এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ০১ জুলাই ২০১২ ২১:৫৮19830
  • ও, সে তো আমার মুখখানাই অমনি হাসি হাসি।
  • kk | ০১ জুলাই ২০১২ ২১:৫৫19829
  • না ইন্দোদা, বাড়ি বদলানো নিয়ে ডিপ্রেশনের কথা বলিনি। বাড়ি বদলাতে যার মনখারাপ হয়না সে অতি পাষন্ড লোক। আজকাল ডাক্তার বাবুকে দেখি সব সময়েই কেমন যেন কানের পেছনটা নীল আর হাতের তালু খসখসে লাগে। সেই কথা জিগ্যেস করছিলাম।
  • I | ০১ জুলাই ২০১২ ২১:৫১19828
  • খিষ্টো, পেছনের বাগানের আমগাছটা আর তার অজস্র পাখীদের জন্য। দুই প্রায়-বুড়োবুড়ী আর একটা মাথা-গরম মেয়ের জন্য। রাস্তার ধারে একটা গন্ধরাজ গাছ ছিল, জানলার পাশে একটা জামরুল গাছ ছিল-এখন নেই। তাদের জন্য। আমরুল পাতা, গিমা শাক, পাথরকুচি পাতা, মেটে আলুদের জন্য। আমার সবুজ ও তেতো ছোটবেলার জন্য।
  • kk | ০১ জুলাই ২০১২ ২১:৪৫19827
  • ডাক্তারাবাবুর এত ডিপ্রেশন কেন?
  • b | ০১ জুলাই ২০১২ ২১:৪২19826
  • গৃহ প্রবেশে নেমোতোন্নো পেলুম না তো ঃ((
  • প্পন | ০১ জুলাই ২০১২ ২১:৪১19825
  • যা বলেছ। অমূল্য বলে আর কিছু নাই (মিল্ক পাউডার ছাড়া) বাকি সবই দুর্মূল্য এই মাগ্গিগন্ডার বাজারে।

    আমাদের চাট্টি ভালোবাসা নিও, প্রাইসট্যাগহীন (এখনো)।
  • I | ০১ জুলাই ২০১২ ২১:৩৮19824
  • বুইলে প্পন, জীবনে সব ভালো জিনিষের জন্য মূল্য ধরে দিতি হয়। প্রাইসট্যাগহীন বস্তু দেখলাম না এ নয়নে।
  • প্পন | ০১ জুলাই ২০১২ ২১:৩০19823
  • দুগ্গা দুগ্গা।
  • I | ০১ জুলাই ২০১২ ২১:২৯19822
  • প্পনকে থ্যাংকু ও কুমুদিরে নমস্কার। তেঘরিয়া সামনের রবিবার যাওন। যুগপৎ হরিষ-বিষাদ।
  • kumu | ০১ জুলাই ২০১২ ২১:১৪19821
  • হ্যাঁ,মচৎকার ফেলাট হয়েসে,গৃহপ্রবেশের আশীর্বাদ দিলুম।
  • প্পন | ০১ জুলাই ২০১২ ২১:১০19820
  • ডাক্তার, তেঘড়িয়া এলে জানিও। তোমার নতুন ফ্ল্যাটের ছবি দেখলাম। অসামশালা হয়েছে।
  • kumu | ০১ জুলাই ২০১২ ২০:৫৩19819
  • কে কইল?
    গুরুর বদ্যিদের হ্যাপি ডক্টর্স ডে।
  • I | ০১ জুলাই ২০১২ ২০:৪৭19818
  • রবিবারের সাঁঝের ঝোঁকে সবাই ভবরসে উলুত্পুলুত। তোমার কথা হেথা কেহ তো বলে না।
  • h | ০১ জুলাই ২০১২ ২০:২০19817
  • বস্তি টা ৪০০ একর হয়ে গেল, না ৪০০ একর টা বস্তি হয়ে গেল, এইটা বুঝতে পারছি না বলে টই এর দিকে আর গেলাম না।

    ;-)
  • h | ০১ জুলাই ২০১২ ২০:১৯19816
  • ম @01 Jul 2012 -- 10:59 AM, হ্যাঁ, এইটা আমি করি, এইজন্যে অনেকেই আমাকে ন্যাকা বলে, যেমন ব্ল্যাংকি ;-)
  • h | ০১ জুলাই ২০১২ ২০:১০19815
  • লামা, হ্যাঁ ঃ-)
  • | ০১ জুলাই ২০১২ ১৯:৩০19814
  • সায়ন বেস্ট অফ লাক। কাল থেকে যাতা চাপ যাচ্ছে তোমার ঃ((
  • প্পন | ০১ জুলাই ২০১২ ১৯:২৩19813
  • আজ ইজি ডে'র একটা চেনে গেছিলাম। প্রচন্ড ইম্প্রেসিভ।

    http://en.wikipedia.org/wiki/Easyday
  • সায়ন | ০১ জুলাই ২০১২ ১৯:২২19812
  • হানুদা বি প্রেইজড। প্রায় মেরে এনেচি। কান ঘেঁষে ইউরোটা যদি হয়ে যায় ....

    কিসি, আহ্লাদ আর কী!
  • প্পন | ০১ জুলাই ২০১২ ১৯:২০19811
  • কমঃ পিনাকী আমি একটা প্ল্যান বানিয়েছি। অক্টোবরের চতুর্থ হপ্তায়। ফেবুতে টোকা দিচ্ছি।
  • | ০১ জুলাই ২০১২ ১৭:৩২19810
  • শতাব্দী আর রাঁচি হাতিয়া ই দেখছি। টিকিট আছে।শতাব্দীর টাইমিং টা অড একট দিন মায়া হয়ে যাবে।

    হাজারীবাগ দিয়ে দেখবো?
  • | ০১ জুলাই ২০১২ ১৭:৩১19809
  • পিনাকী আমি TCS র ট্রেনিং এ প্রায় তিন মাস ত্রিবান্দ্রমে ছিলাম। অনেক জায়্গা ই ঘুরেছি। অমার মতে এই গুলো দেখা উচিত।

    ১। কোভালাম বীচ
    ২। আলেপ্পি ব্যাক ওয়াটারে নৌকা/লঞ্চ চড়া
    ৩। মুনার
    ৪। যদিও কেরালা তে নয় তবু ও কন্যাকুমারিকা

    ৫ তেকেডি তত ভালো লাগে নি।

    আমি এগুলো ছাড়াও এর্নাকুলম শহর আর ভারকালা বীচ গিয়েছিলাম। ভারকাল মন্দ নয়।

    আরো কোথাও কোথাও যেতে পারি ৯৯ র ঘটনা। ভুলে গেছি হয়তো।
  • Lama | ০১ জুলাই ২০১২ ১৭:২৬19808
  • ওক্কে স্যার, ফোনের অপেক্ষায় রহিনু।

    তবে রাজরাপ্পা আমি গিয়েছিলাম ওপেনকাস্ট প্রোজেক্টে ট্রেনিং করতে। সেই ভ্রমণসূচী বেড়ানোর পক্ষে যথাযথ নাও হতে পারে।

    বেশ রাতের দিকে হাওড়া স্টেশন থেকে হাওড়া হাথিয়া (না কি রাঁচি হাথিয়া) এক্সপ্রেসে পরদিন সকালে রাঁচি। সেখানে কোল ইন্ডিয়ার অফিস দ্বারভাঙ্গা হাউসে কাজকর্ম সেরে দুপুরের খাবার খেয়ে ট্রেকারে রামগড়। সেখান থেকে অন্য ট্রেকারে রাজরাপ্পা। পৌঁছতে বিকেল হয়ে গিয়েছিল। পথের দৃশ্য খুব সুন্দর ছিল। তারপর রাজরাপ্পা কোল মাইন্সের প্রোজেক্ট ম্যানেজারের (ভদ্রলোকের পদবী মনে আছে, জগনানিয়া) সঙ্গে দেখাটেখা করতে করতে বিকেল পাঁচটা। একটা ফাঁকা অফিসার্স কোয়ার্টারে আমাদের পাঁচজনকে থাকতে দেওয়া হয়েছিল।। দুপুরে খেতাম কোলিয়ারির ক্যান্টিনে, রাতে বাঢ়ো হোটেল অথবা তুলসী হোটেলে। মাসখানেক ছিলাম।

    এর মধ্যে একদিন শনি না রবিবার ছিন্নমস্তার মন্দির দেখতে গিয়েছিলাম। মন্দিরটা দামোদর আর ভেড়া (ভৈরব) নদীর সংযোগস্থলে, জঙ্গলের মধ্যে- জায়গাটা দারুণ। কিন্তু যেমন হয়, গুচ্ছ মোজাইক টাইল্স বসিয়ে প্রাচীন মন্দিরের প্রাচীনত্ব একদম ভোগে পাঠিয়ে দিয়েছে।

    আপাততঃ এই পর্যন্ত মনে পড়ছে। তবে গল্পের পার্শ্বগল্প কয়েকটা রয়েছে, অন্যত্র হবে ঃ)
  • pinaki | ০১ জুলাই ২০১২ ১৭:১৬19807
  • কেরালা ঘোরার ব্যাপারে ইনফো চাই। বোতিন বলছে শ্রাবণীদির কথা। শ্রাবণীদি আপনি যদি ভাটে আমার পোস্ট দেখেন আমাকে [email protected] এ একটা মেল করতে পারবেন? অন্য কারুর যদি কেরালা ঘোরা থাকে তিনিও আমাকে একটু মেল করলে ভালো হয়।
  • | ০১ জুলাই ২০১২ ১৬:৫৭19806
  • লামা ফোনাবো কিন্তু। আগে ট্রেন গুলো দেখে নি।
  • | ০১ জুলাই ২০১২ ১৬:৪৭19805
  • যাকে বাংলায় বলে 'বেণু দি'। যাঁর জন্যে গৌরী দেবী হেব্বি চাপে থাকতেন।
  • Lama | ০১ জুলাই ২০১২ ১৬:৩৯19804
  • সুপ্রিয়াকে না চিনলে বাটাম খেতে হয় বুঝি? আমিও চিনি না যে?

    কবি কি সেই দেবীর কথা বলিতে চাহিয়াছেন, যিনি মহানায়কের প্রত্যেক জন্মদিনে 'আপনাদের দাদা'র প্রিয় একটি করিয়া খাদ্যের অপ্রকাশিত রেসিপি ফাঁস করেন?
  • সিকি | ০১ জুলাই ২০১২ ১৫:৩৪19803
  • সায়নকে উত্তাল বাটাম দেওয়া উচিত। জাস্ট উত্তাল বাটাম।
  • সফিউদ্দিন আহমাদ | ০১ জুলাই ২০১২ ১৫:২৭19802
  • সাম্প্রতিক কালে কলকাতার কয়েকটা বাংলা ছবি দেখে বেশ ভালো লাগলো। ভূতের ভবিষ্যৎ, বেডরুম, বাইশে শ্রাবন, অটোগ্রাফ,নোবেল চোর-ইত্যাদি। এসব এখনকার কলকাতার মেইন স্ট্রিম ছবি ? নাকি এগুলো বিচ্ছিন্ন কিছু প্রচেষ্টা ?
  • সায়ন | ০১ জুলাই ২০১২ ১৫:০০19801
  • ঃ-)))

    টিভি? তাও আছে। চারখানি পেল্লাই স্ক্রীন, তাতে চব্বিশ ঘন্টা ব্লুমবার্গ চলে ঃ-)

    সুপ্রিয়া কে গো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত