এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nina | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫০168992
  • কলি
    ঐ মালাই চিকেনে বিরিয়নি মশলা--কোনটা দিস??
  • nina | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৮168989
  • তার রাগের আলাপে ভয় পাস, কলি?? খারাপ গায় না তো ছেলেটা ঃ-))
  • kk | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৩168987
  • নিনাদি এ কী বললো! রাগ না থাকলে গান হবে কী করে?
  • nina | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৩168988
  • এই না না ঈশেন--ফুল চন্দন পড়লে মুখে কেয়ং যেন মনে হয় ঐ কাঁচের গাড়িতে যাচ্ছি----ভয় নাগে
    তাচ্চে ঘি শক্কর বল
  • Ishan | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪১168986
  • না না আমি এক্কেবারেই রাগি না। নিনাদির মুখে ফুলচন্দন পড়ুক। :)
  • Ishan | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪০168985
  • ইয়ংম্যান বলায় ভারি খুশি হলাম। লিখছি। :)
  • nina | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩৯168984
  • যে অমন সুন্দর গান গায় সে রাগে? ঃ-০
  • kk | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩৮168983
  • মানে জিগ্যেস করছিলাম কি আমি যে অনে-এ-ক দিন আগে একটা প্রশ্ন করেছিলাম তার উত্তর কি ইহজন্মে পাবো?

    বাছা, তোমার মত অ্যাংরী ইয়াং ম্যানকে ভয় পাবোনা তেমন আমার সাধ্যি কই?
  • Ishan | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩১168982
  • আ মোলো যা জিজ্ঞেস করনা। আমি রেগে গেলে মনে হচ্ছে খুব ভয় পাস?
  • Ishan | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩০168981
  • এইটাও সিকি ঠিক লিখেছে।

    এরপর শিওর অজ্জিত এসে বলবে এরকম করেনি। কিন্তু আমার প্রজ্ঞা তা বলেনা। :)
  • kk | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৯168979
  • ওঃ, তা বেশ তা বেশ। তবে টুকেটাকেও ঠিকমতো স্ট্যান্ডার্ডাইজ করা খুব সহজ নয়।

    আর ঈশান,
    আপুনি খুব বেশি না রেগে গেলে একটি কথা জিগ্যেস করতে পারি?
  • siki | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৯168980
  • র‌্যাগিং পলিটিকালি হয় না। ছানাকে র‌্যাগিং থেকে শিল্ডিং করার সময়ে পলিটিকাল ক্যালকুলেশন করা হয়। এক ছানাকে ধরা যাক, বাজিয়ে টাজিয়ে দেখে পছন্দ হল, তাকে এসেফাই নিজের ঘরে শিল্ড দিল। এবার তাকে অন্য এসেফাই বাজাতে পারবে, কিন্তু অ্যাপোলের কেউ সেই ছানার গায়ে হাত দিয়ে দেখুক একবার! ফাটাফাটি হয়ে যাবে।

    এসেফাই এবং অ্যাপোল, এই দুটি আমাদের কলেজের দুটি পলিটিকাল গ্রুপ ছিল এককালে। দুটিই আপাতত এই বক্তব্যে প্লেসহোল্ডার। :)
  • aka | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৮168978
  • সোসেন। ঃ)
  • Ishan | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৬168977
  • অ্যাকচুয়ালি হস্টেলে র‌্যাগিং কক্ষনো পলিটিকালি হয়না। মানে আমার যা অভিজ্ঞতা। অনেকেই হস্টেলে র‌্যাগিং করেছেন বা র‌্যাগড হয়েছেন, তাঁরা ভেরিফাই করতে পারবেন। র‌্যাগিং হল মাসের কাজ। তার পিছনে তুমুল সমর্থন থাকে। তুমুল। খুচরো একজন র‌্যাগ করছে, আর জনসমষ্টি তার বিরুদ্ধে, এটা একদম হয়না।

    আর ছাত্রসংগঠনগুলো সবাই, একদম সবাই, "আমরা র‌্যাগিং এর বিরুদ্ধে" বলে থিয়োরিটিকালি বলে। পান্ডারা প্রায় কেউই র‌্যাগ করেনা (ফার্স্ট ইয়ারের সমর্থনও তো চাই), আবার তেড়ে-মেড়ে র‌্যাগারদের কিছু বলতেও যায়না। একটা সুবিধাজনক মধ্যবর্তীস্থানে বিরাজ করে। অল্প বিরোধিতা করে, কিন্তু অল আউট নয়। নইলে একঘরে হয়ে যাবার চান্স থাকে। ক্যালও খেতে হতে পারে।

    এই হল গপ্পো। হুতোর সঙ্গে এই বিষয়ে অবস্থানে আমার পার্থক্য কিছু নাই। র‌্যাগিং অটকাতে গেলে, সত্যিই পুরোপুরি আটকাতে গেলে, পুরো জিনিসটাকে অ্যাড্রেস করা দরকার। কিন্তু এই স্পেসিফিক কেসে, আমি মনে করছি তদন্তের প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত। হাতের কাছে যাকে পেলাম শাস্তি দিয়ে দিলাম, আর আমি খুব কড়া হয়েছি বলে আত্মপ্রসাদ লাভ করলাম, জনতাও হেবি বাহবা দিল, এতে লাভের লাভ কিছুই নেই। এই হল কথা।
  • aka | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৪168976
  • কেকে না না সবটা নিজে না। এদিক ওদিক থেকে টুকে টাকে। কখনো ভাজা পেঁয়াজ দিয়ে কখনো না দিয়ে। কখনো সাজিরে, সামরিচ, আলুবখরা দিয়ে, কখনো না দিয়ে। এটা কম্বিনেশন অফ মেনি রেসিপিস মেড ইজি ফর হোম কুকিং। ঃ)

    না না হেলদি খাবার চলছে। বললাম না এই বিরিয়ানির ছিটেফোঁটা কপালে জুটেছে। মাঝে মাঝে আনহেলদি হয়ই। প্রতিদিন বাজে খাবার চাপ। তবে পাঁচদিন ওয়ার্ক আউট জারি হ্যায়। তিনদিন কার্ডিও, দুইদিন হেঁইও।
  • sosen | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২১168975
  • ঠিক,আকাদা আমায় ও ওরম প্ররোচনা দিয়েছিল।
  • kk | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১৬168974
  • আচ্ছা আকাবাবু, এই বিরিয়ানির রেসিপিটায় সব টেকনিক কি তুমি নিজে নিজে বার করেছো? দারুণ অ্যাচিভমেন্ট তো তাহলে বলতেই হবে। পড়তেই খুব ভালো লাগলো।

    কিন্তু তুমি কি এখন হেলথি খাওয়াদাওয়ার পাট চুকিয়ে দিয়েছো?
  • aka | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১৩168973
  • ঃ) হানু আমার নামে চালাচ্ছে। পোষ্কার দেখেছি টিমের বিয়েতে হানুকে আর বিরিয়ানি দিতে রাজী হচ্ছিল না, বাইরে অ্যাম্বুলেন্স নেই বলে। ঃ)
  • h | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৮168972
  • যখন সব দোকানে যেতে পারে না, তখন লোককে বিয়ে করে বিরিয়ানি মেনু করতে বলে। এই যেমন টিম কে বলেছিল। এই মোটিভেশন মানে নিজের চোখে দেখা।
  • রোবু | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৪168971
  • হ্যা হ্যা হ্যা :-)
  • aka | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০২168970
  • বিরিয়ানি আমার খুব প্রিয়, মানে কলকাতার বিরিয়ানি। এখন গেলে ঐ বিভিন্ন বিরিয়ানির ওপরেই থাকি। ব্যারাকপুরের দাদা বৌদি, বরাহনগরে ঢাকা, ওদিকে আমিনিয়া, আর্সালান ইত্যাদি নামি জায়গা তো আছেই। কিছুই না হলে পাড়ার মোড়ের দোকানেও খাই।

    অনেক ট্রাই মেরে মালটাকে কায়দা করেছি। এবারে সবটাই রিমি সাবড়ে দিয়েছে। বাকিটা সাম্পান। আমার ভাগে শুধু কয়েক ছিটে। আগামী শনিবার গেস্ট আসবে। ইউনিট টেস্টিং শেষ, এবারে কেসি হল ইউএটি। ঃ)
  • রোবু | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৭168969
  • আচ্ছা আচ্ছা, দেখা হয় নি :-)
  • kd | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৫168968
  • কেসি, যদ্দুর মনে পারছে, তিন বাটি (৩০ মিনিট কুকিং টাইম) ৪০০০, চার বাটি (৪৫ মিনিট) ৪৫০০, আর পাঁচ বাটি (৬০ মিনিট) ৫০০০. কোনটা কিনবোবুঝতে না পেরে অ্যাভারেজ করে চার বাটি কিনলুম, ৩০০ টাকা ডিসকাউন্ট দিলো ৷ ফিফথ বাটি পরে ৫০০ টাকা দিয়ে অ্যাড করা যায় (তবে সেটা দিদির প্রবলেম) ৷
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫০168967
  • রেসিপী ভাটে কেন থাকবে? ঠিক জায়গাতে আছে, মানে সর্ষেবাটার টইতে।
  • rabaahuta | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৯168965
  • ঈশানদা, ক্রাইস্টচার্চের মব, যাদবপুরের ছাত্র আর নন্দনের সুশীল কি এক হল? ক্রাইস্টচার্চের মব তো যেকোন অবস্থাতেই দোষী? সে স্কুলের/ডাক্তারের/অভিভাবকের দোষ থাকুক না থাকুক, স্কুলে ঢুকে ভাঙচুর করাটাতো কোনরকম প্রসেসসঙ্গতই নয়। আর মানবসভ্যতায় মবের যা ট্র্যাক রেকর্ড, তাতে তো আরো চাপ। তো এখন তারা মুড়ি মিছরী না বাহান্ন তিপ্পান্ন সে আলাদা ব্যাপার, কিন্তু এদের কি আর এক সারিতে রাখা যায়।

    তোমার বক্তব্যটা বোধয় এদের একাসনের বসানোর উদ্দেশ্যে নয়, জনগনের জাজমেন্টপ্রবনতার প্রতি বিরক্তি বা অনুরুপ কিছু একটা বশত (একেবার অন্যকিছুও হতে পারে, কে জানে), কিন্তু আমি অন্যরকম বুঝতে চাইলে তারও স্কোপ বোধয় আছে।

    সবই ঘেঁটে লাট। যাদবপুর নিয়ে ফেটসু এবং সিপিয়েম বা যেকোন মূলধারার রাজনীতির লেগে যাবে সেটা জানাই ছিল, আর এই ঝগড়াঝাটিতে আমি নিছক সংখ্যার দিক দিয়েও সিপিয়েম বা কোন মূল ধারার দলের সঙ্গে থাকতে চাইনা, তো টইতে কিছু লিখিও নি, লিখবোও না। মতি, স্বর্ণেন্দু এদের লেখা গুরুতে পড়েছি, এদের কাজকর্ম, মতাদর্শ এইসবের প্রতি যথেষ্ট শ্রদ্ধা আমার আছে। কিন্তু র‌্যাগিং বিষয়ে বড়সড় ছাত্রবডির বিশ্বাসযোগ্যতা আমার কাছে নেই। মানছি, অনেক ছাত্রসংগঠন র‌্যাগিংএর বিরোধীতা করেছে, কিন্তু ঐ, সর্ষের মধ্যে ভূত, র‌্যাগিংএর বিরোধিতা করে জিএস কে পদত্যাগ করতে হয়...। কে যেন লিখেছেন ছশো স্টুডেন্ট র‌্যাগিং করবে বলে ঘুরে বেড়াচ্ছে সেটা মানা যায়না- কিন্তু সংখ্যাগুরু র‌্যাগিংবিরোধী হলে তো ছাত্রসঙ্গঠনগুলির র‌্যাগিংবিরোধী আন্দোলন সফল হওয়ারই কথা ছিল না? তো কোনভাবে আমি আর ছাত্রসংগঠনকে র‌্যাগিং বিষয়ে বিশ্বাস করতে পারছিনা। কারন অনেক লোকজন ক্যাল খেয়ে লাট হয়ে গেছে, অনেক ফ্যাক্টর কাজ করলেও, শেষমেশ ধ্রুপদী অর্থেই প্রতিষ্ঠানের হস্তক্ষেপ ছাড়া ঐ জিরো টলারেন্স দেখানো যায়নি, যেটা কিনা আসলে ছাত্রদেরই আভ্যন্তরীন ব্যাপার। হ্যাঁ, আমি বিশ্বাস করতে পারছিনা তো ফেটসুর কি, আমারই অজ্ঞতা। কিন্তু আমিও জনগন কিনা। তো জনগনের হয়েছে এখন জলে কুমীর ডাঙায় বাঘ। বিবেকের হালকা করে অনিদ্রা রোগ, এদিকে ডলারের দাম বাড়লে ফ্ল্যাটের ধার কমে, আবার মূলধারার রাজনীতিতে বিশ্বাস নেই, ওদিকে চেনা লোকজন ট্রেনে করে বেড়াতে যেতে গিয়ে বোম ফেটে মরে যাওয়ার পর কার ওপর রাগ করবো সেটাই বুঝতে পারিনা, সবাই দেখি কে বিড়াল সেই নিয়ে ঝগড়া করে।

    অনেককাল আগে একটা কবিতা পড়েছিলাম, এক অবিশ্বাসী ধানাই পানাই করছে, গীর্জার গং শুনে, মসজিদে আজান শুনে, মন্দিরের প্রার্থনা শুনে নিজের বিশ্বাসহীনতার কথা ভেবে দুঃখ হয়। তো আমার এখন মনে হয় বেশ একটা কঠিন মত সিপিয়েম বিজেপি কিছু হতে পারলে সুবিধে হতো।

    আসলে, এগুলোও কোন ব্যাপার নয়, ঐ যে ঈশানদা বলেছিল ম্যান ইস মর্টাল, তো ভুলচুক তো হয়েই থাকে। র‌্যাগিং বিষয়ে আমার সঙ্গে মিলছেনা, কামদুনি বা রাষ্ট্রের বিগব্রাদারপনা বিষয়ে মিলছে, পবিত্র উদ্ধারক না খুঁজে নিজের মাথা কাজে লাগালেই হয়, এবং ইস্যু ভিত্তিক সমর্থন বা বিরোধীতা করলেই হয়। কিন্তু ছোট বড়, মূলধারা (মানে যারা ভোটে টোটে লড়ে আরকি), ছাত্র রাজনীতি, সবাইই যে থেকে থেকে বুশপনা করে, আমাদের সঙ্গে না বিরুদ্ধে, তখন হয় মুশকিল।

    যাগ্গে, তবুও লোকজন ভালো ভালো কাজকর্ম করছে, চিন্তা ভাবনা করছে, আমার বিশ্বাস মানবজাতিরও উন্নতিই হচ্ছে, সেই বিশ্বাস নিয়ে আবার নীললোহিত পড়তে শুরু করি। উন্নতি কম্প্লিট হলে বুঝতে পারবো নিশ্চই, তখন নিজের ভাগ বুঝে নেবো খন।
  • রোবু | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৯168966
  • কিন্তু বিরিয়ানির রেসিপিতো দেখলাম না!!
  • kc | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৫168964
  • কাবলেদা, ওটার দাম কত?
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪২168963
  • কেডি, থ্যাঙ্কুসসস।

    ইঃ কেন যে মরতে ঐ ইংরাজী নামের টইটায় ঢুকতে গেছিলাম। ছ্যা ছ্যা। কি করে রেখেছে এরা! ছ্যাঃ :-X :-X
    কি ভাগ্যি তাও টইতে করেছে।
  • T | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৯168962
  • সোসেনদি, হ্যাঁ হ্যাঁ ঠিকই, সারাদিন গায়ে হাওয়া লাগালাম, এবার কেটে পড়ি।
  • kd | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৮168961
  • দ, দিদি বললো পোনামাছ করেছে, পার্শেও, কোনটাই ভাজাভাজি করতে হয়নি - সোজা কুকারে - সুন্দর কুকড হয়েছিলো ৷ মুকুল (বড় ভাগ্নি) বললো (ও ওদের বাড়ি নিয়ে গেছে, শাশুড়ি পছন্দ করলে ওরাও কিনবে) - ট্রিকটা হচ্ছে অনেকক্ষন ম্যারিনেট করা - ও সকাল ৮টা নাগাদ সমস্ত মশলা মাখিয়ে ফ্রিজে রেখে দেয়, দুপুর দু'টো নাগাদ কুকারে বসিয়ে দেয়, বাবলু বাড়ি আসে তিনটে নাগাদ, সব খাবার ততক্ষনে রেডি ৷ আর হ্যাঁ, চিনি রান্নার একদম শেষে (চিনি নাকি কিসব ঝামেলা করে) - মানে ওই সব রান্নায় (পায়েস/টায়েসে আগে দিতে অসুবিধে নেই) ৷
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত