এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ২১ জুন ২০১২ ০১:৩০17642
  • এই রকমই দেখতে। ড্রাই মতন জিনিস।
  • প্পন | ২১ জুন ২০১২ ০১:২৮17639
  • ব্ল্যাঙ্কি, এই জিনিসটা

  • বাইনারি | ২১ জুন ২০১২ ০১:২৭17638
  • যত রকম টিনে বেকড জিনিষ আছে, কোনোটাই আমার পোষায় না। সবচেয়ে বড় কারন কি একটা প্রিজারভেটিভ দেয় তার গন্ধ।
  • Blank | ২১ জুন ২০১২ ০১:২৬17637
  • আম্রিকায় ও ভারতে ফিশ এন চিপস নামক একটি অখাদ্য বস্তু খাইয়াছি। বিলেতে কি উহাই খাদিত হয়?
  • বাইনারি | ২১ জুন ২০১২ ০১:২৫17635
  • আকা, রেসিপিটা ঝেড়ে কাশো। কেন মিঝিমিঝি চুক্কি দিচ্ছ?
  • প্পন | ২১ জুন ২০১২ ০১:২৫17636
  • ধুর, মিষ্টি কেন হবে? টক নোনতা মেশানো।
  • aka | ২১ জুন ২০১২ ০১:২৩17631
  • বেকড বিনস কোনটা? রিবসের সাথে যেটা সাইড দেয়, মিষ্টি মতন?
  • প্পন | ২১ জুন ২০১২ ০১:২৩17632
  • আমার তো দিব্যি লাগে। বিলেতে সামারে রোডসাইড কাফেতে ফিশ আর চিপস আর বেকড বিনস। আহা।
  • aka | ২১ জুন ২০১২ ০১:২৩17633
  • উঁহু বাওয়া এ যে সে ঘুগনী নয়। ঘুগনীর আসল রহস্য দুটো, এক, মটর কতটা সেদ্ধ হবে, দুই, ঐ যে কালো কালো মশলা তার ইনগ্রেডিয়েন্ট কি হবে। একেবারে ক্যাতক্যাতে মটরের ঘুগনী ভাল না। আর মশলাটা ট্রেড সিক্রেট।
  • a x | ২১ জুন ২০১২ ০১:২৩17634
  • মাইরি! কেউ বেকড বিন্স দেখে আহ্লাদিত হতে পারে ভাবিনি!
  • বাইনারি | ২১ জুন ২০১২ ০১:২১17630
  • বেকড বীন্স এক্টি অতি অখাইদ্য জিনিষ। তার সাথে ঘুগনি-র তূলনা করিও না ....
  • প্পন | ২১ জুন ২০১২ ০১:২০17629
  • শিবুদা জাহাজে চড়নি? জাহাজে তুমি গ্যাঁট হয়ে বসে থাকলে, আর আস্তে আস্তে জল ভরে উঠে তোমার জাহাজকে ভাসিয়ে তুলছে, তুমি গেট পেরিয়ে লেক সুপিরিয়রকে দেখতে পাচ্ছ ভেসে উঠে, সে এক সুরিয়াল এক্ষপেরিয়েন্স।
  • প্পন | ২১ জুন ২০১২ ০১:১৮17628
  • বোঝো কেউ ঘুগনির জন্য তরস খায়, এদিকে সে তো আমাদের বাড়িতে প্রায়ই হয়, এইবার সুপারস্টোরে গিয়ে বেকড বিনসের টিন দেখে যারপরনাই আহ্লাদিত হয়ে গেলাম।
  • Sibu | ২১ জুন ২০১২ ০১:১৭17626
  • জাহাজ তো লকের মধ্যে। আর লক এত সরু যে পাড়ের থেকে জাহাজের গা একফুটেরও কম দূরে।
  • pi | ২১ জুন ২০১২ ০১:১৭17627
  • দুঃখ ভাল জিনিস। ও না থাকলে জীবনের আটানাই ফাঁকি।
  • pi | ২১ জুন ২০১২ ০১:১৬17624
  • এঃ। সে আমিও বানাতে পারি। অদিও তার জন্য কলারও তুলবো না। কিন্তু দোকানের ঘুগনির সাথে এসবের তুলনা কত্তে নাই।
    এর আগে জ্যাকসন হাইট্সের হাটে বাজারেতে খেয়েছিলুম। আজ।
    ও, দেখলাম তো ফুচকাও আছে।
    মশামেসো জন্মদিনে শোল, লইট্যা, মৃগেল, শুঁটকি, কচ্চি এউসব খাগ্গে যাক, আমার ডিনার আজ ঘুগনি এবং ফুচকা !
  • বাইনারি | ২১ জুন ২০১২ ০১:১৬17625
  • শিবুদা জাহাজ পজ্জন্ত পৌঁছালে ক্যান্মে ? নাকি পাড়ে কাছেই ছিলো, তুমি লাপ মেরে উঠতে গেছিলে ?
  • aka | ২১ জুন ২০১২ ০১:১৫17623
  • কিন্তু দোকানে বিষণ্ণতা লাগবে কেন? ও তো এমনিই সারা জীবনে অনেক আছে। এদিক ওদিক খুঁজলেই পাওয়া যায় চারানা কিলো।
  • pi | ২১ জুন ২০১২ ০১:১২17622
  • অক্ষদা, লা ম্যাডলিন চেইন জেনেই লিখেছি।
    বল্লাম তো, দুটো আলাদা ক্যারেক্টরের কথা বলছি। চেইন অউর নো চেইন, দোকানের ক্যারেক্টর।
    আর দ্বিতীয়টা, শহরের চরিত্র। কোন শহর জুড়ে কোন চেইন ছেয়ে গেলে, বা সেটাই মোটামুটি সেই শহরের কমন হ্যাংগিং প্লেস হয়ে গেলে আমি সেই চেইনে শহরের চরিত্র খুঁজবো।

    তবে চেইন হলেও লা ম্যাড্লিনের একটা মজা আছে। আমি এর
    বেথেসডা আর জর্জটাউন এই দুটো আউটলেটে গেছি। এক ক্যারেক্টর, দুটোর মধ্যে এলিমেন্টের যে কত্ত তফাত ! মেজাজও একটু আলাদা। একটা একটু গ্রাম্য, একটা অনেক বেশি শহুরে। এক ঠাট থেকে দুটো আলাদা রাগ ঃ)। কেদারা আর হমীর ঃ)
  • aka | ২১ জুন ২০১২ ০১:১০17620
  • আমিও পাই না, আমারেও কেউ কুপন দেয় না, কুপনও আমার কাছে আসতে চায় না দুয়ে দুয়ে মিলে চারগুন, এই তো ভবিতব্য মতান্তরে পকেটে গোবি মরুভূম।
  • Sibu | ২১ জুন ২০১২ ০১:১০17621
  • ঐ জাহাজ তোলা নামানোর লকগুলো বেশ ব্যাপার। গ্রেট লেকের এটা থেকে ওটায় যেতে লকগুলো লাগে। নায়াগ্রার কাছে এরকম একটা লক দেখতে গেছিলাম। ঐ প্রথম আমার জাহাজ ছুঁয়ে দেখা। মানে জাহাজের পাশটা ছুঁয়ে দেখা। ডেক তো কতই উঠেছি। তারপর হাঁচড়-পাঁচড় করে জাহাজ বেয়ে ওঠার চেষ্টা। কোত্থাও কেউ ছিল না। কিন্তু আমি জাহাজ বাইতে যেতেই ডেকের ওপর দুটো খালাসী দেখা দিল। খালাসিরা যে কি চেঁচাতে পারে ভাই। তাপ্পর গিন্নির হাতে গঞ্জনা - তোমার জন্য কোথাও প্রেস্টিজ থাকে না।
  • hu | ২১ জুন ২০১২ ০১:০৮17618
  • আর্চেস ন্যাশনাল পার্ক যেতে আমার খুব ইচ্ছে করে। আর ক্যানিয়নল্যান্ড।
  • বাইনারি | ২১ জুন ২০১২ ০১:০৮17619
  • ও হ্যাঁ, ঐ এক হয়েছে, 'কুপন'। কি আজব জিনিস। আমি কিন্তু জিন্দেগী-তে একটা কোনো কুপন পেলাম না।
  • aka | ২১ জুন ২০১২ ০১:০৬17616
  • বাইনারিদা ও যারা শস্তা বলে দেখা যাবে তাদের আপিসের কুপন আছে। ;)
  • বাইনারি | ২১ জুন ২০১২ ০১:০৬17617
  • *সেকি
  • বাইনারি | ২১ জুন ২০১২ ০১:০৫17615
  • আকার কথা সুইনেন্না। আমায় একবার চিংড়ি পিল্পিলি-র রেসিপি দ্যাছিলো। বাপ্রে সেক ঝাল।
  • বাইনারি | ২১ জুন ২০১২ ০১:০৪17614
  • আমায় সবাই বলে কানাডাত্থেকে নাকি আম্রিকার হোটেল-মোটেল সস্তা। তো আমি এই জুলাই-এ র‌্যাপিড সিটি যাব বলে ঠিক করিচি, কিন্তু ১২৫ -এর নীচে কোনো মোটেল পাচ্ছি না। হুঁঃ বলে কিনা সস্তা।
  • aka | ২১ জুন ২০১২ ০১:০৩17613
  • আমার সবরকম বেড়ানোই ভালো লাগে। তবে বীচ ফ্রন্ট ব্যলকনিতে বসে বিয়ার খেতে মনে হয় সবথেকে বেশি ভালো লাগে। কেন? আমি কি ল্যাদ?
  • প্পন | ২১ জুন ২০১২ ০১:০২17612
  • মামী, ম্যাকিনাক আইল্যান্ড আর সু লকস গেছো নিশ্চয়? না গেলে হাইলি রেকো কল্লুম।

    বিশেষ করে সু লকস। সে এক আজব জিনিস।

    http://roadslesstraveled.us/SooLocksMI.html
  • aka | ২১ জুন ২০১২ ০১:০১17611
  • অন্য অনেক কিছুর মতনই ঘুগনীও আমি দুর্দান্ত বানাই। (কলার তোলা ইমো)

    কনক্লুশন হল ঘুগনী আমি বাড়িতে বানিয়ে খাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত