এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Toba Tek Singh | ২০ জুন ২০১২ ১০:২৩17220
  • টিম কি বোধিকে "বরের মেসোমশাই"-এর ইকুইভ্যালেন্ট বল্ল? ;-)
  • Tim | ২০ জুন ২০১২ ১০:২০17219
  • ব্ল্যাঙ্কির বে তে আমি সমস্ত তদারক করবো। নইলে বরযাত্রী গপ্পের মত হবে। হানুদার মত কয়েকজন সিলেক্টেড স্টেডি লোককে আগে এলে আগে পাবেন ভিত্তিতে ছাড় দেওয়া যেতে পারে।
  • Toba Tek Singh | ২০ জুন ২০১২ ১০:১৪17218
  • কার সঙ্গে? স্ঠেলা না মলি?
  • h | ২০ জুন ২০১২ ০৯:৫৬17217
  • ব্ল্যাংকি র। এটা সিরিয়াস, এবং পরের টপিক। এর মধ্যে সমাজতন্ত্রের সামাজিক দায়িত্তবোধের ব্যাপারটা লুকিয়ে আছে।
  • Toba Tek Singh | ২০ জুন ২০১২ ০৯:৪৯17216
  • কাল রাতে কার কার বে ঠিক হল? কার এপিটাফ লিখতে হবে?
  • h | ২০ জুন ২০১২ ০৯:৪৬17215
  • আজকের মত আনন্দ অনেকদিন পাইনি, আমার হাড়ের কথা লিখেছে। এত বড় একটা শোনা যায় না, দেখা তো যায় ই না।

    ইন্দো, শোন শোন, মন দিয়ে শোন, সারা জীবন তো হনুকে নিন্দে করে ভালুক বোলে গেলি, শুধু হাড় হলে কেউ হাড়ের কথা বলে না, স্মৃতি টাই আসল।

    ইংরেজ না এলে কি গালিব বাজে মোটা শতরঞ্জ খেলুড়ে দের বিভিন্ন প্রেম নিয়ে কাব্যি করতেন?
  • a | ২০ জুন ২০১২ ০৯:৩৯17214
  • বাঃ বাঃ ডিসেম্বরে তো আম্মো কলকাতা যাচ্ছি ঃ)
  • একক | ২০ জুন ২০১২ ০৯:২১17213
  • গা ম্যাজম্যাজ কচ্ছে . গোলমরিচ খাই.
  • ব্যাঙ | ২০ জুন ২০১২ ০৯:১১17212
  • নাঃ এরকম জনমনিষ্যিহীন জায়গায় আমিও একলা একলা বকে যেতে পারব না। আমিও যাই। আমি এলেই সবাই কেমন চুপ করে গিয়ে আমাকে তাড়িয়ে দেয়!
  • Nina | ২০ জুন ২০১২ ০৯:০২17211
  • হুচেতিমি কনগ্রাটস!! খুব আনন্দের খবর
    দুধো নহাও পুতো ফলো ঃ)
    সব্বাইকে গুডনাইট
  • ব্যাঙ | ২০ জুন ২০১২ ০৮:৫৫17209
  • ইয়ে এই আগের পোস্টটা লিখতে লিখতে হুতোর করুণ আহত মুখচ্ছবি মনে পড়ে যাওয়ায় সত্যি সত্যি খুব খারাপ লাগছে। দুঃখ করিস নে হুতো। তোর জন্যও এক কপি করে অর্ডার দিয়ে দিতে পারি, তুই যদি আমাকে জানাস কোন কোন সংখ্যা তোর আছে, আর কোন কোন সংখ্যা নেই।
  • hu | ২০ জুন ২০১২ ০৮:৫৫17210
  • অ্যাঁ! কি কান্ড!
  • ব্যাঙ | ২০ জুন ২০১২ ০৮:৪৮17208
  • এই প্রসঙ্গে আমি আমার আর মৃণালবাবুর ফোনালাপের কিছু অংশ না লিখে দিয়ে পারছি না।

    মৃণালবাবু, ঐ যে আমি, আমি বলছি, ঐ যে ব্যাঙ্গালোরে পার্টি! ঐ যে তিন হপ্তা আগে আপনার থেকে বই নিয়ে এলাম না!

    "হ্যাঁ, হ্যাঁ দিদি বলুন। আপনাকে চিনব না! বুঝেছি আমি"

    "মৃণালবাবু শুনুন, আপনি এখন থেকে ডিসেম্বর অব্দি যত্তো আনন্দমেলা আসবে, একটা ছাড়বেন না। কেউ একেকটা আনন্দমেলার জন্য একশো টাকা দিলেও ছাড়বেন না। ডিসেম্বরে এসে আমি যা যা আছে সব তুলে নেব"

    "দিদি, আপনি দুই কপি করে নিয়ে কী করবেন? প্রায় সবই তো আপনি নিয়ে নিয়েছেন"

    "না না, আমার জন্য না। আমার ভাইয়ের বিয়ে। ওর আর ওর বৌএর জন্য।"

    "দিদি, আপনি যে আগে বলেছিলেন, আপনার ভাই এলেও না দিতে!! "

    "আরে না না, ঐ ভাই না, আরেক ভাই"

    (এখানে বলে রাখা প্রয়োজন, যদিও হুতৈ আমাকে এই মৃণালবাবুর সন্ধান দিয়েছিল, কিন্তু আমি এই মৃণালবাবুকে ধমকধামক, কাকুতিমিনতি সব কিছু করে বুঝিয়েই ছেড়েছি, আমি ছাড়া আর কাউকে আনন্দমেলা না দিতে হুতোকেও নয়। প্রতিবারই বই নিতে যাই আর বলে আসি - শুধু আমকে আর কাউকে নয়, আমার ঐ ভাইকেও নয়। কিন্তু কাল ফোন করে তিমির বইয়ের অর্ডার দেওয়ায় উনি নিশ্চয়ই আমাদের ভাইবোনদের মধ্যেকার সম্পর্ক নিয়ে একটু ঘাবড়ে গেছেন)

    ঠিক আছে দিদি। আপনি কিচ্ছু চিন্তা করবেন না। কিন্তু আমার একটু রাখার জায়্গার যে অসুবিধে হয়ে যাবে, এতগুলো মাস ধরে"

    "করুন না ভাই, করুন না। আমার জন্য একটু অসুবিধে করুন না। ঠিক আছে পুজোর সময় এসে যা আছে তুলে নেব। তারপর ডিসেম্বরে বাকি সব তুলে নেব"

    "থিকাছে দিদি থিকাছে। আমি রেখে দেব"

    "কিন্তু একটাও কপি আর অন্য কাউকে দেবেন না কিন্তু!"
  • a x | ২০ জুন ২০১২ ০৮:৪৩17207
  • অ, না আমি এখানে কারোরে চিনিনা। বাঙ্গালী কিম্বা আরএসএস। আগে এইড-এর মিটিং হত আমাদের বাড়িতে, তাদের কয়েকটা ছেলেমেয়ে ছাড়া কাউকে চিনিনা।
  • pi | ২০ জুন ২০১২ ০৮:৪১17206
  • আরে দেখে বুঝতে বলিনি। পরিচিত থাকলে তাদের কথা জিগিয়েছি।
  • pi | ২০ জুন ২০১২ ০৮:৪০17205
  • আন্দাজে ঢিল নিয়ে কী রেলা ! তাও আমার মত কেউ যদি টিপ করে ঢিল ছুঁড়তে শিখতো ! ঃ)
  • a x | ২০ জুন ২০১২ ০৮:৩৯17204
  • মোচার্ঝোল কে খাওয়াচ্ছে?

    কিন্তু দেখে কি করে বুঝব আরএসএস কিনা?
  • ব্যাঙ | ২০ জুন ২০১২ ০৮:৩৮17203
  • ঐ দ্যাখো! আমার থেকে আন্দাজে ঢিল ছুঁড়তে শিখে এদের কেমন গুরুমারা বিদ্যে হয়েছে! গতকালই যে কোলকাতায় ফোন করে হুতোর মৃণালবাবুকে অর্ডার প্লেস করে দেওয়া হয়েছে, সেকথা এরা জানল ক্যামোনে!!!
  • pi | ২০ জুন ২০১২ ০৮:৩৬17201
  • ইয়েস ! ডা-আ-আ- ন !
    ইয়ে, আমি আনন্দমেলার উপর বাটি রেখে খেলে আর ওতে কয়েক ফোঁটা মোচার ঝোল পড়লে আশা করি আমের মালিক/মালকিন ক্ষুণ্ণ হবেন্না।
  • hu | ২০ জুন ২০১২ ০৮:৩৫17200
  • না পাই, আমি ওটা দেখতে পাই নি। আরেকবার দেবে লিঙ্ক?
  • pi | ২০ জুন ২০১২ ০৮:৩৪17198
  • আমিও অ্যালবামটা ওপেন করেছিলুম। দেখা যাচ্ছে ?
  • hu | ২০ জুন ২০১২ ০৮:৩৪17199
  • তাহলে সে কথাই রইল। বুটিকের সরবত, মেটেভাজা আর মোচার্ঝোল। আনন্দমেলা পড়তে পড়তে খাওয়া হবে।
  • pi | ২০ জুন ২০১২ ০৮:৩৩17197
  • ঐজন্য গুজরাতী জিগাইনি। নন-ভেজ আর এস এস দের কথা জানতে চাইছিলুম। এরকম অনেকের সাক্ষাত পেয়েছি কানপুর, মুম্বইতে। তবে, বিদেশে এসে এরকম রেস্তোরা নিয়ে কীরকম মনোভাব, সেটা জানতে চাইছিলুম। খাবার দাবার তো অনেক সময় গ্রেট ইক্যুয়ালাইজার হয়ে যায়। বলিউডের মত ঃ)

    অবশ্য নন ভেজদের হলেও গরুতে আটকাতে পারে।
  • Nina | ২০ জুন ২০১২ ০৮:৩২17196
  • শরব্তটা হেব্বি হয় ---অথেন্টিক দেখতেও খেতেও--তা পাই তাতে যদি কয়েক পিস মশাও মেশায় --খেলে কিচ্ছু বোঝা যায়না---
  • a x | ২০ জুন ২০১২ ০৮:৩১17195
  • আমি কোনো জল্পনা কল্পনাতে নেই, আমি ভালো মন্দ খাওয়া দাওয়ার মত কঠোর বাস্তবে আছি।
  • pi | ২০ জুন ২০১২ ০৮:২৮17192
  • আমার কাছে অথেন্টিক পাবেন না। কিন্তু বুটিকের মত এক্ষপেরিমেন্টাল মাল পাবেন।
    নিনাদি, মিতাদি, হুতো, অরণ্যদা এবং আরো অনেকে সাক্ষী।
  • ব্যাঙ | ২০ জুন ২০১২ ০৮:২৮17193
  • ফালুদাওয়ালা শরবত ধর্মতলার ইন্দ্রমহলেও পাওয়া যায়। হলুদ-কমলা সিরাপ দেওয়া থাকে। ঐ খেতে হুস্টোন কে যায়?
  • ব্যাঙ | ২০ জুন ২০১২ ০৮:২৭17191
  • তো নীপাদের নীপা থাকতে কে বলেছে, তারাও সপা হয়ে এসে নেমন্তন্ন নিয়ে নিলেই পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত