এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ১৪ অক্টোবর ২০১৩ ২২:৫৭173100
  • আমার গুড়ের নাড়ু ভাল্লাগেনা।
  • aka | ১৪ অক্টোবর ২০১৩ ২২:৫৬173097
  • পিপিকে আর কোনদিন রেসিপি দেব না। এমন অবহেলা। অমন ভালো আমিনিয়া স্পেশালের। এরপরের বার রান্না করলে ছবি চিপকে দেব।
  • | ১৪ অক্টোবর ২০১৩ ২২:৫৬173098
  • রিষড়া য় সেজ কাকার বাড়ি তে জমিয়ে বিজয়া সন্মিলনী হল। জনা বাইশেক। হে হে বলতে নেই দাস পরিবার নেহাত ছোট নয়। তাও অনেকে ই অনুপস্থিত। তবে এবারে কালী পুজো এ প্রায় ১০০% উপস্থিত হবে বলে শোনা যাচ্ছে।
  • a x | ১৪ অক্টোবর ২০১৩ ২২:৫৬173099
  • হ্যাঁ মাইক্রোতে হেবি নাড়ু হয়। ফ্রোজেনে কনডেন্সড মিল্ক দিয়ে মাইক্রোতে বানানো নাড়ু খেয়ে বুঝতেই পারবেনা অন্য রকম করে বানানো যে।
  • arpita | ১৪ অক্টোবর ২০১৩ ২২:৫৫173096
  • ধন্যবাদ।
  • | ১৪ অক্টোবর ২০১৩ ২২:৫৩173094
  • নারকেলগুঁড়ো ফ্রোজেন কিনলে তাতে একটু কোকোনাট মিল্ক মিশিয়ে নিলে ভাল হয়। নয়ত নাড়ুরা কেমন রুখাশুখা হয়ে যায়।
    কিন্তু পিপি গুড় কোথায় পাবে? আম্রিকানরা কি গুড় বানাতে জানে?
  • pipi | ১৪ অক্টোবর ২০১৩ ২২:৫৩173095
  • ফ্রোজেন/ডেসিকেটেড নারকেল দিয়ে নাড়ু ভাল হবে? হ্যাগা অক্ষদা?

    চ্যা চ্যা করে ফায়ার অ্যালার্ম বাজছে। যাই বেরৈ।
  • | ১৪ অক্টোবর ২০১৩ ২২:৫০173093
  • মাইক্রোতে নাড়ু? :-O
    আমি কাল বানাবো সেই কড়াইতে নেড়ে নেড়ে।
  • san | ১৪ অক্টোবর ২০১৩ ২২:৪৯173092
  • হৃদয়ে একেবারে ধাঁ করে এসে লেগেছে :-(
  • san | ১৪ অক্টোবর ২০১৩ ২২:৪৮173090
  • গুড়ের নার্কোলনাড়ু :-(
    যারা যারা খাচ্ছেন বা খাবেন আমার নাম করে দুটি বেশি খাবেন :-(
  • a x | ১৪ অক্টোবর ২০১৩ ২২:৪৮173091
  • ফ্রোজেন সেকশনে মিষ্টি যুক্ত ও বিযুক্ত দুইই পাবে।
  • a x | ১৪ অক্টোবর ২০১৩ ২২:৪৭173089
  • পিপি, যেখানে ফ্রোজেন ফ্রুট থাকে সেখানে কোরানো নারকেল পাবে। সেখানে নাহলে যেখানে বেকিং এর জিনিসপত্র থাকে, মানে ঐ চকো চিপস ইত্যাদি সেখানে ডেসিকেটেড নারকেল পাবে।
  • a x | ১৪ অক্টোবর ২০১৩ ২২:৪৫173088
  • আমি মাইক্রোতে নাড়ু বানাইমু।
  • I | ১৪ অক্টোবর ২০১৩ ২২:৪৩173086
  • গুরুচন্ডালীর রান্নার সর্ষে আছে। বই নাই।
  • I | ১৪ অক্টোবর ২০১৩ ২২:৪২173085
  • নাড়ু, নাড়ু ! ই কী বং রে ভাই!
    ছ্যা!!!
  • | ১৪ অক্টোবর ২০১৩ ২২:৩৮173084
  • সবাই শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা।
  • dd | ১৪ অক্টোবর ২০১৩ ২২:৩৫173083
  • যেটা জানাতে চাই, সেটা হচ্ছে প্রায় এক সপ্তাহো ধরে পুজো কাটিয়ে উঠলাম।

    বড্ডো হ্যাপা যায়। সেই পঞ্চমী থেকে শুরু। ষষ্ঠীতে লুরুর বং অ্যাসে বড়ো মে নাচলো। অ্যানুয়াল ইভেন্ট। আগোমনী গান আর তার সাথে মাথায় ফুলের মালা গুঁজে গোল্লা গোল্লা হাত ঘুড়িয়ে নাচ, কোনো হের ফের নেই। একই গান একই নাচ। এটা ট্র্যাডিশন।

    সপ্তমীতে আরেক স্নেহভাজনের ব্যান্ড বন্দনা শুনতে বং ইন ব্যাংআলোরে। অষ্টমীতে আরেক যায়গায়। নবমীতে আরেক দলের অতি অখাদ্য প্রোগ্রাম শুনতে ফের বং অ্যাস। যদিও কিছুটা লোপামুদ্রাও শুনলাম।

    এ এক অদ্ভুত সংস্কৃতি হান্টিং। বাঘের মতোন প্যান্ডেল থেকে প্যান্ডেলে ঘুড়ে বেড়াও কোন পরিচিতজন কোথায় ফাংশান করছে। সেখানে গিয়ে হাত্তালি দিয়ে এসো।

    বেঘোর রাতে বিরিয়ানি খাও, রোল খাও। পয়সার শ্রাদ্ধ। চোঁয়া ঢেকুরের হদ্দমুদ্দ।

    আজকে বিজয়ার খ্যাঁট হোলো ভালই। দুপুরে শুরু। রাত্রে শেষ হোলো এখোন।

    আবার পরের বছরেই,ফের।
  • pipi | ১৪ অক্টোবর ২০১৩ ২২:৩৪173081
  • ব্ল্যাঙ্কি, ওরম সেঁকে, পুড়িয়ে তো প্রায় দিন খাই। এবারে একদম বাঙালী এস্টাইলে নুচি, পাঁটা আর নাড়ু বানিয়ে নিজেই নিজেকে শুভ বিজয়া করব ঠিক করেছি। হুঁ।
  • Arpan | ১৪ অক্টোবর ২০১৩ ২২:৩৪173082
  • নারকেল নাড়ু দিলাম তো। না হয় অক্ষদাকে মনে করে আরেকটা খেয়ে আসি।

    কতকাল পরে মা নাড়ু বানাল। আমরা কলকাতায় এলাম বলে। আর প্রতিবারই বলে এইবারই শেষ, পরের বার জানি না কপালে কী আছে।
  • pipi | ১৪ অক্টোবর ২০১৩ ২২:৩৩173080
  • অক্ষদা একেবারে প্রাণের কথাটা কয়ে দিল। নাড়ু.... নাড়ু..... ক'দিন আগে লুচি লুচি করছিল প্রাণটা। ডেভন গিয়ে পুঁচকে একখান লুচি ভাজার কড়াই কিনলাম, পাঁটা কিনলাম আর নারকেল কুরুনি। অথচ তাড়াহুড়োয় পটেলদের দোকান থেকে নারকেল কিনতেই ভুলে গেলাম! আর এখন নারকেলের সন্ধানে হন্যে হয়ে ঘুরছি। এদিকে কোন গ্রসারীতে নারকেল নাই! কি অন্যায়!
  • Blank | ১৪ অক্টোবর ২০১৩ ২২:৩২173079
  • একটা বড় জায়গায় আগুন জ্বেলে সেঁকে নাও।
  • arpita | ১৪ অক্টোবর ২০১৩ ২২:৩১173078
  • আচ্ছা গুরুচন্ডালির কি কোনো রান্নার বই আ্ছে?
  • pipi | ১৪ অক্টোবর ২০১৩ ২২:৩০173076
  • আমিনিয়ায় জীবণে খাই নি তো তার স্পেশ্যালের কথা আর জানব কি করে। পাতি বাঙালী স্পেশ্যাল হলেই আমার চলবে। পাঁটার মাংসে প্রাণে ধরে আমি গাজর মূলো ওসব দিতে পারব না।
    থ্যাঙ্কু অক্ষদা, এইটে নামাতে পারব।
  • a x | ১৪ অক্টোবর ২০১৩ ২২:৩০173077
  • মনটা বড় নাড়ু নাড়ু করছে ঃ-(
  • π | ১৪ অক্টোবর ২০১৩ ২২:২৮173075
  • আরো সহজ চাই ?
  • aka | ১৪ অক্টোবর ২০১৩ ২২:২৬173073
  • আরে এটা ফেমাস রেসিপি। সহজে দিলাম বলে মনে ধরল না। আমিনিয়া স্পেশাল বললে খুব ভালো লাগত। সবেরই ব্র্যাণ্ড আছে। মাক্কালি আমিনিয়া স্পেশালে আলু, গাজর আর ডিম দেয়।
  • সিকি | ১৪ অক্টোবর ২০১৩ ২২:২৬173074
  • মাটন ছাড়াও আলুর্দম লুচি আর প্লাস্টিকের চাটনির কথা না জানালে শান্তি হচ্ছিল না।

    কাল সক্কালের ফ্লাইটে আবার নির্বাসনে। ভেউ।
  • a x | ১৪ অক্টোবর ২০১৩ ২২:২৫173072
  • ও দাঁড়াও ভুলে গেছি, পেঁয়াজটা যখন প্রায় হয়ে এসেছে সেই সময় একপাশে ঠেলে ঐ ঘিতে একটু চিনি দাও, চিনিটা ব্রাউন হয়ে গেলে পেঁয়াজগুলো মিশিয়ে দাও আবার। তারপর যেমন লিখেছি।
  • সিকি | ১৪ অক্টোবর ২০১৩ ২২:২৪173071
  • ক্কী চাপ। রোহিনী তো আমাকেই জিজ্ঞেস করেছিল ওটি বৌদি কিনা। তাতেও কনভিন্সড হয় নি?

    আর হ্যাঁ, আমারো ভুঁড়ি আছে। ইন্দোদাদার কী চোখ!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত