এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রাবণী | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৭207360
  • অভ্যু, সাউথ ইন্ডিয়ার লোকজনেরা কিন্তু অনেক বেশী গোঁড়া, রক্ষণশীল। নর্থের লোকেদের থেকেও বেশী আর আমাদের মানসিকতায় এগুলো বোঝা খুবই মুশকিল হয়, নিজে ভুক্তভোগী না হলে আমিও ভাবতে পারতাম না। তবে এই এত বছরেও কিছু পরিবর্তন হয়নি এটাই আশ্চর্যের। মেয়েটি শিখ ছিল, বেশ সুন্দরী, ওরা তো খুব ব্রেভ হয়, কেন সামলে নিতে পারল না কে জানে!
    আসলে এই দুরে প্রজেক্টে টাউনশিপ লাইফে অবিবাহিত মেয়েরা একা যখন থাকে, পারিপার্শ্বিক চাপটা কেমন হতে পারে কল্পনা করা বাইরের লোকের পক্ষে খুব কঠিন, বিচ্ছিরি পরিবেশ। তখন মনে হয় যেভাবে হোক একটা বিয়ে করে ফেলে স্রোতে মিশে গেলে শান্তি, নাহলেই দিনের পর দিন নানা কথা, নানা অপ্রীতিকর অবস্থা, ধুর। খুব ধক লাগে :(
  • Abhyu | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৪207358
  • হানুদা, আকা আসত তো, কিন্তু ওর গাড়িটাকে সার্ভিসিং করাতে নিয়ে যেতে হবে বলে আসতে পারল না।
  • রোবু | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৪207359
  • আনন্দবাজার আর এই সময় পড়ে টড়ে যা মনে হল, বামেদের ব্রিগেড-এই সব চেয়ে বেশী লোক হয়েছে, কারণ সবার খুব অসুবিধে হয়েছে, বইমেলাতে ভীড় হয়নি, মেট্রোতে ওঠা যাচ্ছিল না, ট্রাফিক বন্ধ হয়ে গেছিল ইঃ ইঃ।
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৩207356
  • আমি ব্রিগেড যাবার থেকে বিগ্রেড মুভি দেখতে বেশি পছন্দ করি। ;)
  • Abhyu | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৩207357
  • কিছু না পারলে পুজোতে কবিতা বলে বা নাটক করে। :)
  • h | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০২207355
  • কিন্তু আকার তাইলে সামাজিক সুরক্ষার দাবীতে ব্রিগেডে আসা উচিত ছিল। কাল।
  • 100* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০১207354
  • পড়লাম লেখাটা, খুব খারাপ কিন্তু লাগলো না - এরকম বেশ কয়েকজনকে চিনি বলেই হয়তো।

    ধারাভি বলে একটা সিনেমা হয়েছিলো - ওম পুরী ট্যাক্সি ড্রাইভার, মাধুরীকে ফ্যান্টাসাইজ করে। তো সেখানে একটা ডায়লগ ছিলো - ইস্‌ সমুন্দর মে হরেক কে নাম কি লহরেঁ আতে হ্যায় - সময়মত সেই ঢেউতে সওয়ার না হতে পারলে মুশকিল। আইটি-তে এখন নিজেকে রেগুলারলি আপডেট/আপগ্রেড না করতে পারলে মুশকিল। শুরু করেছিলাম নেটওয়ার্কস দিয়ে, সেখান থেকে ডিস্ট্রিবিউটেড সিস্টেম্‌স, এসওএ, গ্রিড হয়ে ক্লাউড/বিগডেটা, সেখান থেকে সাইবার ফিজিক্যাল সিস্টেম্‌স, ইন্টারনেট অফ থিঙস। এর পরে আবার কী হবে কে জানে।

    অথচ, এক সময় ইতিহাস পড়তে চেয়েছিলুম।

    (আমার আজকের ঘ্যানঘ্যান কোটা সমাপ্ত)
  • Sibu | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০০207349
  • যে যেটা ভাল পারে সে সেটাই করুক। মুশকিল হয় পয়সা কামিয়ে লোকের যখন ধারনা হয় সে যখন পয়সা করতে পেরেছে তখন সে সব লাইনেই প্রতিভাধর। তখন সে ছবি আঁকতে চেষ্টা করে, কি গান গায়, নিদেন আত্মজীবনী লেখার ছলে ফিলজফি শেখায় আর লোকজনকে তানপুরো, কি ক্যানভাস, কি সদ্য প্রকাশিত লিটল ম্যাগ নিয়ে ধাওয়া করে। এসব না করে পয়সা কামিয়ে গেলে তারাও বাঁচে, আর আমরাও, হেঁ হেঁ।
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০০207350
  • তাফৎ না, তফাৎ
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০০207351
  • অভ্যুকে ক। এরপরেও না বেরোলে আর কবে বেরোবে? এসব শুনলে দুঃখ বেশি হয় না রাগ বেশি হয় বুঝতে পারিনা।
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০০207352
  • মুভিং টার্গেট। আর এইসব সফটওয়ার ইত্যাদিতে রিটায়ারমেন্ট স্কিম বাল। মানে নেই। সরকারী চাকুরি আইডিয়াল, অনেক ভেবেই লিখলাম। এখন সময় থাকলে খেটেখুটে আইএসএস দিয়ে দেখতাম।
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০০207353
  • খোদা একই, খাসি আলাদা। ওই মস্কো আর ইউক্রেনে যা তাফৎ ছিল। ;-)
  • রোবু | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৯207347
  • ছেলেগুলোর বাড়ি থেকে রাজী হয়নি তো, পড়ে যা মনে হল।
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৯207348
  • খোদা আলাদা না খাসি আলাদা না দুটোই? ;-)
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৮207346
  • অভ্যুবর্ণিত খোদার খাসি আর আমার বা বেথের খোদার খাসির মধ্যে তফাত আছে। আর্লি রিটায়রমেন্ট? আমাগো? ঘুড়াতেও দীর্ঘশ্বাস ফেলবে!
  • Abhyu | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৬207345
  • মনে হয় এই মেয়েটির তো উচিত ছিল প্রথম ছেলেটিকেই বিয়ে করা। যখন তার জন্যে দুজন সুইসাইড করল বা অ্যাটেম্পট করল, তখন বুঝতে হবে বেশ সিরিয়াস ব্যাপার ছিল। চাকরি করছে তবু বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে পারে না সুইসাইড না করে?
  • রোবু | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৩207344
  • ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো।
    এত কালো মেখেছি দু'হাতে
    এত কাল ধরে!
    কখনও নিজের করে দেশকে ভাবিনি।
    এখন মাঠের পাশে রাত্তিরে দাঁড়ালে
    ঘাসফুল হেসে হেসে ভোট চায়।
    এখন প্রতিবাদী মিছিল বেরোলে
    কাস্তেও চুপিসারে ভোট চায়।
    দিতে পারি,
    যে কোন ও দলেই আমি ভোট দিতে পারি
    কিন্তু,কেন দেবো ?
    বেচারা জনতার কথা একটিবার ভাবো।
    দেবো,
    কিন্তু এখনি দেবো না।
    তোমাদেরও হিসাব বুঝিয়ে দেবো।
    ভোটটি দেবো না,অপচয়ে।

    প্রকল্প ভট্টাচার্য
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫২207343
  • এ প্রসঙ্গে মনে পড়ল। এককালে আমাদের কালেজে র‌্যাগ করতে এক্সটেম্পোর দিত - মেয়েরা কি কামাবে?
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫১207341
  • পয়সা কামানো ভালো ব্যপার। আমি তো আজীবন কামাতে চাই।
  • 100* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫১207342
  • যদ্দিন ল্যাব আছে, তদ্দিন আছি। ল্যাব গেলে কী যে হবে...

    আচ্ছা, এমব্যাসীগুনোর হাতে কি পয়সাকড়ি থাকে না? এই এত্তটুকু জায়গা দিয়েছে ঠিকানা লেখার, সেখানে একটা আস্ত প্যারাগ্রাফ ধরাই কেং কোয়ে? সব এমব্যাসীর ভিসা ফর্মেই দেখি এক ঝামেলা! কোরিয়ারটা এক কাঠি ওপরে।
  • শ্রাবণী | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫০207340
  • টিম এতো ঠিক আমার অফিসে না, কম্পানির একটি প্ল্যান্টে। সারা দেশ জুড়ে তিরিশের বেশী প্ল্যান্ট/প্রজেক্ট, প্রায় প্রতি শহরে অফিস, ছোট বড়, জয়েন্ট ভেঞ্চার কতগুলো। এমনিতেও আমাদের ডেথ রিলিফ ফান্ডে প্রতি মাসে আড়াইশর বেশী কাটে স্যালারি স্লিপে (পার হেড পঁচিশ)।
    তবে হ্যাঁ এই বছরে নজরে পড়ার মত দুর্ঘটনা, আশেপাশে বেশী দেখছি।
    তবে কথা হচ্ছে আজকাল ইয়াং ছেলেমেয়েরা, ভালো চাকরি করা, প্রতিষ্ঠিত সব, এরকম পটাপট সুইসাইড করে কীকরে ভাবি!
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪৯207339
  • আমেরিকায় তো খরচ খরচা বেশি নানা খাতে। এইজন্য হতে পারে। ডিসপোজেবল ইনকাম সবার তো বেশি থাকেনা। টাকা জমানো এবং ইনফ্লেশানের সাথে তাল রেখে সেই পোর্টফোলিও মেইনটেইন করা কঠিন। এইসব কারণ হতে পারে। আমি কিসু না বুঝেই এইসব লিখলাম। হয়ত ভুল লিখলাম।
  • Abhyu | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩৯207338
  • শ্রাবণীদি :(
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩৮207336
  • তোমাদের আপিসে এরকম সবাই দুমদাম মরে যাচ্ছে কেন?
  • Abhyu | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩৮207337
  • কিন্তু এই যে "খোদার খাসি" (অবস্থান মাত্র) বলে যাদের রেফার করা হচ্ছে তারা অনেকেই তো এতো কামিয়েছে যে অনেকে অল্প বয়সে জাস্ট রিটায়ার করে অন্য প্রফেশনে চলে যাচ্ছে, ছবি আঁকছে, এন জি ও করছে ইত্যাদি। কোথায় যেন পড়ছিলাম এই নিয়ে একটা লেখা। আমেরিকায় প্রচুর দেশি আছে এই রকম, কিন্তু তারা প্রায় কেউই চাকরি ছাড়ে না, যতদিন পারে পয়সা কামিয়েই যায় কামিয়েই যায়। এদেশে ভারতীয়দের ধ্যানধারণাও খুব গাঁট রকমের, মানে অনেকেরই।
  • শ্রাবণী | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩৩207335
  • আবার ঠান্ডায় কাঁপতে কাঁপতে ছাঃ অফিস। বৃহস্পতি থেকে কনফারেন্স ইত্যাদি, নিত্যকর্ম।
    এসে শুনি আমাদের এক প্ল্যান্টে, একটি জুনিয়র পাঞ্জাবী মেয়ে (মেয়েটি এই আগের বছর আমি যখন গেছিলাম সেখানে, আমাকে কোল হ্যান্ডলিং প্ল্যান্ট ডি সি এস দেখিয়েছিল, ওর এরিয়া), শুক্রবারে সুইসাইড করেছে। সেম ব্যাচের একটি সাউথ ইন্ডিয়ান ছেলেকে ভালোবাসত, তার বাড়ি থেকে বিয়েতে রাজী হয়নি, ব্রেক আপ হয়ে গেছিল। তারপরে একটি ইউ পির ছেলের সাথে রিলেশন হয়েছিল, সেখানেও বাড়ি থেকে কিছু প্রবলেম হয়ে ঝগড়া হয়ে, শুক্রবারে মেয়েটি প্রথমে সুইসাইড করে, তার কিছু পরে সাঃ ইঃ ছেলেটি সুইসাইডের চেষ্টা করে এখন ক্রিটিক্যাল অবস্থায় হসপিটালে। আবার পরে একই দিনে ইউ পির ছেলেটি সুইসাইড করেছে।
    জ্ঞানী গুণীদের এ নিয়ে ঘাড় নেড়ে বক্তব্য, এই যে আজকাল মেয়ের সংখ্যা বেড়ে গেছে প্ল্যান্টে, এসব সমস্যা হবেই! :(
    তিনজনই আমার স্ট্রীমের, একই ডিপার্টমেন্টের, যে এইচ ও ডি সে আমাদের পুরোনো কলীগ, সতীশকে ফোন করে খুব দুঃখ করেছে, এই আমাদের ভাগ্যেই সব মেয়ে আসে। বলে অবশ্য বলেছে, তোমার বউয়ের কথা বলছিনা.....
  • সিকি | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩২207334
  • ঐ আকী দেখেই তো বুঝলাম মোবলি থেকে লিখছে।

    অপ্পনের চিন্তাটা আমারও। অম্লানকুসুমের জন্য চাগ্রির অভাব নাই। কিন্তু আজ আমার চাগ্রি গেলে আবার পাওয়া নেক্সট টু ইমপসিবল। খোদার খাসি হয়ে গেছি।

    যাই হোক, আপনারা এইটা পড়েছেন?

    http://scroll.in/article/why-cnn-ibns-sagarika-ghose-can-no-longer-criticise-modi?id=655950
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২৮207333
  • B টা সেন্টেন্সের শুরুতে বলে ক্যাপসে চলে এসেছে। তাই আকী।
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২৭207331
  • * আর
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২৭207332
  • আরেকটা ব্যপার হল এই অম্লানকুসুম ছোঁড়াটি মনে হয় আমাদের থেকে বছর দশেকের ছোট হবে। তাদের লেভেলে বাজারে চাকরির অভাব নাই। কিন্তু আমি বেঞ্চে গেলে অর সেটা মাস তিনেক পেরিয়ে গেলে সত্যি চিন্তার কথা। এই বাজারে আমার মত খোদার খাসিকে আর কে পুঁছবে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত