এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৫৮173431
  • সন্ধ্যার নাচ নিয়ে কোনো কথা হবে না। পঙ্খ হোতে তো উড় আতে রে, আধা হ্যায় চন্দ্রমা --আহা
  • সিকি | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৫৭173425
  • সায়রাবানু খুব মিত্তি মিত্তি ন্যাকা মতন। আমার খুউব পছন্দ।
  • | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৫৭173426
  • বৈজয়ন্তীমালার ঐ এক্ষপ্রেসানটি সৌমিত্রর মুখে ওনার রোফ্যান্টিক সিনেমাতেও দেখা যায়।:-)
  • Tim | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৫৭173427
  • সায়রাবানুর রেগে গেলে বা হতাশ হলে বিখ্যাত একটা খ্যাঁও করে আবাজ করা ছিলো। কোন কথা হবেনা।
  • সিকি | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৫৭173428
  • ঠিক। মহুয়াই সেই সিনিমাহল। সেথায় এককালে মায়ের সঙ্গে গীত দেখেছি। পরে সিকিনী যখন মেদিনীপুর টাউনের একটা ব্যাঙ্কে চাগ্রি করত, তার সঙ্গে ফারদিন খান আর উর্মিলার "জাঙ্গল" দেখেছি।
  • Bhagidaar | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৫৭173429
  • হসীন হ্যায়
  • /\ | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৫৬173420
  • ভাগী মাইরি পুরো রাজকুমারের অ্যাকসেন্ট লিখে দিলো। পোতিভা পোতিভা।
  • hu | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৫৬173421
  • সেকি! বৈজয়ন্তীমালা ওরকম মুখ করত নাকি? এদিকে তিমি আমার মা-কে আড়ালে বৈজয়ন্তীমালা ডাকে। আমাকে বুঝিয়েছে ভালো সেন্সেই বলে থাকে।
  • Bhagidaar | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৫৬173422
  • আহা সায়রা বানু ! একটু কাঠ কাঠ, তবে খুব সুন্দরী। কিন্তু ওই বাঁদর শাম্মী কাপুর এর জন্য গান গাইতে দেখলে রাগ হত।
  • সিকি | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৫৬173423
  • বৈজয়ন্তীমালার আসল বিউটি ছিল সাদা কালো যুগে। মধুমতী। যেমনি গল্প, তেমনি সলিল চৌধুরির সুর। হায় হায় মর গয়ে দেখো রে পাপী বিছুয়া।
  • Tim | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৫৬173424
  • হুঁ মে-টাউনের মহুয়াই তো বসন্তবিলাপের সিনিমাহল। ঐখেনে আমরাও বছরদুয়েক খুব ঘোরাঘুরি করেছি।
  • /\ | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৫৫173418
  • যে যাই বলুক, সায়রাবানু কে নিয়ে যেন কোনো কটুক্তি না হয়। হলে দেখে নোবো।
  • hu | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৫৫173419
  • হ্যা! পাও মানে তো পা বোঝাচ্ছে এখানে। তবে হাসিন হেই-টা বুঝি নি স্বীকার করছি। জমিন মানে জমি বা মাটি। মাইলে মানে ময়লা।
  • সিকি | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৫৪173416
  • মেদিনীপুর টাউনের মহুয়া সিনেমাহলএ মায়ের সঙ্গে দেখেছিলাম গীত। দিলীপকুমারের সুপারহিট সিনিমা। ও মিতওয়া, মিতওয়া রে, আজা তুঝকো পুকারে মেরা গীত। বেশ ভালো লেগেছিল। সেটা তখন বোধ হয় ১৯৮৭ সাল। কদিন আগে জি সিনেমায় দেখতে বসলাম, পোষাল না আর।
  • /\ | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৫৪173417
  • আমি কানুন রেকমেন্ড করলাম। দেখে মুগ্ধ হলে পরের সিনেমা।
  • Bhagidaar | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৫৩173414
  • কিন্তু ওনার নাচ নিয়ে কথা হবেনা!
  • | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৫৩173415
  • * বাথরুম
  • Bhagidaar | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৫২173410
  • হুচি কি মনোজ কুমার কে চেনে? ভারত কুমার বলা হত সব দেশাত্মবোধক ফ্লেভারের সিনেমা বানাত বলে?
  • সিকি | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৫২173411
  • আর বাবারা সব সময়ে সুট টাই পরে থাকত। এমনকি খাবার টেবিলেও।

    এই ধারা এখন বাংলা সিরিয়াল বহন করে চলেছে। বাবাদের টাই পরে থাকতেই হবে।
  • sosen | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৫২173412
  • হা হা হা
  • | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৫২173413
  • আমাকে ছোটবেলায় দিলীপকুমার চিনিয়েছিল আমার দিদি 'দেখবি গলায় একটা গামছা থাকে' দিয়ে।

    এদিকে বৈজয়ন্তীমালা মাঝে মাঝেই মুখটা এমন করে মনে হয় খুব জোর বেগ .... এদিকে মাথ্রুম খালি নাই - এইটা বলায় মেজমামা যা খচে গেছিল! :-))
  • Tim | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৫১173409
  • হুচির হিন্দি খুব ভালো কিনা, তাই অনুবাদ করে দেওয়া দরকার। নইলে এটি পাঁউরুটি সম্পর্কিত কথোপকথন ভাব্বে!
  • hu | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৫০173406
  • তোরা থাকতে imdb ট্যুর করতে যাব কেন? (এটা ওমনাথ তো?)
    একটা ছোট দেখে রাজেন্দ্রকুমারের সিনেমা দিলেই আমি দেখে নেব।
  • sosen | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৫০173407
  • আমার সন্ধ্যাকেও খুব ভাল্লাগে।
  • Bhagidaar | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৫০173408
  • হুচি! রাজকুমারের সিনেমা পাকিজা?

    সেই বিখ্যাত সংলাপ "আপকে পাও দেখে, বহত হাসিন হেই, ইনে জামিন পার মত উতারিয়েগা, মাইলে হো জায়েঙ্গে"!
  • /\ | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৪৮173404
  • হুচি একটু imdb ট্যুর করুক। এই ২০-২৫ মিনিট মতো।
  • Bhagidaar | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৪৮173405
  • সাসপেন্স বোলে তো "জল বিন মছলী নৃত বিন বিজলি" ! কথা হবেনা!
  • sosen | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৪৭173402
  • ঠিক। আমার বাপু ঐসব সিনিমা দেখতে খুব ভাল্লাগে। তাছাড়া সব একটা ঘরের আর বারান্দার মধ্যে হয়, মাথা ঘোরে না, এই হংকং ওই সিঙ্গাপুর ঘোরায় না, লোকজন আস্তে আস্তে কথা কয়, ঘাড় কাত করে-
  • hu | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৪৭173403
  • আবার একটা রাজকুমারও আছে?

    আচ্ছা, এই রাজেন্দ্রকুমার, রাজকুমার, অজিত - এরা সবাই মিলে একটা কোন সিনেমা বানায় নি? একেবারে মিটে যায় তাহলে।

    অবশ্য শুধু অজিতের জন্য আমি একটা আলাদা সিনেমা দেখতে রাজি আছি। অজিতের নকলকেই যা ভালো লেগেছে!!
  • /\ | ১৬ অক্টোবর ২০১৩ ১১:৪৫173401
  • প্রেম বলে হ্যাটা দিও না, সেসব সিনিমাতে যা সাসপেন্স আর যা মোচড় থাকতো না প্লটে, HHB
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত