এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ০৩ অক্টোবর ২০১৩ ০১:৪৩170581
  • আর পুরনো বেশ কিছু বিক্ষুব্ধ বিজেপি ফিরছে মোদীর ডাকে।
  • Blank | ০৩ অক্টোবর ২০১৩ ০১:৪২170579
  • শাইনিং মহলের বাইরে একটা গ্রুপ আছে যারা বাংলা হিন্দু। মোদী এসে বিজেপিকে আবার হিন্দুদের পথে আনবে এটাই আশা।
  • ঈশান | ০৩ অক্টোবর ২০১৩ ০১:৩৯170578
  • সে তো শাইনিং মহলে। ও দিয়ে ভোটে কী হবে।
  • Blank | ০৩ অক্টোবর ২০১৩ ০১:৩৭170577
  • মোদি থেকেই পালে হাওয়া লেগেছে বিজেপির।
  • ঈশান | ০৩ অক্টোবর ২০১৩ ০১:৩৫170576
  • রাজপুত্তুরকে পদ্মশ্রী দেওয়া হোক।

    তবে বিজেপি এলেও সেই জোট সরকারই হবে। ভারতীয় গণতন্ত্রের ভিত্তি নড়ে যাবে, এরকম হবেনা। কিন্তু ব্যাটারা বুদ্ধি খাটিয়ে মোদিকে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট করল? কোন আক্কেলে?
  • kk | ০৩ অক্টোবর ২০১৩ ০১:৩৪170575
  • আচ্ছা, থ্যাংকিউ।
  • সিকি | ০৩ অক্টোবর ২০১৩ ০১:৩০170574
  • কংগ্রেস পার্টিকে সেভিয়ার মনে করছি না। খুব অপটিমিস্টিকও হচ্ছি না। কিন্তু কোথাও তো একটা শুরু হওয়া দরকার ছিল! ইউপিএ এই মুহূর্তে জাস্ট পাওয়ারে আছে, সামনে ভোট আসছে, তাই বললাম ওদের পালে হাওয়া লাগল।

    তবে অনেক প্রশ্নও উঠে আসছে। ইহা গণতন্ত্রের জয় নাকি রাজপুত্তুরের জয় সেটা নিয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, এর আগে ইউপিএ-র মধ্যে থেকে মিলিন্দ দেওরা এবং অন্যরা এই অর্ডিন্যান্সের বিরোধিতা করেছিলেন, শোনা হয় নি কারণ তাঁরা গান্ধি পরিবারের সন্তান ছিলেন না। আর যে হেতু রাহুলবাবা রাজপুত্তুর, মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মিটিংয়ে তাঁর আদেশ শিরোধার্য করে নিলেন নীল পুতুল। কিং ইন দ্য মেকিং?

    ইউপিএ এখন বিজেপিকে ঠেকাবার জন্য অনেক কিছু করতে পারে। যদি সেগুলো জনতার পক্ষে যায়, আমার আপত্তি নেই। :) কংগ্রেস পার্টিটি কেমন, সে তো তুমিও জানো, আমিও জানি।

    আর লাস্ট বাট নট দা লিস্ট, ইউপিএ মানে শুধু কংগ্রেস নয়। বাকি সহযোগীরা ইতিমধ্যেই রাজপুত্তুরের এই অডাসিটিতে খচে বোম। ইতিউতি কমেন্ট আসতে শুরু করেছে। ইউপিএ-র এ বড় সুখের সময় নয়। :)

    মজা লাগে এই গণতন্ত্রের নাচ দেখতে। ডান্স অফ ডেমোক্র্যাসি।
  • I | ০৩ অক্টোবর ২০১৩ ০১:২৯170573
  • প্রোপ্রায়োসেপশন গোদা করে বলতে গেলে সেন্স অফ মুভমেন্ট, পজিশন সেন্স ইত্যাদি। হাঁটা কিম্বা দাঁড়িয়ে থাকার সময় ব্যালান্স মেনটেন করা, আমার হাত-পায়ের জয়েন্ট নাড়ানো ইত্যাদির সেন্স হল প্রোপ্রায়োসেপশন।
  • Atoz | ০৩ অক্টোবর ২০১৩ ০১:২৫170572
  • থ্যাংকু থ্যাংকু থ্যাংকু পাই। ঃ-)

    আর সেই আগের লিংকটা আবার দেবে অক্ষদা? সেই যে বিজ্ঞানের কীজানি ছিল, তখন দেখা হয় নি।
  • π | ০৩ অক্টোবর ২০১৩ ০১:২৩170571
  • এখান থেকে খুঁজে নাও, ট্যান।
  • I | ০৩ অক্টোবর ২০১৩ ০১:২২170570
  • সিকি, আমার তা মনে হয় না। পেসিমিস্ট বলে হয় তো।
    দেশের এমন দুর্দিন, কাংগ্রেস পার্টিকেই সেভিয়র মনে হচ্ছে। অন্ততঃ লেসার ইভিল তো বটেই। যে পার্টিটাকে ছোটবেলা থেকে ঘেন্না করে এলাম। মোদি এলে কী কী হবে স্রেফ ভাবতে পারছি না।
  • kk | ০৩ অক্টোবর ২০১৩ ০১:২১170569
  • ও ইন্দোদা,
    প্রোপ্রায়োসেপশন কী জিনিষ আমাকে একটু সহজ করে বুঝিয়ে দাও না।
  • I | ০৩ অক্টোবর ২০১৩ ০১:১৯170568
  • ভারত এক খোঁজেই পাবে।
  • Atoz | ০৩ অক্টোবর ২০১৩ ০১:১৭170566
  • বড়াই, ঐ সাদাসিধে সাজপোশাকের কিন্তু দারুণ চৌখোশ কৃষ্ণকে কোথায় পাবো? ওটা কি কোনো টিভি সিরিজ নাকি আলাদা মুভি ছিল?
  • সিকি | ০৩ অক্টোবর ২০১৩ ০১:১৭170567
  • বিশাল বড় বেঞ্চমার্ক হয়ে রইল এই ডিসিশন। ইউপিএ-র পালে অনেকখানি হাওয়া লাগল। :)
  • π | ০৩ অক্টোবর ২০১৩ ০১:১৫170564
  • এই অর্ডিন্যান্স এবং বিল বাতিল একটা ভালো পদক্ষেপ। যার জন্যেই আর যেভাবেই হয়ে থাকুক না কেন।
  • I | ০৩ অক্টোবর ২০১৩ ০১:১৫170565
  • ডমডিডি,শুভ জন্মদিন। প্রচুর বই পড়ো আর গাদাগাদা লেখো।
  • kk | ০৩ অক্টোবর ২০১৩ ০১:১১170562
  • ওঃ দমুদির জন্মদিন বুঝি? তাহলে দমুদিকে আমি এই যে সিক্স লেয়ার কোকোনাট কেক দিলাম।
  • সিকি | ০৩ অক্টোবর ২০১৩ ০১:১০170561
  • তবে যে কথাটা লেখার জন্য আবার ল্যাপটপ না খুলে পারলাম না, সেটা হচ্ছে, রাজপুত্তুরের জয় বলুন বা ভারতীয় গণতন্ত্রের জয়, দাগী সাংসদদের বাঁচানোর অর্ডিন্যান্স এবং বিল, দুটিই ইউপিএ সরকার ক্যানসেল করেছে খানিক আগে। দুদিন আগেই রাজপুত্তুর বলেছিলেন দা অর্ডিন্যান্স ইজ আটার ননসেন্স অ্যান্ড ইট শুড বি টর্নড আউট অ্যান্ড থ্রোন অ্যাওয়ে।

    টিভি চ্যানেল এখন সরগরম। টাইমস নাও তে অর্ণব গোস্বামী ফাটাচ্ছে। :)
  • সিকি | ০৩ অক্টোবর ২০১৩ ০১:০৭170560
  • দময়ন্তীকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
  • π | ০৩ অক্টোবর ২০১৩ ০১:০৫170559
  • দমদিকে জন্মদিনের শুভেচ্ছা।
  • Blank | ০৩ অক্টোবর ২০১৩ ০০:৫৫170558
  • আচ্ছা, আশা করি দেখা হয়ে যাবে
  • ranjan roy | ০৩ অক্টোবর ২০১৩ ০০:৪৯170557
  • না, রোগা ঢ্যাঙা -৫'১১''। চোখে চম্মা। আম্রিকা থেকে ট্রান্সফার নিয়ে আগস্টের শেষে জয়েন করেছে। রুবির পাশে রুচিরা অ্যাপার্টমেন্টে বাসা বেঁধেছে। বহু দশক আগে আশুতোষ কলেজে এস এফ আইয়ের ছাত্রনেতা ছিল, বই পড়ার বাতিক আছে।
  • Blank | ০৩ অক্টোবর ২০১৩ ০০:৪২170556
  • রঞ্জন দা আমি তাহলে ওনার সাথে যোগাযোগ করবো ঃ) ওনার নামের সাথে কুমার টুমার কিছু আছে কি?
  • kc | ০৩ অক্টোবর ২০১৩ ০০:৩৭170555
  • দমদিকে হ্যাবাড্ডে।
  • ranjan roy | ০৩ অক্টোবর ২০১৩ ০০:৩৬170554
  • দময়ন্তীর জন্মদিন! অনেক শুভেচ্ছা।
    লইট্টা মাছ খাওয়ার নেমন্তন্ন।
  • Atoz | ০৩ অক্টোবর ২০১৩ ০০:৩৫170553
  • কুরুক্ষেত্রে পরামাণিক ছিল না? (কেউ ইয়ে ভাব্বেন না যেন প্লীজ, এটা ভীমবধ শোনার পর থেকেই মনে হচ্ছে।)
  • ranjan roy | ০৩ অক্টোবর ২০১৩ ০০:৩৪170551
  • আমি লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী।
    ফেসবুকে যাই না বললেই চলে আর হরদম পাস ওয়ার্ড ভুলে যাই। সেদিন কেমন করে খুলে চোখে পড়ল প্রায় একমাস আগে আমার জন্মদিনে অনেক গুরু ও চান্ডালেরা শুভেচ্ছা জানিয়েছেন।

    তাই বন্ধু শিবাংশু থেকে ছোটভাই ভুতো যাঁরা যাঁরা শুভেচ্ছা জানিয়েছিলেন সবাইকে বিলেটেড ধন্যবাদ জানিয়ে ক্ষমা চাইছি।ঃ(((

    @ ব্ল্যাংকি,
    আমার এক ভাই গত আগস্ট মাসে তোমার অফিসে ( কগনিজেন্ট, ইউনিটেক বিল্ডিং) জয়েন করেছেন।
    সুমিত রায়, ৫০+।
    উনি বাংলালাইভের ভক্ত। সেখানে তোমাকে বুনান হিসেবে জানেন ও তোমার বক্তব্যের ফ্যান।ঃ)))
  • Blank | ০৩ অক্টোবর ২০১৩ ০০:৩৪170552
  • ভারত এক খোঁজ নেটেই তো মেলে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত