এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ২০ জুন ২০১২ ০১:৪৭17070
  • শুধু গ্রিজলীই না। তার আগে একপর্ব বাইসন হয়ে গেছে। সন্ধ্যেবেলায় তেনারা দলে দলে গোহালে ফিরবেন। তাই তাদের রাস্তা ছেড়ে দিতে হবে। একজন এসে জানলায় মুখ ঠেকিয়ে আমায় দেখতে লাগল। আরেকটি বাচ্ছার হেড্লাইটটা পছন্দ হয়েছে। সে হেডলাইট শুঁকেই যাচ্ছে। শেষ পর্যন্ত লাইট ফ্ল্যাশ করে টিম তার হুঁশ ফেরাল।
  • Lama | ২০ জুন ২০১২ ০১:৪৪17068
  • এবার দেখতে পাচ্ছি
  • Tim | ২০ জুন ২০১২ ০১:৪৪17069
  • না, সম্রাট অশোক কোন অবস্থাতেই জাঙিয়া পরিতেন না। একটি ছেলে ইতিহাস পরীক্ষার খাতায় লিখেছিলো। তীথদার গপ্পো, স্বচক্ষে দেখা।
  • Tim | ২০ জুন ২০১২ ০১:৪৩17067
  • পাই অ্যালবামটা পাবলিক করো, তারপর নিচে একটা লিংকের বাক্সো আছে সেখেন থেকে কপি পেস্ট করো ভাটে।
  • Lama | ২০ জুন ২০১২ ০১:৪২17066
  • সম্রাট অশোকের প্যান্ট ছিঁড়েছিল বুঝি? আর তাতে তিনি বিচলিতও হয়েছিলেন?
  • Tim | ২০ জুন ২০১২ ০১:৪১17065
  • পিনাকীদা, উদ্ধার করতে হয়নি। গ্রিজলীটা এমনিতেই অন্যদিকে চলে গেল। খামোখাই আমার অমন সাধের জিন্সটা ... ঃ-(
  • pi | ২০ জুন ২০১২ ০১:৪০17063
  • আর টিমের সুপারিটা দিয়েছিল হুচে। তখনি আমার ...;)

    যাগ্গে, এবার গ্রিজলি দুশমনের হাত থেকে টিমদা কেমন করে হুচিমণিকে উদ্ধার করলেন, সে গপ্পো শুনতে চাই।
  • প্পন | ২০ জুন ২০১২ ০১:৩৯17062
  • উরিস্লা। এখনই তিনি আর উনি? ;-)
  • Tim | ২০ জুন ২০১২ ০১:৩৮17059
  • প্যান্ট ছিঁড়ে যাওয়ায় আমি মোটেই বিচলিত হইনি। হাজার হোক, আমি কি আর সম্রাট অশোক? তাছাড়া গ্রিজলি জীবনে একবারই ভালো করে দেখতে পাবো, প্যান্ট তো চাইলেই পরা যায় ইত্যাদি।
    ডিঃ সম্রাট অশোকের রেফারেন্স তীর্থদার গল্পে আছে। সেও এক কেচ্ছা।
  • hu | ২০ জুন ২০১২ ০১:৩৮17060
  • পাই, অ্যালবাম দেখতে দিচ্ছে না।
  • Lama | ২০ জুন ২০১২ ০১:৩৮17061
  • কিন্তু পাইয়ের লিংটা দেখতে পাই না।
  • pi | ২০ জুন ২০১২ ০১:৩৬17058
  • হ্যাঁ, আমি আর টিম তো পারস্পরিক সুপারি নিয়েছিলুম ঃ)
  • pinaki | ২০ জুন ২০১২ ০১:৩৫17057
  • পাহাড় পর্বত ডিঙিয়ে লাফিয়ে এসে টিম্ভাই উদ্ধার করল ভয়াল গ্রিজলীর কবল থেকে? উরিস্লা। ব্যাপক তো।
  • pi | ২০ জুন ২০১২ ০১:৩৪17053
  • আমি এদের চোখে দেখিনি। শুধু ছবি দেখেছি। এগুলো সেই ছবির ছবি। মিউজিয়মে নেচারের বেস্ট ফোটোগ্রাফির এক্ষজিবিশন দেখতে গেছিলুম সেদিন। প্রথম দুটো ওদের ছবি। পরে আরো জুড়ব।
    বাকি ঐ জিভ ভেংচানো জন আমার প্রতিবেশী। সাদা ফুটফুটে জনও কাছাকাছিই থাকেন।

    https://picasaweb.google.com/lh/webUpload?uname=118091747907922839948
  • hu | ২০ জুন ২০১২ ০১:৩৪17054
  • টিমকে বহুবার লিখতে বলেছি। কোন কথা শোনে না।
  • KUMU | ২০ জুন ২০১২ ০১:৩৪17055
  • ঃ-)))
  • pi | ২০ জুন ২০১২ ০১:৩১17051
  • হলুদ পাথরের যুগ্ম সর্ষে কবে হবে ? ঃ)
  • hu | ২০ জুন ২০১২ ০১:৩১17052
  • হ্যাঁ, তিনি তখন আমায় 'গাড়ীতে ওঠ, গাড়ীতে ওঠ' বলে হাঁচোড়-পাঁচোড় করে নামতে লাগলেন। আমি গাড়ীর দরজায় খুট্খাট করতে গিয়ে বুঝলাম চাবি আমার কাছে নাই। এদিকে চারিদিকে ভারি শোরগোল - গ্রিজলী আসছে। নির্বিকার মুখে প্রকৃতির শোভা দেখা ছাড়া সেই মুহূর্তে আমার কিছু করার ছিল না। খানিক লাফিয়ে, খানিক গড়িয়ে তিনি ল্যান্ড করলেন। বেশি কিছু না। নতুন জিন্সের প্যান্টটা একটু ফেঁসে গেছিল আর কি!
  • Tim | ২০ জুন ২০১২ ০১:২২17049
  • গ্রিজলিটাও হুচেকে দেখছিলো তারো আগে থেকে। হুচে জান্তি পারেনি। ভাল্লুকটা আস্তে আস্তে এগিয়ে আসছিলো। আমি টিলার ওপর থেকে এইসব দেখে বেজায় নার্ভাস হয়ে গেছিলাম।
  • hu | ২০ জুন ২০১২ ০১:২২17050
  • গ্রীজলির পিঠের চেয়ে বিজলী গ্রিলের পিঠে ভালো বই মন্দ হবে না।
  • Lama | ২০ জুন ২০১২ ০১:২০17048
  • ঘুমিয়ে পড়তে হবে। ঘুমচোখে "গ্রীজলির পিঠ"কে "বিজলী গ্রিলের পিঠে" পড়ে ফেলছি।
  • hu | ২০ জুন ২০১২ ০১:১৬17047
  • কই কই? আমি একবার একটা গ্রীজলির পিঠ দেখেছিলাম।
  • hu | ২০ জুন ২০১২ ০১:১৫17046
  • জঙ্গলের মধ্যে অমন একটা কাঠের বাড়িতে আমি থেকেছি। ইয়েলোস্টোনে। গ্রীষ্মের সন্ধ্যা। আরেকটু রাত হলে বাইরে বেরিয়ে তারা দেখব বলে একটু শুয়েছি। ঘুম ভাঙল পরের দিন সকালে।
  • pi | ২০ জুন ২০১২ ০১:১৪17045
  • চিন্তিত ভালুক আর ভিজে সিংহকে দেখতে কেউ দেখতে চায় ?
  • Tim | ২০ জুন ২০১২ ০১:০৬17044
  • আমি তো প্রায় দিনই ফ্রিওয়েতে হরিণ পড়ে আছে দেখতে দেখতে যাই। সবদিকেই জঙ্গল এখানে।
  • pi | ২০ জুন ২০১২ ০১:০১17043
  • এখানকার হরিণগুলোর মাথায় একটু বুদ্ধিশুদ্ধি হয়েছে। একটু ধীর স্থির হয়েছে। কাল সেই তিড়িং করে ঝোপ থেকে বেরিয়ে এসেছে। রাস্তা পেরুবে বলে। এদিকে সিগন্যাল ছেড়ে দিয়েছে। বারণ করতে যাবো তারও উপায় নেই। বেশ খানিকটা দূরেই। যাই হোক, দেখেশুনে নিজেই পিছু হাঁটা দিল।
    আগে বার দুই যেমন ভাবে পার হতে দেখেছি, অমনভাবে আমিও পার হইনা।
    আরেকজনের তো শেষ রক্ষে হলনা।
  • Blank | ২০ জুন ২০১২ ০১:০০17042
  • বক্সা বেড়াতে গেলে পাওয়া যায়, শ্যাওলা ওঠা কচ্ছপ।
  • Lama | ২০ জুন ২০১২ ০০:৫৮17040
  • আমাদের ছোটবেলায় ত্রিপুরেশ্বরী মন্দিরের পেছনের দিঘিতে জম্পেশ সব কচ্ছপ ছিল- লোকে বলে দু তিনশো বছর বয়েস, সারা গায়ে শ্যাওলা ভর্তি। তারা আবার লোকের হাত থেকে বিস্কুট আর প্যাঁড়া খেত, কাউকে কামড়াত না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত