এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কবি সাবধান | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০৬207060
  • | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৫207059
  • কাল প্রচন্ড আড্ডাবাজির চোটে আর কোনও দোকানে ঢোকা হল না। কতলোকে কতজায়গায় বলে রেখেছিল যেতে, কোত্থাও যাওয়া হল না। দেখা যাক সামনেরবার যদি হয়।

    কদ্দিন বাদে রঙ্গনের সাথে চাট্টি আড্ডা হল।
    জাগো বাংলার স্টল দেখে আমরা খানিক গবেষণা করলাম ডাস্টবিন অমন কাত করে রেখেছে কেন? অন্তত সোজা করে ডাস্টবিন বসালেও তো পারত। আমি খুব জোর দিয়ে বললাম ওখানে মোটেই ঢুকিনি, ঢুকবও না। হায় মাত্র ঘন্টাখানেক বাদেই শ্রাবণী আর মিঠু আমাকে টেনেটুনে ঠেলেঠুলে ঐ জাগো বাংলাতেই উঠিয়েই ছাড়ল। তারপর মিঠু এক পেল্লায় নোটবুক বের করে আমার আর শ্রাবণীর ছবি তোলার চেষ্টা করতেই ওর পছন্দ করা 'শিশুসাথী' কে যেন উঠিয়ে নিয়ে চলে গেল। এই সুযোগে আমি সুড়সুড়িয়ে নেমে এসে বাইরে বসলাম, কিছুক্ষণ বাদে ওরা দুজন ভারী হতাশ হয়ে নেমে এল। হায় টিনটিনের আর তেনার লেখা 'শিশুসাথী' পড়া হল না। এই দুঃখ মিঠু রাখে কোথায়।

    তারপরে আরো কত কত আড্ডা, ঘোরাঘুরি। শেষে হনুর অমৃতবচন আর মাঝেমধ্যে হনুর আড়মোড়া ভাঙার চেষ্টায় এক অশ্লীল দৃশ্যের সম্ভাবনায় আমাদের সমবেত চীৎকার। হনুর আবার ছোট্ট দুই হাতে সুবিশাল ভুঁড়ি ঢাকার করুণ প্রচেষ্টা। শেষে সৈকত গিয়ে হনুর কোলে উঠে বসে পোজ দিতেই খচাখচ আমার, সুষেণের ফোন বেরিয়ে এল, মিঠুর সেই বিশাল ট্যাব না নোটবুক .... সে কি দিরিশ্যি !

    একেবারে শেষে সুষেণের সাথে বেরোনর চেষ্টায় 6.45 এ গাড়ীতে উঠে 7:55এ পার্কিং লট থেকে বেরোন ও মধ্যবর্তী সময়ে বিভিন্ন ছোট ছোট দৃশ্য, ঘটনা ও পারিপার্শ্বিকে তার প্রভাব নিয়ে আমার সুষেণের আর শ্রাবণীর তুমুল হ্যা হ্যা হিহি।
    যাগ্গে আজ তো আর যাব না।
  • Abhyu | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪১207058
  • ঐ তেরটা ইঁদুরের জায়গায় যদি n-খানা ইঁদুর থাকে, তাহলে কোথা থেকে শুরু করবে? হেব্বি ইন্টারেস্টিং
  • Abhyu | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪০207057
  • ঐ তো, ঐ বইটাই :)
    ওটা তো এখনো আমার ইন্টারেস্টিং লাগে।
  • kc | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৯207056
  • সফট কপিটা তো এক্কেরে বিনিপয়সায় পাওয়া যায়। এখন কোনটা সস্তা বল দেখি।
    আর হ্যাঁ, একজন কেলাস সিক্সের মহা ত্যাঁদর, আঁতেল, তার্কিকের জন্য অন্কের কিছু ইন্টারেস্টিং মজার বই সাজেস্ট করবে প্লিজ?
  • Abhyu | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৬207055
  • কেসিদা বড় ভালো লোক। ওনার মঙ্গল হোক। উনি আরো (সত্যি) ভূতের গল্প লিখুন।
  • Abhyu | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৫207054
  • আমি অবশ্য হার্ড কপিটা কিনেছি, সস্তায় পেয়েছিলাম :)
  • kc | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২৮207053
  • অভ্যু, হ্যাঁ ওই বইটাই। জিমেলে পাঠিয়ে দিয়েছি।
  • শ্রাবণী | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২১207050
  • আমর ফ্লাইট এখন দু ঘন্টা দেরীতে ছাড়বে জানালো, সেই সন্ধ্যে সাতটায়। আমার বর এতক্ষণে বলছে, ওমা বইমেলা শেষ আজকে তো তুমি আজকের দিনটা থেকে এলেই পারতে, কাল বললে টিকেট টা চেঞ্জ করে দিতাম! :(
  • Abhyu | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২১207051
  • কোন বইটা কেসিদা? মস্কো পাজলস? আমাকে দেবে?
  • byaang | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৬207048
  • ট্যাব কেড়ে নেওয়া হয়েছে, ট্যাব হাতে পড়লেই গেম খেলতে বসে যায়
  • | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৬207049
  • আরে একটু ভারী চেহারা র, থাকতে পারি কিন্তু কেন থাকবো টাইপস দাড়ি নিয়ে কিঞ্চিত গম্ভীর প্রকৃতির যে ভদ্রলোক যে তোমার,দম আর মিঠু র সাথে ভাট করছিল তিনি ই স্যার বোধি।
  • kc | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৩207047
  • বেঙি, রিভু ট্যাবে বই পড়ে না? পড়লে ওই বইটা পাঠিয়ে দিতে পারি।
  • শ্রাবণী | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১০207046
  • সেই তো, আমায় কে যেন বলল, বোধি এসেছে, চারদিকে তাকিয়ে বুঝতেই পাল্লাম না কে বোধি!
  • h | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ১০:০৬207045
  • *চিনতে
  • h | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ১০:০৫207044
  • নাম থাকলেও চিন্তা পারবে না, আমাকে সম্পূর্ণ ছোটোবেলার ইন্দো র মতো দেখতে হয়ে গেছে। হাড় জির জিরে।
  • byaang | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৩৮207043
  • দেখলাম। থ্যাংকিউ। ঃ) উত্তরিয়েছি।
  • Abhyu | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২৮207042
  • মেলও তো দেখলে পারো।
  • byaang | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২৬207041
  • আচ্ছা ব্যাঙাচিকেই এই ধাঁধাটা করতে দেব।
  • Abhyu | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২৩207039
  • আচ্ছা বইমেলা উপলক্ষ্যে ব্যাঙদিকে এটা দিই। গুরুর স্টলে পাঁচজন লোক আছে। প্রুভ দ্যাট দেয়ার আর টু হু হ্যাভ অ্যান আইডেন্টিক্যাল নাম্বার অফ ফ্রেন্ডস উইদিন দ্য গ্রুপ। ব্যাঙাচিকে করতে দিও। কঠিন না।
  • kumu | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২৩207040
  • ফেবুতে বইমেলাছবি প্রচুর।আজ সেশ হয়ে যাচ্ছে বলে একটু একটু খুশী হচ্চে!
  • byaang | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২২207038
  • ধাঁধার উত্তর ভাবতে সময় খচ্চা হয় না? তাহলে কাজের কাজগুলো করি কখন?
  • jhiki | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২১207037
  • ধাঁধা টই কি রোডিজের বিরোধীতা করে?
  • শ্রাবণী | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১৯207036
  • শুধু কি বই, এর সঙ্গে আছে চাল গুঁড়ি, পাটালি গুড়, নলেন গুড়, মিষ্টি, আমার জন্যে কিনে রাখা আরও হাবিজাবি! কুমুদি কোথায় এত ছবি দেখছে?
  • byaang | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১৭207035
  • ধাঁধা টইয়ে আমি যাই নাকি ঝিকি? তাহলে কি আর রোডিজ দেখি!
  • byaang | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১৬207033
  • না বলিস নি। তবে তোর কচুরি আর জিলিপির দাম কত ছিল, বিভীষণ বলে দিয়েছে এক চান্সে।
  • jhiki | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১৬207034
  • এই ধাঁধাটার সমাধান তো ধাঁধা টই এ আছে।
  • Atoz | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১৪207032
  • আমিও চিনতে পারি না। নামগুলো লেখা থাকলে ভালো হয়।
  • Abhyu | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১০207031
  • এইটা বলেছিলাম?
    HOCUS + POCUS = PRESTO
    প্রত্যেকটা লেটার এক একটা আলাদা আলাদা ডিজিট। বার করো কোনটা কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত