এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ২৯ জুন ২০১২ ০০:৪৭19500
  • ই ক্ষি ক্ষান্ডো! সোনার জর্মানী গোল খেয়ে গ্যালো !
  • Ishan | ২৯ জুন ২০১২ ০০:৪১19499
  • না। মার্কিন মহিলারা গরমকালে কি পরিধান করেন, সেই নিয়ে লিখ। আমিই লিখ্ততাম, কিন্তু টাইম নেই। :)
  • প্পন | ২৯ জুন ২০১২ ০০:৪০19497
  • লুরুতেও বাজে গরম। এত কম বিষ্টি যে বলছে খরা পরিস্থিতি।
  • I | ২৯ জুন ২০১২ ০০:৪০19498
  • মার্কিন ঘামে গন্দো কেমন? পিপি সবিস্তারে লিখহ।
  • Abhyu | ২৯ জুন ২০১২ ০০:৩৯19496
  • এখানে এখন ২৭ ডিগ্রী সে:
  • একক | ২৯ জুন ২০১২ ০০:৩৮19495
  • গরম থেকে রক্ষা পেতে কম্বল থেরাপির আশ্রয় নিন .
  • I | ২৯ জুন ২০১২ ০০:৩৩19494
  • ভুলেছি কুলের বালাই ভেসেছি তাই...
  • pipi | ২৯ জুন ২০১২ ০০:২৩19493
  • সে আর নোতুন কি কথা হল। এই তো বেরিয়ে দেখে এলাম এই গরমে ঘেমে নেয়ে কুত্তোর মত জিভ বের করে হাঁফাতে হাঁফাতে ক'টি পাগল দৌড়ে বেড়াচ্ছে। ক্যাফেটেরিয়ায় গিয়ে দেখি জনতা গৌরহরি হয়ে চলে এসেছে। কটিতটের ধটি গেল গেল অবস্থা। মেয়েদের কথা আর নাই বললামঃ-) নেহাত ইউনিটি ঘোর ক্যাথলিক নয়তো...
  • achintyarup | ২৯ জুন ২০১২ ০০:২২19492
  • কাল আমি রাতের কলকাতার ছবি তুলতে বেরুবো
  • Ishan | ২৯ জুন ২০১২ ০০:২০19491
  • হ্যাঃ, গরম দেখাচ্ছে। আমি আজ ঘেমে নেয়ে রাস্তায় দৌড়োবো।
  • hu | ২৯ জুন ২০১২ ০০:১৮19490
  • আমি তো সকালে যখন গাড়ি বার করলাম তখনই গাড়ি ফার্নেস।
  • pipi | ২৯ জুন ২০১২ ০০:১৪19489
  • আমি পুরো কেলিয়ে গেছি। দুপুরে খেতে বাইরে বেরিয়েছিলুম। জিভ বেরিয়ে গেছে! আর আপিসে যতক্ষণ থাকি সে এক কিন্তু বাড়ী গেলে মনে হচ্ছে গায়ে ফোসকা পড়ে যাবে। একে তিনতলায় ঘর, তায় কংক্রীটের দেওয়াল, তায় এসি নাই - ঐ পেডেস্টাল ফ্যানে আর কি হয়। যে হাওয়া ছড়াচ্ছে সেতো আগুনের হল্কা! রাতে ঘুমুতে পারছি না ক'দিন। ইদিকে রেন্ট আপিস এসি লাগাতে দেবে না। নিজের পয়সায় পারলে কুলার কেন নয়তো অমনি থাক। একখান বক্স ফ্যান নে এলুম। হালার আওয়াজের চোটে ঝিমুনিটুকুও চৌপাট! কি জ্বালা!
  • lcm | ২৯ জুন ২০১২ ০০:১১19488
  • আমাদের এখানে এখন ২৪, রাতে ১৫-১৬ হবে বলছে।
  • Tim | ২৯ জুন ২০১২ ০০:০৮19487
  • ও না, ৩৪। শীতকাল তো! :P
  • Tim | ২৯ জুন ২০১২ ০০:০৫19486
  • অক্ষদাদের ওখানে কত? সাতচল্লিশ? ঃ)
  • I | ২৮ জুন ২০১২ ২৩:৫৮19484
  • আম্মো। ৩৮ ডিগ্রী। মিডওয়েস্টব্যাঙ্গোলে।
  • Tim | ২৮ জুন ২০১২ ২৩:৫৩19483
  • বাবা, মিডওয়েস্টে তো হিট ওয়েভ আজ। পিপি, হু, মামী সব্বাই চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রায় ঘোরাফেরা করবে।
  • I | ২৮ জুন ২০১২ ২৩:৫২19482
  • আবার এবার দুর্বার সেই একুশে ফেব্রুয়ারি! বৌটুপি পরিবার দিন সমাগত !
  • Tim | ২৮ জুন ২০১২ ২৩:৪৮19481
  • ভিজে সিংহ মানে শুধু অমিতাকো বচ্চন। বাকি সব ভেজি সিংহ।
  • প্পন | ২৮ জুন ২০১২ ২৩:৪৭19480
  • না না, বুঝেছি। ঃ)

    হুনীলের কাকাবাবুর কোন একটা গল্পে ছিল। Vijay singh কায়দা করে বললে ওই ভিজে সিংহ শুনতে লাগত।
  • hu | ২৮ জুন ২০১২ ২৩:৪৫19479
  • আরে না না, বাস্তবিক সিংহ, কাদায় পড়ে ভিজে গেছে। পাই ছবি দিয়েছিল তো! কোথায় খুঁজি এখন!
  • প্পন | ২৮ জুন ২০১২ ২৩:৪৩19478
  • ভিজে সিংহ মানে বাংলার বিজয় সিংহ? যে হেলায় লঙ্কা করিয়াছিল জয়?
  • hu | ২৮ জুন ২০১২ ২৩:৪০19477
  • হুঁ, সিল্কের রুমাল। বেশির ভাগ সময়েই বাটিক প্রিন্টের। তবে আমাকে তো বৌটুপি পরিয়ে দিত। রুমাল ছিল না ঃ-(
  • hu | ২৮ জুন ২০১২ ২৩:৩৯19475
  • টিমের পোস্টটা পড়ে আমার ভিজে সিংহের ছবিটার কথা মনে পড়ে গেল। হেহে ব্যাপক ছবি ছিল ওটা!
  • Qy | ২৮ জুন ২০১২ ২৩:৩৯19476
  • মস্ত মস্ত রুমাল পাওয়া যেতো সেকালে। তিনকোনা করে ভাঁজ করে মাথায় বাঁধতে হতো। এককোনা পিঠের উপরে ঝোঝুল্যমান, আর বাকী দুই কোনা গলার নিচে এনে গিঁট। রীতিমতন গণিতিক ব্যাপার, যারে কয় ইউক্লিডিয়ান জোমেট্রি। ঃ-)
  • Tim | ২৮ জুন ২০১২ ২৩:৩৪19474
  • এইবার বুঝেছি। পাই ঐসব পরে জলে নেমেছিলো। ওতো ডুবতোই, শুধু সুযোগের অপেক্ষায় ছিলো।
  • প্পন | ২৮ জুন ২০১২ ২৩:৩২19473
  • মাফলারটাও কি ঝাঁট দিতে দিতে লার্ভা কালেক্ট করতে করতে চলত? ঃ P
  • pi | ২৮ জুন ২০১২ ২৩:২৪19472
  • এদিকে বাড়ির লোক আমার সোয়েটার, মাফলার টুপি পরার ঘটায় অতিষ্ঠ হত। এখনো হয়।
  • প্পন | ২৮ জুন ২০১২ ২৩:২৩19471
  • ছানা-পোস্ত ভাতেটা ছবি দেখে আর লেখা পড়েই বানিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত