এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ০১ জুলাই ২০১২ ২৩:২৩19860
  • বদলাও। বদলায়া ফালাও। ফ্ল্যাট অথবা প্রেসিডেন্ট।
  • kiki | ০১ জুলাই ২০১২ ২৩:২০19859
  • নারে, ফ্ল্যাটে হবে না। বদটাই প্রেসিডেন্ট। পুলিশেই যেতে হবে তবে। দেখি আরেকটু।
  • I | ০১ জুলাই ২০১২ ২৩:১৯19856
  • নাঃ, আমি এখনি সবচেয়ে সুখে আছি। জীবন এখন কিছুদূর অবধি অন্ততঃ কন্ট্রোল করতে পারি।
  • kiki | ০১ জুলাই ২০১২ ২৩:১৯19857
  • আর আমার মাইরী কি বিপদ! মা, বাবাকে টেনশন দেওয়া যাবে না। মানিক কে নাকি টেনশন দিয়ে তার জীবন মিজারেবল করে ছেড়ে দিয়েছি। কোথায় যে যাই।

    ও এই লোকটা সিপিয়েমের গুন্ডা ছিলো। এখন তিনোতে ভিড়েছে। দল জেতার সাথে সাথেই। সেখেনে বড় দাদারা আছে একে সাপোর্ট দেবার জন্য।
  • Blank | ০১ জুলাই ২০১২ ২৩:১৯19858
  • সোজা কমপ্লেন করে দাও - ফ্ল্যাটের কোনো ম্যানেজমেন্ট বা কিছু আছে? না হলে পুলিশে।
  • Blank | ০১ জুলাই ২০১২ ২৩:১৬19854
  • ছোটোবেলা থেকেই অনেক বেড়াতে যাওয়া ছিল, বছরে দুবার অন্তত। এক গাদা বই, একবার বইমেলা, রোব্বারের আঁকার ইস্কুল, দুর্গাপুজো - সব মিলিয়ে বেশ ছিল। এখনকার চেয়ে ভালই মনে হয়। খালি হাফ ইয়ার্লি আর অ্যানুয়াল পরীক্ষার সময় অসুখী থাকতাম।
  • kiki | ০১ জুলাই ২০১২ ২৩:১৬19855
  • বুঝতে পারছি না একটা জিনিস লিখবো কিনা। আমাদের ফ্ল্যাটে একদম উপর তলায় একটা লোক থাকে। তার নাম অলোক দে। লোকটা ফ্রড। মানিক এবার প্রায় দশমাস দেশে ছিলো। তখন ওর লোকটার সাথে আলাপ হয়। তার আগে আমি যখন একা থাকতাম তখন কারোর সাথেই সেভাবে কথা হত না। তো ও লোকটার সাথে খুব মেলামেশা শুরু করে আর কি একটা ব্যবসা করবে এরকম কিছু বলছিলো। তারপর লোকটা মানিকের থেকে পঞ্চাশ হাজার টাকা কোনো কারনে নেয়। সেটা ক্যাসে। কোন প্রমান নেই। টাকাটা মেরে দেয়। যেহেতু প্রমান নেই আমরা চুপ করেই থাকি। লোকটার সম্পর্কে যেটুকু জানতে পেরেছি, ও এভাবেই লোকের সর্বনাশ করে বেরায়। আর এই ফ্ল্যাটে এক সে বর কর এক বদমাস লোক থাকে। কিন্তু মনে হচ্ছে চুপ করে থাকাটা বদমাশটা ভয় হিসেবে ধরে নিয়েছে। ওর একটা সাগরেদ আছে। অমিত পাল। সে থাকে চার তলায়। কাল রাত প্রায় সাড়ে এগারোটাতে এসে বলে ওদের চাবিতে মেন গেটের তালা খুলছে না। আমার চাবি দিয়ে দি। আজ ও তাই। এবার বলছে ওদের আর অলোকদের তালা খুলছে না।আর আমার টায় খুলছে। অথচ আমার চাবি কোনো বদলায় নি। তার থেকেও বড় কথা তালা আমি কখন ও লাগাই না। যাদের বাইক মিটারের সামনে রেখে দেয়(যেটা চুড়ান্ত বেআইনি) তারাই লাগায়। আমি যখন জানতে চাইলাম তাহলে তালা কে লাগাচ্ছে, তখন চুপ করে গেলো। মোট কথা একদম ভালো লাগছে না ব্যাপারটা।
  • প্পন | ০১ জুলাই ২০১২ ২৩:১৫19852
  • বলেন ক্ষী স্যার! লুরুতে ছাল ছাড়িয়ে ১৪৫ টাহায় ব্যাচে।
  • প্পন | ০১ জুলাই ২০১২ ২৩:১৫19853
  • তেঘড়িয়ায় গেলেই মনে হত রিক্সা নয় বাইকযুবা এসে আমাকে রাস্তার ধারের নর্দমায় ফেলে দেবে। রাস্তায় হাঁটা খুব চাপ। এমনিতে ভিড় দেখতে বেশ ভালোবাসি তবে অত টেনশন নিয়ে আর হাঁটা যায় নাকি, নিশ্চিন্তে দাঁড়িয়ে থাকারও জো নেই।

    তবে আর চিন্তা নেই, হেথায় এখন ডাক্তার আছেন। আছেন মানে থাকবেন। গরীবের মাঈ-বাপ, ভীরু লোকের মসিহা।
  • I | ০১ জুলাই ২০১২ ২৩:১২19851
  • লামাদা, সবি ভালো, তবে শাপলা আর বালিহাঁসটে বোধায় আউট অব সিলেবাস। আর এরিমধ্যে একদিন বাজার গিছলাম। কাটা মুরগী ১৭০। সোদপুর গাঁয়ের থেকে কুড়ি টাকা বেশী।
  • I | ০১ জুলাই ২০১২ ২৩:১০19850
  • সে কী? কিকি অ্যাদ্দিন গুরু করছো এখনো ঘুমিয়ে ঘুমিয়ে লিখতে শেখো নি?
  • Lama | ০১ জুলাই ২০১২ ২২:৫৫19849
  • ডাক্তার, তেঘরিয়া খাসা জায়গা। ওখানে ধার্মিকদের জন্য লোকনাথবাবার মন্দির আছে, অধার্মিকদের জন্য হোটেল ডাউনটাউন নামক সরাইখানা কাম শুঁড়িখানা আছে। ডাকাবুকো যুবকদের জন্য 'উত্তাল তরঙ্গ' ক্লাব আছে। বিবাহেচ্ছুদের জন্য পাল্কী নামক বিয়েবাড়ি আছে। মিষ্টান্নরসিকদের জন্য গাঙ্গুরাম আর লক্ষ্মীনারায়ণ আছে। বাজাড়ুদের জন্য মোড়ের মাথায় বাজার আছে।

    রোগীদের জন্য ইন্দোডাক্তার আছে। (মানে কদিন পর থেকে থাকবে)

    আর, বলতে নেই- ডাক্তারদের জন্যও প্রভূত সংখ্যক রোগী আছে।

    অতএব চরৈবেতি।
  • kiki | ০১ জুলাই ২০১২ ২২:৫১19848
  • আমারো ছোটবেলা বলতে ইচ্ছে করছে। কিন্তু বলবো না। আমি কথা বললেই সবাই চলে যায়। আর তাছাড়া আমার ঘুম্পাচ্ছে।
  • kk | ০১ জুলাই ২০১২ ২২:৪৬19847
  • আমার ছোটবেলা একটা বেশ অনুন্নত ছোট শহরে ছিলো। সেখানে সুন্দর গাছপালা, প্রকৃতি ছিলোনা। বাড়িতে নানা রকম সমস্যা দিনরাত আসতো যেতো। বড়রা রাগী, সেকেলে, রামগরুড়ের বন্ধুলোক ছিলো অনেকে। এখন দিব্যি বুঝতে পারি এই আমি খুব নেগলেক্টেড ছিলাম। খুব রুগ্নও ছিলাম। ইশকুলখানাও খুব খোলামনের ছিলো না। চারপাশে দেখার মত, ভাবার মত, শোনার মত সুন্দর খুব কম জিনিষই ছিলো। অন্যলোকের রাগ, মন কষাকষি, ওষুধের গন্ধ, সমস্যা এইসব ছিলো ভরপুর হয়ে। কিন্তু মস্তিষ্ক সবকিছুর জন্যই একটা ডিফেন্স মেকানিজম ভেবে রাখে। তাই আমার একটা দুনিয়া ছিলো, বুকের ভেতরে। ঐ দুমকার মত। উইজার্ডিং ওয়ার্ল্ডের মত। সেখানের বাসিন্দা হলে এইসব কিচ্ছুতে কিছু আসে যায়না। এখনও আছে, মনের দুমকা।
  • I | ০১ জুলাই ২০১২ ২২:৪৩19846
  • আমারো শৈশব ঐ প্পনের মত। আরো বাজে সম্ভবতঃ।
  • I | ০১ জুলাই ২০১২ ২২:৪২19845
  • কাঁচা সুপুরি খেতে গিয়ে আমার বোন একবার সত্যি অজ্ঞান হয়ে গেছিল। সে অনেক কিছু কাঁচা খেয়ে দেখত। কাঁচা চাল খেত মুঠো মুঠো। পকেট ভর্তি করে ন্যাপথালিন রাখত, শুঁকবে বলে। খেত কিনা জানি না।
    আমিও একবার ঘাস চিবিয়ে দেখতে গেছিলাম। গরুরা কী সুখে খায়। ধারালো কুশের মত ঘাস ছিল। গলা চিরে গেছিল। পানিহাটি হাসপাতালের ডাক্তারবাবুর কাছে খুব আওয়াজ খেয়েছিলাম।
  • প্পন | ০১ জুলাই ২০১২ ২২:৩২19844
  • লীলাপিসির কীসের দুঃখের শৈশব ছিল?

    আমার শৈশব তো বেশ বাজে মত ছিল। ভাই বোন কেউ নেই। কোন কাজিন নেই। কোথাও বেড়াতে যাওয়া নেই। খালি খাওয়া আর আত্মীয়কুটুমের কূটকচালি ছাড়া আর কোন জগত নেই। বিচ্ছিরি বোঁদা মতন। রিলিফ ছিল ওই গল্পের বই আর ছবি আঁকা। শৈশবের ডিটেলিং তাই আমার কিচ্ছু মনে নেই, মনে করতেও চাই না।
  • I | ০১ জুলাই ২০১২ ২২:২৭19843
  • খিষ্টো, বুঝিয়ে বলো ( ইফ পসিবুল)!
  • a x | ০১ জুলাই ২০১২ ২২:২৫19840
  • হ্যাঁ আছে তো। ওখানেই।
  • kk | ০১ জুলাই ২০১২ ২২:২৫19841
  • আমার শৈশব ছিলো ঝগড়ুর দুমকার মতো। মানে, তার অনেকটাই সত্যি ছিলোনা। আমি কাঁচা সুপুরী খেতাম তো?
  • aka | ০১ জুলাই ২০১২ ২২:২৫19842
  • ছোট ছোট ছেলেমেয়েদের বাপ মায়েদের জন্য

    http://www.activitytv.com/
  • I | ০১ জুলাই ২০১২ ২২:২১19839
  • ন্নাঃ, লীলুর শৈশব মোটের ওপর বেশ সুখের ছিল, যাই বলিস না কেন বাপু। আমরা ওরম শৈশব পেলে বর্তে যেতাম। কোথায় শিলং পাহাড়-বড়াপানি, আর কোথায় এঁদো কলোনি-কলোনি সোদপুর, ঝগড়ার গন্ধে ভরা !
  • I | ০১ জুলাই ২০১২ ২২:১৮19838
  • অক্ষদা, মা নেই?
  • kk | ০১ জুলাই ২০১২ ২২:০৯19836
  • বদ্যিনাথ না নিক, মগনলালের শ্যালা কবে সের'ম বড়ি বানিয়ে রেখেছে। মানে ঠিক সুখের বড়ি নয়। কিন্তু যা খেলে দুঃখকষ্টগুলো আর গায়ে লাগেনা। আমার কাছে আছে এক শিশি। নেবে নাকি? লীলুপিসির শৈশব কেমন ছিলো সেতো তুমি নিজেই জানো। প্রচন্ড সুখে থাকা লোকের হাত দিয়ে 'পাখী' বেরোয়? 'বাঁশের ফুল' বেরোয়?
  • a x | ০১ জুলাই ২০১২ ২২:০৯19837
  • আমাদের ভাড়া বাড়ি তো, দুইডা পাশাপাশি ফ্ল্যাট ছিল, মাঝের দেওয়াল কাইট্যা দুইডা ফেলাট এক করে, ঐ ফেলাটের দুই ঘরে বাবার চেম্বার/ওয়েটিং রুম, আর একটা আমার ঘর ছিল। তো বাপটা মরে গেল, তারপর থেকেই ঐ ফেলাটটা বাড়ির মালিকেরা নিয়ে নিত চাইল, বছর পাঁচেক আগে আবার দেওয়াল উঠে গেল, আমার ঘরও নেই হয়ে গেল।
  • aka | ০১ জুলাই ২০১২ ২২:০৪19834
  • আমার বাড়ি আছে, বিরাট বাড়ি, যেতে আর খুব ইচ্ছে করে না।
  • I | ০১ জুলাই ২০১২ ২২:০৪19835
  • পিসীমা, কেন? কেন? প্রাইভেট প্রশ্ন মনে করলে বাদ্দিও।
  • I | ০১ জুলাই ২০১২ ২২:০৩19832
  • একটা জম্পেশ দেখে সুখের বড়ি যদি বেরোতো তো খুব খেতাম। বদ্যিনাথ তো সে ভার আর নেবে না ! আর আমাকে একজন রাগী ও কূটমত বড়িশাইল্যা লেখক বলে দিয়েছে- লীলুপিসীর শৈশব নাকি প্রচণ্ড সুখের ছিল, নালে ওরম লেখা যায় না।। সেই থেকে আমি ভরসা এবং খিষ্টোর প্রশ্নের উত্তরও পেয়ে আছি।

    নিদেনপক্ষে অচিপুর গিয়ে কটা দিন কাটালেও কাজে দিত।
  • a x | ০১ জুলাই ২০১২ ২২:০৩19833
  • বাড়ি নাই, বাড়ি বদলও নাই। একখান ঘর আছিল। ২৬ বছরের ঘর। গতবার গিয়া আর তারে দেখি নাই।
  • kk | ০১ জুলাই ২০১২ ২১:৫৯19831
  • তাহলে গোলাপীবাবুকে ডাকতে হবেনা তো? ঠিক তো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত