এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০২ জুলাই ২০১২ ১২:৩০19950
  • এহে এরা এমন গভীর রাত্তিরে ছোটবেলা নিয়ে নষ্টলজি করে কেন? কলি আর ইন্ডোকে ধরে রামগাঁট্টা দিতে হয়।

    তেঘরিয়ার একটা গ্যারাজে আমি সার্ভিসিং করাই। উরে বাবারে সে ক্ষী সাংঘাতিক রাস্তা!! কোনওকালে নিজে ড্রাইভ করে ওখেনে গাড়ী নিতে পারব বলে ভরসা নেই।

    কিকি, তুমি বরম সেই তেনার ফেবু পেজে অভিযোগ জানিয়ে এসো। ভাল করে সর্ষের তেল ঢেলে নিয়ো, জে তিনি না দেখলে কে দেখবে .... ইত্যাদি।
  • Toba Tek Singh | ০২ জুলাই ২০১২ ১২:১৫19948
  • ইনকাম ট্যাক্সোর টইটা কেউ খুঁজে দেবে?
  • Tim | ০২ জুলাই ২০১২ ১১:৫৮19947
  • এদিকে হেব্বি ঝড়বৃষ্টি চলছে। পাইদের কি খবর? আজ একেক সময় মনে হচ্ছিলো বাড়িটা চানাচুরের মত হয়ে যাবে। ভারি আমোদ হলো দেখে।
  • Tim | ০২ জুলাই ২০১২ ১০:৫৩19946
  • বম্মার এই সমস্যাটা সিরিয়াস। আমার এক মাসীর বাড়ি ছিলো লেকটাউনের কাছে। ফ্ল্যাটবাড়ি। এইরকম কিছু কিছু সন্দেহজনক ব্যাপার ঘটার পরেও তাঁরা পুলুসে খবর দিতে দ্বিধা করছিলেন। অতঃপর এক সুন্দর সকালে গুলিগোলার শব্দে ঘুম ভাঙে সবার। কয়েক ঘন্টার যুদ্ধ চলে এবং সন্দেহজনক ফ্ল্যাটের বাসিন্দারা সবাই মারা যায়। আর জানা যায় ঐ ফ্ল্যাটে একদল কুখ্যাত অপরাধী বাস করছিলো। খবরের কাগজে প্রথম পাতায় বিস্তর মাইলেজ পেয়েছিলো এই ঘটনা। নব্বইয়ের শুরুর দিকের ঘটনা মনে হচ্ছে।
    সুতরাং সন্দেহ হলেই লোকাল থানায় একটু জানিয়ে রাখা যেতে পারে। বা অন্তত আরো কিছু বন্ধুবান্ধবকে।
  • kiki | ০২ জুলাই ২০১২ ১০:৪০19944
  • অরন্যদা,
    তেমন কিছু নয়। প্রতিবেশী সমস্যা।ঃ)
  • Toba Tek Singh | ০২ জুলাই ২০১২ ১০:৪০19945
  • কলকাতায় বর্ষা এলো না, শরৎকাল এসে গেলো!
  • kiki | ০২ জুলাই ২০১২ ১০:৩৯19943
  • কাব্লিদা,
    চিন্তা করবেন না। ভুতুর কথাটা মাথায় ছিলো না। থেঙ্কু। দেখি নিজে কতটা লড়া যায়। তেমন হলে .............

    টিম্ভাই,
    খামচানোর কথা তোকে বলিনি। আমার আগের পোষ্ট দেখে রিয়্যাক্ট করে গেসলাম। সেটাই বলা।বাদ্দে।আমি লুজ বল দিয়েছি। কাজেই সেটার উত্তর নিয়ে কিছু মনে করিনি।

    কিন্তু হনু কিসব লিখেছে।ঐ শব্দটার ভেন্ন মানে আমার পোলার ডিক্সনারিতে।ঃ)
  • pi | ০২ জুলাই ২০১২ ০৯:৫৬19942
  • শিশুতোষ ? x-(, :)
    এনিয়ে অনেক গপ্পো আছে, নেট এলে লিখবো খন।
  • aranya | ০২ জুলাই ২০১২ ০৯:২৫19941
  • @ব, হ্যাঁ, টেনিস খেলি তো, চাদ্দিকে গুচ্ছের কোর্ট, এইটা বড় ভাল জিনিস, শীত না আসা অব্দি চুটিয়ে খেলা যায়।
    কিকির কি সমস্যা?
  • kd | ০২ জুলাই ২০১২ ০৮:৫৪19940
  • কিকি, তোমার পোস্ট পড়ে দুশ্চিন্তা হচ্ছে। আর আমি তো কোন কিছুই করতে পারবো না, তাই খুব খারাপও লাগছে।
    আচ্ছা, ভুতোর বাড়ি তো তোমার বাড়ির উল্টোদিকেই। ওর বাড়ির লোকজনের সঙ্গে তোমার আলাপ আছে? তাহ'লে ওদের বলে দেখো না। সবচেয়ে ভালো হয়, যদি কারুর ভুতোর সঙ্গে কথা হয়, ওকে এ'ব্যাপারে জানাতে - ও তো ওই পাড়ারই ছেলে - ওর বন্ধুবান্ধবদের যদি কনট্যাক্ট করে।
  • একক | ০২ জুলাই ২০১২ ০৮:৩১19939
  • তারা বোধ হয় মাভৈ বলে বেড়িয়ে পরেছে. চিনিনে . আমাদের আড্ডার জায়গা ছিল কাশিপুর-বরানগর ছাড়িয়ে .ঐদিকে বেলঘরিয়া নইলে এইদিকে বাগবাজার . রতনবাবুর ঘাটে বসে গাঁজা টেনেছি বারকতক. কুটি ঘাট এ বিচালি খড়ভর্তি নৌকো লাগতো একসময় . আর পাওয়া যেত মটকা. দুটো গুলি খেলেই শিবনেত্তর . পুরো মাভৈ !
  • | ০২ জুলাই ২০১২ ০৮:২০19938
  • আচ্ছা। আমি কাশীপুরে একবার দাবা টুর্নামেন্টে খেলতে গিয়েছিলাম। যত দুর মনে পরছে ' কাশীপুর মাভৈঃ সংঘ'। চেনো নাকি?
  • একক | ০২ জুলাই ২০১২ ০৮:১৩19937
  • উত্তুরে . কাশিপুর-বরানগরের মধ্যিখান.
  • | ০২ জুলাই ২০১২ ০৭:৫৯19936
  • ও আচ্ছা। একক কলকাতায় কোথায় বাড়ি?
  • একক | ০২ জুলাই ২০১২ ০৭:৩২19935
  • কূপি এসেছে সংস্কৃত কৃপি থেকে . ওই যার মাথায় কাঁচ নেই নেকেড ফ্লেম ওইটা কুপি.

    আর লম্ফ < ল্যাম্প . যেকোনো খুদে বাতি বোঝাতে . নর্মালি ছোটো চিমনি কেই বলে.
  • | ০২ জুলাই ২০১২ ০৭:২৯19934
  • এই যে কিকি,আমি আজকাল কটায় ঘুম থেকে উঠছি জানো?

    বললে বিশ্বাস করবে না!! ৫ঃ৩০-৫ঃ৪৫। তারপরে ছাদে ঊঠে মন দিয়ে হাঁটি। তার পরে গাছে জল দিয়ে চা খেতে যাই।

    ভাবতে পারো 'নো বেড ট'ই'!! ঃ))
  • | ০২ জুলাই ২০১২ ০৭:২৬19933
  • ক্পি টা লম্ফ র মডিফায়েড ভার্সান। তাই তো একক?
  • | ০২ জুলাই ২০১২ ০৭:২৫19932
  • ঠিক চিমনি।
  • kiki | ০২ জুলাই ২০১২ ০৭:১৬19931
  • অক্ষ,
    পুলিশে গিয়ে লাভ হবে মনে হয় না। এদের পুলিশদের সাথে ভালোই জানাশোনা আছে। উল্টে বাঁশ নেওয়া হবে। শেষ উপায় হিসাবে ওটাকে রাখতে হবে।
  • একক | ০২ জুলাই ২০১২ ০৭:১২19930
  • মোমবাতি
    প্রদীপ
    চিমনি
    লম্ফ
    কুপি
    হ্যাজাক

    এই হলো বাঙালির ৬ঐশর্য
  • | ০২ জুলাই ২০১২ ০৭:০৯19929
  • আহা সেই লম্ফ এখন আর তত দেখতেই পাওয়া যায় না। হ্যারিকেন ছাড়া গ্রামের দিকে আরেক ধরনের আলো পাওয়া যেত। সলতের আগুনের ওপর একটা কাঁচ বসানো থাকতো আর সেটা মাঝে মাঝে ই ফেটে যেত। কী যেন নাম ছিল সেটার.....
  • একক | ০২ জুলাই ২০১২ ০৭:০৭19928
  • এই জ্বলন্ত দন্গ্রির খপ্পরে পড়ে একবার মরতে বসেছিলুম. আমি চিরকাল ঘুমোনোর ঠিক আগে ব্যাটাকে নিবিয়ে দি. কাঠকুটো বার করে নি . একবার এক হতভাগা তার খালি ঠান্ডা ঠান্ডা বাই, এট্টু বরফ পরেছে ওমনি কিচ্ছুতে নেভাতে দিলনা . মাঝরাত্তিরে যখন ঘুম ভাঙ্গলো. দম আটকে আসছে, চোখ জ্বালা . এদিকে এত্ত আরা খেয়েছি যে হাত পা চলছেনা. সেকি হাতরে মাত্রে জানলা খুলে দিয়ে বাঁচলুম.

    উদুম্বে টা তখনো ঘুমোচ্ছিলো .
  • a x | ০২ জুলাই ২০১২ ০৬:৫৯19927
  • মোমবাতিটা একটা কাঁচের ফুলদানি বা বড় গেলাসের মধ্যে বসাও। মানে ইম্প্রোভাইসড লম্ফ বানাও যাতে উল্টানোর চান্স কম আর উল্টে গেলেও ঐ কাঁচের ভেতরেই থাকবে।
  • একক | ০২ জুলাই ২০১২ ০৬:৫৩19925
  • মশামেসোর কাছে বেশ রেডিমেড শিশুতোষ যুক্তি থাকে তো !! :D ইম্প্রেসিভ .
  • siki | ০২ জুলাই ২০১২ ০৬:৫৩19926
  • pi, sabdhane theko ... office pouchhe mail korchhi.
  • | ০২ জুলাই ২০১২ ০৬:৫০19924
  • ঈশ কী দুঃখজন্ক।

    আমরা অনেক বাঙালী আর ভারতীয় রা ও দেশে গিয়ে স্মোক অ্যালার্ম টা পলথিন পেপার দিয়ে ভালো করে মুড়ে দেয় যাতে বেগুন ইত্যাদি ভাজার সময় স্মোক অ্যালার্ম না বাজে। খুব বাজে ব্যাপার।
  • pi | ০২ জুলাই ২০১২ ০৬:৪৬19923
  • *জন্য

    ধিত্তোর কত লাইন উড়ে গেছে। যাগ্গে, যাক।
  • pi | ০২ জুলাই ২০১২ ০৬:৪৩19922
  • হ্যাঁ, কুলিং শেলটারে চলে যেতে বলেছে কাল। সে ফোন ও পেলাম কল রাতে। তার আগে ফোনও কাজ করছিল না।
  • pi | ০২ জুলাই ২০১২ ০৬:৪২19921
  • ঃ) \হ্যাঁ, হ্যাঁ, আমি এমনিতে বেশ আনন্দে আছি। ছোটবেলায় লোডশেডিং হলে যেমনি ভালো লাগত, প্রায় তেমনি। আজ
    শুধু হ্যারিকেন, লম্প পাওয়া গেলেই আর তেমন দুক্খু থাকতো না। এই কাঠের বাড়িতে মোমবাতিতে একটু ভয় ভয় করে।
    তখন এই বাড়িতে সবে সবে এসেছি। আসতে না আসতেই বন্ধুরা চলে এল। বন্ধুরা আর ঘুঁটুবাবু। এই ঘুঁটুবাবু ছিলেন, এমনি যেমন হয়, গাড়ি ইন জেনেরাল, আর স্পেসিফিকালি ফায়ার্ট্র্যাক, অ্যাম্বুলেন্স আর পুলিশের গাড়ির মহা ভক্ত। আমাদের বারান্দা থেকে দুটো বড় রাস্তা দেখা যায়। তো, ঘুঁটুবাবু বারান্দাতে মহাখুশ। আরো খুশ প্রচুর প্রচুর অ্যাঃ, ফা ট্রাঃ দেখে। একেকবার করে যায় আর তার চিৎকার। এদিকে গল্প করতে করতে আমরা প্রথম দিকে খেয়াল করিনি, তারপর ওর চিৎকারের ফ্রিকোয়েন্সি তে অমাদেরও টনক নড়ল। আরে এসব এখাবে এত্ত এত্ত যায় ! মশামেসো গম্ভীর মুখে বল্লো, এই বাড়ির কাছেই ফা ট্র্যাঃ আপিস। আমরাও বিশ্বাস করলুম। ঘুঁটুবাবু তো এমনি বাড়িতেই থেকে যাবে ঠিক করলো।
    পরের দিন জানতে পারলাম। পাশেই আমাদের আগের অ্যাপার্টমেন্ট কম্প্লেক্স। আমরা যে বাড়িতে থাকতুন, তার কয়েকটা পরের বিল্ডিং। পুরো পুড়ে গেছে। এক ভদ্রলোক নাকি ঘরের মধ্যে সিগারেট খেতে ঘুমিয়ে (!) পড়েছিলেন বা অমনি কিছু। তিনি তো শেষই, ঐ বিল্ডিং এর আরো কয়েকজন।

    আর এই বন্ধুর বাড়ি এসে এসে ফ্রিজ আর ডিপফ্রিজে স্থানান্তরিতকরণ, আর যা কিছু ঢুকছে না, তাকে পেটে ঢোকানোর বন্দোবস্ত এও মন্দ না। জিনিসপত্তর শেষ করার জন, বিচিত্র সব কম্বিনেশনের রান্নাবান্না করছি ! ঃ) এই যেমন, ঢ্যাঁড়শের টক, মুলো-গাজর -পনীর ! ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত