এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bratin | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২৫205740
  • না আরামবাগের ট্রেনে উঠে পরলুম। এই বার একটু গল্পের বই পড়ি।
  • bratin | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২০205739
  • ঝিকি একা একা? নাকি এক ঝাঁক বন্ধু মিলে?

    ...
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৭205738
  • * অভিযুক্ত
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৬205735
  • কর্পোরেট আগ্রাসন ইঃ-র কথা এনেও মেয়েটিকে তো সেই ঘুরিয়ে অভিযোগ করাই হল - যা হয়েছে খুব খারাপ কিন্তু তুমিও ধোয়া তুলসিপাতা নও।

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=9328&boxid=32837156
  • jhiki | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৬205736
  • আমি ছোট একবাটি কলাই আর একটা/ দুটো আলু, একটু সর্ষের তেল।
    মা সেদিন রসবড়াও করত। সেটা জমিয়ে খেতাম। তারপর সাইকেল নিয়ে সারাদিনের জন্য চড়তে বেরিয়ে যেতাম :)
  • b | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৬205737
  • বেটার পরের জন্ম নয়, পরের জন্মে আকবর শাহ হয়ে জন্মাবে, এরকম একটা মিথ ছিলো।

    যাই হোক, জয়া মিত্রের এইটা পড়লাম।
    http://www.anandabazar.com/4edit5.html
    বেশ খাজা যুক্তি।
  • hu | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৪205734
  • দিদার বাড়িতে যতদিন পুজো হত ততদিন ইলিশ মাছ খেতাম এইদিনে।
  • bratin | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১০205733
  • আমি
    Control F মেরে কড়াই শুঁটি গুলো কে তুলে নিতাম। ঃ))
  • Bhagidaar | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:০৮205732
  • সরস্বতী পুজোর দিন নিরামিষ খিচুরী, সারাদিন নিরামিষ, পরের দিন পান্তাভাত আর গোটা সেদ্ধ। সব নিরামিষ। কিন্তু জিনিসটা বছরে একবার খেতাম বলেই মনে হয় অত ভাল্লাগতো। গোটা গোটা সিম, ছোট বেগুন, নতুন ছোট ছোট আলু, মটরশুটি, সব আস্ত আস্ত।
  • Bhagidaar | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:০৫205731
  • আহা আজ আমাদের গোটা সেদ্ধ খাবার দিন! মা যে কি ভালো করত গোটা সেদ্ধ! ভেউ!
  • bratin | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১০:০২205730
  • হ্যাঁ
    b ভ্রমনসঙ্গী ও ই সব পড়েই ঘাবড়ে গেলাম।

    যেখান থেকে লাফিয়ে আত্মহত্যা করতো বেটার পর জন্মের জন্যে। সেই দুর্গ টা তো?
  • bratin | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৫৯205729
  • হমম ঝিকি। এগ্রিড।

    "যে দিন গেছে ..... " ঃ((
  • b | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৫৬205728
  • এলাহাবাদে আকবরের কেল্লা দেখবেন না? আর অল্প দূরে বিন্ধ্যাচল, সেখানে বিন্ধ্যবাসিনীর মন্দির
  • jhiki | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৫৫205727
  • কিন্তু মাছ থাকলে কী হবে, আমি থোড়াই বাড়ীতে খেতাম ঃ)
    ঠান্ডার মধ্যে ঠান্ডা খাওয়া, বাপরে বাপ!!!
  • Sibu | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৫৩205726
  • কি ভাল বাড়ী। সেই বন্ধুর বাড়ীতে গোটা সেদ্ধ নিরামিষ হত ঃ-(
  • একক | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৫১205725
  • কোত্থেকে এক পিত্তলের পৃথুলা সরস্বতী এয়েচেন মায়ের সঙ্গে পন্টলা বন্দী হয়ে। প্যাট প্যাট করে তাকায় আবার। আখুন পুজোয় বসতে হবা। আমার চারপাশের মেয়েরা এত মুটকি ক্যানো :(
  • aranya | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৪৮205724
  • মেয়ে বোধায় কাল পুজোয় শাড়ি পরবে, বড়ই বয়স হয়ে গেল হায়
  • jhiki | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৪৭205723
  • আমাদের বাড়ীতে তো গোটা সেদ্ধর দিন মাছ থাকত। মানে এখনও থাকে। আগামীকালের পুরো রান্নাটাই আজ করা হবে, ভাত অবধি। আগামীকাল অরন্ধন।
  • jhiki | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৪৪205722
  • ফ্রক থেকে শাড়ীর উত্তোরণের বয়সেই কেন বাপু, টেপ ফ্রক পরার বয়সেও তো মা ভাঁজ কর শাড়ী পড়িয়ে দিত:)
    ঐ নস্টালজির কারণেই তো আজ নিরামিষ-খিচুড়ি ইত্যাদি খাই.... আগে এইসব খাবোনা বলে মায়ের সাথে কি ঝামেলাটাই না করতাম!!
  • Sibu | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৪৩205721
  • গোটা সেদ্ধ খুব ভাল খেতে। ঘটি বন্ধুর বাড়ী পকেটে করে ইলিশ মাছ ভাজা নিয়ে গিয়ে আমরা দুই বাঙাল একবার গোটা সেদ্ধ খেতে বসেছিলাম। একবার করে বন্ধুর ঠাকমা খাবার দিতে আসে, আর আমরা মাছের কাঁটাগুলো ভাতের নীচে লুকোই। শেষে একবার আর কাঁটা খুঁজে পাইনা। ঢোক গিলতে দেখি কাঁটা ভাতের সাথে গলায় গিয়ে বিঁধেছে। তারপর অনেক হইচই। ঠাকমা শুনে আমাদের যথোপযুক্ত বকুনি দিলেন। মাছ নিয়ে এসেছ জানলে কি আর আমি তোমাদের মারতাম, বারান্দায় বসে খেলেই তো হত। কি করে বোঝাই ঐ শীতে বারান্দায় বসে খাওয়া গলায় কাঁটা বেঁধার চেয়ে বেশী ভয়ের।
  • | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৩৭205720
  • ফ্রক থেকে শাড়ি তে প্রমোশন পাবো পাবো করছে এমন মেয়ে গুলো আজকের দিনে মা বা দিদি র শাড়ি পরবেই। সদ্য শ্যাম্পু করা এক ঝাঁক শাসন না মানা চুল। মেয়ে থেকে হঠৎ "নারী" হয়ে যাওয়া সেই "মেয়েগুলো" ঃ))
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৩২205719
  • গোটা সেদ্ধ তো দারুণ লাগে। উল্টোদিকের বাড়ি থেকে আসত।

    সবই নস্টালজি। যেমন শাড়ি পরা বান্ধবীর পাশে নতুন পাঞ্জাবি পরে নার্ভাস হয়ে হেঁটে যাওয়া।
  • | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৩১205717
  • বুঝেছি। ঃ))
  • | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৩১205718
  • আমাদের ও কালকে গোটা সেদ্ধ র বাজার হয়েছে। কিন্তু আমি একেবারে খাই না। বাবার খুব প্রিয়।
  • aranya | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২৮205716
  • ব, ওটা শিব্রামের গোবর্ধন
    জোড়া ইলিশ, নস্টালজি। পাশের ঘটি বাড়ি থেকে আসত গোটা সেদ্ধ, তাও বড় ভাল
  • | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২৪205715
  • /আমরা
  • π | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২৩205714
  • মা নিয়ে এসেছে গোটাসেদ্ধর সরঞ্জাম, সজনে ফুল ইঃ ইঃ।
  • | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২২205713
  • আজ আম্স্রা স্ট্রিক্টলি ভেজ।ঃ))
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২১205712
  • আজকে বাঙালদের বাড়িতে আসে - ইলিশ খাবার নতুন সিজন শুরু হয়।

  • | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১৯205711
  • আরে গোবর্ধন নয় রাজ্যবর্ধন। কিন্তু তার তো ততদিনে পটল তোলার কথা..
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত