এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 100* | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩৪206399
  • ভালো শিডিউলার আর ঠিকঠাক মিউটেক্স থাকলেই একসাথে একাধিক প্রেম সম্ভব। কারো দরকার লাগলে তেমন অর্ডারি শিডিউলার বানিয়ে দিতে পারি;-)
  • sosen | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩৪206400
  • কেনো, যৌবন কেনো, মধ্যবয়স কি দোষ করলো ? যা না হরিদ্বার যা
  • Ekak | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩৩206398
  • :):) ব্যর্থতা তো ওই প্রেমিক বা প্রেমিকার নয়। আকর্ষণ দ্বিপাক্ষিক ব্যাপার। একটা ম্যাগনেট কাঁচা লোহাকে যত জোরে টানে নিকেলের টুকরোকে তত জোরে নয়। আমরা কাঁচা লোহা হয়ে শুরু করে নিকেল পেরিয়ে একসময় কাঠ হয়ে যাই। সেই ব্যর্থতার জন্যে আগের মানুষ টাকে ভিলেইন -ভ্যাম্প না বানিয়ে বেটার আকর্ষণে বেরিয়ে যাচ্ছি এটা বললে ভালো না ? লোকে যে তাহলে বলে প্রেম হলো সততা -বিশ্বাস হিজিবিজি। আমি অবশ্য বলি নে। প্রেম মানেই ক্যাতাস্ত্রফি বলে মানি।
  • lcm | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩২206396
  • ওরকম নয়। অনেক ছেলে অনেক মেয়ের সাথে একসাথে প্রেম করছে --- একটা সলিড লোড ব্যালান্সার চাই।
  • jhiki | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩২206397
  • বলিউড কেন বাবা, বাস্তবে এসব দেখোনি??
  • kd | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩১206395
  • এইগুলো মনে হয় টেলিফিল্ম - বেশ সিম্পল টাইপ, সুইট। ভালো টাইমপাস।

    "কনে দেখার পর" -


    "গল্পের নায়িকা" -
  • রোবু | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২৮206389
  • বলেছিল। শুভ মহরতে। অবশ্য বলিউড নয়। এককদাকে।
  • de | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২৮206390
  • একসাথে মাল্টিপল প্রেম -- প্যারালাল প্রসেসিংয়ের মতো। ঠিকঠাক জব ডিস্ট্রিবিউশন না হলেই কেলো! আউটপুটে সব মাখিয়ে যাবে!
  • Bhagidaar | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২৮206391
  • হ্যারিপটার কি মহাভারতের সমতুল্য? "যা নেই ভারতে------"
  • cm | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২৮206392
  • কিন্তু দরজা খোলার অনুভূতি তো একই রকম, তাই সেই একই প্রেমের নবরূপে আবির্ভাব হতে পারে।
  • jhiki | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২৮206393
  • একক,
    সেটাই তো ব্যর্থতা, আকর্ষণহীন প্রেম!!!
  • lcm | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২৬206386
  • খাইসে, অরিজিত হ্যারিপটারে এসে গেছে..
  • Bhagidaar | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২৬206387
  • সোসেন, ওসব যৌবনকালের কথা। মাজি কো মাজি হি রহনে দে----
  • Ekak | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২৬206388
  • ঝিকি
    ব্যর্থ হওয়ার কী দক্কার। অন্য কাওকে বেশি ভালো লেগে আগের রিলেশন থেকে সরে আসা যায় তো। বেশিরভাগ ক্ষেত্রে একচুয়ালি তাই হয়। তখন মানুষ বেরিয়ে আসার জন্যে তিক্ততা আরোপ করে। ইমপোসড ক্লোসার। বলিউডি মুভিতে ইটা এত বেশি যে বোর লাগে :( সেই ডিডিএলজে থেকে এই জব উই মেট। গাইয়া প্রেমিক ভার্সাস শহুরে চিকনা। কোনো হিরোইন সপাটে বলে না তুমি ভালো। নতুন জন আরও ভালো।
  • lcm | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২৫206384
  • রেঁস্তোরাতে ঢুকলেই তো একের বেশী হয়ে গেল - একদিকে খাবার... ফুডলাভার
  • 100* | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২৫206385
  • ধুর মশয়, দরজা কী একটা নাকি? মিনিস্ট্রি অফ ম্যাজিকের সেই হলখানার মত, অনেক অনেক দরজা।
  • 100* | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২৩206383
  • শুধু ভালো করে পার্কে বা রেস্তোরাঁয় অ্যাপোগুলো মিউটেক্স দিয়ে করতে হবে, একটাই রিসোর্স কিনা
  • sosen | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২২206381
  • ভাগী--ক্কি বল্লি!!
  • cm | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২২206382
  • আমি ছেলেদের কথা বলছিলুম।
  • cm | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২১206378
  • আমি তো গুরু পড়ে শিখলুম প্রেম মানে নিউরাল পাথওয়ের দরজা খোলা, আর একবার খুলে গেলে সেই চেনা পথে হাঁটাকে কি আর প্রেম বলা যায়? এতদ্বারা প্রমাণিত হইল একবারের বেশি প্রেম সম্ভব নয়।
  • sosen | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২১206379
  • ডিসেগ্রি উইথ ঝিকি।
  • 100* | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২১206380
  • চিপ মাল্টিথ্রেডিং হলেও হয়।
  • lcm | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২০206377
  • বা, ফোন উইথ মাল্টিপ্‌ল সিম কার্ড্‌স।
  • jhiki | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৯206374
  • পেরেম একসময়ে একটাই হয় ঃ)

    বাকী সব টাইমপাস ঃ)
  • sosen | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৯206375
  • ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার খুব প্রেডিক্টেবল লাগলো, এত পুরস্কার কেন পেলো বুঝিনি। তবে দেখে রুম ইন রোম বলে সিনেমাটা আবার দেখতে ইচ্ছে করলো
  • Bhagidaar | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৯206376
  • একসাথে একাধিক প্রেম সাকসেসফুলি চালাতে গেলে একটা লং ডিসটেন্স হলে ভালো হয়।
  • lcm | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৩206373
  • পেমের কথায় মনে পড়ল ---
    একবার এক বন্ধুদের মধ্যে কথায় একটা ছেলে খুব ইয়ে মানে ঘ্যাম নিয়ে বলল -
    আমি প্রেম টেম করি না।
    তো আমি বললুম, হ্যাঁ সেটা ভালো।
    ব্যস্‌, অমনি বাকীরা - কেনো কেনো তুই এরকম বলছিস কেনো।
    বাংলায় বুঝিয়ে বলতে হল - যে প্রেম tame করা উচিত না।
  • aranya | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১২206372
  • এ নিয়ে তো শিবু কবেই রায় দিয়েছে - একসাথে একের বেশি প্রেম ঠিক সামলে ওঠা যায় না, তাই সিরিয়াল মনোগ্যামি :-)
  • Sibu | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০৭206371
  • বউয়ের বিরহে অজ্জিত সব রিস্কে কথাবার্তা বলছে। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত