এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৪৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ১৪ মার্চ ২০১৪ ০৯:১৩580664
  • http://www.anandabazar.com/editorial/%E0%A6%A7%E0%A6%B0-%E0%A6%B7%E0%A6%A3-%E0%A6%97%E0%A6%A3-%E0%A6%93-%E0%A6%B8-%E0%A6%AE-%E0%A6%9C-%E0%A6%95-1.10608

    আগেও বোধহয় এই টইতেই এই নিয়ে কথা হয়েছিল। মধ্যমগ্রামের মেয়েটির মৃত্যু প্রসঙ্গে। সমাজের দায় প্রসঙ্গে।

    '... ধর্ষিতা নারী এই সমাজে যে মানসিক যন্ত্রণার শিকার হয়, তাহার উত্‌স কোথায়? অবশ্যই সমাজ এবং সমাজের সেই সব প্রতিষ্ঠান, যাহাদের দায়িত্ব ছিল, এই ধরনের যন্ত্রণার মধ্যে ধর্ষিতাকে নিক্ষেপ না করিয়া তাহাকে পুনর্বাসিত করা। পুলিশ প্রশাসন এমনই এক প্রতিষ্ঠান, যাহার কাছে নির্যাতিতা নারী সর্বাগ্রে প্রতিকার আশা করে, সেই প্রত্যাশা হইতে থানায় অভিযোগ জানাইতে যায়। আর পুলিশ কী করে? উত্তর সর্বজনবিদিত। বারংবার থানায় হাজিরা দেওয়া, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করাইতে উপর্যুপরি পীড়াপীড়ি, পুলিশের হাজার প্রশ্নের (যেগুলির সবকটি খুব শালীন প্রশ্নও নয়) জবাব দিতে-দিতে ক্লান্ত ধর্ষিতারা নূতন করিয়া নিত্য প্রকাশ্যে ধর্ষিতা হইতে থাকেন। তাঁহাদের সহিত সমাজ ও তাহার প্রতিষ্ঠানগুলি এমন আচরণ করে, যাহা ধর্ষণের যন্ত্রণা, গ্লানি ও অবসাদকে বহু গুণ বাড়াইয়া দেয়। আত্মহত্যায় প্ররোচনাটি অতএব কেবল নির্দিষ্ট ভাবে ধর্ষকদের কাছ হইতেই আসে, এমন নয়। সমগ্র সমাজই এই আত্মবিনাশে প্ররোচনা দেয়।
    রাজনীতিকরা যখন ধর্ষিতা নারীর পোশাক-আশাক, ‘স্বভাব-চরিত্র’, একাকী, ‘অসময়ে’ পথে পর্যটনের দুঃসাহস লইয়া কটাক্ষ করিয়া কার্যত ধর্ষকদের অপরাধ লঘু করিয়া দিতে সচেষ্ট হন, তখন তাহাতে ধর্ষিতা নারীর মর্যাদা ও সম্মান ভূলুণ্ঠিতই হয়। ....

    তবে শুধু রাজনীতিকরা নয়, আমরাও করি।
  • jhiki | ১৪ মার্চ ২০১৪ ০৯:৫৫580665
  • 'আমরা' আর 'রাজনীতিক/ আধিকারিকরা' যে এক ক্যাটাগরি নয়, সে নিয়েও পাতার পর পাতা খরচ হয়েছে।
  • π | ১৪ মার্চ ২০১৪ ১০:০৪580666
  • সেটা বলে সমাজের দায় কিছু লঘু হয়ে যায়না।
  • ম্যাক্সিমিন | ১৪ মার্চ ২০১৪ ১৩:০০580667
  • 'সে' ঠিক টইতেই পোস্ট করেছেন। এই টই শুরু হয়েছিল 18 Dec 2012।
  • সে | ১৪ মার্চ ২০১৪ ১৩:২৫580669
  • "রাজনীতিকরা যখন ধর্ষিতা নারীর পোশাক-আশাক, ‘স্বভাব-চরিত্র’, একাকী, ‘অসময়ে’ পথে পর্যটনের দুঃসাহস লইয়া কটাক্ষ করিয়া কার্যত ধর্ষকদের অপরাধ লঘু করিয়া দিতে সচেষ্ট হন, তখন তাহাতে ধর্ষিতা নারীর মর্যাদা ও সম্মান ভূলুণ্ঠিতই হয়। "

    শুধু রাজনীতিকরা?
    রাজনীতিকরা আদতে কারা? তারা তো সমাজেরই লোক, নাকি সমাজের বাইরের লোক?
    শুধু রাজনীতিকদের দিকে আঙুল তুললে কি সমাজের অন্যান্যরা দায়মুক্ত হন?

    রাজনীতিকরা আমাদের সমাজেরই অংশ। কারো দিদি, কারো ভাই, কারো মেয়ে, কারো ছেলে। রাজনীতিকদের সামাজিক শিক্ষা কি শুধু পার্টি অফিসেই হয়? বাড়িতে আজন্ম লালন পালন, পারিপার্শ্বিক পরিবেশ থেকে শেখা, ইস্কুল-কলেজের ইয়ার-বন্ধুদের থেকে দেখে শেখা (সেখানে সেই ইয়ার-বন্ধুদেরও বাড়িতে আজন্ম লালন পালনজনিত শিক্ষা) সমস্ত কিছুর প্রভাবই রাজনীতিকদের মধ্যে পড়ে।
    আমাদের পশ্চিমবঙ্গেই দেখুন মেয়ে রাজনীতিকরা শাড়ী পরে নির্বাচনের প্রচারে কেন যান? প্যান্ট-শার্ট পরে যান না তো।

    আনন্দবাজারে যেটা বেরিয়েছে সম্পাদকীয়তে সেটা তো সত্যমেভ জয়তের সেকেন্ড সীজনের প্রথম এপিসোড থেকে সুবিধেমত কিছু অংশ তুলে নিয়ে তার ওপরে পছন্দসই ইন্টারপ্রিটেশন। দোষটা কেবলমাত্র "ওদের" ঘাড়ে তুলে দেবার প্রয়াস। "ওদের" তো দোষ আছেই। ওদের - পুলিশের, ডাক্তারের, আইন-আদালতের, উকিলদের, রাজনীতিকদের ও তাদের গুন্ডাদের। "আমাদের" দোষটা আমরা চালাকি করে চেপে দিলাম। সব "ওদের" ঘাড়ে। ওরাও আসলে আমরা-ই।
  • π | ১৪ মার্চ ২০১৪ ১৩:৩৬580670
  • সম্পাদকীয়র ঐ লাইনটা বাদে, আমার তো মনে হয়েছে, 'আমাদের' দায়ের দিকেই আঙুল তোলা হয়েছে।
  • ম্যামি | ১৪ মার্চ ২০১৪ ১৩:৪১580671
  • Any leniency shown in the matter would not only be misplaced but would give rise to a feeling of private revenge among people, leading to lawlessness in society. The court would not like such a situation to prevail.

    কে কে সমর্থন করেন?
  • সে | ১৪ মার্চ ২০১৪ ১৩:৫০580672
  • আমি
  • ম্যামি | ১৪ মার্চ ২০১৪ ১৪:১৮580673
  • আমিও।
  • কল্লোল | ১৪ মার্চ ২০১৪ ১৭:৩১580674
  • সে।
    "রাজনীতিকরা আমাদের সমাজেরই অংশ। কারো দিদি, কারো ভাই, কারো মেয়ে, কারো ছেলে।"
    এই অংশটায় ছোট্ট আপত্তি আছে।
    যারা রাষ্ট্র্ক্ষমতার সাথে জড়িত তারা সমাজ বিচ্ছিন্ন শক্তি। এরা রাষ্ট্র ক্ষমতার অংশ। ব্যক্তিগত জায়গা থেকে এর নিশ্চই "কারো দিদি, কারো ভাই, কারো মেয়ে, কারো ছেলে"
    কিন্তু এর যখন রাজনীতিবিদ এমএলএ, এমপি, সরকারী বা বিরোধী দলের পদাধিকারী, পুলিশ, সেনা, বিচারপতি, আমলা, তখন এর আর সমাজের অংশ থাকে না বরং সমাজবিচ্ছিন্ন রাষ্ট্রক্ষমতার অংশ হয়ে যায়।

    তা বলে ধর্ষিতার ক্ষেত্রে সমাজের দৃষ্টিভঙ্গীর দায় কম হয়ে যায় না। আমি আগে জানতাম না, (জানবোই বা কি করে আমি তো মেয়ে নই) মেয়েদের নাকি চিৎ হয়ে শুতে মানা করা হয়? তাহলে নাকি "বিপদ" হয়!!
  • সে | ০৮ এপ্রিল ২০১৪ ১৫:১২580675
  • নমেঃ সে মইলঃ ৌন্ত্র্যঃ

    ঈ আদ্দ্রেস্স ঃ ১৮৮।৮৩।৮৭।১০২ (*) ডতেঃ০৮ আপ্র ২০১৪ -- ০২ঃ৩৭

    হুটু ও টুট্‌সিদের সেই গৃহযুদ্ধের সময়ে যারা ধর্ষণ খুন এসব করেছিলো, ভিক্টিমরা ও তাদের ফ্যামিলিরা এখন তাদের সঙ্গে প্রীতি সম্ভাষন করে, বাড়িতে নিয়মিত ডেকে এনে খাওয়ায় দাওয়ায়।
    নমেঃ সে মইলঃ ৌন্ত্র্যঃ

    ঈ আদ্দ্রেস্স ঃ ১৮৮।৮৩।৮৭।১০২ (*) ডতেঃ০৮ আপ্র ২০১৪ -- ০২ঃ৪৮

    আচ্ছা এমন করলে কেমন হয়? ধর্ষক বা ধর্ষক-খুনীকে ধর্ষিত/মৃত-র বাড়ীর লোকজনেরা ক্ষমা করে দিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে। ধর্ষক বা ধর্ষক-খুনী নিয়মিত ধর্ষিত/মৃত-র বাড়ীতে এসে চা বিস্কুট খাবে, মাঝে মধ্যে ডিনারের নেমন্তন্নেও ডাকা হবে। খামোখা জেলে রেখে তো সংশিধন হয় না, পরন্তু সমস্ত ধর্ষক বা ধর্ষক-খুনীকে বিচার করে, রায় শোনালে অ্যাট এনি গিভেন্‌ মোমেন্ট ভারতের জেল গুলোয় (বা মনে করুন সংশোধনাগার) জায়গা হবে না। তাই এইভাবে ব্যাপারটা অনেক সামাজিক পদ্ধতিতে মোকাবিলা করা যাবে নাকি? কী বলেন?
    নমেঃ সে মইলঃ ৌন্ত্র্যঃ

    ঈ আদ্দ্রেস্স ঃ ১৮৮।৮৩।৮৭।১০২ (*) ডতেঃ০৮ আপ্র ২০১৪ -- ০২ঃ৫৩

    হ্যাঁ নেতাই। ওরা এখন সত্যিই এরম করে।
    এক মহিলাকে দেখালো টিভিতে, পাস্জেই তার ধর্ষক। দুজনে কথা বলছে। সেই ধর্ষক আবার মহিলার স্বামী ও আটমাসের সন্তানের খুনীও।
    আরেকজন মহিলাকে দেখলাম। অনেক আয়োজন করে রান্নাবান্না করছেন, অবশ্য সামর্থ খুবই কম। অত্যন্ত গরীব। তা সত্ত্বেও খুব যত্ন। একটু পরেই স্বামীর হত্যাকারী ও মহিলার রেপিস্ট এলো। মহিলা তাকে সযত্নে খাবার পরিবেশন করল। সে বেশ তৃপ্তি করে খাচ্ছে। মহিলাও পরিবেশন করে যাচ্ছে। লোকটা নাকি নিয়মিত আসে।
    নমেঃ সে মইলঃ ৌন্ত্র্যঃ

    ঈ আদ্দ্রেস্স ঃ ১৮৮।৮৩।৮৭।১০২ (*) ডতেঃ০৮ আপ্র ২০১৪ -- ০২ঃ৫৮

    আমার মনে হয়, সরকার থেকে ওদের এরকম করতে নির্দেশ দিয়েছে। অন্তর থেকে কেউ করতে পারে।
    আআর সন্তানকে যে খুন করেছে, সেই খুনীকে আমি নেমন্তন্ন করে খাওয়াবো? আমি এই শর্ত কিছুতেই মানতে পারবো না, হয়ত আত্মহত্যা করতে পারি উপায়ান্তর না দেখলে।
  • সিকি | ০৮ এপ্রিল ২০১৪ ১৫:৩২580676
  • রাজনীতিকরা আমাদের সমাজের অংশ নয়। তারা সমাজবিচ্ছিন্ন একটা কম্যুনিটি। কল্লোলদাকে ক।
  • সে | ০৮ এপ্রিল ২০১৪ ১৬:২৮580678
  • কল্লোলদা,
    পড়ব।
    ঃ-)
  • Atoz | ০৯ এপ্রিল ২০১৪ ০৫:১৬580680
  • সে, হুটু আর টুটসিদের ব্যাপারগুলো পড়ে শিউরে উঠলাম। মনে হয় স্রেফ গুন্ডাতন্ত্র বা মাফিয়াতন্ত্র চলছে। কুখ্যাত খুনী গুন্ডা যেমন প্রকাশ্যে এসে তোলা তুলে নিয়ে যায় কেউ কিছু করতে পরে না, বরং তোলা দিতে বাধ্য হয়। অনেকেই হয়তো জানে ঐ গুন্ডার নামে পাঁচটা খুন আর দশটা ধর্ষণের কেস আছে, কিন্তু কিছুই করার নেই। তার রাজত্ব। হুটু টুট্সি দের ওখানেও মনে হয় স্রেফ তাই চলছে। আরো ভয়ংকরভাবে। অত্যাচারিত ও দুর্বলতরদের বাধ্য করা হচ্ছে অত্যাচারী ও সবলতরদের সেবা করতে।
  • Atoz | ০৯ এপ্রিল ২০১৪ ০৫:১৭580681
  • টাইপো আছে শেষদিক থেকে তিন নং লাইনে, টুটিস না, টুটসি হবে।
  • সে | ০৯ এপ্রিল ২০১৪ ১২:১৮580682
  • না। ভুল ইন্টারপ্রিটেশন হচ্ছে। প্লীজ।
  • কল্লোল | ১০ এপ্রিল ২০১৪ ১২:৫৫580683
  • মুস্কিলটা ওখানেই। কেউ যে তার সন্তানের হত্যাকারীকে চা খাওয়াতে পরে। ক্ষমা করতে পরে। সেত ভাবাই একটা বড় কাজ। করা তো পরের ব্যাপার।

    আমি দেখেছি।
    ৭৭এর পর আমরা যে এলাকায় আমাদের নতুন রাজনৈতিক কাজ করতাম, সেত রাসবিহারী-কেওড়াতলা-কালিঘাট-টালিগঞ্জ রোড অঞ্চল।
    ঐ এলাকায় আমাদের বন্ধুদের হাতে "খতম" হয়েছে এমন একজনের বোন, আমদের সংগঠনের আয়োজন করা পিকনিকে গেছিলো। আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ (গদের আঠা বানানো, গাছের ডাল কেটে একদিকের মুখ ছেঁচে পোস্টার লেখার "তুলি" বানানো, পোস্টারের খবরের কাগজ কেটে রাখা ইঃ) করে দিতো। মাসীমাও আমাদের ক্ষমাই করে দিয়েছিলেন।
    বহুবার ওদের বাসায় সেই বন্ধুরা চা কেন ভাতও খেয়েছে। তবে মেশোমশাই করেন নি। খুব গালাগালি করতেন।

    আমার অন্য এক বন্ধু ও তার স্ত্রী গৌতম আর টুলটুলি। টুলটুলির বোনকে যে ছেলেটি অ্যাসিড আক্রমণ করতে সে মেয়েটি মারা যায়, তার মৃত্যুদন্ডের বিরোধীতা করেছিলো।

    এর কেউই যীশু, রামকৃষ্ণ, চৈতন্য নন।
  • - | ১০ এপ্রিল ২০১৪ ১৪:১০580684
  • নিশ্চয়ই নন। মেয়েরা মনে হয় এক্টু ঐ রকমই হয়! সেই 'সে' বলচিলেন্না, স্টেটও ওদের স্বামীর খুনী, রেপিস্টদের রেঁধে খাওয়াতে বলে আর ওরা খাওয়ায়ও!! সাধে কি আর চুড়ি পরা ডিরোগেটরি টার্ম?
  • hu | ১০ এপ্রিল ২০১৪ ১৪:১১580685
  • অ্যাসিড আক্রমণে কেউ যদি মারা না যায় তাহলে আমাদের দেশে আক্রমণকারীর কী শাস্তি হয়? এক্ষেত্রে যে ছেলেটির মৃত্যুদন্ড মাফ হয়েছিল সে এখন কোথায় আছে? অনুশোচনা হয়েছে তার?
  • sch | ১০ এপ্রিল ২০১৪ ১৪:১৪580686
  • কল্লোলদা কিছু ব্যতিক্রমী মানুষ সব সময়েই থাকেন - তারা শ্রদ্ধার পাত্র হতে পারেন, কিন্তু মাস মেন্টালিটি নিয়ে কাজ করতে গেলে তাদের আউটলিয়ের হিসেবে ইগনোর করতে হবে।

    আমার মনে হয় এগুলো দেশব্যাপী রেফারান্ডাম হওয়া উচিত, মানুষ রেপিস্টদের কি ধরণের শাস্তি চায়। যদি শতকার ১০ শতাংশ মানুষও বলে মৃত্যুদণ্ড দিয়ে লাভ নেই - তাহলে ভেবে দেখতেই হবে। না হলে মেনে নিতে হবে লোকে যা চায় তাই হোক
  • কল্লোল | ১০ এপ্রিল ২০১৪ ১৬:০৩580687
  • হনু। মৃত্যুদন্ড মাফ নয়। ওরা (গৌতম-টুলটুলি) কোর্টে আবেদন করেছিলো- আর যাই শাস্তি হোক, মৃত্যুদন্ড নয়। ছেলেটির সম্ভবতঃ যাবজ্জীবন হয়েছিলো। তারপর খবর জানি না।

    স্চ। রেফারেন্ডাম। তখনই নেওয়া যায় যখন যারা তাতে অংশ নিচ্ছে তারা সরাসরি বিষয়টার ভুক্তভোগী। যেমন কাশ্মীর বা নাগাল্যান্ড আলাদা হবে কিন।
    তা নাহলে ঝামেলা আছে। রেফারেন্ডাম নাও - ভারতের মুসলমানেদের পাকিস্তানে চলে যাওয়া উচিৎ। কি মনে হয় তোমার কি ফল হবে?

    ড্যাশ। কি বলবো বলুন। আপনার সুবুদ্ধি হোক। ঐ চুড়ি পরারাই অসীম যন্ত্রনা সয়ে আপনাকে আমাকে জন্ম দিয়েছে।
  • sch | ১০ এপ্রিল ২০১৪ ১৮:৫১580688
  • কল্লোল দা এনাকে পছন্দ তো

    "Boys and girls ....later they had differences, and the girl went and gave a statement that I have been raped. And then the poor fellows, three of them have been sentenced to death. Should rape cases lead to hanging? They are boys, they make mistakes. Two or three have been given the death sentence in Mumbai. We will try and change such laws...we will also ensure punishment of those who report false cases"

    যাক এদ্দিনে একজন ঠিক ঠাক লোক এসেছে। নিশ্ছিন্ত
  • কল্লোল | ১০ এপ্রিল ২০১৪ ১৯:৩১580689
  • স্চ। এক কথা বলতে বলতে ক্লান্ত লাগে। আমি যে কোন অপরাধেই শাস্তি হিসাবে মৃত্যুদন্ডের বিরুদ্ধে। তা সে ধর্ষণ্শাস্তির বিরুদ্ধে নই। যদিও এই প্রচলিত শাস্তি ব্যবস্থা আমার কাছে খুবই অপরিণত লাগে। তবু যতক্ষণ না অন্য শাস্তি ব্যবস্থা চলু হচ্ছে ততক্ষণ মৃত্যুদন্ড বাদে অন্য কোন সংবিধান সম্মত শাস্তিতে আমার কোন আপত্তি নেই।

    ইনি কে আমি জানি না। কেউ মিথ্যে অভিযোগ করলে, সেত প্রমাণ হলে শাস্তির বিধান তো আছেই। তবে ওনার They are boys, they make mistakes. কথাটি খুবই ন্যক্কারজনক লাগলো।
  • কল্লোল | ১০ এপ্রিল ২০১৪ ১৯:৩৫580691
  • স্চ। এক কথা বলতে বলতে ক্লান্ত লাগে। আমি যে কোন অপরাধেই শাস্তি হিসাবে মৃত্যুদন্ডের বিরুদ্ধে, তা সে ধর্ষণ, চুরি, খুন, রাহাজনি যাই হোক না কেন। কিন্তু শাস্তির বিরুদ্ধে নই। যদিও এই প্রচলিত শাস্তি ব্যবস্থা আমার কাছে খুবই অপরিণত লাগে। তবু যতক্ষণ না অন্য শাস্তি ব্যবস্থা চলু হচ্ছে ততক্ষণ মৃত্যুদন্ড বাদে অন্য কোন সংবিধান সম্মত শাস্তিতে আমার কোন আপত্তি নেই।

    ইনি কে আমি জানি না। কেউ মিথ্যে অভিযোগ করলে, সেত প্রমাণ হলে শাস্তির বিধান তো আছেই। তবে ওনার ঠেয় অরে বোয়্স, থেয় মকে মিস্তকেস। কথাটি খুবই ন্যক্কারজনক লাগলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন