এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SS | ২০ জুন ২০১২ ২২:৩৭17520
  • এই যে প্যারাসিটামল, আজ তবিয়ত কেমন?
  • a x | ২০ জুন ২০১২ ২২:৩৬17519
  • নানা এই নস্টালজিয়ামূলক লেখাতেও আগে অন্য স্টাইল ছিল।
  • Ishan | ২০ জুন ২০১২ ২২:৩৫17518
  • কিছু বদলায়নি তো। যে কাজের জন্য যে পোশাক। :)
  • সায়ন | ২০ জুন ২০১২ ২২:৩৪17517
  • আকাদা' এখনও সিসিডি'তে সাড়ে সাতশ' নিয়ে ঘ্যানঘ্যান করে চলেছে! এই দ্যাখ্‌ -

    শুধু আরেকবার বলুক সাড়ে সাতশ'র গল্প :-X
  • Ishan | ২০ জুন ২০১২ ২২:৩৩17514
  • বল্লম তো, আমার বিয়েতে মেনু ছিল ঘুগনি পাঁউরুটি। তবে গ্যারান্টি দিতে পারিন, কারণ আমার খাওয়া হয়নি। :)
  • a x | ২০ জুন ২০১২ ২২:৩৩17515
  • ঈশানের লেখার স্টাইলটা এর বদলে গেল কি করে, এটা কি সচেতন ভাবেই?
  • Blank | ২০ জুন ২০১২ ২২:৩৩17516
  • বিপি পিলুম
  • Ishan | ২০ জুন ২০১২ ২২:৩২17513
  • পুরোনো বাড়িগুলো বরং আমার ব্যাপ্পক লাগে। মানে ভিক্টোরিয়া কি রাইটার্স বিল্ডিং নয়, আমাদের সিঙ্গুরে পুরোনো জমিদারবাড়ি বা মল্লিকবাড়ি যেমন ছিল। এমনকি আমাদের নিজেদের পুরোনো বাড়িটাও ওইরকমই।

    পুরোনো বাড়ি গুলো সব ভেঙে পড়ছে। কিংবা তিনটুকরো করে সেই জায়গায় তিনটে নতুন বাড়ি তৈরি হচ্ছে। গ্রামে গঞ্জেও। সেরকম বাড়ি আর নতুন করে কেউ তো বানায়ইনা। পয়সা বেশি লাগে মনে হয়। লোকের এখন হাত-পাছড়িয়ে আরামের প্রয়োজন ফুরিয়েছেও হতে পারে। :)

    যে কারণেই হোক, আমাদের স্থাপত্যটা আমরা পুরো হারিয়ে ফেলেছি।
  • প্পন | ২০ জুন ২০১২ ২২:২৮17512
  • ব্ল্যাঙ্ক, কী খেলে বাছা?
  • প্পন | ২০ জুন ২০১২ ২২:২৭17511
  • বিবি, ২৫০ গ্রাম ৪০ টাকা। ৫০০ গ্রাম দরাদরি করে ৭৫ টাকায় নামালাম। ঃ(

    পুঃ আমি ভিডিওকনের D2H নিয়ে একটা পোস্ট করেছিলাম। সেটা কি দেখতে পেয়েছিলেন? ভাটে এখন যৌবনজলধিতরঙ্গ চলিতেছে, আনরিলেটেড পোস্ট মিস করে যাওয়া স্বাভাবিক।
  • a x | ২০ জুন ২০১২ ২২:২৪17510
  • মিঠু কোথায় বেড়াতে যাব? আর সৈকতের বিয়েতে কি মেনু ছিল?
  • a x | ২০ জুন ২০১২ ২২:২৩17508
  • পিপি, পিপি, এদিক পানে আসবে নাকি? একটা পোস্টডক পজিশনও আছে, তোমার ফিল্ডে ;-)
  • Blank | ২০ জুন ২০১২ ২২:২৩17509
  • যাক হানু দার সাথে দুটি হুইস্কি খেয়ে, ইউরোপিয়ান ফুটবল এবং সিপিয়েমের ওপর তাহার প্রভাব নিয়ে মনোগ্রাহি আলোচনা করে এখন আপিসে এয়েছি ফের।
  • bb | ২০ জুন ২০১২ ২২:২১17507
  • প্পন - কালোজাম হাইডে ১৭৯টাকা কিলো- লুরুতে কত করে? আমি তো ২৫০গ্রামের বেশী কিনতে পারিনি ঃ(
  • প্পন | ২০ জুন ২০১২ ২২:২০17506
  • হ্যাঁ, মামী। হানুর সঙ্গেও প্রথম দেখা। ঃ)

    ব্ল্যাঙ্ক বোধহয় কাসুন্দি কফিতে মিশিয়ে খেয়েছিল।
  • Ishan | ২০ জুন ২০১২ ২২:১৯17505
  • কলকাতার কেক বা কফিশপের চরিত্র আগে থেকেই বিদেশি। যেমন ধরা যাক ক্যাথলিন। এমনকি নিউ মার্কেট নামক মার্কেটটিও আদতে ইংরাজ ঐতিহ্য। পঞ্চাশ ষাট এমনকি সত্তরের দশকেও ওগুলোতে বিলিতি বিলিতি গন্ধ পাওয়া যেত। একটা বিদেশী ক্যাটত্ব। সত্তর বলছি কি, আশির দশকে আমার ছোটোবেলায় গাঁ গঞ্জে বাপুজি কেকের বাইরে এক টুকরো পেপার ন্যাপকিন বা একটা ক্যাথলিনের টুকরোর কেমন একটা মেম সায়েবী সফিস্টিকেশন ছিল। মুমমুন সেনের ইংরিজিতে যেমন পাওয়া যেত। বা অঞ্জন দত্তর লম্বা জুলফিতে।

    ব্রিটিশ সিস্টেম অনেককাল আগেই নিজেকে বদলে ফেলেছে। কিন্তু ভারতে তার তেমন ছায়া পড়েনি। এবার আরেকদফা "আন্তর্জাতিকতা" আসছে। এসেছে। সেটা কিঞ্চিৎ মার্কিনি। তাতে লম্বা লম্বা থাম নেই। স্লিক এবং উপযোগিতার দর্শনে ভরপুর। এই যা বদল।

    অঞ্জন দত্ত একরকম করে এটা ভালো বুঝতে পারেন। সেই জন্য বো ব্যারাক নিয়ে ফিল্ম বানান। আর দার্জিলিং এ ক্যাভেন্টার্সের ব্রেকফাস্ট নিয়ে নস্টালজিক হন। :) নন্দন বাগচি কি অমিত দত্তর যাপনেও সেই একই ইংরেজি নস্টালজিয়ার ছায়া। আজও। এমনকি পুরোনো বাংলা সিনেমার রাশভারি বাবারা সে তিনি ড্রেসিং গাউন পরুন আর ধুতি পাঞ্জাবি -- সেই একই ইংরেজি গ্রাম্ভারিপনা দেখতে পাই। এখন আর বাবারা এরকম হননা। :)
  • Blank | ২০ জুন ২০১২ ২২:১৭17504
  • টিথ্রি তো পার্ক স্ট্রীটের মোড়ে। মামী এসেছিল সেবারে। নারকেলে কেক আর কফি খেয়েছিলাম।
  • | ২০ জুন ২০১২ ২২:১৫17503
  • টিথ্রি না সিথ্রি সেতো খুব একটা পুরোনো দোকান না। আমাদের যৌবনে সে ছিলো কোথায়?
    আমরা সেখানে একবার ভাট করেছিলাম।সেখানেই প্রথম ভুতোকে দেখেছিলাম মনে হচ্ছে।
    অপ্পন আমাদেরো সেখানেই তো দেখা হয়েছিলোঃ)
  • Sibu | ২০ জুন ২০১২ ২২:০৭17502
  • ল্যাদোষ শীতে ইয়োলোস্টোন গেছল। হেব্বি সব ফোটুক তুলেছিল।
  • pi | ২০ জুন ২০১২ ২২:০৫17501
  • * মিউজিক, বিগ, মেহিকান
  • pi | ২০ জুন ২০১২ ২২:০৩17500
  • ফিউশনও চলতেই পারে। কিন্তু ঠিক করে করার ক্যাপা চাই।
  • Sibu | ২০ জুন ২০১২ ২২:০২17499
  • থ্যাঙ্কু কলি।
  • Ishan | ২০ জুন ২০১২ ২২:০১17498
  • টি থ্রি। মিউজিক ওয়ার্ল্ডের উল্টোদিকে। মোটেও সস্তা ছিলনা। কিন্তু ফিলটা ভালো ছিল। বন্ধ হয়ে গেছে। সম্ভবতঃ চালাতে পারেনি।
  • প্পন | ২০ জুন ২০১২ ২১:৫৮17496
  • হ্যাঁ, সাত জর্মান ভার্সাস জগাই।
  • pi | ২০ জুন ২০১২ ২১:৫৮17497
  • না না, বিদঘুটে হাঁসজারু কেসই বা করতে হবে কেন ?

    কোন আইরিশ কি মেহিকাল কাফে হলেও আমার কোন আপত্তি নাই।

    সিসিডির মধ্যে আমি কোন চরিত্রই আলাদা করে পাই না। একটা ঝকঝকে ক্যাট ক্যাট ব্যাপার ছাড়া। সে এখানের ডানকিন ডোনাট কি ম্যাক ডি তেও পাইনা। কিন্তু অন্য অনেক কাফেতেই পাই। বুকশপের সাথে কাফেগুলোতে। নিগ চেন না। ছোট ছোট কফিশপগুলোতে।
  • kc | ২০ জুন ২০১২ ২১:৫৭17495
  • আকা কিন্তু ভাল ফাইট দিচ্ছে। ঃ-)
  • প্পন | ২০ জুন ২০১২ ২১:৫৫17494
  • এইবার তক্কোটা কি মম এন পপ স্টোর ভার্সাস রিটেল চেইনের দিকে যাবে? ঃ)
  • kk | ২০ জুন ২০১২ ২১:৫৪17492
  • শিবুদা, গাম্বো তো খাওয়াতে পারি, যেদিন আসবেন। আমি ইয়েলোস্টোন দু হপ্তায় হবেনা বললাম তো।
  • pi | ২০ জুন ২০১২ ২১:৫৪17493
  • টি থ্রি মিউজিগ ওয়ার্ল্ডের উল্টোদিকে। আর আমাকে রাস্তাঘাট নিয়ে কিচু কইবেন না। আমার কাছে নিউটাউন থেকে সল্টলেক, এয়ারপোর্ট সব মোটামুটি এক, সেন্ট্রাল, সাউথ সব ই মোটামুটি ম্যাক্রো স্কেলে চিনি।
    কেবল শ্যামবাজারের এই পার অব্দি উত্তরটা নিয়ে তাও কিছু নম্বর পেতে পারি। বাকি সবেতে গাড্ডু খাবো ঃ(
  • প্পন | ২০ জুন ২০১২ ২১:৫২17490
  • অ্যালেন পার্ক?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত