এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৩৯205620
  • বুইলাম। কিন্তু সে পাখিকে কি আমরা কোনো নামে চিনি? ইংরেজী বা জূলজিক্যাল নাম?
  • a x | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৩৬205619
  • শুয়া পাখি।
  • a x | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৩৫205617
  • আচ্ছা ফেবু তে দেখলাম রাণা আলম লিখেছেন - "বইমেলাতে গিল্ড কতৃপক্ষ অধ্যাপিকা যশোধারা বাগচী’র লেখা বই ‘পরিযায়ী পাখি’র প্রকাশ নিষিদ্ধ করেছে।গিল্ড কর্ণধার ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন যে রাজনৈতিক বিষয়বস্তুর কোনো বই তারা প্রকাশে অনুমতি দেবেন না।"

    এটা নিয়ে কেউ কিছু জান? মেলায় প্রচুর রাজনৈতিক বই-ই তো আছে বলে জানি। সংহতির বইই আছে।
  • b | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৩৫205618
  • সিলেটি ভাষায় 'শুয়া' মানে কি? যেমন এখানেঃ মাটির পিঞ্জর মাঝে শুয়া বন্দী রইলায় রে/ কান্দে হাসন রাজার মন ময়্না রে।
  • a x | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ২০:২৮205616
  • জয়েন করবে কিনা সেই নিয়ে আমরা চিন্তায় আছি এরকম গোছের কিছু লিখেছিলে।
  • ম্যামি | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ২০:২৭205615
  • কেন বলতে গেলাম -- স্থান দিও গো আমায় তুমি সবার নীচে। :( :(
  • bratin | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ২০:২৫205614
  • দেখো বাপু নিজের নাম্বার তো বাড়ানোর উপায় নেই। তাই হায়েস্ট মার্কস কে কমিয়ে ডিফারেন্স টা ম্যানেজ করার চেষ্টা করতুম।ঃ))
  • ম্যামি | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ২০:২৪205613
  • সত্যি বলতে এগুলো আমার হয়নি কাজু। একবার একটা গান গেয়েছিলাম ওই আসনতলের মাটির পরে -- রেজাল্ট বেরোনর পর হাত কামড়েছিলাম গানটা কেন গাইতে গেলাম।
  • Abhyu | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ২০:১৮205612
  • মানে লিখলেও সিরিয়াসলি লিখি নি কিছু। ওনার আপ-এ জয়েন করার/না করার কিছু গুরুত্বপূর্ণ কন্সিকোয়েন্স আছে আমাদের কাছে, সেটা নিয়ে গুরুতে লিখে কিছু হবে না :)
  • Abhyu | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ২০:১৫205611
  • না আমি এখানে লিখি নি।
  • a x | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ২০:১৪205610
  • অভ্যু, সেদিন কবে সন্দীপ পাণ্ডে আপ জয়েন করবে কিনা এই নিয়ে লিখেছিলে না? কিন্তু সন্দীপ পাণ্ডে তো বেশ কিছুদিন আগেই কেন জয়েন করবেন না বলে দিয়েছেন।
  • Abhyu | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ২০:০৪205609
  • আপের কি মহিমা - রাহুল গান্ধীও ধর্ণায় বসছে

    আপ
    চাপ
    বাপ

    (হাইকু)
  • Kaju | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৫৬205608
  • এসব কঠিন কঠিন বই ছেড়ে সরস্বতী পুজোর প্রাক্কালে পড়াশুনোর লাইফের কথা বলুন। পরীক্ষায় কনফিউশনে ভুল লিখে এসে পরে হাত কামড়ানোর মত যন্ত্রণা কবে কবে পেয়েছেন? ঠিক উত্তর দিয়েও পরে দোনামোনা খেয়ে অন্য উত্তরে টিক মেরে এসে মাথার চুল ছিঁড়েছেন? এক এক করে নম্বর বাদ যাচ্ছে, পায়ের তলায় মাটি সরে যাওয়ার ভয়, ৯০-এর আনন্দ থেকে ৮০ র নট ব্যাড, তাও যায় যায় ৭০-ই সই, ৬০-তাও হবে না নাকি...৫০-এ পাশ করব কিনা এই চিন্তায় রাতের ঘুম ছুটে গেছে রেজাল্ট না আসা অব্দি?

    সত্যি কিছু কনফেশন হোক।
  • h | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৩৭205607
  • পড়া নেই, থ্যাংক ইউ।
  • kc | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৪১205606
  • হানুদা, আমিও তাইলে একটা বই পড়তে বলি? ওসামু দাজাই এর নো লঙ্গার হিউম্যান। না পড়া থাকলে পড়ুন।
  • h | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৩৭205605
  • স্লা সেদিন কমিটির কোনো একটা নেতা এই নিয়ে জ্ঞান দিল, বল্লো এই ভাবে তারা তরুন প্রজন্ম কে কাছে টানার চেষ্টা করছে।
  • kc | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:০২205603
  • পুজোর রিচুয়ালটা চার তারিখে। আমারও আপিসে বাবার বিয়ে শুরু হব হব করছে। তার মধ্যে আপিসে এসে দেখি প্রোবোল বৃষ্টি। গাড়ি থেকেই বার হওয়া যাবেনা, তো পার্কিং এ বসেই হানুদার বইটা শুরু করলুম। আদ্ধেক মত সেশ হওয়ার পার দেখি বৃষ্টি ধরেছে। আপিসেও বিশেষ কেউ নেই। বইটা সেশ করে দিলুম।
  • bratin | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:০২205604
  • ধুর হয় নি।
  • h | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৪৮205602
  • পূজো টা হয়েছে না হয় নি।
  • bratin | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৪০205601
  • এ গুলো বিরোশীদের অপ প্রচার বোধি দা
  • h | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৩০205600
  • আমার বিভিন্ন প্রোজেক্টে মেয়ের বিয়ে অবস্থা থাকায় আমাকে শুধু শান্তিনি থেকে ফিরে আসতে হয়েছে তাই না, স্লা বইমেলাতেও যেতে পারছি না। তার মধ্যে এই সরস্বতী পূজো টা হওয়ায় বহুত খচে গেলাম।
  • kumu | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:২৮205599
  • ওকে।কেসি।
    কেবলি আমি লব ------'
  • kc | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:২৫205598
  • কুমুদি, রাত্রে পাঠিয়ে দিচ্ছি।
  • kumu | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:০৯205597
  • কেসি আমায় পাঠাবে?
  • ম্যামি | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:০৩205596
  • না গো আমি পেলাম একটা। এইচটিএমএল এ এসেছে, ওয়ার্ডে কপি করে নিয়েছি। কারো লাগলে আমিও পাঠাতে পারি।
  • kc | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৫০205595
  • ম্যামিদি, রাত্তিরে যদি বইটা পাঠিয়ে দিই, তাইলে কি দেরী হয়ে যাবে?
  • ম্যামি | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৪৯205594
  • না পেয়েছি।
  • ম্যামি | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৪৬205593
  • থ্যাঙ্ক ইউ বোধি। ডাউনলোড করার চেষ্টা করলাম। রেজিস্ট্রেশন লাগবে।
  • h | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৩৯205591
  • http://en.wikipedia.org/wiki/Ernesto_Sabato

    ম্যামি দি, এই ভদ্রলোক। গল্পটার নাম ' দ্য টানেল'।
  • ম্যামি | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৩৯205592
  • ওকে। Ernesto Sabato.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত