এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:১৯205770
  • লেখক পরিচিতি বলছে লেখক স্থাপত্যবিদ্যায় বিশেষজ্ঞ, ও তিনি কতগুলি পদসূচক শব্দ জানেন।
  • h | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:১৯205771
  • ম্যামি দি, ওকে।
  • $$ | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:১৮205768
  • বইমেলায় সই সংগ্রহ করা হচ্ছে না এটা একটু অবাক করা। পিটিশন কি সাবমিট করা হয়ে গেছে, নাকি বই বিক্রি আর পিটিশনের রাজনীতি আলাদা রাখা হচ্ছে? লিটিল ম্যাগাজিন মেলাতে তবে সই সংগ্রহ হয়েছিল কেন? সেটা কি যথেষ্ট কমার্শিয়াল স্কোপ ছিল না বলে?
  • h | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:১৬205767
  • চয়েস অফ সেক্সুয়াল পার্টনারশিপ - এই বিষয় টাতে মেয়েদের সোশাল চয়েসের স্পেস ছেলেদের চেয়ে অনেক ক্ষেত্রে বেশি। তবে এই গুলো বড্ড স্পেসিফিক, মানে আদিবাসী সমাজ বইলা তো আর কিছু হয় না, একেকটা ছোটো ছোটো কমিউনিটি তার একেকটা নিয়ম। তবে লাভপুরের যে সভা, সেটা সালিশী না পঞ্চায়েতী তার সদস্য কারা, আদিবাসী না অনাদিবাসী সেটার থেকেও ইম্পর্টান্ট হল, কে কাকে বিয়ে করতে চায় তার ব্যাপারে বলার শালারা কে?
  • ম্যামি | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:১৫205766
  • দি টানেল খুব একটা ভালো লাগলো না। যদিও প্রিয় genre।
  • h | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:০৯205765
  • তবে হ্যাঁ এটা মেনে নিতে অসুবিধে নেই, আদিবাসী সমাজে অনেক ক্ষেত্রেই, মেয়েদের জন্য সম্মান্জনক স্পেস ছেড়ে রাখা আছে, মেনলি জব ডিস্ট্রিবিউশন ভিত্তি করে, সেটা অনাদিবাসী সমাজে দেখা যায় না, তাই বলে মোড়লি হয় না মানতে পারলাম না। আর সায়ত্ত্ব শাসন/ লোকাল সেল্ফ গভরনমেন্টের অ্যাম্বিট এর বাইরে গেলে তাকে খাপ/মোড়লি এইসব ই বলব, আর কি বলব। বোগাস লেখা।
  • de | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:০৪205764
  • আদিবাসী সমাজে ধর্ষণ হয় না/হতো না -- এ কি সত্য?
  • h | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:০০205763
  • এতটাই কাঁচা যে আদিবাসী সমাজে প্রায়শঃ ডাইনি পোড়ানো কে এক্সপ্লেইন করতে পারবে না এই যুক্তি। অত্যচার করলে বাইরের প্রভাব, আর অন্য সময়ে 'বিশুদ্ধ/প্রাইমর্ডিয়াল' এই সব অতি ছেঁদো যুক্তি।
  • h | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৫৭205762
  • হ্যাঁ বেশ খাজা, মানে জয়া মিত্রের কাছে একেবারেই আশা করা যায় না। আদারওয়াইজ অসাধারণ লেখিকা।
  • aka | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৫৬205761
  • অধিকাংশ সময়ে পলিটিকাল পশ্চারিং এত বেশি হয়ে যায় যে আসল ঘটনা তার অ্যাটেনশন পায় না।
  • aka | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৫৫205760
  • জয়া মিত্রর লেখা পড়ে বুঝলাম বহির্জগত (পড়ুন ক্যাপিটালিজমের আগ্রাসন) আদিবাসীদের "উন্নত" জীবন যাপন মানে "গা দেখিয়ে বেড়ানো" ইত্যাদি শেখাচ্ছে। কই তখন তো মিডিয়া টিডিয়া কিছু বলে নি। এখন বলে কি হবে? ধর্ষণ তো হোনা হি থা। অতি খাজা যুক্তিসমূহ।
  • রোবু | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৫২205759
  • হানুদা আরেকটু এক্ষপ্লেন করবে?
    অক্ষদার বক্তব্যও (সময় পেলে) শুনতে চাই।
  • quark | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৫১205758
  • সেটাই তো বুঝতে পারছি না। আবাপতে আরো দুটো লেখা রয়েছে। সকলে হঠাৎ সাঁওতাল সমাজে বহিরাগত মানুষ ও শহুরে জীবনযাত্রার কু প্রভাব নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন মনে হচ্ছে। সমাজের বাকি অংশে যা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সাঁওতাল সমাজ তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে, আজকের দিনে দাঁড়িয়ে এমন অদ্ভুত আশা নিয়ে ঘর করছেন এঁরা।
  • h | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৫০205757
  • এই সময়ের লেখাটি ও চালাকি মাত্র।
  • hu | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৩৯205756
  • শুধুমাত্র আদিবাসী সমাজেই ধর্ষন হয় এমন দাবী কি মিডিয়া করেছে? এনারা সবাই এমন ডিফেন্সিভ হয়ে গেছেন কেন?
  • quark | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:২৯205754
  • আজ আবাপতে জয়া মিত্র'র লেখাটা পড়লাম। প্রশ্নটা বুঝলাম না। বুঝলাম 'মোড়ল' নেই - মাঝি হাড়াম আছে, বুঝলাম 'সালিশি সভা' নেই - চোদ্দ আনার সভা আছে। তাতে কী হ'ল? বারবার বলছেন "কী হয়েছিল কেউ জানে না"। অদ্ভূত!
  • bratin | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:২৫205753
  • খিচুরি বাঁধাকপির তরকারী। বেগুনী পাঁপড় ভাজা আমসত্ব আলুবোখরা এবং কুলের চাটনি এবং খান তিনেক রসোগোল্লা খেয়ে এখন একটু ঝিমোচ্ছি।

    একটু পরে বাইকের পেছবে চড়ে ঠাকুর দেখতে বেরোবো।
  • Silver Lining | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:০৯205752
  • ধ্যাৎ, টাইপো হবে। উনিশশো বাইশে হিটলার কোথায়?
  • b | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪৭205751
  • মুসোলিনি আবিসিনিয়া আক্রমণ করেছিলো ১৯৩৫-এ।
  • sm | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪৪205750
  • আচ্ছা নিচের লেখা টা কার লেখা? জ্যোতি বোসের, জন্ম ১৯১৪ সালে। তাহলে কি করে ১৯২২ সাল নাগাদ ইংল্যান্ড গেলেন?
  • Blank | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৫৪205749
  • I reached London. I was all set to become a barrister. Following father’s advice, I appeared for the ICS examination the next year but could not make it. My law studies continued.
    I was initiated to international politics in London. Entire Europe was restive; Fascist Mussolini had wrested power in Italy. In 1922, within a year of my reaching London, he was in control of Abyssinnia too. In Germany, Hitler, after going control of power, was casting lustful eyes at the entire world. On the other hand, the Socialist Soviet Russia had been trying to align its economic policies with Fascism. Japan had already attacked China.

    - Joyti Basu 2009
  • h | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪৭205748
  • ব্রতিনের বৌ বোধায় গুরু পড়ে না।
  • bratin | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৪205747
  • এক্ষুনি কাঁচা ছোলা মাখা খেলুম। আহা।

    ডঃ পার্থ চট্টো র " ৫০ টি না অঃ যা আপনার জীবন বদলে দেবে" পড়ে জানলুম জ্যোতি বসু আইসিএস গাড্ডু মেরেছিলেন তাই আমরা তাকে মুখ্যমন্তী হিসাভে পেলুম।
  • সিকি | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫২205746
  • ইশকুলের পুজো দেখে এলাম। এইবারে বেরোই।
  • cm | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪৭205745
  • তাহলে সর্বত্রই ই-ভিসা একই বস্তু, একখান কন্ট্রোল নাম্বার।
  • π | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৫205744
  • হ্যাঁ কুমুদি, মা কালকের জন্যই আজ সন্ধেবেলা রাঁধবে।
  • kumu | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৩205743
  • ৫ বা ৭ রকম সবজী দিতে হয়।একটু চালবাটা।মুড়ি দিয়ে খেত সবাই।
  • jhiki | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩২205742
  • সিঙ্গাপুর ফরেন অ্যাফেয়ারে মেল করেছিলাম, ওরা রেফ নো। দিয়েছে, এখন ভিসা টা রি-প্রিন্ট করা যাবে। বাঁচ্লাম!

    ব্রতীন, একা একা ঘুরব কোন দুখে ;)
  • kumu | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩০205741
  • গোটা সেদ্ধ তো আগামীকাল খেতে হয়।আমাকেও আজ রাঁধতে হবে সেই বস্তু, শ্যামলদা ভালোবাসেন তাই।
    কিন্তু আগামীকাল অরন্ধনও।সেটি মানা হয় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত