549
  • ওরমই। আমার সান্নিধ্য, রান্না এসব তো অমৃত সমানই।
  • I | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫০207550
  • না। মোচাচ্চপ।
  • I | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৯207547
  • আমিই একজন টিম-বর্ণিত অসা ছেলে।
  • san | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৯207548
  • কী পাবেনা তাইলে ? অমৃত ?
  • a x | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৭207546
  • পাবেনা মানে কি জিনিস নাকি রে বুইকা!
  • রোবু | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৫207545
  • ছিঃ ছিঃ অক্ষদাও কী না সেশে কঞ্জিউমারিজম এর নোংরা ফাঁদে পা দিল?
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৪207544
  • এর উল্টোপিঠে, সইত্যের পথ থেকে বিচ্যুত না হয়ে, বলতে হবে সেইসব অসা ছেলেমেয়ের কথা যারা সেপারেট হিউম্যান বিইংস হয়ে থাকতে অপছন্দ করে। তাদের শৈশবে খাইয়ে, কৈশোরে চুল আঁচড়ে ইশকুলে পড়ানোর পরেও বাপ-মায়েদের নিস্তার নাই। যৈবনের মধ্যগগনেও তারা সমস্ত ব্যাপারেই বাপ মায়ের ফ্রি সার্ভিস নিয়ে খুশি থাকে। তাদের হয়ে বাপ মায়েরাই সারাজীবন ডিসিশন নিয়ে থাকে। দেশে গেলে এরকম কত্ত কত্ত দেখতে পাই। এদের জন্যই বাবা মায়েরা আরেকটা অস্ত্র পান। "ও এসব বোঝেনা, ওর সংসারে মনই নাই সারাদিন বোম্ভোলা হয়ে আছে বা ইমম্যাচিওর্ড"। "ও জানেই না কোন অ্যাকাউনে কত টাকা আছে"। ক্ষি গর্বের ব্যাপার!
    মেটেরিয়াল ওয়ার্ল্ড থেকে বিচ্ছিন্ন ইজ ইকুয়ালটু প্রখর পোতিভা ও গুণপণার আকর, এইটাই মোটামুটি স্বীকৃত ছক।
  • a x | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪২207543
  • কিন্তু আমি কি ব্যাদরা মা রে বাবা! এরা সব কত ভালো মা দেখি, ইনক্লুডিং ঝিকি। আমি তো কিছু করানোর হলে মেয়েকে সে কী কী পাবেনা তাই বলি, আমি কী পাবনা তাই দিয়ে কার্যসিদ্ধির কথা ভুলেও বলিনা!
  • a x | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪১207542
  • আহা ঐজন্যি তো আমি ঙ দিইনি।
  • I | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪০207541
  • "অভ্যু কত ঙ পেলে"

    অরণ্যদাকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত