এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ১৪ অক্টোবর ২০১৩ ২২:২৩173069
  • পাঁঠার কোর্মা বানাও, সহজ।

    সারারাত দৈ, আদা বাটা, নুন আর গরমমশলা গুঁড়ো মাখিয়ে রেখে দাও। পরের দিন পেঁয়াজ কুচি কর। চাইলে কিছু জাফরান দুধে ভেজাও।
    এট্টু ঘি নাও (নো তেল, ওনলি ঘি) কড়াইতে, গরম হলে বেশ খানিক আস্ত গোলমরীচ দাও। একটু চিরবিড় করলে আস্ত গরম মশলা দাও, দু মিনিট মত নেড়ে কুচি পেঁয়াজ গুলো দাও, হাল্কা বাদামী হওয়া অবধি ভাজ। মাখা মাংস ঢেলে দাও, কষতে থাক যতক্ষণ না তেল আলাদা করে দেখতে পাও। এবার দুধ দাও, ঐ জাফরান ভেজানো জল যদি থাকে দাও। হাল্কা করতে চাইলে আধা দুধ আধা জল দাও, কিন্তু কেনই বা হাল্কা করতে চাইবে? এবার সেদ্ধ হওয়া অবধি ঢাকা দাও, জল/দুধ কমে মাখা মাখা হলে নুন পরখ করে নামিয়ে নাও।
  • pipi | ১৪ অক্টোবর ২০১৩ ২২:২৩173070
  • পাঁটার মাংসে গাজর, ডিম!!!! অ আকা, য়ার্কি কচ্ছ নাকি?
  • aka | ১৪ অক্টোবর ২০১৩ ২২:১৯173068
  • ও হ্যাঁ এটা রুটি দিয়ে খাবেন ভালো লাগবে। তেল যত দেবেন তত বেশি জমবে কিন্তু, যদিও রেকমেন্ডেড নয়।
  • aka | ১৪ অক্টোবর ২০১৩ ২২:১৪173067
  • পাঁটার রেসিপি লাগবে? আরে দিচ্ছি খেয়ে ধন্য ধন্য করবে।

    একটা হাঁড়ি নিন। খানিক এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিন। খানিক সেদ্ধ পেঁয়াজ থেতো করে দিন, খানিক আদা রসুন বাটা দিন। এরপর খানিক দই দিন, খানিক ধনে দিন, খানিক হলুদ দিন, খানিক প্যাপরিকা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিন, এরপরে আসল ঝাল লংকার গুঁড়ো দিন প্রয়োজনমতন, নুন দিন, অল্প মিষ্টি দিন। বেশ খানিক তেল দিন, দিয়ে ভালো করে মাখুন।

    এবারে মাংস ঢেলে দিন ঐ মিশ্রনে দিন। তারপরে নাড়তে থাকুন। সব বেশ মাখো মাখো হয়ে গেলে রেখে দিন প্রায় ৩০ মিনিট মতন।

    অন্যদিকে ডুমো ডুমো আলু কাটুন, খানিক গাজর (ছোট), আর ডিম রাখুন। সবকটা সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে একটি কড়ায় খানিক নুন আর হলুদ দিয়ে ভেজে রেখে দিন।

    এরপরে মাংস আঁচে বসিয়ে রান্না করুন মানে সেদ্ধ করুন। স্লো কুকার হলে সবথেকে ভালো হয়। মাংস সেদ্ধ হলে ওখান থেকে মাংস আর ঝোল নিয়ে (পরিমাণ মতন) আলু, গাজর, ডিমে ঢালুন। খানিক নাড়াচাড়া করুন। আপনার মাংস রেডি।

    নামটা কি হবে খেয়ে দেয়ে বলবেন।
  • sch | ১৪ অক্টোবর ২০১৩ ২২:০৭173066
  • একটু আগে চোখের সামনে বাগবাজার গঙ্গার ঘাটে একটি লোক বিসর্জন দিতে গিয়ে তলিয়ে গেল। প্রতিবার দেখি জলে নৌকা নিয়ে পুলিশ থাকে, তাছাড়া কিছু স্থানীয় সাঁতারু থাকে, ঘাটে বেশ কিছু পুলিশ থাকে। এবার দুর্ঘটনার সময় কিছুই ছিল না - ঘটে যাওয়ার পরেও যখন বার বার পুলিশকে অনুরোধ করা হচ্ছে ডাইভার নামানোর জন্যে - মুখ দেখে মনে হল ডাইভার শব্দটা প্রথম শুনল। বাধ্য হয়ে জিগেস করলাম তারা কি সারাদিন শুধু মুখ্যমন্ত্রীর মোটা ইসেতে তেল মালিশ করেন? তাতেও ভাবান্তর দেখলাম না

    এইবার বুঝলাম পরিবর্তন সম্পূর্ণ হয়েছে। পাখিটা আর নড়েও না চড়েও না।
  • π | ১৪ অক্টোবর ২০১৩ ২২:০৪173064
  • ঐ লেখাটা থেকেই।
    Moreover, the more marital happiness a couple reported, the greater their increase in facial resemblance.

    The increase in facial similarity results from decades of shared emotions, according to Robert Zajonc, a psychologist at the University of Michigan, who did the research.
  • a x | ১৪ অক্টোবর ২০১৩ ২২:০৪173065
  • ব্ল্যাংক, হ্যাঁ লিখলাম তো সেটা - কতটা সেটা নিয়েই তো মনসান্টো লবি করে - এবং তার এফেক্ট এখন দেখা যাচ্ছে।
  • pipi | ১৪ অক্টোবর ২০১৩ ২২:০৩173063
  • কিন্তু পাঁটার রেসিপি?? কেউ দিবে না?
  • pipi | ১৪ অক্টোবর ২০১৩ ২২:০২173062
  • কই আমার বাপ-মায় তো এক সাথে চল্লিশ বছর কাটিয়ে দিল। মোটেই একরকম দেখতে হয়ে যায় নি! উল্টে যত দিন গড়িয়েছে ততই মনের অমিল, মতের অমিল, চ্যায়রার অমিল সব ঢ্যারা ঢ্যারা করে ধরা পড়েছে!
  • π | ১৪ অক্টোবর ২০১৩ ২১:৫৭173061
  • অক্ষদা, পড়েছিলাম, ইহা নাকি একটি মিথ। অনেক স্যাম্পল নিয়ে স্টাডি করে দেখানো হয়েছে, ঐ সিন্ক্রোনাইজেশন হলেও সেটা বাই চান্স।
  • Blank | ১৪ অক্টোবর ২০১৩ ২১:৫৪173060
  • বিটি তেও তো আছে। মাঠের কিছু অংশ বিটি, বা বছরের কিছু সিজন নন-বিটি।
  • a x | ১৪ অক্টোবর ২০১৩ ২১:৫২173059
  • করার উপায় অন্তত আছে। বা তাদের হাতে আছে। বিটিতে নেই।
  • Blank | ১৪ অক্টোবর ২০১৩ ২১:৪৯173058
  • কৃষকরা একদম ই কন্ট্রোলড ব্যবহার করে না। একদম ই নয়। অন্তত এদেশে নয়।
  • a x | ১৪ অক্টোবর ২০১৩ ২১:৪৬173057
  • হ্যাঁ সেইজন্যই তো কৃষকরা কন্ট্রোলড ব্যবহার করেন। বিটি কটন/কর্ণে তো কন্ট্রোল করার কোনো উপায় নেই।
  • Blank | ১৪ অক্টোবর ২০১৩ ২১:৪৪173054
  • কিন্তু সেটা শুধু বিটি কেন, যে কোনো কেমিক্যাল পেস্টিসাইডের ক্ষেত্রেই সত্য। বিটি তো তবু নন কেমিকাল।
  • a x | ১৪ অক্টোবর ২০১৩ ২১:৪৪173055
  • দেখেছ, সারা পাড়া জেনে গেল আর আমি এদিকে ভাবছি ঐ ইথান নামে ছেলেটার কথা অনেকদিন তো বলেনা! তলে তলে এই!!
  • I | ১৪ অক্টোবর ২০১৩ ২১:৪৪173056
  • আরে, এ তো মোহর আমাদের বলেছিলো সেই কবে! যে স্বামী-স্ত্রী অনেকদিন একসঙ্গে থাকতে থাকতে একরকম দেখতে হয়ে যায়। তার অবশ্য কীসব ধর্মীয় ব্যাখ্যা ছিল। এখন শুনছি সায়েন্স।
  • a x | ১৪ অক্টোবর ২০১৩ ২১:৪২173051
  • আরো কত কিছু হয় এই ধরাধামে - একসাথে মেয়েরা থাকলে, হোস্টেলে, নানারিতে, জেলে, তাদের মেনস্ট্রুয়াল সাইকেল নাকি সিন্ক্রোনাইজড হয়ে যায়।
  • I | ১৪ অক্টোবর ২০১৩ ২১:৪২173052
  • হ্যাঁ, এ কি আজকের কথা! রোহিণী ক্কবে থেকে শ্রীসদা'র সঙ্গে ... ;)
  • | ১৪ অক্টোবর ২০১৩ ২১:৪১173048
  • :-))
  • a x | ১৪ অক্টোবর ২০১৩ ২১:৪১173049
  • হ্যাঁ এটা শুনেছি একসাথে অনেকদিন থাকলে নাকি লোকেদের একরকম দেখতে হয়ে যায়!
  • sda | ১৪ অক্টোবর ২০১৩ ২১:৪১173050
  • ;-)
  • a x | ১৪ অক্টোবর ২০১৩ ২১:৪০173047
  • অ্যাঁ! রোহিণী পিএম করতে শিখে গেল কবে? এরপর শুনব চ্যাট করে! দেখাচ্ছি আজ বাড়ি গিয়ে!!
  • π | ১৪ অক্টোবর ২০১৩ ২১:৩৯173045
  • স্বামী স্ত্রী ডপলগ্যাংগার কিন্তু অনেক আছে ! তবে সেটা নাকি বিয়ের অনেকদিন পরে হয়। <http://www.nytimes.com/1987/08/11/science/long-married-couples-do-look-alike-study-finds.html
    খাদ্যাভ্যাস একরকম হওয়ার জন্য এরকম হয় কিনা, সেসব নিয়েও একসময় কীসব পড়েছিলাম।
  • sda | ১৪ অক্টোবর ২০১৩ ২১:৩৯173046
  • সেদিন রোহিণী ও আমাকে পি এম করে জানতে চাইলো ওটা কি শমীকদার বোন?
    ;-)
  • a x | ১৪ অক্টোবর ২০১৩ ২১:৩৮173044
  • রেসিস্ট্যান্ট পোকা যখন মেট করবে *নন-রেসিস্ট্যান্টদের সাথে*
  • | ১৪ অক্টোবর ২০১৩ ২১:৩৭173042
  • আচ্ছা হ্যাঁ ইন্ডো বলেছিল আমার নাকি কোনও বাক্স নাই! কি ভুলভাল কথা। আমার দিব্বি কারুকার্য্যকরা বাক্স, ঝিলমিলে বটুয়া স-অ-ব আছে। কিন্তু মোটেই দেব না।
  • a x | ১৪ অক্টোবর ২০১৩ ২১:৩৭173043
  • আর এখানে রেসিস্ট্যান্স অ্যাভয়েড করার জন্য বিজ্ঞানীরা বলেন বিটি প্রোডিউসের পাশাপাশি নন-বিটি চাষ করতে, যাতে রেসিস্ট্যান্ট পোকা যখন মেট করবে তখন নন-রেসিস্ট্যান্ট (যারা ঐ নন-বিটি ফসল খায়) তখন তাদের বাচ্চারা রেসিস্ট্যান্ট হবেনা। মোনসান্টো এটার এগেইন্স্টে ব্যাপক লবিবাজী করে ঐ কতটা জমি নন-বিটি করা দরকার সেই রিকোয়ারমেন্টটা একেবারে কমিয়ে দেয়।
  • a x | ১৪ অক্টোবর ২০১৩ ২১:৩৪173040
  • এইরে ইন্দোর আবার আমার সিন্দুকের দিকে নজর গেছে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত