এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Reshmi | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫২170012
  • ঐ মেশার কাজটা র‌্যাগিং বাদ দিয়েই দিব্বি করা যায়। আমাকে JU তে অল্পবিস্তর র‌্যাগিং ফেস করতে হয়েছিল, কিন্তু সেটা সিনিয়রদের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে মোটেও সাহায্য করেনি। JU তে চার বছর পড়েও সিনিয়রদের সঙ্গে তেমন কোন সখ্যতা পড়ে ওঠেনি, যেটা IISc তে দেড় বছরেই হয়েছিল, কোন র‌্যাগিং ছাড়াই। সেটার কারণ মনে হয় JU তে হোস্টেল এ থাকিনি, IISc তে ছিলাম। র‌্যাগিং জিনিসটি অতি বাজে।
  • π | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫১170009
  • কাল এখানে ফ্রেশারস ছিল। স্টেজে তুলে ফার্স্ট ইয়ারকে ভালোই চাট দিল। বিবিধ প্রশ্নের মধে দেশের র‌্যাগিং এর স্মৃতিচারণাও ছিল।
  • নেতাই | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৮170007
  • র‌্যাগিং এর সময় থার্ড ইয়ারের একজন নাগাড়ে চড় মেরে গেছিলো। সপাটে চড়। বিনা কারনে। বিনা বাক্যালাপেই। আরো অনেককেই এরকম মেরেছিলো। সেই শুয়োরের বাচ্চাটাকে সুযোগ সুবিধে বুঝে ক্যালানোর খুব ইচ্ছে ছিলো। মালটাকে ক্ষমা করিনি।
  • aranya | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৮170008
  • @সোসেন, নাঃ, র‌্যাগিং কোন পন্থা নয়। র‌্যাগিং বা কোন রকম চাপহীন মেলামেশা-ই বেস্ট। তবে ফার্স্ট ইয়ার-দের আলাদা রাখলে মেলামেশা-র সুযোগ খুব কম।
  • Veritaserum | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৭170006
  • বাহ! তাইলে দুবাইতে কেমন করে দেখা হবে সেটা আমরা চক আউট করে নেব। আমারও ঘন্টা ছয়েক ওয়েটিং আছে।
  • Jabberwocky | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৬170003
  • ভয় আর সেল্ফ-রেসপেক্টের অভাব।
  • a x | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৬170004
  • ভাবছি নেক্স্ট যখন এখানে রিট্রিটের আয়োজন করবে তখন টিম বিল্ডিং নামক যে জিনিসটি হয় তার জন্য র‌্যাগিং রাখতে বলব।
  • Jabberwocky | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৬170005
  • আমিও কাটিয়েছি, কিন্তু ওই অফিশিয়াল র‌্যাগিং পিরিয়ডটা আতঙ্কই ছিলো। তার পরে যদিও কেউ কিছুই করেনি, কিন্তু ওই পনেরোদিন রীতিমত ভয়ে থাকতে হত।

    বিক্কলেজে হোস্টেল আলাদা করে দেওয়াটা এই জন্যে সাপোট করেছিলাম শুরুতে অনেক অ্যাম্বিগুইটি থাকলেও। রেট্রোস্পেক্টে মনে হয় তাতে হয়তো অন্য সমস্যা শুরু হয়েছিলো।
  • siki | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৪170001
  • এদিকে দেহাতি আওরত নিয়ে এমন গোলমাল জমে উঠেছে, আমার সেই রাশিয়ান জোক মনে পড়ে গেল। একজন রাশিয়ান ব্যুরোক্রয়াটের নাকি বারো বছর জেল হয়েছিল। ক্রুশ্চেভকে "গাধা" বলার জন্য ছ বছর, আর রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করে দেবার জন্য আরও ছ বছর।
  • sosen | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৪170002
  • মেলামেশার জন্য র‌্যাগিঙ্গ কোনো পন্থা হতে পারে কি আদৌ, অরণ্যদা?
  • a x | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৩169999
  • হ্যাঁ র‌্যাগিং হল দ্য গ্রেটেস্ট আইস ব্রেকার এই বোঝা গেল।
  • siki | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৩170000
  • সিনিয়রদের সাথে এক হলে আমি কাটিয়েছি, নেতাইও কাটিয়েছে। নেতাইয়ের বক্তব্য জানি না, আমার কাছে তেমন কোনও আতঙ্ক হয় নি, তার বিভিন্ন কারণ ছিল। কারণ যাই হোক, আমার অভিজ্ঞতা অনেকটা অরণ্যদার সাথে মেলে।
  • lcm | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪২169997
  • এইটা অরণ্য ঠিক কইসে, জানতে গেলে মিশতে হয়। খিস্তি বা বুলিং নয়।
  • aranya | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪২169998
  • এলসিএম, এগ্রিড। বিভিন্ন জনের অভিজ্ঞতা আলাদা হবে।
  • Jabberwocky | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪০169993
  • এমিরেটসেই। দুবাইতে ঘন্টা ছয়েক ওয়েটিং।
  • aranya | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪০169994
  • আদৌ কোন সম্পর্ক করতে বা গড়তে হলে মেলামেশা করতে হয় - এইটা অবিশ্যি জনমত নয়, পাস্সোনাল মত :-)
  • রোবু | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪০169995
  • কোথায় জনমত তাই হলো? গুরুতে জনমত বিভাজিত। তবে গুরুর চার দেওয়ালের বাইরে এটা মোটামুটি জনমত।
  • lcm | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪০169996
  • অনেকের কাছে সিনিয়ররদের সাথে এক হলে থাকা ছিল এক আতংক, তিক্ততম অভিজ্ঞতা। তারা এ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যারা যায় নি, তাদেরকে ভাগ্যবান মনে করে।
    আমি অন্তত একজনকে জানি জান প্রাণসংশয় ঘটেছিল আইআইটি-তে।
  • sosen | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৮169990
  • সম্পর্ক সহজ করার জন্য র‌্যাগ করতে হয়, এই তবে জনমত?
  • Veritaserum | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৮169991
  • বারো তারিখে কোন প্লেনে ফিরবা? এমিরেটস হলে দুবাইএ দেখা হবে।
  • | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৮169992
  • রোবুকে একটা ভিক্স লজেন। :-)
  • Jabberwocky | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৫169988
  • কোথাও না। পুজোয় বেড়ানো বন্ধ। এখন জানুয়ারী থেকে সেশন হয়ে গেছে পঃবঃ বোর্ডের - পুজোর পর ইস্কুল খুলেই পরীক্ষা শুরু। এবার থেকে গরমের ছুটিতে বা ডিসেম্বরে বেড়াতে যেতে হবে।

    ঋক অবশ্য ডিসেম্বরে ইস্কুলের ক্যাম্পে যাচ্ছে।

    আর আমি তো সামনের শনিবার লিঁয় যাচ্ছি, বারো তারিখে ফিরবো।
  • রোবু | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৫169989
  • আমি বাপু লগইন করিনি। আবার দেখেছ, লগইন করিনি যে, সেটা নিয়েও কিছু অ্যাচিভমেন্ট খুঁজিনি। হুঁ হুঁ দেখেছ আমি কি ...
    :-)
  • Jabberwocky | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৩169986
  • র‌্যাগিং করলে সম্পর্ক সহজ হয় এইটা অতি ঢপের কথা। হোস্টেলেও বলতো - যারা র‌্যাগিং করে তাদের সাথেই নাকি সবচে ভালো সম্পর্ক তৈরী হয়। বা* হয়। যে ছেলেটা আমাকে চারতলার কার্নিশে চেয়ার করে রেখেছিলো, কোন দুঃখে তার সাথে সম্পর্ক ভালো হতে যাবে? আজও সুযোগ পেলে তাকে টিট ফর ট্যাট বোঝাবো।
  • ন্যাড়া | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৩169987
  • আমি মানসিকভাবে নিষ্পেষিত হয়েছি, অর্থাৎ র‌্যাগড হয়েছি, ইশকুলের শিক্ষক-শিক্ষিকাদ্বারা। তাই আমি চাই এক স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে ছাত্রদের যেন সহাবস্থান না ঘটে।

    ঠিক তেমনই আপিসের বসেরা যা র‌্যাগ করেছে, সে আর কহতব্য নয়। সে জন্যে আমি কোনদিন কোন বস চাইনি। লে, কী করবি কর।

    এতদসত্বেও এ কথা মুক্তকণ্ঠে স্বীকার করতে তো কুণ্ঠা নেই যে কোনদিন হস্টেলে না থাকার সুবাদে আমি ওপরের কেসগুলো বাদ দিয়ে র‌্যাগড হইনি। মানুষ না হবার স্বপক্ষে এই আমার আত্মপক্ষসমর্থন জাঁহাপনা।
  • | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩২169985
  • অজ্জিত এবারে কোথায় বেড়াতে যাচ্ছ?
  • Jabberwocky | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩১169984
  • গল্প করলে ঠিক আছে, আজব নাম নিয়ে গাল দিতে আসলেই যা চাপ। তো সে তো এখনো হয়।
  • kc | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩০169982
  • অরণ্যদাকে ক্ক।
  • Veritaserum | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩০169983
  • একদিন দেখবে সবাই এরকম আজব নাম নিয়ে তোমার সঙ্গে গল্প করছে। সেদিন ঘেঁটে জাবে। আর র‌্যাগিং র‌্যাগিং বলে নালিশ করবে।
  • aranya | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:২৯169980
  • মানুষ-অমানুষ হওয়ার ব্যাপার নয়। হস্টেল লাইফ, এস্পেশালি সিনিয়র-দের সাথে এক হলে থাকা অনেকের কাছে একটা দূর্দান্ত এক্সপিরিয়েন্স, যেটা টিম-এর মত হস্টেলে না থাকা ছেলেরা কখনও জানবে না। যেমন এক সন্তান বলে আমার মেয়ে কখনও জানবে না, সিবলিং এক্সপিরিয়েন্স-টা কি দারুণ একটা ব্যাপার..

    অবশ্য কোন কিছুর স্বাদ না জানলে, তা নিয়ে অভাববোধও থাকে না, সেটা একটা ভাল ক্থা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত