এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৪ অক্টোবর ২০১৩ ২২:৫৯170941
  • চান্দুবাবু, আহুরমাজদা আমাদের পুবের দিকের ঠিকঠাক অনুবাদে মনে হয় অসুরমেধাঃ।
    ময়দানব তো মনে হয় কোনো স্থপতিগোষ্ঠীর লাইন। এদেরই একজনের কন্যা ছিলেন মন্দোদরী, যাকে লঙ্কেশ রাবণ বিবাহ করেন। আবার মহাভারতে আরেক ময়দানবের কথা পাওয়া যায়, যিনি খান্ডবদাহন থেকে অর্জুন আর কৃষ্ণের কৃপায় রক্ষা পেয়ে তারপরে ইন্দ্রপ্রস্থে অমন সুন্দর প্রাসাদ বানিয়ে দিলেন। ঃ-)

    এক ডেঁপো ছোকরা বলতো ময়দানব আসলে রাশিয়ান, ময়দানভ। ঃ-)
  • cm | ০৪ অক্টোবর ২০১৩ ২২:৫৭170939
  • আপনি তো সাংঘাতিক লোকমশাই সেই ছোটবেলায় প্রাতঃভ্রমণে যেতেন!
  • kk | ০৪ অক্টোবর ২০১৩ ২২:৫৪170938
  • এবার গুরুর পুজোসংখ্যা বেরোবে না?
  • kumu | ০৪ অক্টোবর ২০১৩ ২২:৫৩170937
  • ভাল লাগল।
  • I | ০৪ অক্টোবর ২০১৩ ২২:৫২170934
  • এবারের পুজোয় চাপই চাপ। পুজোয় কলকাতায় থাকার এই দুর্ভোগ।
  • kumu | ০৪ অক্টোবর ২০১৩ ২২:৫২170935
  • কল্যানীর পুজো দেখেছি খুব সুন্দর।স্ক্রোল করব কেন? হাল লাগল পড়তে।
    আর মান্ডু রূপমতীর ঐ স্বপ্নময় কাহিনীটা আমিও পড়েছি
  • san | ০৪ অক্টোবর ২০১৩ ২২:৫২170936
  • এই নিয়ে মনে হয় সতেরো বার মতো হল।
  • ঈশান | ০৪ অক্টোবর ২০১৩ ২২:৫১170932
  • কুমুদি, ইয়ার্কি দিচ্ছিলাম। :)

    আর সিকি আসলে আমার পেডিগ্রি জানেনা। একবার দিল্লী গিয়েছিলাম, প্রাইমারি ইশকুলে পড়তে। থাকতাম ২০ রাজেন্দ্রপ্রসাদ রোডে। একদিকে ইন্ডিয়া গেট, হেঁটে প্রাতঃভ্রমণে যেতাম, অন্যদিকে সিপিএমের সেন্ট্রাল কমিটি অফিস (প্রকাশ কারাত টারাতরা তখন বাচ্চা, তাই আমাকে ওদের মনে নেই)। একবার সাইকেল চড়ে একটা লোক আমাকে ইন্দিরা গান্ধীর বাড়ি কোথায় জিগিয়েছিল (হিন্দিতে)। আমাকে নিয়ে ইয়ার্কি না।
  • aranya | ০৪ অক্টোবর ২০১৩ ২২:৫১170933
  • মার্জনা কেন, ইন্টারেস্টিং তথ্য
  • cm | ০৪ অক্টোবর ২০১৩ ২২:৫০170930
  • এইবার দ্বিতীয়ার্ধ
    তাহলে আহুর ময়দা কি ময়দানব। তিনিও তো গড়েন?
  • রোবু | ০৪ অক্টোবর ২০১৩ ২২:৫০170931
  • কল্যাণীর পাড়ার পুজো গুলো এখনো তেমনই আছে। মাইকটা আর একটু আসতে বাজালেই সর্বাঙ্গ সুন্দর হয়।
  • Atoz | ০৪ অক্টোবর ২০১৩ ২২:৪৯170929
  • চান্দুবাবু জিগ্গেস করলেন কিনা, তাই।
    বাকীদের কাছে মার্জনা চেয়ে রাখছি। স্ক্রোল করে বেরিয়ে যান অক্লেশে। ঃ-)
  • aranya | ০৪ অক্টোবর ২০১৩ ২২:৪৭170927
  • Atoz-এর অনেক পড়াশুনো, ভাল লাগে দেখে
  • kumu | ০৪ অক্টোবর ২০১৩ ২২:৪৭170928
  • ওহ ক্লাবের প্রেসিডেন্টের বাড়ী।পোনোববাবুকে দিয়ে কী হবে? তিনি তো তন্ত্রধারক হয়ে যাবেন।
  • ঈশান | ০৪ অক্টোবর ২০১৩ ২২:৪৫170926
  • ও মা কেন আবার কি। ভোগের বাসন পাঠাবে বল্লে তো। তাই জিগালাম। ;-)
  • সিকি | ০৪ অক্টোবর ২০১৩ ২২:৪৪170925
  • রাষ্ট্রপতি ভবন নিয়ে মামু আমাকেও জিজ্ঞেস কত্তে পারে।
  • kumu | ০৪ অক্টোবর ২০১৩ ২২:৪৩170923
  • মামু, বেশী দূর না।৪৫ মিনিট লাগে গাড়ীতে গেলে।কেন?
  • Atoz | ০৪ অক্টোবর ২০১৩ ২২:৪৩170924
  • ঋগ্বেদের আমলে অবশ্য এইরকম সব মন্ত্রও আছে, "সনাতনম্‌ এনম্‌ আহুর---" তাতে মনে হয় তখনো সেপারেশনটা এতটা হয় নি, অসুর তখনো ব্যাড স্পিরিট হয়ে যায় নি।
  • aranya | ০৪ অক্টোবর ২০১৩ ২২:৪০170922
  • কল্যাণীর পুজো একটা বেশ শান্ত, সুন্দর ব্যাপার ছিল বটে। নেহাত আমি আর নস্টালজিক হব না পণ করেছি, নইলে সেশ কবে পুজো দেখেছি ভেবে এখুনি স্মৃতিবিধুর হয়ে যেতাম
  • Atoz | ০৪ অক্টোবর ২০১৩ ২২:৩৬170921
  • আহুর (পারস্যে/ইরানে) আর অসুর(ভারতীয় উপমহাদেশে) ---একই কথা, উচ্চারণের তফাতে এরকম হয়ে গেছে। আর ভালোমন্দের আলো-অন্ধকারের ধারণা একেবারে উল্টে গেছে। হিন্দুকুশের পশ্চিমে আহুর হলো মঙ্গলময় পরম ভালো আর পুবে অসুর হলো মারাত্মক রাগী ধ্বংসকারী ইত্যাদি ইত্যাদি। আবার দেবতা কেসটাও উল্টে গেছে, পুবে দেবতা ভালো ও মঙ্গলকারী, পশ্চিমে তারাই দেবী মানে ডেভি মানে ডেভিলিশ।

    আহুর মাজদা তো পারস্যের পুরাণে মঙ্গলময় সৃষ্টিকর্তা, সব ভালো ভালো জিনিস বানিয়েছেন আর মানুষও বানিয়েছেন।
  • রোবু | ০৪ অক্টোবর ২০১৩ ২২:৩৩170920
  • পুজো একমাত্র সময় যখন আমার কোলকাতায় থাকিনা বলে আনন্দ হয় :-) - ক।
  • ঈশান | ০৪ অক্টোবর ২০১৩ ২২:৩২170918
  • রাষ্ট্রপতি ভবন? কুমুদির বাড়ি থেকে সে কদ্দূর?
  • kumu | ০৪ অক্টোবর ২০১৩ ২২:৩২170919
  • এরা সব বসে ২ এয়ার্কি দিচ্চে! আঅমি কী করলাম জানেন?
    আমার চিলেকোঠায় ক্লাবের ভোগের বাসন থাকে।সাতটা বড় বাক্সভর্ত্তি।তার থেকে দুর্গা পুজার তিনটে বাক্স খুলে সব বাসন মাজিয়ে গুনেগেঁথে রাখলাম।বাকী তিনটি কাল হবে।রোব্বারে এদেরকে প্রেসিডেন্টের বাড়ী পাঠাতে হবে।
  • cm | ০৪ অক্টোবর ২০১৩ ২২:২৮170917
  • আমিও সকালের প্রশ্নটাই আবার জিগাই অহুর মানে কি অসুর? তাহলে ahura mazda কে?
  • Atoz | ০৪ অক্টোবর ২০১৩ ২২:২২170916
  • আরো একটা খটকা আছে নবাব সিরাজের বিষয়ে। তাঁর এক সেনাপতি ছিলেন মোহনলাল। সেই মোহনলালের বোনের নাম আলেয়া। এটা কেমন করে সম্ভব? মোহনলালের বোনের নাম তো হওয়ার কথা পারুলবালা বা কনকচাঁপা বা শঙ্খমালা!
  • Atoz | ০৪ অক্টোবর ২০১৩ ২২:১৯170915
  • নবাব সিরাজউদ্দৌল্লা বিষয়ে আমার প্রথম প্রশ্ন হলো ভদ্রলোক গরমের দুপুরে কি লুঙ্গি পরতেন প্রাসাদে থাকলে?
  • cm | ০৪ অক্টোবর ২০১৩ ২২:০৮170914
  • সিল্কের লুঙ্গি হয় শুনিচি বটে তবে সে মাল কোথায় মেলে জানিনে।
  • Atoz | ০৪ অক্টোবর ২০১৩ ২১:৫৯170913
  • "তুঙ্গভদ্রার তীরে" তে দুই বুড়ো ডাক্তার ছিলেন, তাঁরা কোহলের খুব প্রশংসা করতেন আর নিজেরাও চেখে চেখে দেখতেন কার বানানো কোহল বেশী ভালো। তারপরে অনেক রাত হয়ে গেলে একজন আরেকজনকে বাড়ীর দিকে এগিয়ে দিতেন, আবার সেইজন একে এগিয়ে দিতে আসতেন---এইভাবে এ ওকে আর ও একে এগিয়ে দিয়ে দিতে দিতে রাত গভীর হয়ে যেত, দুই ডাক্তার তখন রাজচত্বরে পড়েই ঘুমাতেন। ঃ-)
  • aranya | ০৪ অক্টোবর ২০১৩ ২১:৪৫170912
  • বস্তুত যাবতীয় কোহলের মধ্যে একমাত্র মার্গারিটা (টেকিলা বেসড) ভাল লাগে, তাও বোধহয় সেটা লেবুর সরবতের মত খেতে বলে
  • | ০৪ অক্টোবর ২০১৩ ২১:৪৩170911
  • হ্যাঁ ঠিক। এই প্রসঙ্গে কবি বলেছেন " তা বলে কী প্রেম দেবো না যদি মারি কলসীর কানা নেশার ঘোরে" ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত