এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ০২ জানুয়ারি ২০১৪ ০৯:১৬197399
  • পাই, কলেজ স্কোয়ারে কোনখানটায় মেলা?
  • aka | ০২ জানুয়ারি ২০১৪ ০৯:১৬197400
  • আরে সৎ ব্রাহ্মণ থাকতে অক্ষর চিন্তার কোন কারণ নেই।
  • π | ০২ জানুয়ারি ২০১৪ ০৯:০৪197398
  • হ্যাঁ, ভালোই লোক হয়েছিল। তবে দফায় দফায় মিছিল হয়েছিল। আমি বিকেলেরটাতে গেছিলাম।
  • a x | ০২ জানুয়ারি ২০১৪ ০৯:০০197397
  • আজ কলকাতায় প্রতিবাদ মিছিলে ভালো লোক হয়েছে শুনলাম। কেউ গেছিল এখানের?
  • a x | ০২ জানুয়ারি ২০১৪ ০৮:৫৯197396
  • সোসেন একটা অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ হয়েছে। আমাজনের গিফট কার্ড। কী করব বুঝতে পারছিনা ঃ-(
  • h | ০২ জানুয়ারি ২০১৪ ০৮:৫৮197395
  • ইন্দো, একটা কাশি সারাতে পারে ডাক্তারের নাম বলিশ তো, বাল এক মাশ হয়ে গেল, কেশে চলেছি এবং গলা ফলা ফুল চেঞ্জ, হেঁপো রুগির মত অবস্তা। যখন দমক উঠছে, অবস্তা টাইট।
  • sosen | ০২ জানুয়ারি ২০১৪ ০৮:৩২197394
  • শেষ অব্দি অক্ষদা ই-রিডার কিনছেন?
  • cm | ০২ জানুয়ারি ২০১৪ ০৭:৩৩197393
  • আমার স্যামসুং। এতে ম্যাপ সেভ করা যায় কিনা জানিনা। তবে ক্যাচেতে জমা রাখে আর সেটাই ইউজ করে।
  • a x | ০২ জানুয়ারি ২০১৪ ০১:১৯197392
  • কেউ কোবো গ্লো ব্যবহার করেছে?
  • a x | ০২ জানুয়ারি ২০১৪ ০০:৪১197391
  • সায়ন, আমি তো নেট বা সেল দুটো গুগল ম্যাপেই পায়ে হাঁটা, বাসে যাওয়া, সবই দেখি।
  • Arpan | ০২ জানুয়ারি ২০১৪ ০০:১৭197390
  • অবাক হবার কী আছে?

    ম্যাসলো পিরামিডের সবকটা স্টেজ পার হয়ে এলে এমনটাই তো হয়।
  • pipi | ০১ জানুয়ারি ২০১৪ ২৩:৫৬197388
  • গতকাল সন্ধ্যের ব্লিজার্ড আর প্রবল তুষারপাতে চুবে আছি। আগামীকাল ফের স্নোস্টর্ম চলবে। সোমবার তাপমান হবে -২৩! মাঝে আজিকার দিনটা একটু ছাড় পাওয়া গেছে। বাগানে স্নোম্যান বানাব বলে বালতি খুরপি হাতে জুতো মোজা দস্তানা নিয়ে রেডি হয়ে আছি। কিন্তু ক্রাইম পার্টনারটিকে কিছুতেই ইএসপিএনের সামনে থেকে তোলা যাচ্ছে নাঃ-( কি আপদ!
  • সিকি | ০১ জানুয়ারি ২০১৪ ২৩:৪৪197386
  • এই ব্যাপারে নোকিয়ার সিম্বিয়ান ম্যাপ অনেকগুণে ভালো ছিল। পুরো কন্টিনেন্টের ম্যাপ অফলাইন ডাউনলোড করে রাখা যেত, সমস্ত ডেস্টিনেশনগুলো অফলাইন সেভ করে রাখা যেত। নেটওয়ার্ক নেই এমন যায়গায় আরামসে অফলাইনেই ডেস্টিনেশন সিলেক্ট করে স্টার্ট নেভিগেশন বললেই নেভিগেট করতে শুরু করত। রি-রাউটিং করতেও কোনও সমস্যা হত না।

    পুরো লাদাখে দশদিন আমাদের কোনও নেটওয়ার্ক ছিল না। নোকিয়ার ফোন নিয়ে ঐভাবে রুট দেখে দেখে বেরিয়েছি। এইটা অ্যানড্রয়েডে ভাবাই যায় না। নেভিগেশন স্টার্ট করতে একবার জিপিএস কানেক্ট করতেই হয়, তারপরে অফ করে দিলেও চলে অবশ্য।
  • সায়ন | ০১ জানুয়ারি ২০১৪ ২৩:৪৪197387
  • গুগল ম্যাপ মোবাইল ভার্শনে অন্তত: পায়ে হাঁটার অপশন পাইনি, যেটা Waze'এ আছে।
  • a x | ০১ জানুয়ারি ২০১৪ ২৩:৩৯197384
  • পায়ে হাঁটার অপশন বলেই তো পায়ে হাঁটার অপশন দেয়!
  • সিকি | ০১ জানুয়ারি ২০১৪ ২৩:৩৯197385
  • তবে কিছু খাতির পেলাম হিসি করতে গিয়ে। টয়লেটের সামনে একটি ফৌজি আমাকে আভূমি কুর্নিশ করে টয়লেটের দরজা খুলে ধরল, মুখে বলল সেলাম সাব। তারপরে আমাকে ঢুকতে না দিয়ে নিজেই ঢুকে গেল, এবং কোথা থেকে একটা ধবধবে কাপড় বের করে টয়লেট সীটটা হাত দিয়ে ঘষে ঘষে মুছে দিয়ে বলল, আইয়ে সাব।

    আমি ঢুকলাম, সে বেরিয়ে গেল। আবার আমি বেরিয়ে যাবার সময়ে আভূমি কুর্নিশ, সেলাম সাব, এবং বেজায় একটা বাও।
  • সায়ন | ০১ জানুয়ারি ২০১৪ ২৩:৩৮197383
  • ম্যাপ আগে লোড করে রাখলে নেট ছাড়াও চলে যাবে কিন্তু রুট পাল্টালে রিরাউটিং'এর জন্য নেট চাই। গুগল ম্যাপ বাইসাইক্লিস্টদের জন্য একটা অপশন দেয় যেটা নতুন জায়গা পায়ে হেঁটে এক্সপ্লোর করতে খুব কাজে লাগে। এবারের ট্রীপে অটোরিক্সাঅলাদের ঢিট করতে পেরেছি শুধু জিপিএস দিয়ে। আর লং লিভ এয়ারটেল থ্রীজি যা একবারও ঝোলায়নি।

    ট্রেন মুঘলসরায় ছাড়লো।
  • সিকি | ০১ জানুয়ারি ২০১৪ ২৩:৩৬197382
  • অ্যান্টনির টুনটুনির অপারেশন হয়ে গেছে। এখন তিনি সুস্থ।
  • Arpan | ০১ জানুয়ারি ২০১৪ ২৩:৩৪197381
  • কেউ আমাকে এইটা গিফট করবে?

  • Arpan | ০১ জানুয়ারি ২০১৪ ২৩:৩৩197380
  • এই না অ্যান্টনির এখন তখন অবস্থা?
  • সিকি | ০১ জানুয়ারি ২০১৪ ২৩:৩১197379
  • হ্যাঁ, ডিফেন্স মিনিস্টারের সঙ্গে পাট্টি সেরে ফিরলাম। আর্মড মেডিকাল ফোর্সের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আজ ককটেল পার্টি ছিল। ঢুকতেই দেখি আদ্যোপান্ত জোকারের মতন সাজপোশাকে এ কে অ্যান্টনি দাঁড়িয়ে আছেন। সাদা জামা, সাদা লুঙ্গি, তার ওপরে চকরাবকরা চাদর, মাথায় ঝলমলে হিমাচলি টুপি। সে যা কম্বিনেশন হয়েছিল।

    ককটেল পার্টি কিনা, তাই অনেক খুঁজেপেতে এক কর্নেল আমাদের জন্য কোক নিয়ে এলেন, তাই খেয়ে আমরা ধন্য হলাম। অবিশ্যি শেষের দিকে ডিনারের ব্যবস্থা ছিল। ঢালাও কুক্কুট এবং অজমাংস।
  • সিকি | ০১ জানুয়ারি ২০১৪ ২৩:২৯197378
  • সিএমের কি নোকিয়ার ফোন? সিম্বিয়ান?
  • sosen | ০১ জানুয়ারি ২০১৪ ২২:৩৪197377
  • রিস্কা চড়ে জি পি এস?
  • π | ০১ জানুয়ারি ২০১৪ ২২:২৯197376
  • হ্যাঁ, আজ টানা রিস্কাও বিশুদ্ধ ঘুরিয়েছেন। বিশুদ্ধানন্দ নিয়ে যেতে গিয়ে শ্রদ্ধানন্দ। আমার চেয়েও দিক কানা কাউকে এই দেখলুম।
  • sosen | ০১ জানুয়ারি ২০১৪ ২২:২২197375
  • ভয়ংকর বেসুরো ভজন হচ্ছে। আবার গায়ক অডিয়েন্সকে সম্বোধন করে বললে-মায়েরা কথা বলবেন না। গানের শত্রু হলো কথা।
    উফ মাথা ঝিম ঝিম করছে। স্যান কই?
  • রিস্কাওলা | ০১ জানুয়ারি ২০১৪ ২২:২০197374
  • জি পি এসের সাহায্যে টানা রিক্সার মতি ও গতি নির্নয় !!
    এক্কেবারে ইউনিক ব্যাপার হবে কিন্তু..
  • Blank | ০১ জানুয়ারি ২০১৪ ২২:১১197373
  • এটা তো কখনো ট্রাই করে দেখিনি। থ্যাংকু থ্যাংকু।
  • cm | ০১ জানুয়ারি ২০১৪ ২২:০৯197372
  • না জি পি এসের জন্য লাগে না। কিন্তু ম্যাপটা আগে লোড করে রাখতে হয় নইলে একটা সাদা পাতায় একটা অ্যারো নড়ছে দেখা যায়।
  • Blank | ০১ জানুয়ারি ২০১৪ ২২:০৫197371
  • জিপিএস এর জন্য তো নেট চাই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত