এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ২০ জুন ২০১২ ২০:৫২17430
  • আমাদের পাড়ার সীতারামদার মতন এথিকাল ব্যবসায়ী আমি আর দেখি নি। রোজ রাতে যেটুকু ঘুগনী বাঁচত সেটুকু ডাস্টবিনে ফেলে ঘরে ঢুকত। সে এক ডেকচি বাঁচলে তাই ফেলত। যদিচ ঘুগনী একটু টকে গেলে তেঁতুল দিয়ে মেকাপ দেওয়া সম্ভব।
  • pi | ২০ জুন ২০১২ ২০:৫১17429
  • আকাদাকে ক দিতে পারার দুর্লভ সুযোগ আমি মোটেও হাতছাড়া করবো না ! ঃ)
    ঘুগনির সাথে শুধু একটা জিনিসই যায়। ঘুগনি।
    তবে হ্যাঁ, ঘুগনিতে আলু থাকতে হবে। নেবু। আর ভাজা মশলা।
  • pi | ২০ জুন ২০১২ ২০:৪৯17428
  • আমার শুধু ঘুগনি মনে হলেই হু হু করে। পাউরুটি হল ব্যাগেজ। তরকারির সাথে ভাতের মত। না হলেই ভাল টাইপ।
  • aka | ২০ জুন ২০১২ ২০:৪৮17427
  • ঘুগনীর সাথে পাঁউরুটিটা আদৌ খোলে না। লোকে যে কেন খায়?
  • pi | ২০ জুন ২০১২ ২০:৪৭17425
  • আর আমি ওদের ইউটিউবের কিছু ভিডিও দেখেছিলাম। দেখছি, পাই কিনা।
  • Ishan | ২০ জুন ২০১২ ২০:৪৭17426
  • আমারও পাঁউরুটি ঘুগনির কথা ভেবে প্রাণটা হুহু করে। কিন্তু কোথায় আর পাই।:(
  • aka | ২০ জুন ২০১২ ২০:৪৬17424
  • এই সিসিডি নিয়ে কমরেডগণ আমাকে চাপ দিয়ে এখন দুদি সেকেন্ড করার পরে সুতো গোটাচ্ছেন। গোটান গোটান, ফোস্কা হলে ব্যাণ্ড এইড তো আছেই।
  • Ishan | ২০ জুন ২০১২ ২০:৪৫17422
  • হ্যাকারদের বক্তব্যগুলো কোথায় পাওয়া যায়? কোনো লিং?
  • | ২০ জুন ২০১২ ২০:৪১17421
  • অক্ষ,বেড়াতে যাবে নাকি?
  • | ২০ জুন ২০১২ ২০:৪০17419
  • পিপি মা, রেডি হয়ে নাও, আমরা এই বেরুলাম বলে!
  • প্পন | ২০ জুন ২০১২ ২০:৪০17420
  • আজ হাপকিলো কালোজাম কিনে এনেছি। নুন মাখিয়ে বাটিতে ঝাঁকিয়ে নরম করে ...উল্‌ল্‌ল্‌স। ঃ)
  • প্পন | ২০ জুন ২০১২ ২০:৩৮17418
  • আরে আমি তো তোমাকে সেকন্ড কর্লুম। ঃ)
  • pipi | ২০ জুন ২০১২ ২০:৩৭17417
  • এত এত এত্ত খাবার দাবারের কথা পড়ে...... প্রাণটা হু হু করছে। বুকটা খাঁ খাঁ কচ্ছে। আর খাব খাব কচ্ছে আমার মন। কিন্তু হায়, খেতে আর কোথায় পায়ঃ-(
  • | ২০ জুন ২০১২ ২০:৩৫17416
  • অপ্পন, ঐ হিসেব আমি কব্বে লিখে দিইচিঃ)
  • প্পন | ২০ জুন ২০১২ ২০:২৯17415
  • লুরুতে মোটামুটি মাঝারি হোটেলের মেক্সিকান, থাই, ইটালিয়ান, ইন্ডিয়ান, আমেরিকান মেশানো বাফে মেনু সাড়ে পাঁচশো প্লাস ট্যাক্সের বেশি হয় না। তো, সেই হিসাবে কী করে কেটারার পাতি মেনু আটশো করে নেয়? আমার জানকারি অনুযায়ী কলকাতায় ওই মেনু সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে নামে। ভেটকি পাতুরি, চিকেন বাটার মশলা, কাবাব ইত্যাদি ডেলিকেসি অ্যাড করলে পাঁচশো।
  • pi | ২০ জুন ২০১২ ২০:২৭17414
  • সেদিন আমার এক বন্ধু, আর এদিকে হুচে টিম মিলে হলুদ পাথরের নেশা ধরিয়ে দিলে দেখছি ! কলিদি, দু মাস টা দু হপ্তার মধ্যে করা যায় ? ঃ)
  • a x | ২০ জুন ২০১২ ২০:২৬17413
  • কেডি, নিমাই গুঁই কি এখনও দেখেন ব্যবসা? আনন্দর চেয়ে ভালো ক্যাটারার আমি দেখিনি। যথেষ্ট প্রফেশনাল আর খাবারের কোয়ালিটিতে কোনো কথা হবেনা। ওদের রাধবল্লভি আর ফিস তন্দুরির কথা ভাবলে এখনও বুকটা হু হু করে। তবে আমার দেখা বহু বছর আগে, এখন কি কে জানে।
  • প্পন | ২০ জুন ২০১২ ২০:২৪17412
  • ব্রেকিং নিউজঃ আকা তালে সিসিডিতে চাপ খায়নি।

    পর্যবেক্ষণ ও সিদ্ধান্তঃ কমরেড সব কথা শুরুতে লুজলি বলেন, পরে সম্মিলিত চাপে পড়লে গুটিয়ে নেন।

    ঃ)
  • pipi | ২০ জুন ২০১২ ২০:২৩17411
  • মামী, জায়ন ব্রাইস হলে আগে থেকে একটু ঢিল ছুঁড়ো। দুগ্গ বলে ভীড়ে যাবার চেষ্টা করব। তারপরে ছাতার চাগরী থাকে কি না পরে দেখব।
  • | ২০ জুন ২০১২ ২০:১৯17410
  • আজ্জো, আমরা আবার নিকটবর্তী হাওয়াইআড্ডা পর্যন্ত প্লেনেই যাবো। তারপর গাড়িতে। কিন্তু এ তোমার কি ধরণের খুড়োর কল? আপিশে চাপ,শীতে দেশে যাওয়াঃ(((
  • Sibu | ২০ জুন ২০১২ ২০:১৭17409
  • জায়ন ব্রাইস এলে বোলো মাইমা।আমরাও ভিড়ে যেতে পারি।
  • pi | ২০ জুন ২০১২ ২০:১৪17408
  • উমার আগে আগে বিয়ে করে স্ট্যাণ্ড করে ফেল্লো ! নাহ। এ ছেলের হবে।
  • bb | ২০ জুন ২০১২ ২০:১২17407
  • আগামী সপ্তাহে আমাদের কলকাতার বাড়ীতে ছোট একটা অনুষ্ঠানের অন্য ক্যাটারার দিয়ে খাওয়ার বন্দোব্স্ত করা হয়েছ- প্লেট প্রতি লাগছে -২৭৫+ মিষ্টিটা আমাদের নিজেদের। এটা ঢাকুরিয়ার রেট তাই মফ্স্বলে ৪০০টা একটু বেশী লাগছে।
  • aka | ২০ জুন ২০১২ ২০:১১17406
  • বোঝো বাহা এইচএসে স্ট্যাণ্ড করেছে?
  • aka | ২০ জুন ২০১২ ২০:০৮17405
  • যেকোন একটায়। শর্ত হল প্লেনে চড়ব না। আপিসে চাপ দিলে মুশকিল। এমনিতে বহু ছুটি নিয়েছি, আবার ডিসেম্বরে ইন্ডিয়া।
  • jhumjhumi | ২০ জুন ২০১২ ২০:০৭17404
  • ও ব্যাঙদি, কুমুদি বাহা যে এদিকে স্ট্যান্ড করেচে H Sএ। ক্ষি ক্ষান্ড! ইস বিয়েটা দেখছি উ মা এর আগে করলেই হত! দিব্যি পড়াশোনা না করেও ৮৯% নম্বর পাওয়া যেতো। যাকগে, নিজের তো আর হবে না, মেয়েটার ভাবছি আগে ভাগে বিয়েটা দিয়ে দেবো।গুরু ভাইবোনেদের হাতে পাত্র আছে নাকি? মেয়ের খাওয়া দাওয়ার কোনো খরচ নেই, শুধু বাড়িতে গুচ্ছের গল্পের বই আর টিভিতে ছোটাভীম দেখতে পেলেই চলবে।তবে মেজাজটা একটু ইয়ে -এই আর কি।
  • | ২০ জুন ২০১২ ২০:০৬17403
  • আজ্জো, কোন ট্যুরে তুমি আছো? স্মোকি, ইয়েলোস্টোন, নাকি জিয়ন? নাকি সব্গুলোতেইঃ)
  • | ২০ জুন ২০১২ ২০:০৩17402
  • না আজ্জো, আজকাল ঐ কথাটথা গুলোকে লোকে কাটছাট করছে। সত্যি ই বহুলোকের সঙ্গে এমনিতেই কোনো যোগাযোগ নেই।তাদের অনেকেই মারা যাবার দুতিনমাস বাদে অন্যকোনো আত্মীয়সূত্রে খবর পাওয়া যায়। তবে আমার ব্যক্তিগতভাবে ৭০ প্লাস আত্মীয়দের কোনো অনুষ্ঠানে দেখলে খুব ভালো লাগে। একটা পুরোনো দিনের গন্ধ, ভালোবাসা,উত্তাপ ইত্যাদি টের পাই। আমার বুড়োবুড়ি আত্মীয়দের দেখতে বেশ ইচ্ছে করে।
  • kk | ২০ জুন ২০১২ ১৯:৫৯17400
  • আমি মাস দুয়েকের মধ্যে ইয়েলোস্টোন যাবো ভাবছিলাম। তোমরা কেউ ওখানের ওয়াইল্ডলাইফ নিয়ে একটু লেখোনা।

    আর টিম, ক্রিসকে একটু জিজ্ঞেস করিস ওনার বাইনোকুলারটা কি বুশনেলের?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত