এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২১ জুন ২০১২ ০২:০৭17671
  • জাপানি - নিগিরি - একটু ভাতের দলার ওপর এক ফালি পাতলা কাঁচা মাছ।
  • lcm | ২১ জুন ২০১২ ০২:০৫17669
  • জাপানি - মাছের আঁশের গুঁড়োর স্যুপ - মিসো সুপ।
  • Nina | ২১ জুন ২০১২ ০২:০৪17667
  • আকা, জাপানী টেম্পুরাতেও ঐ মশলা ছড়িয়ে খেতে পার ঃ)

    পাই----পায়েস কদ্দুর?
  • kk | ২১ জুন ২০১২ ০২:০৪17668
  • আকু, তোমার মেইল আইডি হারিয়ে ফেলেছি। একবারটি আমায় ইয়াহুর raykris12 এ একটা মেল করবে? জরুরি।
  • বাইনারি | ২১ জুন ২০১২ ০২:০৩17666
  • জাপানী রেস্তোরাঁ-র অনেক পকেট খসায়।
  • a x | ২১ জুন ২০১২ ০২:০০17663
  • আকা, উহাকে ভাজা মশলা বলে। বাঙ্গালীর ঘরে ঘরে উহা সুপ্রাচীন কাল থেকে বিদ্যমান। উহা ঘুগনি, আলুদ্দম, এমনকি শুধু মুড়িতে মেখেও খাওয়া হয়।
  • lcm | ২১ জুন ২০১২ ০২:০০17664
  • আমিও দেবো। কুইক এন্ড ইজি।
    ক্যাট ফিস একটু বড় সাইজের টুকরো করে কেটে অলিভ অয়েল আর নুন মাখিয়ে, বার্বিকিউ গ্রিলে অ্যালুমিনিয়ম ফয়েলের ওপর ছুঁড়ে দাও (খুব জোরে না, নইলে ছিটকে বেরিয়ে যাবে), হাই টেম্পেরেচার এই মিনিট দশেক - ব্যস। দুটো পয়েন্ট - এক, অ্যালুমিনিয়্ম ফয়েল না দিলেও হয়, কিন্তু তাইলে মাছের খানিকটা গ্রিল গলে পরে যেতে পারে, আর সেটা পরিষ্কার করার সময় মনে হবে ফয়েল দিলে হত। দুই, একটু লেবু থাকলে ভালো, খাবার আগে মাছের ওপর চিপে দাও।
  • pi | ২১ জুন ২০১২ ০২:০০17665
  • এই জক মারা শব্দটা আমি আগে তেমন শুনিনি। আরেকজন কে জানি বন্ধু বলতো বোধহয়। হাফসোল কেসকেও কি জক মারা বলা যায় ?
  • aka | ২১ জুন ২০১২ ০১:৫৬17662
  • আরে ঘুগনীর পয়সা বাঁচিয়ে জাপানীজ সাসিমি খাওয়ার জন্য। আর দাদা মাগ্গিগণ্ডার বাজারে সবই বাজেটের ব্যপার। এই মাসে যেমন ভনেজ জক মারল।
  • pi | ২১ জুন ২০১২ ০১:৫৪17659
  • মানে ভাজা মশলা থেকে ঘুগনি।
  • aka | ২১ জুন ২০১২ ০১:৫৪17660
  • না খাই নি। দেখব খেয়ে, এখন আমরা প্রচুর জাপানী রেঁস্তোরায় খাচ্ছি।
  • pi | ২১ জুন ২০১২ ০১:৫৪17661
  • নেবুতে ভেজা ভেজা এই ভাজা মশলা, ঘুগনীর ভাঁজে ভাঁজে, আঃ !
    আর এসব ব্যাপারে আমার কথা হল, বাড়িতে তো বানাতেই পারি, কিন্তু কেন বানাবো?
  • বাইনারি | ২১ জুন ২০১২ ০১:৫৩17658
  • সরু মত ? না না, আলাদা আইটেম ...
  • aka | ২১ জুন ২০১২ ০১:৫২17657
  • হোঃ। ওটা আমি নিজে বানাই, রেগুলার। হোঃ।
  • pi | ২১ জুন ২০১২ ০১:৫১17656
  • আরে এই ট্রেড সিক্রেট তো আমি কখন লিখে দিয়েছি ! ভাজা মশলা। মার বানিয়ে দেওয়া ঐ মশলা আমি কৌটো ভরে নিয়ে আসি।
  • aka | ২১ জুন ২০১২ ০১:৫০17655
  • ঐ সরু মতন জিনিষটা সুশীর সাথে দেয়?
  • বাইনারি | ২১ জুন ২০১২ ০১:৪৯17654
  • স্যালমন প্রথম প্রথম আমারো চলত না। কিন্তু এখন তো ব্যাপক লাগে। জাপনীজ সাসিমি খেয়েচো ? কাঁচা স্যালমন। দারুণ খেতে।
  • প্পন | ২১ জুন ২০১২ ০১:৪৭17652
  • এই ভাজা মশলার টেস্টটা জাস্ট অসামশালা।
  • aka | ২১ জুন ২০১২ ০১:৪৭17653
  • এই স্যামনের টেস্টটা ডেভলপ করল না। আমাদের এখানে ক্যাটফিশের রমরমা। ক্যাটফিশ খেতে বেশ ভালো লাগে।
  • aka | ২১ জুন ২০১২ ০১:৪৫17651
  • ম, আসল মশলাটা বলে দেই, সৈকত স্টেশনের ঘুগনী, পাঁউরুটির শোক ভুলে যাবে। খানিক পাঁচফোড়ন, জিরে এবং ধনে শুকনো ভেজে গুঁড়িয়ে নিতে হবে। তারপরে ঘুগনী খাবার সময়ে ওপরে ছড়িয়ে নিতে হবে।
  • বাইনারি | ২১ জুন ২০১২ ০১:৩৮17650
  • ওঃ গুড। আমি এট্টা গ্রিল স্যালমন রেসিপি দি। লাস্ট শনিবার বানানো-র পর থেকে গিন্নি আওয়াজ দিচ্ছে।

    কিছুনা তেমন

    স্যালমন, অ্যালুমিনিয়ান ফয়েলে সয়াসস+ভিনিগার+গোলমরিচ+ নুন + খুব সামান্য ফিস সিসনিং দিয়ে ২৪ ঘন্টা ফ্রিজে রেখে দিন (নট ইন ফ্রিজার)

    বার-ব-কিউ -এর উপরের তাকে (নট ডাইরেক্ট), অ্যালুমিনিয়াম ফয়েল সহ ৪৫ মিনিট রেখে দিন। কুকিং টেম্পারেচার মিডিয়াম।
  • প্পন | ২১ জুন ২০১২ ০১:৩৬17649
  • নাঃ, আরেকবার অনসাইট যেতেই হবে। ভ্যালি অফ ফায়ারটা বাজে মিস হয়ে গেছে। ঃ(
  • একক | ২১ জুন ২০১২ ০১:৩৪17648
  • প্রিসার্ভেতিভ -এর গন্ধ টা নাকে গেলেই মনে হয় ঘুমের মধ্যে কেও পায়ের তোলা থেকে আস্তে আস্তে চাদর সরিয়ে নিচ্ছে .
  • | ২১ জুন ২০১২ ০১:৩৩17646
  • আজ্জো, চিনিটা কি ঐ তেঁতুল জলের সঙ্গেই দিতে হবে?
  • aka | ২১ জুন ২০১২ ০১:৩৩17647
  • ফিশ অ্যাণ্ড চিপসের আসল ব্যপারটাই হল ঐ মাছের টেস্ট। ওটার গন্ধটা সহ্য হলেই ভাল লাগবে। ব্ল্যাংকি বাউ এদিক পানে এলে জানিও সাদার্ন ফিশ অ্যাণ্ড চিপস খাওয়াব।
  • SS | ২১ জুন ২০১২ ০১:৩২17644
  • ব্ল্যাংকি নির্ঘাত কোনো আজেবাজে জায়গায় ফিশ এন চিপস খেয়েছে। মিনেসোটায় লেক সুপিরিয়রের ধারে এক জায়গায় টাটকা মাছ্ভাজা খেয়েছিলাম। শুধু ওটা খেতেই আবার ওখানে যাবো ঠিক করেছি।
  • | ২১ জুন ২০১২ ০১:৩২17645
  • পিৎজাহাটের ফিস ন চিপস খেয়ে দেখতে পারোঃ)
    খেতে ভালো ই।
  • aka | ২১ জুন ২০১২ ০১:৩১17643
  • রেসিপি আর কি খুব সোজা। এক, মটর আগে থেকে জলে ভিজিয়ে রাখতে হবে একদিন, পরের দিন ঠিক দুটো সিটি। তারপর আর কি পেঁয়াজ ভাজা, অল্প হলুদ, নুন, অল্প জিরে, ধনে দিয়ে নেড়ে চেড়ে নিলেই হল। শেষে খাবারের সময় ঐ মশলা, তেঁতুল জল আর নংকা ছড়িয়ে পরিবেশন করুন। ঃ)
  • বাইনারি | ২১ জুন ২০১২ ০১:৩০17640
  • ফিশ অ্যান্ড চিপস ঠিক দোকান থেকে খেলে তেমন অখাদ্য নয় তো !!!
  • প্পন | ২১ জুন ২০১২ ০১:৩০17641
  • হ্যাঁ, টিনেরটা কেমন হবে জানি না। তবে অফিসের কাফেটেরিয়া বা রাস্তার ধারের দোকানে যা বানাত অসা খেতে। বেকড বিনস, মাশিপিজ, টার্টার সস, মাছভাজা আর একটুকরো লেবু। টিপিকাল ব্রিটিশ লাঞ্চ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত