এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ২০ জুন ২০১২ ০৭:৪৪17130
  • নামটা ইম্পর্ট্যান্ট নয়। বক্তব্যটাই আসল।
    ইস! অক্ষ-র কাছে কেস খেয়ে গেলাম।
  • aka | ২০ জুন ২০১২ ০৭:৪২17129
  • আমার হুস্টনে যেতে আপত্তি নেই।
  • pi | ২০ জুন ২০১২ ০৭:৪১17128
  • দুলাল তবে বাংলার আলালের ঘর থেকে বিতাড়িত ?
  • a x | ২০ জুন ২০১২ ০৭:৪০17127
  • হ্যাঁ আবার সেই ডেট টেটের কথাই যখন উঠল, আমি খালি আমার বিয়েবাড়ি ভেন্যুতে ইঁটটা আরেকটু গেঁথে দিয়ে যাই। এখানে তো দেশের মত পাত পেতে, ঐ রোল করা কাগজ বিছিয়ে খাওয়া হয়। ক্র'ফিস বয়েল খায় যখন। লম্বা বেঞ্চির দুধারে লোকে বসে, ওপরে কাগজ বেছোয়, বালতি করে মশলা মাখা ক্র'ফিস আনে, ঢালে, লোকে দুহাত দিয়ে মেখে, ছিঁড়ে, হুরর করে রস টেনে খায়। একেবারে হুল্লোড় কেস। পুরো বিয়েবাড়ি। কাজেই, জনতা ঐ হিউস্টনের টিকিটই বুক কর।
  • Tim | ২০ জুন ২০১২ ০৭:৩৭17126
  • ছড়িয়েছে। ওটা ল্যামার ভ্যালি, হেডেন ভ্যালি নয়। হেডেন ভ্যালিতেই অনেকক্ষণ গাড়ি দাঁড় করিয়ে জন্তু দেখা হয়েছিলো।
  • aka | ২০ জুন ২০১২ ০৭:৩৬17125
  • বাঙ্গালির ইতিহাসে তিন ধরণের লাল আছে অমৃতলাল, শোভনলাল আর গোবিন্দলাল।
  • Nina | ২০ জুন ২০১২ ০৭:৩৫17124
  • ওরে তিমি আমি যাচ্ছি দেশে ডিসেম্বরে--হে হে দিনটা এট্টু বলনা রে--এট্টু দেখব কেমন ইয়েলো ইয়োলো বর বউঃ)
  • a x | ২০ জুন ২০১২ ০৭:৩২17123
  • ইইস্স বেচারী হুচের এগুলো কতদিন ধরে বলার জন্য পেটের মধ্যে ভুসভুস করে উঠত। ওকে তোমরা বলতে দাও।
  • a x | ২০ জুন ২০১২ ০৭:৩০17122
  • এটা আবার কোন শোভনলাল? সে কি নিবারণ চক্রবর্তীর বইএর ভুল ধরত? তাইলে তো তার ভুল ধরার প্রচুর ইন্সেন্টিভ ছিল।
  • hu | ২০ জুন ২০১২ ০৭:২৮17121
  • হ্যাঁ অক্ষ, দাও দেখি ভালো করে দুকথা শুনিয়ে। আমি সেই ফাঁকে আরেকটা টুনটুনি কাহিনী শোনাই।
    হেডেন ভ্যালিতে মনোমত ছবি তোলার যেকটি স্পট হতে পারে তার কোনটিতেই সাবধানী ড্রাইভার গাড়ী থামাতে পারেন নি। অতএব ভাদ্রমাসে আষাঢ়ের মেঘ ইত্যাদি। প্রাজ্ঞকবি যদিও বহু আগেই সাবধান করেছিলেন - জানি অমরার পথহারা কোন দূত জঠরগুহায় নাহি করে যাওয়া আসা - নবীন কবি যৌবনের জোশে সে ঋষিবাক্য বিস্মৃত হয়েছেন। মানভঞ্জনের আশায় তিনি প্রেয়সীকে শুধোন - কিছু খাবি? প্রেয়সীও সন্ধিস্থাপনের ছুতো খুঁজছিলেন। নেহাত অপরপক্ষ হতে কোন উদ্যোগ ছাড়াই সন্ধিস্থাপন করে নিলে মান থাকে না তাই খিদে না থাকা সত্বেও তিনি বললেন - হ্যাঁ খাবো। কবি ভেবেছিলেন কোন ফাস্টফুড জয়েন্ট থেকে কিছু তুলে নেবেন। ওদিকে প্রেয়সীটি স্বপ্নবিলাসী। একটি ছেঁড়া গোলাপের পাপড়ি থেকে করন জোহরের সেট কল্পনা করে নিতে তাঁর আধমিনিটও লাগে না। শহরটি তাঁর চেনা। কবি পিৎজাহাটের পাশে গাড়ী পার্ক করলেন। প্রেয়সী গাড়ী থেকে নেমে অন্য রাস্তায় হাঁটা দিলেন। তখনও তাঁরা স্বাভাবিক বাক্যালাপ করছিলেন না। অতএব কবি চললেন প্রেয়সীর পিছু পিছু। দুই-তিন ব্লক হেঁটে প্রেয়সী ঢুকলেন একটি চেনা রেস্তোরাঁয়। ঘরোয়া আমেরিকান বাফে। সবে তাঁরা ক্ল্যাম চাউডার সুপে দু-চুমুক দিয়েছেন, প্রেয়সী ভাবছেন কি দিয়ে কথা শুরু করা যায়, এমন সময় কবি বোমা ফাটালেন - এগারোটায় গাড়ী ফেরত দিতে হবে সল্টলেক সিটিতে, প্রায় ছ'ঘন্টার ড্রাইভ, ঘড়িতে তখন সাড়ে পাঁচটা। তারপরের কাহিনী সংক্ষিপ্ত। বাফে থেকে কটা চিকেন উইংস প্যাক করে দৌড়োতে দৌড়োতে গাড়িতে। বাকি রাস্তা ফর্মুলা ওয়ান রেসিং। সল্টলেক সিটি এয়ারপোর্টে যখন গাড়ী ঢুকল তখন ঘড়িতে দশটা-পঞ্চান্ন বাজে।
  • Tim | ২০ জুন ২০১২ ০৭:২৪17120
  • হনুদার চে আমায় কেউ বেশি বুঝলোনা। এ কথা আমার সমাধিতে খোদাই করে দিতে বলবো। ইয়েলোস্টোনেই।
    আর বাদবাকি বাংলা সাহিত্য, কনডেন্সড ম্যাটার বা বঙ্গ রেনেসাঁর যা ক্ষয়ক্ষতি সে তো ইতিহাসের পুনরাবৃত্তি। সেও হনুদা হাড়ে হাড়ে এবং আমরা ওপিয়ামে জেনেচি। এত প্যাথোস নিয়ে কোথা যাই ইত্যাদি।
  • Nina | ২০ জুন ২০১২ ০৭:২২17119
  • ঃ-)))))) আরে বাহ!
  • aka | ২০ জুন ২০১২ ০৭:১৮17118
  • :-)
  • h | ২০ জুন ২০১২ ০৭:১৬17117
  • তাছাড়া সম্ভাব্য ভালো ঐতিহাসিক দের ও যে প্রায় একই অবস্থা, প্যান্টু ক্রাইসিস সহ, এ কথা তো আমি সিকিম যাত্রাতেই লিকেছি, অক্ষ র দেখি শোভনলাল বাবুর মত অবস্থা, কেউ বই লিখছে শুনলেই খুব খুশি হয়ে বলতেন, 'বেরোক বেরোক, ভুল ধরবো' ঃ-)
  • aka | ২০ জুন ২০১২ ০৭:১৩17116
  • স্রেফ গুরুকরা যায় না বলে আইপ্যাড কাটিয়ে স্যামস্যাঙ্গ গ্যালাক্সির জন্য কেস তৈরি করলাম।
  • h | ২০ জুন ২০১২ ০৭:১২17115
  • হুচে লিখেছে প্যান্টুর কথা ১ঃ৩১ এ। তো এখন থেকেই যে সে এই ঘোর বিপদের মধ্যেও, নিজে না, নিজের জামাকাপড় না, ধেয়ে আসা গ্রিজলি না, সে গ্রিজলির জামা কাপড় না, সুদু পরের ব্যাটা ও তাকে রিসেন্টলি উপহার কিনে দেওয়া জিন্স এর প্যান্টু নিয়ে চিন্তা করবে কি করে বুঝবো মাইরি। অ্যাজ ইফ এই উপহার না পেলে টিম গামছা পরে আমেরিকা যেত।
  • aka | ২০ জুন ২০১২ ০৭:১০17114
  • এ আর বলার কি আছে সবই ভগবানের লীলাখেলা
  • pi | ২০ জুন ২০১২ ০৭:০১17113
  • আমার বলার ছিল এই যে, অক্ষদা এই নিয়ে বল্লো বলে ঃ)
  • a x | ২০ জুন ২০১২ ০৬:৫৮17112
  • এইযে ছেঁড়া পেন্টু শুনে অবচেতনেই নায়িকা এল, এবং অন্যদিকে ভালো বৈজ্ঞানিকের হাবুডুবুটুনটুনিতে সেল্ফ-রিয়ালাইজিং দীর্ঘশ্বাস, এই নিয়ে দু একটা কথা কি আর আমার বলার ছিলনা?
  • h | ২০ জুন ২০১২ ০৬:৫৭17111
  • বেনোভেলেন্স এর প্রধান শর্ত হলো, পরের ভালোর জন্য দুশ্চিন্তা করা আর প্রয়োজনে শাসন করা, ফুকো টুকো ভুলে গেলি রে পাগলা ঃ-)
  • h | ২০ জুন ২০১২ ০৬:৫৩17110
  • অর্পণ অ্যাট 01:39 AM

    হ্যাঁ এবং এখন ই 'কোন কথা শোনে না' ইত্যাদি... যাক একটা ভালো বৈজ্ঞাণিক এবং একটা অসাধারণ কবি র এই আস্তে আস্তে একটি নার্ভাস ও হাবুডুবু টুনটুনিতে এই যে রূপান্তর, এ মানে হওয়ার ই ছিল ... ভগবান বাঙালি কে মেনলি বিয়ে করার জন্য রেখেছেন।
  • I | ২০ জুন ২০১২ ০৬:৫২17109
  • হানুর ইতিহাসবোধ ও বলিউডমনস্কতায় অ্যাব্বড় সব ছ্যাঁদা দেখতে পাচ্ছি। এই নিয়ে যে কী করে সংসার চালায় ও মদের জোগান বজায় রাখে, কে জানে !
    বলি আকবর আবার কোদ্দিয়ে বেনেভোলেন্ট হল ! এই তো সেদিন ভারত এক খোঁজে ঠাটিয়ে থাবড়া মারলে সেলিমকে। তার অল্পই আগে আনারকলি'র কী দুরবস্থাই না কল্লে। আর গ্রিজলি নয়, আকবরকে পৃত্থীরাজ কাপুর যেমতি দেখতে।
  • I | ২০ জুন ২০১২ ০৬:৪৫17108
  • আহা টিম্ভাই ও হুচিবোন ! কী কম্বি! আমি গ্রিজলী হবো-ও !
  • h | ২০ জুন ২০১২ ০৬:৪৩17107
  • রাইট। কিন্তু একটা ব্যক্তিত্ত্ব সম্পন্ন, অতি -সিভিল, গ্রিজলি বিয়ার বোঝাই যাচ্ছে, ইয়াং পিপল ইন নিড অফ প্রাইভেসি দেখে কিরকম ভাবে একটা বেনোভোলেন্ট আকবর বাদশার মত আস্তে আস্তে চলে গেল, সেই আসপেক্ট টায় কেউ জোর দিলি না।
  • aka | ২০ জুন ২০১২ ০৬:৪০17106
  • টেকনিকাল কারেকশন নায়িকার নয় ছেড়া প্যান্টু নায়কের।
  • h | ২০ জুন ২০১২ ০৬:৩৫17105
  • বিভিন্ন টুনটুনিমূলক আবহাওয়ার মধ্যে আমার ভূমিকা হল গ্রিজলি রূপে ভীত ছেঁড়া পেন্টু নায়িকার দিকে তাকিয়ে হাসা। আনবিলিভেবল। পাহাড়ী সান্যাল যে আসলে, জঙ্গল সান্যাল সেটা অ্যাদ্দিনে জানা গেল।
  • aka | ২০ জুন ২০১২ ০৬:৩০17104
  • দু দি ভাগ্যিস বল্লে, নইলে আমার তো সন্দেহ দেখা দিচ্ছিল সিসিডি না ভূশন্ডীর মাঠ কোথায় কফি খেলাম।

    স্যাম্স্যাঙ্গ গ্যালাক্সি থেকে পোস্ট।
  • Nina | ২০ জুন ২০১২ ০৬:২৫17103
  • কিসের সেলিব্রেশনঃ-০ বুইলাম না জে--পিছিয়ে পড়তে পারছিনা পা ব্যাথা করছে দু মাইল হেঁটে এলাম---বলে দে কেউ--আম্মো খুব খুশি হতে চাই
  • Tim | ২০ জুন ২০১২ ০৫:৩৫17102
  • তবে শেষটা খুব কষ্টের।
  • Tim | ২০ জুন ২০১২ ০৫:৩২17101
  • উফ্ফ একটু সমাজসেবা করতে গেছি, আর ইদিকে লোকে যা তা বলছে।
    অক্ষ, গ্রিজলি ম্যান দেখেছি তো। কয়োটি বলে গানটা শুনে ফিদা হয়ে গিয়েছিলাম। আহা কি গলা, কি চমৎকার কথা আর সুর। তখনই টইতে দিয়েছিলাম লিং।

    এদিকে আমাকে স্লাইড বানাতে হবে। কাল ডিউ। ভেউ ভেউ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত