এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ২২ জুন ২০১২ ১৩:২৩18182
  • একটু বুঝেছি।
  • sinfaut | ২২ জুন ২০১২ ১৩:১৯18179
  • বুঝিনি।
  • h | ২২ জুন ২০১২ ১৩:১০18178
  • অন আ সিরিয়াস নোট, ডিডি দা প্রাজ্ঞ মানুষ, যা বলেন ঠিক ই বলেন, তবে আমার বক্তব্য হল, 'মেয়েছেলে রা' পোচুর কম্প্রোমাইজ করেন, যেটা ডিডি দার স্টেটমেন্ট এর একটা ধরণের ইন্টারপ্রিটেশনে ইনক্লুড করা নেই। এই যে পোতিভাবান ছেলেরা বৌ এবং বাচ্চা দের জন্য কেবল ই কান্দিতেছে, এইটা ন্যাকা তথা সত্যি সেন্সিটিভ পুরুষ কবি রা বলে থাকেন, জয় ব্যতিক্রম নন, আবার কিছু মেয়ে লেখক রা, পার্সোনাল এক্সপেরিয়েন্স এর থেকে ভিক্টিমহুড এর রাজনীতিতে বিচরণ করেন এবং কিছুতেই বেরোতে চান না।

    আমার বক্তব্য হল সরু সরু প্রতিভা এবং জেন্ডার পলিটিক্স এর নামে ব্যক্তিগত অভিজ্ঞতার মাত্রাতিরিক্ত কন্ডূয়ন, আল্টিমেটলি সরল রৈখিক, এবং পাঠকের পক্ষে ইরিটেটিং।

    এর সঙ্গে অবশ্য ডিডি দা একটা কথা সলিড বলেছেন, সেটা হল সামাজিক নিরাপত্তার জেনেরাল অভাব। ইনশিওরেন্স ইজ দ্য ওয়ার্ড। তবে সরু প্রতিভাদের টেন্ডেন্সি হল, তাদের সব সময় সরকারের সম্মান জানানো উচিত এটা ভাবা সুদু না, এটাও ভাবা, যে প্রতিভাবান দের সামাজিক নিরাপত্তা বেশি লাগে ঃ-)

    অন্য দিকে আরেকটা কথা হল শুধু সরকারের দায় হল প্রতিভা কে রেকগনাইজ করা, ধরুন লোকশিল্পী দের ক্ষেত্রে, ভার্নাকুলার আর্টিস্ট দের পক্ষে, আর কর্পো গভঃ রা সুদু বগল বজায়েঙ্গে এটা কিরকম কতা।

    যাক আদর্শ পুরোনো সিপিএম এর ন্যায়, আমি কর্পো গঃ, জেন্ডার পলিটিক্স, সোশাল সিকিউরিটির অভাব এই সব নিয়ে অনেক টা বলতে পেয়ে আজ শান্তিতে বিরিয়ানি খেতে পার্বো ঃ-)
  • h | ২২ জুন ২০১২ ১২:৪৯18177
  • আমি সুদু হুইস্কি র জন্য কম্পোর্মাইজ করছি। জাস্ট ইন কেস, এনি ওয়ান ইজ ইন্টারেস্টেড ;-)
  • সিকি | ২২ জুন ২০১২ ১২:৪৬18176
  • ওক্কে, মেলাচ্ছি। কিন্তু আম্রিকায় বসে আমায় খোঁজার কারণ কী? আমায় তো দিল্লিতে খুঁজে পাওয়া যায়। আরও পষ্টো করে বল্লে, উঃপ্রদেশে।
  • harmad | ২২ জুন ২০১২ ১২:৪৫18175
  • " অনিচ্ছুক মানুষগুলির " সঠিক শাস্তি ই হয়েছে। কার কথায় নাচা উচিত সেটা জানা দরকার।
  • kumu | ২২ জুন ২০১২ ১২:৩৭18174
  • সিকি,নীনা তোমায় খুঁজছিল।
  • bb | ২২ জুন ২০১২ ১২:৩৫18173
  • সিঙ্গুরের এই রায়ে এখন আরও মুশকিল হল অনিচ্ছুক মানুষগুলির। কারণ ঘোলাজলে মাছধরা নকশাল আর মাও এবং বর্তমান শাসক দলের লোকেদের কিছুই এসে যায় না। ক্ষমতা পাওয়া হয়ে গেছে।
  • সিকি | ২২ জুন ২০১২ ১২:১২18171
  • দাঁড়ান দাঁড়ান। সবে তো এলাম। এখন আমি বসে বসে আগে চাট্টি ডিমের্ঝোল আর ভাত খাব। টানা দু-সপ্তাহ ধরে মাঠে ঘাটে খেয়ে খেয়ে বেজায় সুস্থ বোধ করছি।

    তারপরে ব্যাকলগ কিলিয়ার। বেশি না, মাত্র সাড়ে ছশো পাতা মতম। আজগের মধ্যেই শেষ হয়ে যাবে। তারপরে আমার মূল্যবান মতামত টতামত দেব না হয়।
  • harmad | ২২ জুন ২০১২ ১২:০৮18170
  • দিদির সময় টা খারাপ হওয়া শুরু হয়েছে মনে হচ্ছে।
  • lcm | ২২ জুন ২০১২ ১১:৫৫18169
  • এটা আমি জানি, আমি বলব।
    গুঃগঃ = গুড গভর্নেন্স
  • kiki | ২২ জুন ২০১২ ১১:৫৪18168
  • ও শিবুদা,গুঃ গঃ কি জিনিস?

    আজ ও ডিডিদাদার ঘ্যানপদ্য নেই? ক্ষেন?
  • কোয়ার্ক | ২২ জুন ২০১২ ১১:৪৪18167
  • ইয়ে, এবার কি তাহলে "অনিচ্ছুক" চাষিদের ফেসবুকে ডাকা হবে?
  • T | ২২ জুন ২০১২ ১১:৩৬18166
  • 'দাঁড়ান, খেলা এখনো শেষ হয়নি।'
  • a | ২২ জুন ২০১২ ১১:৩৫18165
  • ডিডিদাকে ক। আমরা প্রত্যেকেই কি নিজের জন্যে, পরিবারের জন্যে কম্প্রোমাইজ করে চলছি না কি প্রত্যেকদিন?
    জয় সম্পর্কে না, ইন জেনেরাল কাউকে "নীতি"হীনতার জন্যে খিস্তি দিতে দেখলে আজকাল গায়ে জ্বালা ধরে।
  • কোয়ার্ক | ২২ জুন ২০১২ ১১:৩০18164
  • Singur Law constitutionally invalid : Kolkata High Court
  • ডিডি | ২২ জুন ২০১২ ১১:২৫18163
  • এবং লেখাই বাহুল্য দৃ'র এরম নাটকীয় ও ছান্দিক প্রত্যবর্ত্তনে সমূহ সুখী।

    ওনাকে কি এমনই পিরিয়ডিক্যালি এলিয়েনেরা কিডন্যাপ করে নিয়ে যায় ? কারা র‌্যানসম দিয়ে ছাড়িয়ে আনে? এর সাথে ডলারের উত্থান ও পেরুর ভুমিকম্পের সম্পর্কো কি?
  • ডিডি | ২২ জুন ২০১২ ১১:২১18162
  • আর আমাদের ঈশেনকে নিয়েও চিন্তা হয়।

    এদানী প্রায়ই দেখি পদ্য লেখে। বা কবিতা কবিতা করে কথা কয়।

    সেই আগুন ঝরা কোটেশনপৃক্ত খ্যাড় খ্যাড়ে ল্যাখা কই? বউমা বোধোয় অতিরিক্ত যত্নো নিচ্ছে। অতো ঘি মাখোম ডিম খাইয়ো না, ক্যামন পিছল হয়ে যাচ্ছে।
  • ডিডি | ২২ জুন ২০১২ ১১:১৮18161
  • শুনুন। জয়ের পক্ষে কিছু বলি।

    আমারই বয়সী। মানে ষাঠের খুব কাছে। সারা জীবন সামান্য ইষ্কুল মাস্টারী করে কায়ক্লেশে কাটিয়েছে। অনেকদিন পরে সুখের মুখ দেখেছিলো আবাপে। সেটা গেলে নিশ্চয়ই অসহ্য হয়েছিলো বিড়ম্বনা। সামান্য সুখ আর পারিবারিক স্বাচ্ছন্দ্য, এইসব গায়ে সেঁটে বসে। কোনোদিনই না থাকলে তাও চলে যায় কিন্তু অনভ্যাসের মুকুট মাথায় উঠলে সেটাকে আর সরানো যায় না।

    সে নিজেই নয়। বউ আর মেয়ে আছে। তারা ততোদিনে আরো আঁকড়ে ধরেছে এইসব যৎসামান্য বৈভব।

    তো কবিতায় লাথি মেরে চলে যাওয়া যায়। নিজের সুখের কথা ভেবে। ইন্সিওরেন্সের কথা ভেবে।

    যারা জানেন তারা জানেন। আমার খুব প্রিয় কবি, এবং প্রিয় মানুষ। তাই খিস্তি দেবার আগে আয়নায় নিজের মুখটাও দেখে নেই।
  • a | ২২ জুন ২০১২ ১১:০৮18160
  • অ গান্ধী নিতান্তই শিশু। কলেজে দেখা হয়ে থাকবার কোন চান্সই নেই।
  • Sibu | ২২ জুন ২০১২ ১০:৫৯18159
  • শুধু গুঃগঃ ধুর নয়।
  • kiki | ২২ জুন ২০১২ ১০:৩২18158
  • শুধু একটাই কোশ্ন .............
    পেট ঠেসে ব্রেকফাস্ট খাবার পর অনশ্ন কর্লে ক্ষি তাতে কালিমালেপন হয়? মানে অনশনের। যদি সেটা হাফবেলা অনশনের কেস হয়? মানে ও বেলা আবার পিৎজা হবে। আর সেটাও আমায় বানাতে হবে না।

    দুপুরটা কোনভাবে উতরে দিতে পার্লেই আজ আর ঝামেলা থাকবে না।
  • kiki | ২২ জুন ২০১২ ১০:২৯18157
  • রান্না করা ধুর.............
    ব্রেকফাস্ট খাওয়া ধুর............... সে অন্যে বানিয়ে দিলেও................

    শুধু পরে পরে ঘুমোনৈ ঠিক। তাও পাল্লাম কই? ঠেলে তুলে দেওয়া হলো। যাই আবার ঘুমিয়ে পরি। আজ অনশন ধর্মঘট করবো.................
  • শ্রাবণী | ২২ জুন ২০১২ ১০:২৭18155
  • পারমিতা, ক্যাটারারের নাম নং সব ঐ বিয়ের টইয়ে দিয়েছি, দেখে নিও!
  • pi | ২২ জুন ২০১২ ১০:২৭18156
  • না না, স্টলমালিক বলিনি। তিনি কে জানি ঃ)
  • Ishan | ২২ জুন ২০১২ ১০:২৫18154
  • ওদিকে জয়ের কিন্তু বইমেলায় কোনো স্টল ছিলমা ( কে লিখেছে ভুলে গেছি)। যদিও কেবল জয় গোস্বামীর নামে একখানা ইয়াব্বড়ো স্টল ছিল বইমেলায়, এ কথা ১০০ বার ঠিক। স্টল মালিকও চেনা লোকই। কিন্তু জয় নন। :)

    সইত্যের খাতিরে বল্লাম। জয়ের পক্ষে বা বিপক্ষে বলার জন্য নয়। আমি হলাম উত্তরাধুনিক বাওয়া। :)
  • Ishan | ২২ জুন ২০১২ ১০:২১18153
  • সকালে উঠতে পারিনা বলে বিপ্লব করা হলনা। কর্পোরেট ভাল্লাগেনা বলে সিও হওয়া হলনা। কাঁধে জোর নেই বলে ক্রিকেট খেলা হলনা। আমার ব্যাদনা আর কে বুঝবে। ধুর ধুর।
  • নেতাই | ২২ জুন ২০১২ ১০:২০18152
  • গান্ধী ২০০৪-০৮
  • kc | ২২ জুন ২০১২ ১০:১৪18151
  • ধুর ধুর ধুর,

    ঈশেন ধীরে ধীরে ( নাকি ধুরে ধুরে?) ডিডিদা দশা প্রাপ্ত হচ্ছে। মধ্যবয়সের এক্কেরে বজ্রনির্ঘোষ।

    ধুর ধুর ধুর,
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত