এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | ২১ জুন ২০১২ ১৩:১২17821
  • প্পনদা

    ওটা অন্য গল্পো। যখন লালু সাইডে তিনটে বার্থ চালু করেছিল সেই সময়ের সিট। এখনো কিছু কিছু লাইনের ট্রেনে সাইডে তিনটে সিট আছে। সেগুলোর জন্য IRCTC সাইডের তিনটে টিকিট দেয়।

    কিন্তু মাঝে-মাঝেই এমন হয় যে অন্য কোনো ট্রেনের বগি জুড়ে দেয় যার সাইডে ২ টো সিট। ফলে কয়েকটা সিট উবে যায়। এটা বোধ্হয় একা IRCTC র দোষ নয়, আমাদের ভারতীয় রেলও দায়ী
  • একক | ২১ জুন ২০১২ ১৩:১০17819
  • অক্ষ
    আমি পিজি তে থাকি. কোনো এড্রেস প্রুফ নেই যে . আপাতত প্রাইভেট কিচ্ছু কনসালটেন্সি কচ্ছি বলে দোকান থেকে আপিস প্যাড এ লিকে দেবে সেই সুযোগ ও নেই . মহা ঝন্ঝাতে পড়লুম.
  • a x | ২১ জুন ২০১২ ১৩:০৭17818
  • ব্যাঙ্গালোর পাসপোর্ট অপিসে রিনিউ হবেনা কেন?
  • প্পন | ২১ জুন ২০১২ ১৩:০৪17816
  • কাজু, মাঝখানে আবাপতে বেরিয়েছিল একটা খবর। আইআরসিটিসি টিকিট ইস্যু করেছে, ট্রেনও আছে, কিন্তু কিছু সিট জাস্ট মিসিং। নর্থ ইস্টের ঘটনা।

    পরে জানা গেল ওই ট্রেনে নাকি এখনো সাইডে তিনটে সিট ছিল কিছুদিন আগে পর্যন্ত। রিসেন্টলি তুলে দিয়েছিল কিন্তু সেইটা ওদের ডেটাবেসে আপডেট হয়নি। : X

    কিন্তু দেবুদা কে? উনি কি আইআরসিটিসির সাথে কোনভাবে যুক্ত?
  • একক | ২১ জুন ২০১২ ১৩:০৪17817
  • আচ্ছা এই কলকাতা পাসপোর্ট আপিসের নিয়মকানুন কেও বলতে পারেন ? রী-ইসু কেস.

    অনলাইন এ রী-ইসু ফর্ম ফিলাপ কল্লুম. সাইট এ দেখছি লেখা আছে এক দিনে ততকাল সিস্টেম এ রী-ইসু হয়.
    আজ বাবা ডকুমেন্ট সব নিয়ে খোঁজ নিতে গেছিলেন যে আমি একদিনের ছুটি নিয়ে গিয়ে দেখা করলে হবে কিনা ....... কলকাতা আপিস থেকে বলেছে তত্কাল কেন করেছে ? ওসব তত্কাল ফত্কাল হয়না. একদিনে কিচ্ছু সম্ভব নয়. এসে দিয়ে যান . সময় লাগবে .

    কল সেন্টার বলে যে ঢপের চপ টা আছে সেটা তে সুধুই মেশিন . গ্রিভেনস এ মেইল কল্লেউ পড়ে থাকবে . ব্যাঙ্গালোর পাসপোর্ট অপিসে কল কল্লে বলছে ওরা কলকাতা আপিস সম্বন্ধে কিচ্ছু জানে না .
  • | ২১ জুন ২০১২ ১২:৫৯17815
  • হতচ্ছাড়া আপিস আর ততোধিক হতচ্ছাড়া টাটান্ডি!! :-X
    দরজা হাট করে খুলে আপিস চলে যাওয়া, গ্যাস খুলে আপিস চলে যাওয়া --- এইসব গল্প লিখব কখন?
  • প্পন | ২১ জুন ২০১২ ১২:৪৭17814
  • বোতিন, পুজোয় কোথায় বেড়াতে যাচ্ছ?
  • Tim | ২১ জুন ২০১২ ১২:৪৫17813
  • কাজু, চারদিন বেশ কম কিন্তু। বুঝতে পারছি ওর চেয়ে বেশি ছুটি নাই, তাও, এতটা জার্নি করে মাত্র চারদিন, তাই বললাম।
  • Toba Tek Singh | ২১ জুন ২০১২ ১২:৪১17812
  • এখন যা অবস্থা তাতে বাস ছাড়া গতি নেই। রয়্যাল ক্রুজার বা জয় দাদা - সে আবার ৯০ দিন আগে।
  • Toba Tek Singh | ২১ জুন ২০১২ ১২:৩৭17810
  • আমি এই প্রথম আটকালাম। গত বছর অবধি দিব্যি কাটতে পেরেছি। দুষ্টু লোকে মনে হয় IRCTC-কে ভ্যানিশ করে দিয়েছে;-)

    এখন তো এই ১২০ দিন করে দিয়ে আরো কেলো হয়েছে।
  • কাজু | ২১ জুন ২০১২ ১২:৩৭17811
  • দশদিন কোথায় ? ৯ দিন। শুনতে খুব বেশী বটে। যাওয়া আসা আড়াই আড়াই ৫ হলে আর বাকি কী রইল?
  • lcm | ২১ জুন ২০১২ ১২:৩৩17809
  • ওহ্‌, রেলের টিকিট বুকিং এর সাইট নিয়ে কথা হচ্ছে বুঝি! বছর দুয়েক আগে একবার চেষ্টা করেছিলাম - ধুস, সময় নষ্ট। লোকজন বলল তারা নাকি পারে টিকিট কাটতে, আমি অবশ্য এখান থেকে ট্রাই করেছিলাম বলে ভাবলাম হয়ত হচ্ছে না কোনো কারণে।
  • শ্রাবণী | ২১ জুন ২০১২ ১২:৩২17808
  • পুজোর ফাঁকে দুদিনের জন্যে যদি কলকাতা থেকে কোথাও চট করে একটু বেড়িয়ে আসতে চাই তাহলে কোথায় যাব?
    আমি দার্জিলিং ছাড়া কোথাও যাইনি।
  • নেতাই | ২১ জুন ২০১২ ১২:৩১17807
  • বিজেপি সাংমাকে সাপোর্ট করবে বলে দিল।
    তবে নতুন কোন টুইস্ট না এলে প্রনবদাদা জিতছেনই।
    নীতিশ শিবসেনা তো প্রনবদার পক্ষেই সওয়াল করছে।
    নাটক ম`স্কয়ার জুটি যেমন জমিয়েছিল এখন আর তেমন জমছে কই।
  • Toba Tek Singh | ২১ জুন ২০১২ ১২:২৪17806
  • আশা করি। তবে সাইটটা কত খাজা সেটা ইদানিং টের পাওয়া যাচ্ছে।
  • গান্ধী | ২১ জুন ২০১২ ১২:০৬17805
  • তোবাদা

    টাকা ফেরৎ পেয়ে যাবে, সে বিষয়ে বাওয়াল করেনা। তাহলে বড়্সড় কেস খেত এতোদিনে।

    কাজুদা

    এরকম অনেক কেস আছে। নেটে পেয়ে যাবে। IRCTC র এগেইন্স্টে।
  • Toba Tek Singh | ২১ জুন ২০১২ ১২:০২17803
  • ফালতু কার্ডে তিনবার চার্জ হল - আশা করি ফেরৎ দেবে...
  • | ২১ জুন ২০১২ ১২:০২17804
  • ১০ দিন বললে?
  • কাজু | ২১ জুন ২০১২ ১২:০১17802
  • গান্ধীর এই ঘটনাটা আমি দেবুদাকে দেখাব। কিছুতে মানতে চায় না ! 'এত লোক' সব করলেই যে সব ঠিক হয় না, ইহাতে পোমাণিত হইল।

    বোতিন্দা, যাচ্ছি আর কই, বুড়ি ছুঁতে যাচ্ছি। মেরেকেটে চাট্টে তো দিন। যেতেই আড়াই দিন কাবার।
  • Toba Tek Singh | ২১ জুন ২০১২ ১২:০০17801
  • নাঃ কোনোমতেই হইলো না। Yatra থেকে করলাম - পেন্ডিং হয়ে পড়ে আছে। তবে এটাতে ভরসা হল Yatra - IRCTC চেইনের দায়িত্ব Yatra-র।
  • গান্ধী | ২১ জুন ২০১২ ১১:৩৭17800
  • খড়গপুর থেকে কটক যাওয়ার ছিল। দুদিন আগে কোনো ট্রেনের টিকিট পাচ্ছিনা। দেখলাম একটা ট্রেনের ২০ টা টিকিট আছে। (কলিঙ্গ-উৎকল) কেটে ফেল্লাম। স্টেশনে গেলাম ট্রেন ধরতে। রাত ১২টার ট্রেন। স্টেশনে বললো ঐ ট্রেন এখন আর কেজিপি হয়ে যায়্না। মাঝরাতে অন্য এক ট্রেন ধরে জেনারেলে যেতে হয়েছিল। পরে IRCTC তে কমপ্লেন করতে পুরো টাকা অবশ্য ফেরৎ এসেছিল
  • গান্ধী | ২১ জুন ২০১২ ১১:২৯17799
  • হুম।। আম্মো স্টেশনে গিয়ে খিল্লি হয়েছিলাম। কেজিপি স্টেশনেই প্রায় ৩০-৪০ জন ছিল ঐ ট্রেনের।
  • ব্রতীন | ২১ জুন ২০১২ ১১:২৪17798
  • কাজু শেষ অবধি কোথায় যাচ্ছো?
  • কাজু | ২১ জুন ২০১২ ১১:১৪17797
  • *গান্ধী
    available

    নামটাই টাইপো হল !
  • Toba Tek Singh | ২১ জুন ২০১২ ১১:১৩17795
  • না না, নেটওয়ার্কের প্রবলেম নয়। অফিস ল্যান, ডেটাকার্ড সব দিয়ে দেখা হয়ে গেছে। অন্য সব সাইট দিব্যি চলছে।
  • কাজু | ২১ জুন ২০১২ ১১:১৩17796
  • আগেও হয়েছে না? দেখ তো কী কান্ড ! অথচ ওই রুটের তিনটে ট্রেনই যেমন তেমনি দেখাচ্ছে। আবার কী, avaialable ৫ টা। মানে কত লোক ঠকেছে। গিয়ে তাদের কী গেরো ভাব একবার ! গান্দই, তোর কী ব্যাপার হয়েছিল বল তো একটু।
  • ডিডি | ২১ জুন ২০১২ ১১:১২17794
  • আচ্ছা, আপনেদের এই প্রেসিডেন্ট ইলেকশনটা ভাল্লগছে না? আমার তো ফাটাফাটি লাগছে। ঘন্টায় ঘন্টায় বদলে যাচ্ছে ইসে মানে যা বদলাবার কথা। প্রেক্ষাপট না কি জানি বলে।

    প্রতিদিন নতুন খবোর। এক রুদ্ধশ্বাস টানটান উত্তেজনা।

    আচ্ছা, সিপিএম কি টুঁ শব্দটিও করেছে? কেউ জানে ভিতরের খবর?
  • গান্ধী | ২১ জুন ২০১২ ১১:০৮17793
  • কাজুদা

    তাহলে সে ট্রেন সত্যিই নেই।

    উধাও হয়ে যাওয়া ট্রেনে IRCTCর টিকিট কেটে এর আগে আমি কেস খেয়েছি আগে।
  • কাজু | ২১ জুন ২০১২ ১১:০৬17792
  • IRCTC নিয়ে আমার প্রবল সন্দেহ জেগেছে পরশু থেকে। সশরীরে রিজার্ভেশন্কত্তে গিয়ে কইল, দিল্লি হইতে রানীক্ষেত এক্ষপ্রেস বর্তমানে উবে গিয়েছে ব্রডগেজ-মিটারগেজের কেলোতে। এদিকে IRCTC দেখাচ্ছে দিব্যি উহা বিদ্যমান !
  • প্পন | ২১ জুন ২০১২ ১১:০৫17791
  • তোমার নেটওয়ার্কের পবলেম। আমাকে ফোনাও, আমি করে দিচ্ছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত