এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ০৪ অক্টোবর ২০১৩ ০১:৩৩170788
  • আতোজ, :),
    ইশ্‌, বাড়ি ভর্ত্তি একগাদা লোক, ঘন ঘন ফোন করছে, হ্যাঁরে আসবি না? কি বিশ্রী লাগছে।
  • Atoz | ০৪ অক্টোবর ২০১৩ ০১:৩৩170789
  • নিনাদি, আমাদের এখানে সাদা কাশফুলও আছে, তবে গাছগুলো চারপাঁচ মানুষ সমান লম্বা! ঃ-)
  • nina | ০৪ অক্টোবর ২০১৩ ০১:৩৩170790
  • কিন্তু রঙ?? এদিকে কোত্থাও সাদা কাশফুল আজোবধি দেখি নাই--সব ধুলোরঙ
  • Atoz | ০৪ অক্টোবর ২০১৩ ০১:৩১170787
  • আরে নিনাদি, আমি চল্লাম তুলোমেঘদের ছবি নিতে, তবে কাশফুলগুলো এখানে কেমন স্বাস্থ্যবান টাইপ, কী বড়ো বড়ো ঝোপ আর ফুলের গোছার কী সাইজ! ঃ-)
  • nina | ০৪ অক্টোবর ২০১৩ ০১:৩০170786
  • কি অদ্ভুত --এই সাদাদের দেশে কাশফুলেরা ব্রাউন ঃ-০
  • Atoz | ০৪ অক্টোবর ২০১৩ ০১:২৯170785
  • ওঃ টি, কাপিতাল আই নামটা খুব পছন্দ হলো, খুব পছন্দ হলো। ঃ-)
    কাপিতালাই বলে ডাকবো এখন থেকে।
  • nina | ০৪ অক্টোবর ২০১৩ ০১:২৮170784
  • অ্যাটোজ--আর এখেনে কাশফুলেদের ধূলোমাথা--
  • Atoz | ০৪ অক্টোবর ২০১৩ ০১:২৬170783
  • ভাগীদার, আমি আবার স্মৃতির পুজোই পছন্দ করি। বাস্তবের ঐ পুজোগুলোতে হয়তো কোথাও কোথাও ছিল কাদাজল বৃষ্টি মশা গরম পুজোর জামা নিয়ে পলিটিক্স পুজোর খাওয়াদাওয়া নিয়ে ফ্যাশুনে কম্পি ইত্যাদি ইত্যাদি কিন্তু স্মৃতি সব ফিল্টার করে রেখে দিয়েছে "অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া" রেখে দিয়েছে শিউলিগন্ধী ভোর, সোনালী ওড়নার মতন রোদ্দুর, নীল আকাশে ভেসে যাওয়া তুলো তুলো মেঘের নীচে মাঠভরী কাশফুলেদের তুলোমাথা নাড়ানো।
    এই স্মৃতির পূজাই থাক আমার সঙ্গে, বাস্তবের পূজা হয়তো আর কোনোদিন দেখা হবে না, কিন্তু তাতে কী?
  • rabaahuta | ০৪ অক্টোবর ২০১৩ ০১:২১170781
  • হ্যাঁ, সহজ পাটিগণিতই হলো না তো ক্যালকুলাসঃ)
  • T | ০৪ অক্টোবর ২০১৩ ০১:২১170782
  • মহালয়ার ভোরবেলা আমি খুব সিরিয়াসলি ঘুমোই। অন্ততঃ গত বছর দশেক। এবছর অবশ্য হ'ল না। ল্যাব ভর্ত্তি ভূত প্রেত। সাইমন অবশ্য ঠ্যাঙের ওপর ঠ্যাঙ তুলে ঘুমোচ্ছে। নাকও ডাকছে। এদিকে কাপিতাল আই এর পোস্ট পড়ে কেমন একটা মন খারাপ হয়ে গেল।

    একটু চা খাই।
  • Bhagidaar | ০৪ অক্টোবর ২০১৩ ০১:১৯170780
  • আমার আই পড এ ভরা আছে, চালিয়ে দেব একটু পর ই। কিন্তু চালিয়ে তো সেই মন খারাপ, আর কি? মহালয়া মানেই পুজো, আর পুজো মানেই ছোটবেলার সেই সব ছোট ছোট সুখ দুক্ষের স্মৃতি.। এই বছরেরটা ধরলে পর পর দশ বছর দুর্গাপূজার সময় দেশের বাইরে.।
  • Blank | ০৪ অক্টোবর ২০১৩ ০১:১৮170779
  • পুজো মানেই সারাদিন চাপ। টই টই করে এদিক সেদিক ঘোরা। দেখি এবারে কি কি জায়গা যাওয়া যায়।
  • nina | ০৪ অক্টোবর ২০১৩ ০১:১৭170778
  • ওটা সোহাগ লিখবে এবার-
    -হুতো বলে গানের কোশ্নোর উত্তুরই দিতে পারেনি
    কতোবারো ভেবেছিনু---
    সোহাগ জিগিয়েছিল--কতবার?? ক্ষেউ বলতে পারেনি
  • Atoz | ০৪ অক্টোবর ২০১৩ ০১:১৫170777
  • হুতো, ক্যালকুলাস নিয়ে কোনো কবিতা লিখেছ কোনোদিন? ঃ-)
  • Atoz | ০৪ অক্টোবর ২০১৩ ০১:১২170776
  • কুমুদি, যার আসার সে যেকোনো সময়েই আসতে পারে, তার কাছে কিবা ভোর কিবা সন্ধ্যা। ঃ-)
  • Atoz | ০৪ অক্টোবর ২০১৩ ০১:১১170775
  • ছোটাইকেও মিস করছি, ওখানে তো ভোর হয়ে গেছে মনে হয়।
  • rabaahuta | ০৪ অক্টোবর ২০১৩ ০১:০৮170774
  • সাংঘাতিক কম। এমনকি রাজকন্যার সংখ্যাও তুলনায় বেশী।

    ঃ(
  • aranya | ০৪ অক্টোবর ২০১৩ ০১:০৫170773
  • পীড়ের দয়া কি কম পড়িয়াছে?
  • kumu | ০৪ অক্টোবর ২০১৩ ০১:০৩170772
  • সেকি!! এই পড়ন্ত বেলাতেও কারো আসার কথা আছে নাকি?
  • rabaahuta | ০৪ অক্টোবর ২০১৩ ০১:০২170771
  • ঐ দেখা যায় ডাউনটাউন
    সন্ধ্যেবেলা রয়াল ক্রাউন

    এটা ঐ প্রপার নাউন থেকে ভালো, কিন্তু আমি রয়াল ক্রাউন হুইস্কির কথা ভেবে লিখলাম, কিন্তু এখন দেখছি এই নামে কোলাও আছে। তো এইসব দ্ব্যর্থবোধক শব্দ ব্যবহারে আমি স্বচ্ছন্দ নই, তাই এটাও চলবে না। তাছাড়া সোডা খাওয়া স্বাস্থ্যের জন্যেও ভালো না।
  • kumu | ০৪ অক্টোবর ২০১৩ ০১:০১170770
  • দে এসেছিল তো।আজই এসেছিল।গুরু খুলচে না বল্ল।
  • Atoz | ০৪ অক্টোবর ২০১৩ ০১:০০170769
  • কুমুদি, তোমাকে তো জাগতেই হবে।
    তোমারই তো সেই গান, "আমারে যে জাগতে হবে, কীজানি সে আসবে কবে"
    ঃ-)
  • সিকি | ০৪ অক্টোবর ২০১৩ ০০:৫৯170768
  • আচ্ছা, দে কি আমার ডাঙোসের ভয়ে আর এ মুখো হচ্ছে না? ওর কিন্তু পুজোর মুখে কী যেন একটা লিখে ফেলার কথা ছিল।
  • kumu | ০৪ অক্টোবর ২০১৩ ০০:৫৮170767
  • এজেড এইসব ভেবে ভেবে আমিও জেগে আছি।
  • Atoz | ০৪ অক্টোবর ২০১৩ ০০:৫৭170766
  • এদিকে জাপানে আর নিউজীল্যান্ডে তো মনে হয় মহালয়ার ভোর এসে গেছে ইতিমধ্যেই। ঃ-)
  • Atoz | ০৪ অক্টোবর ২০১৩ ০০:৫৪170765
  • ভাগীদার, লিখে ফেলুন। মহালয়ার ভোর বলে কথা, খুবই সুন্দর ব্যাপার। এই শরতের সুপ্রভাতে--আহা ঝড়বৃষ্টি মেঘ সরলো কিনা, শিউলি ফুটলো কিনা, সোনার আলোয় চরাচর ভরলো কিনা- কেজানে!
    নিশ্চয় তেমনই হয়েছে।
    বাজলো তোমার আলোর বেণু-
    আমি তো আজ সন্ধ্যা পড়লেই মানে দেশে যখন ভোর হচ্ছে, তখন ওটা চালিয়ে দেবো আজ উতুবে। ঃ-)
  • rabaahuta | ০৪ অক্টোবর ২০১৩ ০০:৫১170764
  • ভুল করে খোলা টই? ও আমি নিয়ে নেব খন। বেওয়ারিশ টইয়ের কারবারে দু পয়সা করবো এ আমার শখ। দুটো টই অলরেডি নিয়েছি, তবে কৃষিকাজ জানিনা বলে এখনো কিছু হয়নি। আরেকটা টইও, ঠিক আমি নিই নি, তবে পাকেচক্রে আমার হয়ে গেছিল, তাতে লোকে আমাকে খুব গাল দিয়েছিল। তো সে সব তো হয়েই থাকে, কোন ব্যাপার না।
  • সিকি | ০৪ অক্টোবর ২০১৩ ০০:৪৭170763
  • :)
  • রোবু | ০৪ অক্টোবর ২০১৩ ০০:৪৬170762
  • নাম প্রাইমারি কী নয়।
  • রোবু | ০৪ অক্টোবর ২০১৩ ০০:৪৫170761
  • জাম্বু বেশ মজার লোক :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত