এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২৯207391
  • আরে স্যান লোকে বাড়ি থেকে বেরোয় প্রেমে পড়লে, বিয়ে করবে বলে। তবে চাকরির প্রেমেও লোকে পড়ে, কিন্তু সে তো মাইনের জন্যে। এখন এর তো বাড়িতেই অনেক টাকা, চাকরি করে আর ক পয়সা পাবে?

    তুই রাগ কর, আমি ঘুমোতে গেলাম - আমাকে কি গাল দিলি কাল পড়ে নেবো :)
  • aranya | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২৬207389
  • আগের দুটোয় যাই নি - গুড ওয়ান, হানু :-)
  • san | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২৩207388
  • হু এর পোস্ট পড়ে আবার রেগে গেলাম। চাকরি করার কোয়ালিফিকেশনই আছে তো অনুমতিফতি চায় কেন, জাস্ট বাড়ি থেকে বেরিয়ে যেতে পারেনা ?
  • 100* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২১207387
  • আমি নর্মালি যাই, কাল যেতে পারিনি। আগের দুটোয় অবশ্য যাওয়ার কথাও ছিলো না।
  • Abhyu | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১৯207386
  • হ্যাঁ ভালো আখের গুড় আজকাল পাওয়াই যায় না, খেজুর গুড়ও না। তবে বনলক্ষ্মী থেকে পাটালি গুড় কিনেছিলাম সে বেশ ভালো ছিল।
  • san | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১৮207384
  • শ্রাবণীদির পোস্ট পড়ে খুবই খারাপ লাগছে।
  • hu | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১৮207385
  • সে তো আমিও ভাবি! হীরে কেন, বংশে যদি একটা আখের গুড়ের ব্যাবসাও থাকত!!
  • bratin | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১৬207383
  • শিবু দার ১২ টায় বড় করে ক। এই জন্যেই শিবু দা এত প্রিয়।
  • Abhyu | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১৫207382
  • তা ভালোই করবে বাপু, কেজি খানেক হীরে পরে যেখানে সেখানে ঘোরাঘুরি করা ভালো না। এমনি একটা বাড়ি যদি আমার হত রে।
  • hu | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১৩207381
  • এখুনি লাঞ্চ করে এলাম একজন নতুন কলিগের সাথে। আজই জয়েন করেছে। কলম্বিয়া থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট করেছে। ভারতীয় দেখে তো খুব উচ্ছ্বসিত। ভারতীয়রা নাকি খুব ব্রিলিয়ান্ট হয়। খানিক পরে কিন্তু কিন্তু করে জিজ্ঞেস করে, আচ্ছা তোমাদের মধ্যে খুব অ্যারেঞ্জড ম্যারেজ হয় না? কেন হঠাৎ এ প্রশ্ন? ওর এক বন্ধু - দিল্লীর মেয়ে - খুব বড়লোক, বাপ হীরের ব্যবসা করে। সে মেয়েকে নাকি বাড়ি থেকে কিছুতেই চাকরী করতে দেবে না। অনেক কান্নাকাটি করে মাইক্রোসফটে এক বছরের জন্য চাকরী করার অনুমতি পেয়েছে। তারপর বাড়ি গিয়ে পছন্দ করা ছেলেকে বিয়ে করে নিতে হবে।
  • kc | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০১207380
  • আমিতো শিবুদার ঘোষিত পাখা। উফ !!
  • h | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৫৬207379
  • আমি গেছিলাম। কাল। আগের দুটোয় যাই নি ঃ-)
  • Abhyu | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৫৫207378
  • শুধু পশ্চিমবঙ্গে কেন, দেশেরই বা কি অবস্থা। চয়েস বিটুইন রাহুল আর মোদী :(
  • Abhyu | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৫৩207377
  • মেরুদন্ডসম্পন্ন বিরোধী দল - পশ্চিমবঙ্গে খুবই দরকার। সিপিয়েম আমলেও ছিল না (শেষ দু বছর বাদ দিলে) এখনও নেই। কিন্তু একটা ভালো বিরোধী দল থাকাটা খুব জরুরী।
  • de | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৫১207376
  • শিবুদার বারোটা ব্যাপক!

    শ্রাবণীর আপিসের কথা পড়ে দুঃখ হয় -- সেই প্রেম-বিয়ে চক্কর থেকে মেয়েরা কি আর কবে বেরোবে কে জানে!
  • রোবু | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৫০207375
  • না, আমি যাই না।
  • de | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৪৮207374
  • আমার বাড়িতে আশি ছুঁই ছুঁই বাবা -- আমরা বারণ করা সত্ত্বেও অনেক অনুরোধ করে "এটাই শেষ ব্রিগেড আমার, আর যাবো না" এইসব সেন্টু দিয়ে কালকে জোর করে গেছে। এমনিই আরো অনেকে গেছে আমার পাড়া থেকে, বেশীর ভাগই বয়স্ক, - - এতো অত্যাচার সহ্য করেও অতোগুলো লোক এসেছে গ্রামগঞ্জ থেকে! ক্ষমতায় আসতে হবে না - অন্ততঃ একটা মেরুদন্ডসম্পন্ন বিরোধী দলও কি তৈরী করা যায় না!

    গুরুর কলকাতাবাসী বামপন্থীদের বেশীর ভাগই বোধহয় ব্রিগেড যান না, না? অবশ্য গিয়েও যে বিশাল কিছু হয়, এমনও নয়!
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৪১207373
  • নাঃ এবারে না ঘুমোলে অবস্থা কাহিল।
  • শ্রাবণী | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩৫207372
  • কালকে এয়ারপোর্টের পথে অনেক গাড়ি দেখলাম, বাস, ম্যাটাডোর, সুমো জীপ, লাল পতাকা উড়িয়ে, ব্রিগেড থেকে ফিরছে। প্রতি গাড়িতে মিলেমিশে লোক আছে, কিন্তু সবাই চুপচাপ, উল্লাস নেই চিৎকার নেই, স্লোগান নেই, অথচ আছে সবাই, কিছু না কিছু জড়িয়ে। আমার সঙ্গে অনেকটা পথ দুটি গাড়ি চলেছিল, রাজারহাট অবধি, জীপ। ভেতরে সীটে বয়স্ক কটি লোক, বাইরের দিকে গাদাগাদি করে তরুনেরা। জানালার ধারে উদাস দৃষ্টি বৃদ্ধর, ক্লান্ত মুখ, ঘোলা কাঁচের চশমা, কাপড়ের ঝোলা দুহাতে জড়িয়ে ধরে, সরাসরি তাকালেন দু একবার সিগন্যালে দাঁড়াতে, কিন্তু ঠিক তাকালেন না। কেমন হু হু করে উঠল, এইসব লোকেদের কথা ওই মঞ্চের ওপরের লোকেরা ভাবে, জানে?
    কাল অনেক জায়গায় অবরোধ হয়েছে, কলকাতা ঢোকার রাস্তা আটকে দিয়েছে। হেঁটে, অটোয় কিছুটা, কিছুটা ট্রেন বাসে করে লুকিয়ে লোক এসেছে। আশপাশ দেখলাম মহিলাদের কেউ কেউ বাড়িতে যা আছে মিষ্টি, মুড়ির প্যাকেট, চানাচুর ব্যাগে ভরে নিচ্ছে, রাত থেকে উঠে লোক আসছে, কারুর কাজে লাগবে!
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩১207370
  • " যে যেটা ভাল পারে সে সেটাই করুক। মুশকিল হয় পয়সা কামিয়ে লোকের যখন ধারনা হয় সে যখন পয়সা করতে পেরেছে তখন সে সব লাইনেই প্রতিভাধর। তখন সে ছবি আঁকতে চেষ্টা করে, কি গান গায়, নিদেন আত্মজীবনী লেখার ছলে ফিলজফি শেখায় আর লোকজনকে তানপুরো, কি ক্যানভাস, কি সদ্য প্রকাশিত লিটল ম্যাগ নিয়ে ধাওয়া করে। এসব না করে পয়সা কামিয়ে গেলে তারাও বাঁচে, আর আমরাও, হেঁ হেঁ।"

    আমি কি শিবুদার পাখা হব ? ? :) :) :) সক্কালে ভাট খুলেই আপিসে বসে হেঁচকি তুলে হেসে ফেললুম। যে সমস্ত লিটল ম্যাগ নিয়ে তাড়া করনে ওয়ালাদের থেকে বাঁচতে খিটকেল মন্তব্য করে বেড়াই তাড়া ভাগ্যিস দেখতে পেল না :P
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩১207371
  • আঃ পয়সা কামানো একটা ভ্যারিয়েবল। যেকোন কামানোর মতন। উহা একটি অবস্থান বিশেষ।
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২৮207369
  • আরো বেশি লোকে মানতে চায় না তারা পয়সা কামায়নি। আরো বড় মুশকিল। ঃ)
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২৭207368
  • কিন্তু আরো মুশকিল আছে। বেশিরভাগ লোকে তো মানতেই চায়না যে তারা পয়সা কামিয়েছে।
  • kumu | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২২207366
  • ইয়েস শিবু ১২ ০০ রাইট।
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২২207367
  • কুমুদি নোপ মানে নো প্রবলেমো। ঃ)
  • kumu | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১৯207365
  • আকা ১০ ১৯ দেখার আগেই ছাঃচাঃ সামলাতে যেতে হয়েছিল।সরি।তবে অভ্যু উত্তর দিয়েছে।
    বেঞ্চে থাকার সমস্যা (?) সারা দুনিয়াতেই আছে, তাই তো? এই লেখাটা নিয়ে আমার ছেলেদের সাথে আলোচনা করব ভেবেছিলাম, তারপর ভাবলাম আগে গুরুর ফীডব্যাক নিই।
    শ্রাবণী খুব দুঃখের কথা।দুটি নবীন প্রাণ নষ্ট হল। হাসপাতালের ছেলেটি ভাল হয়ে উঠুক।
  • jhiki | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১৭207363
  • দেড়দিন বাদে ভাট পড়তে এলাম, প্রেক্ষাপটও জানিনা, তাও শিবুদা বারোটার সময় যে পোস্টটা করেছে, তাতে 'ক' না দিয়ে থাকা যাচ্ছে না।
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১৭207364
  • কাল ব্রিগেডে বহুত লোক হয়েছিল। টিভিতে দেখলাম।
  • h | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১৪207362
  • তাইলে আর কি তোমার সামাজিক সুরক্ষা হবে না।
  • 100* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১৩207361
  • কালকে ব্রিগেড না যেতে পেরে আমি খুব দুঃখু পেয়েছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত