এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩৭206850
  • এবারে ঘুমোনো উচিত।
  • aka | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩৫206848
  • তাইলে রোবুর এখনও হোপ অবশিষ্ট আছে।
  • kumu | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩৫206849
  • সকলের ব্যক্তিত্ব, ভাবনাচিন্তা, জীবন তো একরকম হয় না।যতক্ষণ একজনের আনন্দ পাওয়া ও করা অন্যকে বিরক্ত না করছে ততক্ষণ ঠিক আছে।সবাই আনন্দে থাক।জীবন বড় ছোট, তারি মধ্যে সবাই নিজের মতো করে আনন্দ ভরে নিক, অবশ্যই অন্যের অসুবিধের কারণ না হয়ে।আমার এইরকম মনে হয়, আর নবীন প্রেম দেখতে বড় ভাল লাগে।

    অ ব্যাং লেখো না গুছিয়ে।
    সোসেন অনেক ধন্যবাদ। আমি তো ভাটে খুবই কম লিখি।যখন সময় পাই কারেন্ট পাতাটা পড়ে একটু লিখে দিই।তবে স্নেহের টইতে লিখব সন্ধেবেলা।
  • 100* | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩৪206847
  • অমন নিস্তব্ধতা না কামড়িয়ে যাবে কোথায়?
  • রোবু | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩৩206845
  • আকাদা, এখনো কাজলি মাছ ;-)
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩৩206846
  • "কামড়ায় নিস্তব্ধতা" - এইটাও হেব্বি দিয়েছে!
  • 100* | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩২206844
  • পিডি ট্রেনিং কী? রোবুর তার মানে আর বাঘ সিংহ আঁকা পটির দক্কার নেই?
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩০206843
  • রোবু ঃ))
  • aka | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২৫206842
  • রোবু এটা হেব্বি দিল।

    কিন্তু রোবু কি খেতে ভালোবাসে জিগ্যেস করলে কি আপনারা আমাকে কালেজে ফেরত পাঠাবেন?
  • byaang | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২৪206841
  • আমি এখনও রোবুর গল্প পড়ে হেসেই চলেছি। যা তা!! ঃ-)))))))))))))
  • kumu | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২২206840
  • ব্যাং ঃ-)))))))
  • রোবু | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২১206839
  • :-)
  • sosen | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১৯206838
  • রোবুর পি ডি ক্লাস সেশ। ওরে সাট্টিফিকেট দিয়ে বরণ করা হোক
  • রোবু | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১৭206837
  • তখন কলেজে পড়ি। কোনো কারণে কলকাতায় এসে (সম্ভবতঃ কলেজ স্ট্রিটে বই কিনতে), সন্ধ্যে ৭ঃ১০ এর কল্যাণী লোকালে বাড়ি ফিরছি। ডেলি প্যাসেঞ্জারদের ভিড়ে সঙ্কুচিত হয়ে বসে আছি, তাঁরা গল্পও করছে।
    সোদপুর থেকে একটা ফ্যামিলি উঠলো, বাবা মা আর কচি, বছর তিনেক। সে এসেই সুড়সুড় করে জানালার ধারে চলে এল। খুব মিষ্টি। সব ডেলি প্যাসেঞ্জাররা আলাপ জমানোর চেষ্টা করতে লাগলেন। খেজুর আর কী। "তোমার নাম কী বাবু?" "বাবার নাম কী?" "মার নাম কী?" "কোন ক্লাস?"
    তা সে ছেলে সবই সুন্দর উত্তর দিয়ে যাচ্ছে। একজন হঠাত জিগ্যেস করলেন, "কী খেতে ভালোবাসো সোনা?"
    - আমি? আমি দুধ খেতে খুব ভালোবাসি।

    এখানেই থেমে যাওয়া উচিত ছিল। কিন্তু একজন হঠাত জিগ্যেস করে বসলেন "কীসের দুধ? গরুর? না মোষের? না বাঘের?না গন্ডারের?" নিষ্পাপ খিল্লি করতেই গেছিলেন মনে হয়।
    কিন্তু সে ছেলে বলে উঠলো "মায়ের।"
    কামড়ায় নিস্তব্ধতা। সবাই জানলা দিয়ে বাইরে তাকাচ্ছে। যাঁদের সামনে জানলা নেই সবাই বুটের পালিশ ঠিক আছে কী না দেখতে ব্যাস্ত হলেন। মায়ের মুখ লাল।
    বাচ্চাটি বুঝল কিছু একটা গন্ডগোল হয়েছে। তাই সাততাড়াতাড়ি বলে উঠল "বাবাও খেতে ভালোবাসে তো!"

    বাকী শ্যামলাল জানে।
  • sosen | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১৬206836
  • ছাব্বিশ তারিখ।
  • aka | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১৫206835
  • ফার্স্ট অফ অল ওটা ছানাবড়া ছিল না, ল্যাংচা ছিল। দ্বিতীয় কথা খেতে অত্যন্ত ভালো হয়েছিল।
  • byaang | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১৩206834
  • আরেক কলেজের বন্ধু তার নিজের ছবি পোস্ত করেছিল, তখন তকে সব্বাই বলছিল, "দারুন", "জ্জিও", "হেব্বি হ্যান্ডু", "ঘ্যাম হয়্ছে", এমনকি তার শ্যালিকাও লিখেছিল, "মাই সুপারহ্যান্ডু ডার্লিং জিজু", তখন আমি লিখে এলাম, "তোদের পাড়ার নাপিতগুলো কতদিন ধরে এই অনির্দিষ্টকালের জন্য হরতাল ডেকেছে?" সে তখন সেই ছবিটাই ডিলিট করে দিল।
  • একক | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১২206831
  • উফফ এগুলো তই তে যাক। ভাটে হারিয়ে যাচ্ছে ! ব্যাং সিরিয়াসলি ডার্ক কমেডির স্ক্রিপ্ট লিখতে পারেন। যাতা :):))))
  • aka | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১২206832
  • কিন্তু রোবুর বেটা যেন কবে?
  • aka | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১১206830
  • রোবুর নেট প্র্যাকটিস।
  • Bhagidaar | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১০206828
  • রোবু কি এখন থেকেই কিছু বলার আগে পারমিশন নেওয়া অভ্যেস করছে?
  • Sibu | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১০206829
  • বৌ এর সামনে বৌ বাদে আর কাউকে ভয় পাওয়া খুব কঠিন। ব্যাঙকে লাল সেলাম।
  • byaang | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৮206827
  • কমেন্টের পরে যারা তাকে জন্মদিনে ভাচ্চুয়াল
  • 100* | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৭206821
  • বলে ফেলো। পটি আর যা বলতে ইচ্ছে করছে - এগুলো কখনো চেপে রাখতে নেই।
  • byaang | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৭206822
  • জন্মদিনে ভাচ্চুয়াল
  • aranya | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৭206823
  • ওঃফ, ব্যাঙ জাস্ট টু গুড :-))

    রোবু, কইয়া ফ্যালাও
  • Abhyu | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৭206824
  • বলে ফ্যাল। ঠিক না হলে বলে দেব।
  • byaang | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৭206825
  • সে তো আমি অর্কুটের জমানায় এক কলেজের বন্ধুর জন্মদিনে তার পাতায় লিখে এসেছিলাম - গঙ্গাজল, সাদা রজনীগন্ধা, সবুজ তুলসিপাতা, অগুরু, সাদা খই।
    সে তড়িঘড়ি নীচে লিখেছিল - ওরে আমি এখনো মরি নি রে, আজ আমার জন্মদিন।
    সেই কমেন্তের পরে যারা তকে জমদিনে ভাচ্ছুয়াল গোলাপফুল, পায়েস, কেক, কমলালেবু এসব দিচ্ছিল, সব্বাই নীরবতাপালন করতে লাগল। সেইবছর তার আর কিচ্ছুটি পাওয়া হল না। ভাচ্চুয়ালিও না।
  • aka | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৭206826
  • সেনতু খেতে হলে খবর্দার বলো না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত