এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাঙ | ২০ জুন ২০১২ ১৪:০০17280
  • কুমুদি, এতসব নিয়ম আমি কেমন করে জানব। বিশেষ করে গায়েহলুদের সময় আমি বেজায় ঝামেলা করেছিলুম, মনে আছে। কারণ আমাদের পাড়ার কমিউনিটি হলে আমার গায়ে হলুদ হচ্ছিল। আর আমাকে দরজার বাইরে চটি খুলে রাখতে হয়েছিল, আর আমি টেনশনে মরে যাচ্ছিলাম, আমার চটি চুরি হয়ে গেলে কেমন করে বাড়ি ফিরব সেই ভেবে। সবাইকে বারে বারে আমার চটি সামলানোর জন্য অনুরোধ করছিলাম। তারপর আমার বড়মামির কাছে একটা পেল্লায় ধমক খেয়েছিলাম শুভকাজের সময় চটির কাঁদুনি গাওয়ার জন্য।

    ছেলের বিয়েতে বৌকে উপহার দেওয়ার আবার নিয়ম আছে নাকি? আমাকে আশীর্বাদের সময়ে (মানে বিয়ের সন্ধ্যেয়) কেউ কিচ্ছুটি দেয় নি। বিয়ের পরদিন সন্ধ্যেবেলায় যখন শ্বশুরবাড়ি গেলাম তখন বাড়ির মেয়েরা একে একে আশীর্বাদ করে উপহার দিয়েছিল। ঝুড়ি ঝুড়ি কানের দুল পেয়েছিলাম, মনে আছে।
  • kumu | ২০ জুন ২০১২ ১৩:৫২17279
  • ব্যাঙ,১৬৬৪ পাতায় ছিল,কপিয়ে দিলাম।
    এত বিয়ে হচ্চে যখন,তখন একটা টই খুলে বিয়ের নিয়মকানুন লিখে রাখলে হয়।যেমন গায়ে হলুদের তত্ত্বে কী দিতে হয়,হলুদ চানের নিয়মকানুন ইঃ।অবশ্য আগে এমন টই খোলা হয়েছে কিনা জানি না।

    আপাতত সবাইকে বিশেষ করে ব্যাং কে একটা প্রশ্ন-
    ছেলের বিয়েতে বউকে উপহার দেয়ার নিয়ম কী?
    ১।আশীর্বাদের সময়-গয়না ইঃ
    ২।গায়ে হলুদের তত্ত্ব-শাড়ী,গয়্না।
    ২।বর বৌ যখন বাড়ী আসবে(আমার ছেলেদের বিয়েতে,এই পয়েন্টে আমি ভাল কিছু বই দেব ঠিক্করেছি-কেমন আইডিয়া?)।
    আর কিছু?ছেলের জন্য ১,৩।

    কাল রাতে ভাটের উত্তেজনায় আমি একজনের ডকু আরেকজনকে পাঠিয়ে দেয়াতে বিচ্ছিরি কেলো হয়েছে,সেইজন্য আজ থেকে সিরিয়াস।
  • কাজু | ২০ জুন ২০১২ ১৩:৫০17278
  • কবি বলেছেন, 'দেখিয়া লিখিয়ো নাম, লিখিয়া দেখিয়ো না।'
  • ব্যাঙ | ২০ জুন ২০১২ ১৩:৩৯17277
  • কুমুদি আমাকে কী জিজ্ঞেস করেছিলে? সেটা আরেকবার জিজ্ঞেস করবে? আমি খুঁজে পাচ্ছি না, কী জিজ্ঞেস করেছিলে।
  • kumu | ২০ জুন ২০১২ ১৩:৩৭17276
  • টইএর নামের বানান ঠিক করা যায় না?বিয়ে কোরার টইটা বাদ দিয়ে-
  • de | ২০ জুন ২০১২ ১৩:২০17275
  • টিমি আর হুচে কে অনেক অনেক অভিনন্দন জানিয়ে গেলাম --

    কিন্তু আমরা এদ্দিন কিছুই বুইতে পারিনি এইটে ভেবেও কেমনি কনফিডেন্সে ধাক্কা খাচ্চি ঃ)) --
  • Blank | ২০ জুন ২০১২ ১৩:১৭17274
  • এবারের একজিবিশান উপলক্ষে হুলিয়ে ফুচকা খাওয়া হলো
  • Toba Tek Singh | ২০ জুন ২০১২ ১৩:১৫17273
  • IVAF-এর সবে দুইয়ে পা দিলো। আরেকটু বড় হোক, তবে তো বাড়ির বাইরে - মানে দিল্লী মুম্বইয়ের দিকে - পা বাড়াবে।
  • kumu | ২০ জুন ২০১২ ১৩:০৬17272
  • টিটিএস,দিল্লীতে একটা হোক।
  • Blank | ২০ জুন ২০১২ ১৩:০১17271
  • অবশেষে আপিসে এলাম
  • গান্ধী | ২০ জুন ২০১২ ১২:৫১17270
  • একটা ছোট্ট করে রিয়্যাল ভাট মেরে এলাম সদার সঙ্গে
  • Toba Tek Singh | ২০ জুন ২০১২ ১১:৫৯17268
  • সেই ৯৪ সালের বইমেলা। আমি আর আমার বউ গেছি, ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা মাসতুতো ভাইয়ের সঙ্গে, তারও সঙ্গে তার বউ। দুজনে নিকার-পরার সময়ের দোস্ত হলেও প্যাঁক খাওয়ার ভয়ে কেউ কাউকে এই ব্যাপারে কিছু জানায়নি। তখন বইমেলায় খাবার দোকান দিত - সেরকম একটা দোকানে যাওয়া হয়েছিলো। আমাদের দুজনের সঙ্গেই একটি দুটি করে হাড্ডি ছিলো - পরে সেই হাড্ডিরা জানিয়েছিলো যে সেই রেস্তোরাঁয় বসে দুইজনেরই কান পুরো টকটকে লাল...
  • শ্রাবণী | ২০ জুন ২০১২ ১১:৫৯17269
  • নেতাই, স্বপনদা মেল দেখছে কিনা জানিনা, একটু সময় করে কথা বলে আমায় জানাস.....এখানেই বলে দিলাম....কবিতা লিখতে আসবি নির্ঘাত!
  • kc | ২০ জুন ২০১২ ১১:৫৪17266
  • আমি অবাক হয়ে ভাবি, শুধু ভাবিইইইইইই....

    হ্যারা অ্যাদ্দিন এতসব কথা না বলে ছিল কেং কয়ে? পেট কতটা ফেঁপেছিল তার? অথবা ফাঁপেনি পেট বহুকাল??
  • Toba Tek Singh | ২০ জুন ২০১২ ১১:৫৪17267
  • সেটা হয়ে গেছে। পরেরটা international salon
  • phutki | ২০ জুন ২০১২ ১১:৫১17265
  • স্থিরচিত্র প্রদর্শনী? কন্যাসমা ?
  • Toba Tek Singh | ২০ জুন ২০১২ ১১:৪৬17264
  • গত হপ্তায় একটা মেয়ের বিয়ে দিয়ে উঠলাম। পরেরগুলোর মধ্যে আবার একটা আমার আর ব্ল্যাঙ্কির কমন মেয়ে - কাজেই ব্ল্যাঙ্কির বে-র তারিখটাও সেই বুঝে ঠিক করতে হবে;-)
  • Toba Tek Singh | ২০ জুন ২০১২ ১১:৩৭17263
  • হুঁঃ-(
  • প্পন | ২০ জুন ২০১২ ১১:৩৬17262
  • না না, এই জুলাইয়ের মধ্যে জানানো হোক। সিরিয়াসলি। এই বিয়েটা মিস করা যাবে ন কোনমতেই!
  • প্পন | ২০ জুন ২০১২ ১১:৩৫17259
  • তোমার তিনটে মেয়ে!! তাদের এখনই বিয়ে দিচ্ছ!!!
  • শ্রাবণী | ২০ জুন ২০১২ ১১:৩৫17260
  • এবার একটু বেশী হয়ে যাচ্ছে......ওসব ঠিক হলে কী আর জানা যাবেনা, ঠিকই যাবে সময়ে সব জানা.......
    সবাই খেয়াল করে এবার চুপ করা হোক, নাহলে "দুত্তেরি" বলে পাত্র পাত্রীরা সব কালই বিয়ে টিয়ে করে, রিসেপশনটাই ভেস্তে দিল হয়ত!
    আমি রিস্ক নেব না, তারচেয়ে চুপচাপ শাড়িতে ফলস লাগাই!
  • kumu | ২০ জুন ২০১২ ১১:৩৫17261
  • ব্যাং, কখন আসবে?কাল একটা কথা জিগালাম যে।
  • Toba Tek Singh | ২০ জুন ২০১২ ১১:২৮17258
  • হ্যাঁ - ওগুলো জানানো হোক। আমার আবার এখন থেকে জানুয়ারীর মধ্যে তিনটে মেয়ের বিয়ে আছে।
  • প্পন | ২০ জুন ২০১২ ১১:২৫17256
  • * টিকিট
  • প্পন | ২০ জুন ২০১২ ১১:২৫17257
  • ইসে, ডিসেম্বরের কবে নাগাদ হছে তালে? ছুটিটুটি নেওয়া, টিকিটি বুক করা ইত্যাদি ট্রিভিয়াল ব্যপারস্যাপার আছে।
  • Toba Tek Singh | ২০ জুন ২০১২ ১১:১৪17254
  • আম্মো গ্যারেজ করতে চাই।

    দমু - একটা অন্য কার্ড লাগিয়ে দ্যাখো কী হয়। আর তোমার কার্ডটা অন্য ল্যাপিতে লাগিয়ে দেখে নাও।
  • lcm | ২০ জুন ২০১২ ১১:১২17253
  • হ্যাঁ, হ্যাঁ ছবি দাও দিকি। দ এর কথা শুনে ফেসবুকে গিয়ে "টিম হু" দিয়ে সার্চ করে চিনেদের ছবি দেখতে দেখতে ঈষৎ ক্লান্ত হয়ে পড়েছি
  • kumu | ২০ জুন ২০১২ ১১:১১17251
  • হ্যাঁ,হ্যাঁ,শ্রাবণী,শ্যামলদা আর সতীশকে একসঙ্গে গ্যারাজ করে দিয়ে আমরা বেইরে পড়ি।

    টিম,হু-র ছবির লিং দিক কেউ।
  • lcm | ২০ জুন ২০১২ ১১:১১17252
  • দ, কার্ড পাল্টাও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত