এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:২৯169981
  • খুব চেনাশোনা, অনেকদিনের ঘনিষ্ঠতা - এমন বন্ধুদের প্রাইভেট কথাবার্তায় খিস্তি ব্যবহার হতে দেখেছি। এদেশেও, ওদেশেও। একই ব্যক্তি, অন্যত্র এমন শব্দ ব্যবহার করেন না তাও দেখেছি।
    এই কনেসেনশাস - এর কথা বলছি।
  • Jabberwocky | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:২৬169979
  • সত্যাষুধ - কেষ্টকে কম্পিটিশন দেবো;-)
  • siki | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:২৪169978
  • কন্সেন্সাস কারে কয়, লসাগুদা? এবেলা রুমমেটকে চা খেতে খেতে বললাম, কী বে খা*** ছেলে, আর চা না পেঁদিয়ে সাইকেল বের কর, নটা থেকে ক্লাস আছে একেবির। কন্সেন্সাসের জন্য রুমমেট দাঁত কেলিয়ে হাসল, কিসুই মনে করল না। দুপুর নাগাদ কি একদিন পরে কোনও কারণে রুমমেটের সাথে হেব্বি বাওয়াল হল, কন্সেন্সাস আর বজায় থাকল না, সে গিয়ে কাউকে কমপ্লেন করল এ পাব্লিক আমায় খা*** ছেলে বলে গাল দিয়েছে, ক্যান্টিনের নবীনদা সাক্ষী। তখন কোথায় যাবে কন্সেন্সাস?
  • Tim | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:২৩169977
  • দমদি,
    ঃ-)

    কেলাসে যাই। এই হপ্তায় আবার মিটিঙের বাম্পার ফলন হইসে। আকবা!
  • | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:২২169976
  • এই 'বলদা'র গপ্পোটাও ঈশান যেন কততমবার বলল। :-) তবে অফিশিয়ালি কাউকে বলদা বলে ডাকতে পারলে আমি ভারী আনন্দ পেতাম এবং কিছুতেই সুযোগ হাতছাড়া করতাম না :-))
  • lcm | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:২০169975
  • এগ্‌জ্যাক্টলি, টিম কইয়া দিসে।
  • kc | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৯169973
  • র‌্যাগিং একধরণের অসুখ। চিকেন পক্সের মতন। একবার হয়ে গেলে আর গায়ে লাগেনা। ঃ-))
  • lcm | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৯169974
  • এবং অনেক ক্ষেত্রে সেটা নাও আসতে পারে। অনেক ঘনিষ্ঠ বন্ধুরা নিজেদের মধ্যে খিস্তি দেয় না।
  • lcm | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৮169972
  • খিস্তি ব্যাপারটা কিন্তু, মানে যেটা কনসেন্সাস, যাকে দেওয়া হচ্ছে বা যে দিচ্ছে দুজনেই স্বচ্ছন্দ যেখানে, সেটা আসে বন্ধুত্বের বা ইন্টিমেসির একটা পর্যায়ের পর।
    পাড়ার বন্ধু, স্কুল/কলেজ/হস্টেল, কর্মক্ষেত্র সব জায়গাতেই।
  • | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৭169970
  • ওঃ টিম ই বলে দিয়েছে। হ্যাঁ ক।
  • | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৭169971
  • আমাকে দেখে শিখুন মহায়!! এই ডামাডোলের বাজারে র‌্যাগিং নিয়ে এক পিস ও বক্তব্য রাখি নি ঃ))))
  • | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৬169968
  • এই র‌্যাগিঙের যুক্তিটা পুরো শাশুড়ীদের বৌকে হ্যqঅরাস করার যুক্তির মত। একই লজিকে ঘুরেফিরে আসে।
  • Veritaserum | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৬169969
  • সেঞ্চুরি প্লাস আট করে কী পাবা? বাবাজী কা ঠুল্লু?
  • রোবু | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৫169966
  • টিমদাকে ক। বাকি পিছিয়ে পড়ছি কেরমে কেরমে।
  • | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৫169967
  • আমিও লগিন করবো না তার কারন চাপ নেওয়া আমার বাংলা পোষায় না।
  • sosen | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:১২169965
  • টিম কে ক।
  • Jabberwocky | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:১১169964
  • আমি লগইন করবো না ভাই, করবো না
    সেঞ্চুরি প্লাস আটের আগে জমবে না ভাই, জমবে না,
    আমি লগইন করবো না ভাই, করবো না
  • siki | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৯169963
  • :)

    জয় গুরু।
  • Tim | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৮169962
  • আমরা অনেকেই যারা জীবনে একদিনও হস্টেলে থাকলাম না, এবং র‌্যাগড হলাম না বা র‌্যাগিং করলাম না, তাদের মানুষ বা অমানুষ হতে তো তেমন অসুবিধে হয় নাই, তবে বাপু এসব দোহাই কেন? এমনও নয় যে হস্টেলে থেকে এলেই সব ঝক্কাস মানুষ হয়, অনেকেই বেজায় অমানুষ থাকে। আমার কেমন মনে হয় র‌্যাগ করে "মানুষ" করা অনেকটা কেলিয়ে সমকামীদের "সারিয়ে" তোলার মত। এতদিনেও জনমানসে এগুলো নিয়ে মধ্যপন্থা ও কনফিউশন আছে এটাই বিস্ময়ের।
  • kc | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৭169961
  • মানসিক আঘাত? তা হলে বলতেই হয় এই গুর্চর কিছু পোস্টও আম্মকে মনসিকভাবে ভীষণ আঘাত করে। সেগুলোকেও র‌্যাগিং বলে ধরব? ত্বে দুনিয়ার যে কোনও খিস্তিই গায়ে লাগেনা। একদম না। এটা নিশ্চিতভাবেই হোস্টেলবাসের ফল। আমাদের সময় যদুপুরে র‌্যাগিং বেশ নিরামিষ ছিল। ওই খাটের নীচে ঢুকে মেট্রো রেল। বা চারটে প্রেগন্যান্ট মশা মেরে আনা। বা হেরোইন বলে চিনির গুঁড়ো খাওয়ানো, বা মশারীর খুঁট ধরে দাঁড়িয়ে থাকা। সবথেকে বাজে ছিল সিনিয়রদের সেশনাল লিখে দেওয়া বা ড্রয়িং লাইট মেরে দেওয়া। মারধোর খুব কম হত।
  • aranya | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১০:০২169960
  • ওয়েল, ফার্স্ট ইয়ার-দের আলাদা রাখলে চেনাশুনো ইজ প্রেটি মাচ জিরো।

    র‌্যাগিং পিরিয়ডে চেনাশুনো হ্ত কারণ র‌্যাগিং করবে বলে কয়েক সপ্তাহ সিনিয়র-রা সারা সন্ধে, অনেকটা রাত জুনিয়রদের সঙ্গে কাটাত। তখন শুধু যে অত্যাচার হত তা তো নয়, জুনিয়র-দের কার কিসে উৎসাহ, ট্যালেন্ট তারও খোঁজখবর নেওয়া হত, আড্ডা হত জুনিয়রদের সঙ্গেও, গান শোনা হত - মানে, আমি এমনটাই দেখেছি, কেজিপি-তে।

    অত্যাচার রোধ করার জন্য স্ট্রিক্ট অ্যান্টি-র‌্যাগিং পলিসিতে আমার সমর্থন আছে। তবে ফার্স্ট ইয়ার-দের আলাদা হস্টেলে রাখায় সিনিয়র-জুনিয়র মেলামেশা যে অনেক কমেছে, তাতে সন্দেহ নেই। তবে সব ফার্স্ট ইয়ার-এর ছাত্রদের আলাদা রাখাটাই হয়ত র‌্যাগিং-এর নামে স্যাডিস্ট ট্র্চার বন্ধ করার বেস্ট সলিউশন, এ ছাড়া উপায়ও নেই।
  • riddhi | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫৮169959
  • খিস্তিতে অনেক চেনাচুনি হয় তো। মেল বন্ডিং এ খিস্তির রোল বড় বড় সোসোলজিস্টরাও স্বীকার করে নিয়েছে। এটা শুধু র‌্যাগিং কন্টেক্স্টে না।
  • cm | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫০169957
  • মোদ্দা কথা দৈহিক বা মানসিকভাবে আহত না করেও সম্ভব আর সেটিই বাঞ্ছণীয়। তাবলে অন্যকরম কি হয়না তাও হয় আর সেগুলো বাদ দেওয়াই ভালো।
  • lcm | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫০169958
  • ঠিক কোনো র‌্যাগিং হলে জুনিয়র-সিনিয়র রা পরস্পরকে চিনে ফেলে? বাল্বে চুমু, জাঙ্গিয়া পরে ব্যালকনিতে হাঁটা, বাপ-মা তুলে গালাগালি... ... -- এসবের কোনটা তে?
    আমাকে একজন বুঝিয়েছিল, এগুলো ভালোবাসা বা স্নেহের লক্ষণ। এগুলো ফেস করলে নাকি পরে লাইফে হেব্বি সব সুবিধে হয়। হস্টেল এক্কেবারে ঝক্কাস মানুষ তৈরী করে দেয়।
  • ঈশান | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪৮169955
  • যাক, বাকি বাণী কাল। এখন আপনারা শান্তিমনে ভাট করুন। দুগ্গা দুগ্গা।
  • a x | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪৮169956
  • http://www.indiaresists.com/muzaffarnagar-return-of-gujarat-memories/

    ... However, September 2013 clashes are distinct and cannot be described as mere communal clashes. The planning, execution, pattern of violence, sexual assaults, looting and brutalities to which dead were subjected to remind us of Gujarat of 2002 and nothing else.

    It was similar in many ways: manufacturing the incident; manufacturing consent among people about the incident, spread of misinformation, mobilisation of crowd, media’s dubious role, instant availability of weapons across the region, specific information about Muslim houses, using women’s body to inflict all kinds of violence, attack on children, rape of young girls and women and subsequent killings, loot, arson, burning of houses, absent administration, and mass exodus of people from their native places.
  • ঈশান | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪৪169954
  • ধুর ওরকম উদাহরণ দিলে আরও চাপ। সিনিয়ররা পলিটিকাল ক্যাম্পেনের সময় ফার্স্ট ইয়ারকে ডেকেডুকে এনে হেবি লেকচার দিত ও দেয়। সবাই পাঁচন গেলার মতো মুখ করে শোনে। কিন্তু সে কী আর র‌্যাগিং হল?
  • aranya | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪৩169953
  • দাদা বলে ডাকলে আমাদের সিনিয়র-রা রেগে যেত। এটা বোধহয় সারা ভারত থেকেই + অন্য দেশ থেকেও ছেলেরা আসত বলে, বাঙালী দাদা ডাকাটা চালু হয় নি।
  • ঈশান | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪০169952
  • একটা গপ্পো মনে পড়ে গেল। ঝপ করে লিখে দিই। বিই কলেজে একটি ছেলে ছিল অমুক চন্দ্র বল। ইংরিজিতে যেহেতু বানান "বিএএল", তাই দুনিয়াশুদ্ধু লোক থাকে "বাল" বলে ডাকত। অতি জুনিয়াররা সসম্মানে "এই বালদা এদিকে শোনো" বলে ডাকত। কখনও কেউই কিছু মনে করেনি। যে ডাকছে সেও না, যাকে ডাকা হচ্ছে সেও না।

    এ হেন ছোকরা, একদিন সকালে শুনি খুব চিল্লাচ্ছে। কী হয়েছে? না একটি ফার্স্ট ইয়ারের আনকোরা ছেলে তাকে ডাকতে এসেছে (বলবাবু তখন ফোর্থ ইয়ারে)। তার গায়ে তখনও বিই কলেজের গন্ধ লাগেনি, এতই আনকোরা। গন্ধ লাগেনি বলেই, সে, ফোর্থ ইয়ারের দাদাকে "বাল" বলে ডাকাটা অসম্মানের হবে ভেবে "বল" বলে ডেকেছে। সঙ্গে একটা "দা" জুড়েছে। সেই শুনেই আমাদের বলবাবু খচে গেছেন। এবং প্রবল তড়পাচ্ছেন।

    আমি উঠে গিয়ে দেখি, ফার্স্ট ইয়ারের ছেলেটি কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে আছে। আর বলবাবু খুব জোরে জোরে বলছেন, বড়দের সম্মান দিতে পারিসনা? নাম যাই হোক, সিনিয়রদের কেউ বলদা বলে?

    ছেলেটা ততোধিক কাঁচুমাচু হয়ে বলল, তাহলে কী বলব?

    শুনে, বাল আরও রেগে গিয়ে বলল, কেন, বাল বলতে পারোনা?

    এবার কাকে কী বলবেন বলুন। :)
  • cm | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩৭169951
  • সুস্থরুচিও ডিফাইন করা চাপ হয়ে যাচ্ছে আজকাল। যে কথা জনসমক্ষে বলতে অসুবিধে নেই। আমি বরং অন্যরকম উদাহরণ দিই যে ছোঁড়া হাতে রকব্যান্ডের উল্কি সেঁটে ঘুরছে তাকে জনাকয় সিনিয়র মিলে এক সন্ধ্যা গীতশ্রী ছবি বন্দ্যোপাধ্যায়ের কীর্তন শোনানো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত