এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাঙ | ২০ জুন ২০১২ ১৭:৩১17309
  • বেশ আদিখ্যেতাময় মেনু হলে মানে বিরিয়ানি, দুইরকমের কাবা, মকটেল ইত্যাদি হলে মোটামুটি ৫০০টাকা মতন। আর এখানে যেধরনের বাঙালি মেনুর কথা লেখা হয় সেগুলো মোটামুটি সাড়ে তিনশোটাকার আশেপাশে। আমি এবার কোলকাতা গিয়ে একগাদা ক্যাটারারের থেকে কোটেশন নিলাম কিনা।
  • ব্যাঙ | ২০ জুন ২০১২ ১৭:২৯17308
  • হ্যাঁ রে আকা, লোকে কি তোকে বরাবরই এম্নি করে ঠকিয়ে নেয়। এই তো শুনলাম সিসিডিতে গিয়ে হর্ষবর্ধন হয়ে ফিরেছিস। এখন ক্যাটারারের লোকেরাও এইভাবে তোর কান কেটে নিচ্ছে।
  • kumu | ২০ জুন ২০১২ ১৭:২৭17307
  • ১৫-১৮ লাখ খচ্চা বিয়েতে!!
    দুইছেলেকে কি একসঙ্গে বে দিয়ে দেব?হ্যাঁ কেডিদা?
  • ব্যাঙ | ২০ জুন ২০১২ ১৭:২৩17306
  • নলবনে বিয়ের ভেনু হলে বিয়ের থিম ইয়েলোস্টোন পার্ক করলেই হয়। ইতিউতি কিছু বড়বড় পাথরে হলুদ রং করে ছড়িয়ে রাখলেই হবে। আর গাছপালা তো এম্নিই আছে নলবনে। আর গ্রিজলি সেজে ক্যাটারের লোকরা খাবার পরিবেশন করবে।
  • aka | ২০ জুন ২০১২ ১৭:২১17305
  • শুনেছি কলকাতায় এখন বিয়েবাড়ির স্ট্যান্ডার্ড মেনু মানে ঐ লুচি, ডাল, পোলাও মাংস/মাছ, ফ্রাই, চাটনি, পাঁপড়, ডেজার্ট নাকি ৭৫০-১০০০/প্লেট। সত্যি?
  • aka | ২০ জুন ২০১২ ১৭:২০17304
  • নলবন ভাড়া করতে হলে মনে হয় কয়েক পুরুষের জমিদারি লাগে। খরচ শুনে কেমন জানি করছে।
  • aka | ২০ জুন ২০১২ ১৭:১৯17303
  • টিম আর হুচির বে র থীম হল মেয়, গ্রিজলি অউর মেরি ও।
  • pi | ২০ জুন ২০১২ ১৭:১২17302
  • এই যে, খরচপত্তর ঃ)

    http://www.anandabazar.com/archive/1111126/26nibon.html

    ক'দিন আগেই টিমের সাথে ভাটে এনিয়ে প্রচুর কথাও হয়েছিল। টিম এসে এই নলবনের ভেন্যু পড়লে ....ঃ)
  • mita | ২০ জুন ২০১২ ১৬:৪৮17301
  • টিম আর হুচি কে অভিনন্দন! আজকাল তো ভালো খবর শোনা যায় না, চারদিকে শুধু মনখারাপের খবর পাই। এইটা একটা জব্বর ভালো খবর। খুব খুশি হয়েছি।
  • প্পন | ২০ জুন ২০১২ ১৬:৪৫17300
  • ও, .jar ফাইল? জাভা লোড আছে কিনা দেখো। না থাকলে JRE ডাউনলোড করে নাও। হয়ে যাবে।
  • শ্রাবণী | ২০ জুন ২০১২ ১৬:৩৭17299
  • আরে ডেস্কটপ টা নতুন তো, কাল ফন্ট টন্ট লোড করে এডিটর (.jar) ফাইল খুলতে গেলে খুলল না, বোধহয় কী দিয়ে খুলবে জিজ্ঞেস করল.....দেখি আজ গিয়ে ভালো করে দেখব, আমি তো লিখলে বাড়িতে ডেস্কটপে ই লিখি।
  • kd | ২০ জুন ২০১২ ১৬:৩৪17298
  • নলবনের ভাড়া জানি না - তবে সীজন হিসেবে ভ্যারি করে জানি। তবে ভাড়ার থেকে অতখানি জায়গা সাজানোর খরচা অনেক বেশী - বছর চারেক আগে এক বন্ধু তার মেয়ের বিয়ে দিলো - লাখ ছয়েক (অ্যাডভান্স কিছু দেওয়া ছিলো কিনা জানি না) দিয়েছিলো যদ্দুর মনে পড়ছে (এমন কিছু না কন্সিডারিং অতখানি জায়গা, অতজনের বসার চেয়ার, বিয়ের স্টেজ, পরে বর-বউ বসার স্টেজ, সেলিব্রিটি নাচুনে-কুঁদুনেদের স্টেজ, বন্ধুদের মাতলামো আড়াল করার জন্যে স্পেশাল ঘেরা জায়গা, গোটা আটেক এল্সিডি স্ক্রীন)।

    খাবারের রেট এতই মেনু ডিপেন্ডেন্ট যে সের'ম কিছু বলা যায় না। তবে ইন জেনারাল ৬বাঃপ্লেঃ বা বিজলী গ্রীল (আসল) এর মতোই।
  • প্পন | ২০ জুন ২০১২ ১৬:৩০17297
  • আমার ল্যাপি তো উইন্ডোজ ৭। হইহই করে চলে।

    কী অসুবিধা হচ্ছে?
  • শ্রাবণী | ২০ জুন ২০১২ ১৬:২৯17296
  • এই ছেলেমেয়ে গুলোও বোধহয় কুমুদির দলে আমাদের সঙ্গে হিমালয় চলে যাওয়াই প্রেফার করবে, এইসব আলোচনা শোনার পর......

    গুরুর বাংলা এডিটর আমার ঘরের পিসি (window7)তে চলেনা কেন?
  • Toba Tek Singh | ২০ জুন ২০১২ ১৬:২৮17295
  • তো ফির টিম কা থীম কেয়া হোগা?
  • প্পন | ২০ জুন ২০১২ ১৬:২২17294
  • আর থিমও লাগে বোধহয়। আবাপীয় থিম।

    অনেকে শুনেছি ফোর্ট উইলিয়ামও ভাড়া নেয়। আমার এমন একটা বিয়েতে নেমন্তন্ন ছিল। যথারীতি যাওয়া হয়নি।

    কিন্তু আজকাল কি বিয়ে আর বৌভাত এই দুটো আলাদা করে অনুষ্ঠান করা ও খাওয়ানো উঠে গেছে?
  • Toba Tek Singh | ২০ জুন ২০১২ ১৬:১৮17293
  • নলবনে খাওয়াতে গেলে ওই রাজবাড়ি স্টাইলের গেট না করলে ঢুকতে দেবে না।
  • aka | ২০ জুন ২০১২ ১৬:১৬17292
  • না না খাওয়া + নলবন?
  • প্পন | ২০ জুন ২০১২ ১৬:১২17291
  • শুধু খাওয়া খরচ? সেইটা তো নলবনের ওপর ডিপেন্ডেন্ট নয়।।
  • aka | ২০ জুন ২০১২ ১৬:০৬17290
  • আচ্ছা এই নলবনে ১০০০ লোক খাওয়াতে, গুঁইবাবু বা বুবাইয়ের ক্যাটারারের খরচ কিরকম? মানে পার হেড স্ট্যাণ্ডার্ড প্লেট।
  • kd | ২০ জুন ২০১২ ১৬:০১17289
  • হুচি আর টিমকে শুভেচ্ছা। হুতো/সুতোর মতো টিমকে কি এবার থেকে "মুচি" ডাকা হবে? হুচিমুচি শুনতে বেশ!

    রেকমেন্ডেড ভেন্যু - নলবন। আরামসে হাজার দেড়েক গেস্ট ধরে যাবে। এনারাইদের বিয়ে প্লাস পুরো গুরুবাহিনীর জন্যে আলাদা রিজার্ভ এরিয়া, এইসব কনসিডার করে আর কি।

    রেকমেন্ডেড কেটারার - গুঁইবাবুর আনন্দ অথবা সল্টলেকের বুবাই। গ্যারান্টিড ভালো রান্না আর যা চাই তাই মেনু - কলাপাতা/মাটির ভাঁড় চাইলেও হয়তো দিতে পারে।

    নীনা, ডিসেম্বরে বিয়ে হ'লে তো ফার্স্ট হাফেই হবে; তারপর তো পোষনাস পড়ে যাবে। এলসিএমের পাঁজি অনুযায়ী বিয়ের দিন ৮, ৯ আর ১৩ই ডিসে।
  • kumu | ২০ জুন ২০১২ ১৫:৩৭17288
  • ব্যা-অ্যা-ঙ,সে আবার কী?সব্বাই,মানে সব গুরুবোনেরাই যাব তো!
    ক্ষি এরা ইয়েলোস্টোনের গল্প শোনাচ্চে!আমরা যাব জিব্রাফরেস্টে-

    অর্পণ,না শিগ্গিরী নয়,তবে কাজ এগিয়ে রাখচি এই আর কী।
  • প্পন | ২০ জুন ২০১২ ১৫:২৩17287
  • কুমুদি কি তবে শিগ্গিরি? এমন উঠেপড়ে লেগেছ যখন। গুড গুড, নেমন্তন্নো করো। ঃ)
  • ব্যাঙ | ২০ জুন ২০১২ ১৫:১৯17286
  • কুমুদি আমাকে নিয়ে যাবে না? শুধুই শ্রাবণীকে?
  • শ্রাবণী | ২০ জুন ২০১২ ১৪:৪৮17285
  • বিয়ে করার নিয়মকানুনের টই আছে আমার খোলা, বছর চারেক আগের হবে....তাতে পাল্লিন কী সুন্দর লিখতে লিখতে শেষ করেনি!ঃ(

    কুমুদি, আমিও অনেককিছু মিস করে যাই, এই দেখলাম তোমার লেখা, শ্যামলদা আর সতীশকে এক জায়গায় করে আমরা বেরিয়ে পড়বে তো চলো......ওরা ভালোই থাকবে মনে হয়!
    কেসি আমাকে একটা কিছুর মেনু দিয়েছে, ওটা কিসের মেনু? বিয়ের না পৈতের?
    এবার কাজ করি!
  • কাজু | ২০ জুন ২০১২ ১৪:৩২17284
  • আমার এখন খুব বেয়াড়া ইচ্ছে হচ্ছে একটা -

    এগারোটা নতুন টই খুলব। পরপর। নাম হবে, নতুন টই, নতুন নতুন টই, নতুন নতুন নতুন টই ইত্যাদি। নিয়ে এখনকার ভেসে থাকা গুলোকে ডুবিয়ে দোবো।
  • নেতাই | ২০ জুন ২০১২ ১৪:২৫17283
  • গুজরাতে মৃদু ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনমাত্রা ৫.১, হতাহতের কোন খবর নেই
  • kumu | ২০ জুন ২০১২ ১৪:০৪17282
  • আমাদের তো ঐ আশীর্বাদের সময়েই ভারী গয়্না ইঃ দেয়া হয়।
    বাকীরাও লিখুক-শ্রাবণী ইঃ
  • ব্যাঙ | ২০ জুন ২০১২ ১৪:০২17281
  • যাই হোক তোমার জন্য নতুন টই খুলে দিলাম। টই খোলা ব্যাপারটা এত সহজ! খুব ভালো লাগে নতুন নতুন টই খুলতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত