এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৯ জুন ২০১২ ২০:২৮16920
  • দিয়েছিল বেশি জোরে টান।
  • সায়ন | ১৯ জুন ২০১২ ২০:২৭16919
  • বিনা তালিমে হালিম খেলে ভুখা পেট না জালিম হয়ে যায়!
  • Ishan | ১৯ জুন ২০১২ ২০:২৫16918
  • মার্কস ও হেগেল যার কান ধরে দিয়েছিল টান? :)
  • kc | ১৯ জুন ২০১২ ২০:২১16917
  • জীবু বাবুর অনুপম ত্রিবেদী কবতেখান কারুর মনে আছে? আমার ইদানিং মনে হচ্ছে গুরুর কিছু রেসিডেন্ট ভাটুরে 'অনুপম ত্রিবেদী' দশা লাভ করেছেন।

    ঠাকুর ঠাকুর, এদেরকে দেখো ঠাকুর।
  • সায়ন | ১৯ জুন ২০১২ ২০:২০16916
  • যাক তবু শ্রাবণীদি' কোস্টা কফির নাম করলো নইলে ভাবছিলাম আমি একাই গেছি বোধহয়। ভালো কফির অন্য অনেক ব্র্যান্ডের মধ্যে একটা ঠেক আছে এখানে, Matteo Cafe, মেইনলি কলাম্বিয়ান রোস্টেড আর ইথিওপিয়ান স্পেশিয়ালটি। তাইলে আর Cafe Noir এর নাম না নিই কেং কয়ে। অ বঁ প্যাঁ'র চাইতে ঢেরগুন বঢ়িয়া। প্পন্দা, তোমার বাড়ির পাশেই ফিনিক্স মলে একটা আউটলেট আছে। আমি ইউবি সিটির টায় গেছিলাম। গেলে ক্রোয়াসঁ চাখতে ভুলিও নাঃ-)
  • শ্রাবণী | ১৯ জুন ২০১২ ২০:১২16915
  • সবচেয়ে ঝাল লঙ্কা! আমার সিসিডি বেশ লাগে, সব চেয়ে সস্তা, বারিস্তা দাম বেশী খেতে খারাপ, তবে সবচেয়ে ভালো কোস্টা কফি.......সিসিডির ব্রাউনি এদের সবার মধ্যে ভালো, কিন্তু আমাদের এখানে, কলকাতার সিসিডির ব্রাউনি বাজে!
  • pi | ১৯ জুন ২০১২ ২০:০৮16914
  • ভোট জলকিয়া ?
  • Lama | ১৯ জুন ২০১২ ২০:০১16911
  • "বাড়ী গেলাম"কে বড়ে গোলাম পড়ে ফেলেছিলাম
  • একক | ১৯ জুন ২০১২ ২০:০১16912
  • ভোট জলকিয়ার দেশে কাটিয়ে আসুন বছর কয় . মুলো আর ইআকের মাংশ ভোট জলোকিয়া দিয়ে খান দুবেলা .
    জীবন একটা আলাদা ...থাক করে দেখুন .
  • pi | ১৯ জুন ২০১২ ২০:০১16913
  • সমস্যা তো সেখানেই। এগুলো পলিসিতে ঠিকঠাক আনা হয় না, এলে ইম্প্লিমেন্ট করা হয়না, করতে চাইলে করতে দেওয়া হয় না, কখনো ঘুষ খাইয়ে, কখনো হুমকি দিয়ে। কোলকতার এক এলাকয় ইন্স্পেকশন করতে যাওয়া একজনের কথা শুনেছিলাম। আসল রিপোর্ট যাতে না বের হয়, তার জন্য রীতিমতন প্রাণের হুমকিও দেওয়া হয়েছিল।
  • kumu | ১৯ জুন ২০১২ ১৯:৫৯16910
  • বাড়ী গেলাম,দেখি, রাতেও গুরু খুলতে পারি,তাই গুন্নাইট বলি নাই।
  • | ১৯ জুন ২০১২ ১৯:৫৭16909
  • সব ছাপিয়ে ঝালা চলতে থাকলে কিছুক্ষণ পরে যেসব ঝালাপালা হয়ে যাবে বাপু,সে দিকে খেয়াল রেখো।
  • kumu | ১৯ জুন ২০১২ ১৯:৫৫16908
  • পাই,কাজ বেশ কিছু হয়েছে,নেটেই পাবে।কিন্তু সেই কাজের আউটপুট ভাল করে utilise করা দরকার,প্রোজেক্ট রিপোর্ট ফাইলে বেঁধে রেখে লাভ নাই।
  • Lama | ১৯ জুন ২০১২ ১৯:৫২16905
  • হ্যাঁ, সঙ্গীতের যেমন ঝালা, স্বাদের তেমন ঝাল
  • একক | ১৯ জুন ২০১২ ১৯:৫২16906
  • ঝাল হলো স্বাদের রাজা . ঝাল না থাকলে আবার খাবার কী ? ঝালেই শক্তি ঝালেই মুক্তি ইত্যাদি
  • kc | ১৯ জুন ২০১২ ১৯:৫২16907
  • ফাই, 'কামেশ্বরি'তো খুবই সুন্দর রাগ। খুব সম্ভবতঃ পন্ডিত রবিশঙ্করের বানানো।
  • pi | ১৯ জুন ২০১২ ১৯:৫১16904
  • দেখছি। তুমি একটু ভাল করে লেখো। সবজিপত্রের রং নিয়ে কাজ হয়েছে বা হচ্ছে ?
  • kumu | ১৯ জুন ২০১২ ১৯:৪৯16902
  • লিং দেয়া যাচ্ছে না।Street foods in Calcutta
    I. Chakravarty and C. Canet দিয়ে গুগল সার্চ প্রথমেই আসবে।
  • Lama | ১৯ জুন ২০১২ ১৯:৪৯16903
  • কেসিদা, শুধুই 'বোকা'? নাকি পরে আবার আর কিছু ঃ)
  • kc | ১৯ জুন ২০১২ ১৯:৪৮16901
  • ল্যামি, 'পাঁঠা'টা ছিলনা। ঃ-)
  • pi | ১৯ জুন ২০১২ ১৯:৪৬16900
  • হ্যাঁ, কুমুদি, অবশ্যই লেখো। বিস্তারিত। বুবুভাও লিখতে পারো।
  • | ১৯ জুন ২০১২ ১৯:৪৫16897
  • তবে আমার প্রশ্ন হলো, ঐ সারাদিন উপোষ থাকার পর অত ঝাল খাওয়া কি ঠিক? কি রং, আর কি অসম্ভব ঝাল- খেতে ভালো হলেও ঐ বস্তু টানা একহপ্তা খেলে আর দেখতে হবে না।
  • kumu | ১৯ জুন ২০১২ ১৯:৪৫16898
  • fao.org/docrep/W3699T/w3699t06.html
  • Lama | ১৯ জুন ২০১২ ১৯:৪৫16899
  • কিন্তু আমাকে না বলা কেসিদার সেই কথাটা কি? "বোকা পাঁঠা" গোছের কিছু নয়তো?
  • pi | ১৯ জুন ২০১২ ১৯:৪৪16895
  • ট্রিপ অ্যাডভাইসরে কফি হাইসের রিভ্যুএর পাতায় একটু নিচে গিয়েই একটু বিষম খেলাম। এক মহিলা রিভ্যুয়ারের নাম, পানুশ্বরী। অবশ্য এটা কোন ভক্তি রস পূর্ণ নামও হতে পারে। যদুপুরে অন্ধ্র এক দিদি এসেছিল, এম টেক করতে। মেকানিক্যাল ছিল, যদ্দুর মনে পড়ছে। হেব্বি সুন্দরী ছিল। এরকম কম্বি, সংগত কারণেই তাকে নিয়ে ছেলেপুলেদের জল্পনার অন্ত ছিলনা। কিন্তু আরেক কেস ও ছিল। তার নাম ছিল কামেশ্বরী। সে নাম নিয়ে যা হয় ...। তো, আমার সাথে খুব ভাব হয়ে গেছিল। হোস্টেলে। একদিন কিন্তু কিন্তু করে নাম নিয়ে জিগিয়েই ফেল্লুম। জানলুম, তার মানে নাকি সরস্বতী।
  • kumu | ১৯ জুন ২০১২ ১৯:৪৪16896
  • পাইঃhttp://www.fao.org/docrep/W3699T/w3699t06.htm
    সবজি,ফল,অন্য খাবারে যেসব ভয়ানক রং,গন্ধ ইত্যাদি ব্যবহার করা হয়,তা জানলে ৯০% খাবারই বাদ দিতে হবে।মিষ্টিতে ব্যবহৃত রুপোর তবক নিয়ে লিখেছিলাম একবার।

    Food safety and standards authority উদ্যোগ নেয়া শুরু করেছেন,কিন্তু দেশব্যাপী বৈজ্ঞানিকদেরো একটু উদ্যোগ নেয়া প্রয়োজন।

    ।এ বিষয়ে কখনো একটা টই খুলে লিখব।
  • Lama | ১৯ জুন ২০১২ ১৯:৪৩16894
  • আমাকে যে ভদ্রমহিলা ইদে হালিম পাঠাতেন তাঁর বাড়ির হালিম বানানো দেখতে ওদের বন্ধুবান্ধবরা ভিড় করে যেত
  • | ১৯ জুন ২০১২ ১৯:৪০16893
  • বাড়িতে ঐ প্যাকেটবন্দী রেডি টু কুক জাতীয় হালিমের স্বাদ নিয়ে আমার সন্দো আছে। গত বছর ইদের আগে দুইতিনদিন আমি সবান্ধবে হালিমের জন্যে সাড়ে চারটে নাগাদ আর্সালানের সামনে লাইন দিয়েছিলাম। প্রচুর লোক দুধের ক্যান,বড় বাটি, গামলা ইত্যাদি নিয়ে চাঁদোয়া টানানো প্যান্ডেলের সামনে গজল্লায় মত্ত। কাউন্টারে হালিমের দাম দিয়ে কাগজ হাতে নিয়ে লাইনে দাঁড়াও। নির্দিষ্ট সময়ে মারুতি ভ্যানের পেছনের দরজা খুলে ইয়াব্বড় হাঁড়িবন্দী হালিম নেমে আসতো। সেই হাঁড়ি হাতে ধরে নামানো যায় না। দুটো বাঁশের মাঝখানে সে বসে থাকে। দুজন লোক সামনে পেছনে ধরে সেই বস্তু নামিয়ে আনে। একদিকে গোরু অন্যদিকে ছাগল- চারপাঁচজন পরিবেশনকারী যন্ত্রের মত টিকিট দেখে,আর কোনটা চাও শুনে সেই মত গামলা,বালতি,ক্যানে হালিম বোঝাই করে। সে এক দেখার মতই দৃশ্য বটেঃ)
  • pi | ১৯ জুন ২০১২ ১৯:৩৯16892
  • সিসিডিতে একটা ছবি তুলেছিলুম। তাতিন আর মামু। মাঝে দীপিকা পাডুকোন।
  • pi | ১৯ জুন ২০১২ ১৯:৩৭16891
  • নাঃ, জেলিফিশদের সিসিডি লাগে না। কিন্তু যে ফুডটা খাবে, সেটার কোয়ালিটি ঠিক থাকবে, এটা তার রাইট।
    স্বাস্থ্য বেসিক রাইট ঃ)।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত