এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Banglarmedhakromagotobideseprobasechalanhoyejacche!

    SUVRA BHATTACHARYA
    অন্যান্য | ২৮ সেপ্টেম্বর ২০১১ | ৬১৫১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ০৬ অক্টোবর ২০১১ ১৮:৫৯496178
  • @আকা, ধুর বাবা। ওতো উদাহরণ একটা। হার্ট আটাকের জায়গায় অন্য কিছু বসিয়ে নিন না। মেয়েদের মতো পায়ে পা
    দিয়ে ঝগড়া কচ্ছেন কেন? :P
  • T | ০৬ অক্টোবর ২০১১ ১৯:০১496179
  • @আকা, আপনার করুণাঘন মুচকি হাসি পেয়ে কি ভালৈ যে লাগছে।
    আপনাদের বাণী ও ফানি হাসিই তো জীবনে চলার পথে পাথেয়।
  • aka | ০৬ অক্টোবর ২০১১ ১৯:২২496180
  • বোঝো! হয়েছে হার্ট অ্যাটাক কিন্তু যেতে সময় লাগে বলে মনে করতে হবে বিয়ে বাড়ি যাচ্ছি, তাতে 'তক্কে'ও সুবিধা হয়।
  • T | ০৬ অক্টোবর ২০১১ ১৯:৫১496181
  • @আকা, এক বলছি আর এক বুঝঝেন দেখছি। মাইরি হেব্বি হাসছি কিন্তু। হার্ট আটাকের রুগী নিয়ে বেরোলেন। আম্বুলেন্সের লাল আলো সঙ্কেÄও দুঘন্টা ট্রাফিকের জন্য 'দেরী' হবে (একটা উদাহরণ), এ মশাই সোজা চান্স কজে ফেলে দিন। ১২ ঘন্টা দেরী হলে কারণগুলো অবশ্যই স্পেশাল কজে পড়বে।
    আমার বক্তব্যের একটা স্ট্রিং এর সাথে অন্য স্ট্রীং জোরজবরদস্তি জুড়ে কি লাভ। থিয়োরীতে কিছু ভুল বলছি কিনা সেটা কিলিয়ার করে দিন না দাদাবাবু। আমারও আবার মাঝে মাঝে অজ্ঞানকে জ্ঞান দান করতে ইচ্ছে করে। সেক্ষেত্রে আপনি শিখিয়ে দিলে তবু কিছু বলতে পারি। ইন্ডিয়াতে খালি মুচকি হাসি দিয়ে পালাতে পারব না মশাই।

    ওদিকে আবার বিসজ্জনের শোভাযাত্রা শুরু হয়েছে। খোকাবাবুরা সব লাল জুতু পায় নেত্য করছেন।
  • aka | ০৬ অক্টোবর ২০১১ ১৯:৫৭496182
  • না না এরপরেও যদি কেউ বেঁচে থাকে সেই বেঁচে থাকাটা চান্স কজে ফেলেছি মানে আপনি যাকে ভাগ্যের জোর বলে মনে করছেন।
  • r2h | ০৬ অক্টোবর ২০১১ ২০:০০496183
  • কিন্তু হার্ট অ্যাটাকের জায়গায় বিয়েবাড়ি বসাতে হবে, না হবে না?
    আমি আবার অঙ্ক বুঝিনা, কিন্তু জ্ঞানতৃষ্ণা প্রবল।
  • T | ০৬ অক্টোবর ২০১১ ২০:০৫496184
  • @আর২এইচ, না মশাই হার্ট আটাকের জায়গায় বিয়েবাড়ী বসানোর কথা বলিনি। এসব ফালতু খিল্লি।
  • aka | ০৬ অক্টোবর ২০১১ ২০:১০496186
  • ৩। আমি বলছি শুনুন,আসাইনেবল কজের যে উদা গুলো দিয়েছেন ওগুলো সিস্টেমের বেসিক কিছু জিনিস যা সিস্টেম প্রোভাইড করতে চায়। হার্ট আটাকের ..., বাড়ির কাছে হাসপাতাল ... ইত্যাদি ইত্যাদি। এখন এর ওপর ভ্যারিয়েশন চাপান। অর্থাৎ ন্যূনতম সময়ে পৌঁছতে পারলেন না। কারণ জ্যাম ট্রাফিক ইত্যাদি। তাই হাতে সময় নিয়ে বেরোতে হয়। কত সময়? না, 'এই ধরুন দাদা, আজ দশুমী তো তাই ট্যাক্সি পাবেন না, সকাল সকাল বেরিয়ে পরুন' ইত্যাদি ইত্যাদি। মানে এখানে হিডেন এমপেরিক্যাল ডিস্ট্রিবুশনের গপ্পো আছে। তাই দুঘন্টা লেট হলে সেটা ঐ চান্স কজের আওতায় আসবে।
    -------------------------------------------------------------------
    এর মানে কি?
  • T | ০৬ অক্টোবর ২০১১ ২০:১০496185
  • @আকা, অ মশাই, বেঁচে থাকা কি সিস্টেমের ভ্যারিয়েশনের মধ্যে পোল্লো! উটিই তো বৃহদ অর্থে সিস্টেম। না: এ সব খাতা পেন ছাড়া মুখে মুখে হবে না।

    এদিকে বিসজ্জজনের সময় জনতার সাথে পাল্লা দিতে না পেরে লেজ তুলে পালিয়ে এলুম।
  • T | ০৬ অক্টোবর ২০১১ ২০:২২496188
  • @আকা, মানে খুব সিম্পল। সিস্টেমে কিছু বেসিক নিড প্রোভাইড করার মতো স্ট্রাকচার রয়েছে। কিছু সেট অফ রুলস, রেগুলেশন। সেগুলোকে বেসিস ধরুন। (প: ব: তে এগুলোর সবকটা সবজায়গায় নেই, যাকগে)। এবার ধরুন যে রাস্তা দিয়ে যাচ্ছেন তাতে হয়তো প্রায় সবদিন এতো ট্রাফিক থাকে যে দুঘন্টার কমে পৌঁছন যায় না। এস্টাবলিশড। আড়াই ঘন্টা হতে পারে রোজকার ভ্যারিয়েশনের জন্য, এটা চান্স কজ। কেন? না, এই আড়াই ঘন্তার হিসেব দৈনন্দিন অভিজ্ঞতা থেকে পাবলিক এম্পেরিক্যালি খাড়া করে নিয়েছে। বা এর পি ডি এফের নেচার তাদের জানা।
    এবার আপনি রাস্তায় বেরোলেন ট্যাক্সি চড়ে। দু কিলোমিটার পরে টায়ার ফাটলো। এটা চুড়ান্ত ব্যতিক্রম। আগে থেকে জানেন না। সোজা স্পেশাল কজের আওতায় ফেলে দিন।
    এই আর কি। যারা রিলায়াবিলিটি নিয়ে কাজ করে তারা এসব ভালো বলতে পারবে। আমার সেসব বিদ্যে নেই। পুঁজিও শেষ হয়ে আসছে। আর পারছি না মশাই।
  • aka | ০৬ অক্টোবর ২০১১ ২১:৩৯496189
  • মুশকিল হল হার্ট অ্যাটাক হলে হার্টকে এটা বোঝানো যাবে না যে হাসপাতালে দুঘন্টার আগে পৌঁছন যাবে না গুরু যদি ফেইল করতেই হবে তবে ঘন্টা দুয়েকের আগে ফেল মেরো না কারণ প:ব:য়ের সিস্টেমের এটাই স্ট্যান্ডার্ড।

    প:ব:য়ের সিস্টেমের রিলায়াবিলিটি বুঝে নিয়ে প:ব:য়ের লোকেদের হার্টও যদি সেইরকমই কাজ করত তাহলে বেশ ভালো হত।

    যে সিস্টেম হার্টের কথা ভেবে সেটাকে সাপোর্ট করার কথা ভাবে বা হার্টকে সিস্টেমের রিলায়াবিলিটি অনুযায়ী বিহেভ করতে না বলে সেটাই বেটার, ক্ষমতা থাকলে সেখানেই যাওয়া উচিত। যেমন ক্ষমতা থাকলে আইআইএসসিতে রিসার্চ করা উচিত, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নয়।

    যাক, T কোন ডিপ?
  • rabindrabharatir upaachaarjya | ০৬ অক্টোবর ২০১১ ২১:৪৬496190
  • আকার নামে মানহানির মামলা দায়ের করা হইল।

    শিগ্গির আপনি উকিলের চিঠি পাইবেন।
  • Tim | ০৬ অক্টোবর ২০১১ ২২:১২496191
  • :-)
  • T | ০৬ অক্টোবর ২০১১ ২২:১৪496192
  • @আকা, ইয়ে এরোস্পেস।
  • aka | ০৬ অক্টোবর ২০১১ ২৩:৩৮496193
  • এরোস্পেস? ওরে বাপরে।

    একটা বিষয়ে আপনার সাথে একমত - তাহল প:ব:য়ে ৫০ মাইল যেতে ৩ ঘন্টা লাগে এটা চান্স কজ না।

    কিন্তু আমি বলেছিলাম, হার্ট অ্যাটাকের রোগী রাস্তার এমন অবস্থাতে মানিয়ে নিয়ে ১২ ঘন্টা বিনা চিকিৎসায় বেঁচে থাকে এটা চান্স কজ।

    বোঝাতে পারলাম আশা করি। বিসর্জন কেমন হল?
  • T | ০৬ অক্টোবর ২০১১ ২৩:৫৭496194
  • @আকা, ইস আর লজ্জা দিয়েন না কত্তা। ঐ এরোস্পেস নামেই সার। ভেতরে যা অবস্থা!

    শুনলুম বিসজ্জন খুব জমক করে হয়েচে,তবে পুলিশে নাকি বাড়াবাড়ি কচ্চে খুব। শেষের দিকে নিজেরাই নাকি ঠাকুর কেড়ে কুড়ে নিয়ে গঙ্গায় ছুঁড়ে দিচ্ছে। ওঁকে আদিওস বলার সুযোগ অবধি দিচ্চে না। এরই মধ্যে একজন আবার মা দুগগার দু:খু দেখে সামলাতে না পেরে ওঁর সাথেই ভাসান যেতে চাইছিল। বুঝিয়ে সুঝিয়ে পরের বারের জন্য মুলতুবি করানো হয়েছে।
    এছাড়া আর কি। মেয়েরা দেখলাম সিঁদুর খেলে টেলে 'ঢাকের তালে কোমর দোলে'নাচল। স্বাভাবিক কিছু 'খোকাবাবু' ইত্যাদি হল। লাল জুতো পরে সে কি নেত্য। এদিকে টেম্পোর ওপর উনি তো বসে ভাবছেন, কতক্ষণে ছুটে পালাব। আমি বারান্দা থেকে খানিক গলা হাঁকারি করে মাতব্বরি ইত্যাদি করলুম। খালি গজু হতভাগাকে দেখলুম কোত্থেকে বিশশোকম্মা ঠাকুরটাকে বিসসজ্জোনের ভ্যানে তুলেছে! কলার চেপে ধরতেই বলে কি ল্যাদ খেয়ে আর ওটাকে জলে ফেলেনি, ঘরে এতদিন লুকিয়ে রেখেছিল!
  • nk | ০৭ অক্টোবর ২০১১ ০০:১৪496195
  • এরোস্পেস খুব কাজের জিনিস। খুবই কাজের। হেলিকপ্টারে করে নিয়ে গেলে অনেক তাড়াতাড়ি হবে। কোনো জ্যাম নেই, হেলিপ্যাড না থাকলে একটুকরো মাঠেও নামানো যায়।
  • Tim | ০৭ অক্টোবর ২০১১ ০০:৪২496196
  • বাহ্‌, টিয়ের লেখার হাতটি তো বেশ। রেগে না গেলে বেশ লেখেন। :-)
    এরোস্পেসের মত গম্ভীর আর জমকালো সাবজেক্ট নিয়ে নিশি এই যে খিল্লি কচ্ছে তার পোতিবাদ করলাম।
  • kd | ০৭ অক্টোবর ২০১১ ০০:৪৩496197
  • এই ফিরলুম ভাসান সেরে, ন্যাংচাতে ন্যাংচাতে।

    গোড়ার দিকে ভালোই হচ্ছিলো, এমনকি বেশ কিছু কচি চিংড়িদেরও পটিয়ে নাচতে নামিয়েছিলুম। তাপ্পর, কোথা হইতে কি হইয়া গেলো, হঠাৎ গ্যাস খেয়ে "ফিডলার অন দ্য রুফ' নাচতে গিয়ে যেই বসে একটা ঠ্যাং সামনে ছুঁড়েছি - কেলেঙ্কারি! না না, ধুতি খুলে যায় নি, জাস্ট আর দাঁড়াতে পারি না। মেয়েগুলো ধরাধরি করে দাঁড় করিয়ে দিলো। তারপর একটু ইজি-গোছের (এই খেমটা গোত্রের) নেচে ""আই কুইট'' বলে গাড়িতে।

    আমাদের যাওয়ার কথা ছিলো পাথুরে ঘাটে কিন্তু পুলিশের নো-এϾট্রর ঠেলায় আমরা পৌঁছলুম নিমতলায়। সেখানে কি লাইন। চারটে ঠাকুরের লরি তাপ্পর একটা সৎকার সমিতির গাড়ি। এমনি গাড়ি পুলিশ ঢুকতে দিচ্ছিলো না, কিন্তু আমার লাঠি আমার পাসপোর্ট। সেই দেখে এক চিংড়ির কি হাসি - বলে ""জ্যেঠু, ভাগ্গিস ওরা তোমায় নাচতে দেখে নি!''।
    যাই হোক, সব শান্তিতে মিটেছে। হ্যাট্‌স অফ টু কোলকাতা পুলিশ - নি:সন্দেহে A++ পাবে।

    ফেরার পথে সুতোর হ্যাপি বিজয়া ফোন - কাব্লি-রহস্যেরও সমাধান হ'লো। সত্যি কোন কম্পিটিটার নেই জেনে আমি অতি উৎফুল্ল।
  • pi | ০৭ অক্টোবর ২০১১ ০৩:০৭496199
  • :)

    সিদ্ধি হল ?
  • T | ০৭ অক্টোবর ২০১১ ০৭:৩৯496200
  • @nk,ওমা সে আর বলতে। আম্রিগায় দেখেননি গা! হেলিতে করে কেমন টুক করে হাস্পাতালের ছাদের উপর...
    এই পোড়ারমুখো দেশ কি আর এসবের কদর বোঝে!
    @টিম, না না পোতিবাদ কেন, স্পোর্টিংলি নিতে হবে। সায়েন্সের সব সাবজেক্টকে পোতিদিন হ্যাটা মারি, বদলে না হয় একটু লেঙি খেলুম। (আহ্লাদের ইমো)
  • siki | ০৭ অক্টোবর ২০১১ ১০:১৩496202
  • তবে সত্যিই অঙ্ক পোচ্চুর কঠিন। ওটা স্কিপ করে গেছি। :)
  • siki | ০৭ অক্টোবর ২০১১ ১০:১৩496201
  • আমি টি-এর লেখার পাখা হয়ে গেলাম। অপূর্ব সরেস হাত। টি, স্বাগতম। :)

    শুভ কোলাকুলি।
  • abastab | ০৭ অক্টোবর ২০১১ ১০:২২496203
  • T এর লেখা বেশ লাগলো, বিশেষ করে stable probability distribution দেখে যথারীতি আহ্লাদিত হলুম।
    রিমি-কে জানাই যে Levy-Khintchine characterization কিন্তু সব বছর AP বা MSP তেও হয় না।
  • T | ০৭ অক্টোবর ২০১১ ১২:৪৪496204
  • লেখা ভালো হয়েছে বলার জন্য সক্কলকে একগাল ধন্যবাদ।
    ও হ্যাঁ,
    'শুভ বিজ উপলক্ষ্যে সকল পল্লীবাসীকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন, বন্ধুগণ আজ বিকেল...' ইত্যাদি ইত্যাদি।
  • siki | ০৭ অক্টোবর ২০১১ ১৪:৩৭496205
  • আমাদের পরের শনিবার বিকেল ইত্যাদি।

    মেনুতে মাটন, ভাত আর চাটনি।
  • PT | ০৮ অক্টোবর ২০১১ ২০:৪১496206
  • সক্কলকে বিজয়ার শুভেচ্ছা.....ভেবেছিলাম এই উৎসবের কালে তক্কে জড়াব না কিন্তু শিশুমৃত্যুর নির্বাচিত সংখ্যাতত্ব দেখে আর সামলাতে পারলাম না। যানবাহনের চলাচলের গতিবেগের সঙ্গে কি শিশুমৃত্যুর সংখ্যার সম্পর্ক স্থাপনের চেষ্টা হল? তাহলে তো দেখছি দ্রুততর তামিলনাড়ু আর ল্যাদ খাওয়া প:বঙ্গের শিশুমৃত্যুর হার প্রায় কাছাকাছি। আর বঙ্গবাসীর স্বপ্নের রাজ্য কর্ণাটক বেশী দ্রুত চলতে গিয়ে শিশুমৃত্যুর ব্যাপারে বিশেষ নজর দিতে পারেনি। এমনকি গুজরাত আর অন্ধ্রের অবস্থাও বেশ নড়বড়ে!! এইসব রাজ্যে শহর ও গ্রামের সংখ্যার ফারাক নজর কাড়ার মত। তার মানে অন্য রাজ্যগুলোতে (দিল্লী সহ) খুব তাড়াতাড়ি গাড়ি চালিয়েও শিশুমৃত্যু কমানো যচ্ছেনা?

    2008
    India 53(T) 58(r) 36(u)
    Andhra Pradesh 52 58 36
    Delhi 35 40 34
    Gujarat 50 58 35
    Karnataka 45 50 33
    Tamil Nadu 31 34 28
    West Bengal 35 37 29
    http://indiacurrentaffairs.org/infant-mortality-rate-in-india/
  • PT | ০৮ অক্টোবর ২০১১ ২২:০৯496208
  • ২০১১-র তথ্যের জন্য ধন্যবাদ!

    Among the factors that may have led to the sharp decline in West Bengal are a stronger mobilisational effect of the panchayat system and no female infanticide, says Sundararaman.

    পরিবর্তনের ধূলো থিতোলে, ধনীতর আর অধিক গতিশীল রাজ্যের সঙ্গে প:বঙ্গের এই ফারাক নিয়ে কোন একদিন গবেষণা হবে হয়ত!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন