এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:১০206520
  • অনেকদিন পরে আপিসে কাজ নেই আজ।
  • Blank | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:০২206519
  • লাইব্রেরীখানা দেখো
  • | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:০১206518
  • সুষেণ, যত্তাড়াতাড়ি পারি।
  • | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৪৭206517
  • জানি না কুমু। আমি তো আর্কাইভ জমাই না, স্রেফ স্মৃতিতে আছে।

    ঐ প্রতিবেদনটা পড়ে একটু অবাক লেগেছিল, তবে বেশী মাথা ঘামাই নি কারণ টেট্রাপ্যাকের ফলের রস আমি খাই না, আর তেল কমিয়েছি অনেক, ঘী প্রায় নিল। তিনমাসে হয়ত এক চামচ।
  • de | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৪৫206516
  • সোসেন, তাড়া নেই, সময় মতো পাঠিও -- "গুগুনোগুম্বার-" টা মেয়েকে গপ্পো বলছিলাম -- পড়াতে চাই!

    কুমুদি,

    আম্মো পড়েছি ওই লেখা। তুমি সব ডেটা কালেক্ট করে একটা চিঠি পাঠাও আবাপর সম্পাদকের দফতরে। আমরাও একটু জানি।
  • sosen | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৩৬206515
  • আমি যতদূর জানি ফ্রেশ অরেঞ্জ জুস আর ক্যান্ড অরেঞ্জ জুস-এ একই রকম ট্রান্স ফ্যাট থাকে- ০।৫-১%
    আর ঘি-তে ২২%

    এবার কতটা খাওয়া হচ্ছে তার উপর--ঠিক বলতে পারিনা।
  • Ekak | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:২৪206514
  • ডেটাবেসে সার্চ করে দেখলুম। পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট টু টু পার্সেন্ট ফ্যাট কোনো কোনো জুসে। তেত্রাপ্যাকে কিছু নজরে এলো না। ইমাল্সিফায়ার এড না করলে ফ্যাট আসার তো কথা নয়। এরা কোত্থেকে ইনফো পেল ? কোল্ড টেম্পারেচার প্রসেসিং তো ট্রান্স ফ্যাট বেরিয়ে যায় বলেই জানি। এনিওয়ে এটা আমার সাবজেক্ট না কিন্তু ডেটা তা নিয়ে কাজ করতে হয়।
  • kumu | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:০৯206512
  • সেই সব আড্ডা ও কবিতা কোথায় পাব? অ দমু!!
  • bratin | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:০৯206513
  • যাই একটু নিদ্রা দেবীর আরাধনা করি।
  • kumu | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:০১206511
  • একটু অন্য কথা-
    সোসেন,কলি ও অন্য সবাইকে,এইটে পড়েন,লিং না এলে ৫ ফেব,২০১৪ তরিখের আবাপর প্রথম পাতা,স্বাস্থ্য-

    http://www.anandabazar.com/archive/1140205/5swasth1.html
    ১।টেট্রাপ্যাকে যেসব ফলের রস ভারতে পাওয়া যায়,তাতে ফ্যাট থাকে?আমার জ্ঞানে fibre plus নামের একটিতে 0.1% ফ্যাট দেখেছি।এছাড়া যত ব্র্যান্ড আমি দেখেছি সবগুলোতেই label declaration অনুযায়ী ফ্যাট nil.
    অথচ এই প্রতিবেদন বলচে" চিকিৎসক ও বিজ্ঞানীদের মতে, এক প্যাকেট ফলের রস খাওয়ার চেয়ে রান্নায় তেল বা ভাতের সঙ্গে ঘি ভাল। কেননা প্যাকেটজাত ফলের রসে আছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট।"
    আপনাদের মতামত?
    ২।যদ্দূর জানি NDRIএর কয়েকটি পেপারে ইঁদুরের ওপর এক্সপি করে দেখানো হয়েছিল ঘি,লিভারে কার্সিনোজেন অ্যাক্টিভেট করতে পারে এমন কিছু এনজাইম cytochrome P450 (CYP) enzymes, CYP1A1, CYP1A2এর কাজ করার ক্ষমতা কমিয়ে দেয় ও কার্সিনোজেন ডিটক্সিফাই করতে পারে এমন এন্জাইমের ক্ষমতা বাড়ায়।তবে সে পেপার দেশের জার্নালেই বেরিয়েছিল।এ বিষয়ে আরো জানার ইচ্ছা রইল।
    ৩।লেখাটির মূল প্রতিপাদ্য,তেল ঘি একেবারে বর্জন করা উচিত নয়,পুরোনো ও সঠিক।
    ৪।ঘিতে এনজাইম থাকে বা লাইপোপ্রোটিন =কোলেস্টেরল এইসব দেখে খামোখা মাথা গরম করে রেগে চতুর্ভুজ হবেন না।
  • sosen | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৫০206510
  • দমুদি কাল কখন যাচ্ছ?
  • সে | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪৭206509
  • কাজুভাই চলে যেও না। তোমারে ভুল বোঝেনি এমন লোক কিন্তু অনেক।
  • sosen | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪৪206508
  • দে-দি, পেয়েছি মেইল, মানে কালকেই চেক করেছি। কিন্তু নিজের সংগ্রহ চেক করতে পারিনি এখনো। কিছু মিছু আছেই। তাড়া আছে কি? নইলে একটু পেন্ডিং কার্যসম্ভার সামলিয়ে দেখছি।
  • Tim | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৩৮206507
  • ঐসব আর্কাইভ কি ওমনাথের কাছে আছে? নিয়ে রাখতে হবে কখনো।
  • Blank | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৩৪206506
  • রাবন্দার সেই লিমেরিক
  • Tim | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৩২206505
  • হ্যাঁ ঐ কমেন্টগুলো মনে আছে। তুমি বা রঙ্গনদা লিখেছিলে "ড্রেস সেন্সটা অসম্ভব খারাপ"। তারপর বেশ মজা হয়েছিলো। ঃ-)
  • bratin | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:২২206503
  • কাজু বোধহয় এত ভেবে লেখে নি। আমরাও তো কত ল্যুজ টক করি।
  • | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:২২206504
  • এতোজ মনে হয় ঠিক সূত্র ধরে কবিতা লিখত না। তবে এতোজ একটা কবিতায় কাকে যেন কমলা ঘাগরার ওপরে লাল না হলুদ না আগুনরঙা কি একটা চাদর পরানোয় আমরা খুব সমালোচনা করেছিলাম। :-D :-D

    হ্যাঁ হ্যাঁ সায়ন আর ফরিদার নাম বাদ যাওয়া বিরাট অন্যায়। বিশেষ করে এরা সেই গুরুর টিনের চালে যখন থপ করে হুলো বেড়াল নামত, মানে সেই প্রথম দিকের লোক। আর তীর্থংকর!!! আহা অমন জমাট ভাটুরে 'স্যার' হয়ে কেমন উবে গেল!
    ইশশশ সেই সময়ের আড্ডাগুলো, অনবরত কারো না কারো ঠ্যাঙ কেউ টেনে যাচ্ছে --- মনে পড়ে খুব মন কেমন করছে।
  • san | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:২১206501
  • অতো ব-ফলা চাপিয়ে দিলে ভারী তো হবেই হে নেতাই
  • de | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:২১206502
  • ভালো কথা, নেতাই অনেক্দিন কবিতা লেখে না!
  • Tim | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১৬206500
  • ফরিদাও এককালে ভাটে এরকম লিখতো। ইন ফ্যাক্ট আমার মনে আছে ফরিদা এক একটা সেশনে স্রেফ পদ্যে ভাট করে গেছে, নো গদ্য। আর দমদি যাদের নাম করলো, ভিকি, পাল্লিন, রঙ্গনদা। ডিডিদা তো ছিলেনই। এতোজ, সায়ন। কত নাম। টইতে তীর্থদা, শিবুদা, লামাদা। সেইসব সিরিজ পদ্যের আসরে কত রাত ও দিন কেটেছে। সেসব পদ্য বহৎ উমদা ছিলো, এই এখন যেমন হুতোদা লেখে সেরম।
  • নেতাই | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১৪206499
  • বয়সজনিত কারনে আমি দ্বায়্ত্বভার থেকে অব্যহতি চাইছি। টিম্ভাই আর হুতোদা কে আমি আমার মহাকবির পতাকা দিয়ে দিলাম। আর দিলাম পতাকা বইবার শকতি।
  • 100* | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১৩206498
  • এসব তো এখন হবেই, সারদার পয়সার সদ্‌ব্যবহার হচ্ছে;-)
  • de | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১১206497
  • আর এস পি তিনোদের বি টিম হয়ে গেলো নাকি? রাজ্যসভা ভোট কেউ ফলো কচ্চে?
  • Tim | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১০206496
  • একিরে ভালো মনে পোসোংসা করলাম! আচ্ছা খাইয়ে দেব নাহয়।
  • Blank | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:০৯206494
  • কুচ্ছো গাওয়ার জন্য বই থেকে টিমের নাম বাদ গেলো।
  • sch | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:০৯206495
  • dd দা কদ্দিন লেখেন না
  • Blank | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:০৭206492
  • যেদিন এই বিপ্লবের ইতিহাস লেখা হবে সেদিন এই বিপ্লবের কথা মনে রাখার জন্য স্যানের নাম ও সোনার অক্ষরে বই তে লেখা থাকবে।
  • Tim | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:০৭206493
  • ব্ল্যাংকির এখনকার কবিতাগুলো একটা করেই কপি ছাপা হয় মনে হয়, একজনই গ্রাহক। হাতে লেখা পত্রিকা।

    কাজুর কথায় রাগ হয়নি, হাসি পেয়ে গেল। আত্মসম্মান একেবারেই অবশিষ্ট নেই আর। ওদিকে হুতোদা ও আমার যে পারষ্পরিক পদ্যমুখর প্রেমপত্তর, সেসব নিয়ে যে গবেষণাপত্র বেরোলো, সেটাও ট্যাবলয়েডের স্পিডে বিকোচ্ছে। কাঁবাহীন, হিনীশূন্য সেই কবিতাসকল, সে কি আর তোমরা বুঝবে? ;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত